পড়ছি রহস্যপত্রিকাআকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমার গানগুলো ডাউনলোড করি করি করেও করা হচ্ছিল না। হাবিবের গাওয়া গান দুটো অবশ্য আগেই ডাউনলোড করে ফেলেছিলাম। অবশেষে গত পরশু দিন বাকি গানগুলোও ডাউনলোড করে ফেললাম। এর মধ্যে টুটুলের গাওয়া তিনটা গানই খুব ভালো লাগল। নোলক বাবুর গানটাও বেশ ভালো হয়েছে। ক্লোজআপ ওয়ানের বাইরে নোলকের এই গানটাই প্রথম শুনলাম।
পুরো অ্যালবামের টুটুল আর সামিনা চৌধুরীর "হৃদয়ে লিখেছি তোমারই নাম" গানটাই সবচেয়ে ভালো লেগেছে। ডাউনলোড করার পর থেকে সেটাই একটানা শুনে যাচ্ছি। তবে গানটার মিউজিক এবং কিছু কিছু জায়গার সুর কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। মিউজিকে কেমন যেন হিন্দী হিন্দী ভাব আছে। তবে হিন্দী গান বেশি শোনা হয় না বলে ঠিক কোন গানের মতো সেটা ধরতে পারছি না। প্রথম দিকের মিউজিকটা মনে হচ্ছে কিছুটা "হার দিল যো পেয়ার কারেগা" ফিল্মের কোন একটা গানের মিউজিকের মতো। ফিল্মটা থাকলে মিলিয়ে দেখা যেত।
"হৃদয়ে লিখেছি তোমারই নাম" গানটা ত্রিশ-চল্লিশ বারের মতো শোনার পর একটু স্বাদ পরিবর্তন করার জন্য টুটুলের "তুমি যে আমার" গানটা চালু করলাম। এই গানটাও চমত্কার। কিন্তু গানটার ঠিক তৃতীয় মিনিটের মাথায় (মাটি দিয়ে আমাদের ... এবং ... বৈরী বাতাসে ফুল - এই অংশ দুটোর মাঝের মিউজিকে) আসতেই আমার আক্কেল গুড়ুম। এবার আর কোন সন্দেহ নেই, একেবারে নিশ্চিত যে, গানের এই অংশের মিউজিকটা কোন আরবী গান থেকে নেওয়া। আরব দেশে আরবী শুনতে শুনতে বড় হয়েছি। কাজেই আরবি সুর শুনেই ধরে ফেলতে পারি। ঐ অংশটা বার-দুয়েক রিপিট করতেই বুঝে ফেললাম যে এটা "আমর দিয়াব" (عمرو دياب) এর বিখ্যাত গান "আনা আয়েশ" (انا عايش) থেকে নেওয়া হয়েছে।
আনা আয়েশ আমর দিয়াবের "আলেম আলবি" অ্যালবামের গান। এটা প্রকাশিত হয় 2003 সালে। সে সময় কয়েক সপ্তাহ ধরে পুরো আরবে এই গানটা টপচার্চে ছিল। ভাগ্য ভালো গানটা আমার কম্পিউটারে সেভ করাই ছিল। আগেই একবার হয়েছিল, গানটা চালু করতেই দ্বিতীয়বার আমার আক্কেল গুড়ুম হয়ে গেল। টুটুলের গানের ঐ অংশটুকু এবং আমর দিয়াবের গানের প্রথম অংশের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নেই। মনে হচ্ছে টুটুল শুধু মিউজিকটা নিজে কম্পোজ করে নকল করে নি, একেবারে সফটওয়্যার দিয়ে কপি করে দিয়েছে!
আমর দিয়াব এক সময় খুবই জনপ্রিয় গায়ক ছিল (এখনও কম না)। 97-98 সালের দিকে তার গাওয়া দুটি গান "হাবিবি ইয়া নূরিল আয়েন" এবং "আউয়্যেদুনি" অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিল। ফুয়াদের "বন্য" অ্যালবামে পুনমের "খুব চেনা চেনা" গানের সাথে আমর দিয়াবের "হাবিবি ইয়া নূরিল আয়েন" গানটাকেই রিমিক্স করা হয়েছে। এছাড়া হিন্দী "কাহো না কাহো" গানটা তৈরি করা হয়েছে পুরোপুরি আমর দিয়াবের "তামাল্লি মা'ক" গানটার সুর অবলম্বনে। সেখানে তামাল্লি মা'ক এর কয়েকটা কলিও ব্যবহার করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এ পর্যন্ত বেশ কিছু বাংলা এবং হিন্দী গানে আরবি গানের সুর পেলেও, কোন আরবি গানে কিন্তু আমি বাংলা বা হিন্দী গানের বিন্দুমাত্র ছোঁয়াও পাইনি। তবে কি সঙ্গীত প্রতিভার দিক থেকে আরবরা এগিয়ে আছে?
এস আই টুটুলের এবং আমর দিয়াবের গানদুটো আপনারাও শুনে দেখতে পারেন :
টুটুলের তুমি যে আমার - http://www.boishakh.net/forum/Musicaz/N … 20Amar.mp3
আমর দিয়াবের আনা আয়েশ - http://www.4shared.com/file/41092403/4a … d=5bf00ada
অফলাইন
আপনি গান বাজনা নিয়ে একটু স্টাডি করেন। আর নেটে খুঁজে দেখেন লুপ আর স্যাম্পল কী জিনিষ।
টুটুল সেই জিনিষই ব্যবহার করেছে।
নকলের মত অভিযোগ আনতে হলে আরো কঠিন ব্যাখ্যা দিতে হবে।
অফলাইন
পড়ছি রহস্যপত্রিকাএটা অবশ্য ঠিক যে, সঙ্গীত সম্পর্কে আমার কোন ধারণাই নেই। এমনকি সারেগামা বিষয়টা কি সেটাও আমি ভালো করে জানি না। দুটো গানের মিউজিক হুবহু মিলে গেছে দেখে আমার ধারণা হল এটা হয়তো নকল জাতীয় কিছু হতে পারে।
এছাড়া কদিন আগে অমি আজাদের ব্লগে দেখলাম তিনি লিখেছেন যে, ম্যাডোনা অর্ণবের মিউজিক নকল করেছে। সেক্ষেত্রেও কি তবে ব্যাপারটা লুপিং আর স্যাম্প্লিং সংক্রান্ত? নাকি সেখানে অন্য কোন ব্যাখ্যা হবে?
অফলাইন
বায়বীয় পোস্টগানের সুর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু এক হয় তবে সেটা নকল। কিন্তু কোন ভাল লাগা গানের সুরের কিছু অংশ (যেমন শুধু অন্তরা) নিজের গানে নিয়ে আসা তো অনেক পুরানা ব্যাপার। অনেক জনপ্রিয় গানই এভাবে কয়েকটা সুর মিশিয়ে তৈরী।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গের একটা টিভি অনুষ্ঠানে দেখছিলাম (উপস্থাপক = নচিকেতা) কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মণের কিছু জনপ্রিয় গানের সুর কীভাবে করেছেন তার উপরে তৎকালীন প্রবীণ কয়েকজন সুরকার/গায়ক/প্রযোজকের সাথে কথা বলছেন। .... ওখানে শুনলাম গানের একটা অংশে পছন্দের ইংলিশ গানের শুরুর সুরটা লাগিয়েছেন ... পরের অংশ নিজের মত করে করেছেন ..ইত্যাদি।
অফলাইন
toha_mh লিখেছেন:
দুটো গানের মিউজিক হুবহু মিলে গেছে দেখে আমার ধারণা হল এটা হয়তো নকল জাতীয় কিছু হতে পারে।
এছাড়া কদিন আগে অমি আজাদের ব্লগে দেখলাম তিনি লিখেছেন যে, ম্যাডোনা অর্ণবের মিউজিক নকল করেছে। সেক্ষেত্রেও কি তবে ব্যাপারটা লুপিং আর স্যাম্প্লিং সংক্রান্ত? নাকি সেখানে অন্য কোন ব্যাখ্যা হবে?
মিউজিক বলে গানে মূলত কিছু নাই। আপনার দেয়া দুটো গানের প্রথমটাতে ৩ সেকেন্ড জুড়ে একটা প্রগ্রেসন আছে যেটা দ্বীতিয়টার সাথে মিলে। যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে তাও মিলে। সে কারণেই অমন মনে হয়েছে।
এখন মিউজিক কম্পোজাররা সফটওয়ার ব্যবহার করে যেখানে হাজার হাজার ছোট টুকরা অংশ থাকে। এগুলো জুড়ে দিয়ে সহজেই গান বানিয়ে ফেলা যায়।
মিল যা তা ওই কারণেই।
ম্যাডোনা/অর্ণবের বেলায় কী হয়েছে তা ওখানে মন্তব্য করে এসেছি।
সর্বশেষ সম্পাদনা করেছেন আলমগীর (১২-০৬-২০০৮ ০৮:০০)
অফলাইন
পড়ছি রহস্যপত্রিকাআলমগীর লিখেছেন:
এখন মিউজিক কম্পোজাররা সফটওয়ার ব্যবহার করে যেখানে হাজার হাজার ছোট টুকরা অংশ থাকে। এগুলো জুড়ে দিয়ে সহজেই গান বানিয়ে ফেলা যায়।
হুম, ব্যাপারগুলো তাহলে সফটওয়্যারের কারসাজি। সেজন্যইতো বলি, প্রায় সময়ই বিভিন্ন গানের মিউজিকে এতো মিল পাওয়া যায় কেন?
অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???শামীম লিখেছেন:
গানের সুর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু এক হয় তবে সেটা নকল। কিন্তু কোন ভাল লাগা গানের সুরের কিছু অংশ (যেমন শুধু অন্তরা) নিজের গানে নিয়ে আসা তো অনেক পুরানা ব্যাপার। অনেক জনপ্রিয় গানই এভাবে কয়েকটা সুর মিশিয়ে তৈরী।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গের একটা টিভি অনুষ্ঠানে দেখছিলাম (উপস্থাপক = নচিকেতা) কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মণের কিছু জনপ্রিয় গানের সুর কীভাবে করেছেন তার উপরে তৎকালীন প্রবীণ কয়েকজন সুরকার/গায়ক/প্রযোজকের সাথে কথা বলছেন। .... ওখানে শুনলাম গানের একটা অংশে পছন্দের ইংলিশ গানের শুরুর সুরটা লাগিয়েছেন ... পরের অংশ নিজের মত করে করেছেন ..ইত্যাদি।
সহমত।
অফলাইন
আমার খাছে হাবিবের এই গানটা কিছুটা খুছ খুছ Sorrrry বেহাত কুছ..
মানে "কুছ কুছ হোতা হ্যায়" মুভির শিরনামী গানটার মতন লেগেছিল...............!!!!!!!!!!
bumrang
সর্বশেষ সম্পাদনা করেছেন famay (১৩-০৬-২০০৮ ১১:১৫)
অফলাইন
হায় হায় রে কি করবো সময় নাই !দারুন লাগলো আলমগীর ভাইয়ের কমেন্ট পড়ে আপনাকে ধন্যবাদ ![]()
অফলাইন