কিছুই ভালোলাগেনা...স্বীকার করছি আমি তেমন পড়ার সময় পাই না!
কিন্তু সুযোগ পেলেই সদ্ব্যবহার করতেও ছাড়ি না
অনেক সময় দেখা যায় একাডেমিক পড়াশুনা শিকোয় তুলে দিন রাত এক করে বইয়ে ডুবে আছি..হাহাহাহাহা। পড়ার ক্ষেত্রে বাছবিছার তেমন নেই-যা পাই তাই গিলি..ইয়ে পড়ি আর কি... যাহোক, আমি বলতে চাচ্ছি আসুন আমরা কে কী পড়ছি, তা এই থ্রেডটাতে শেয়ার করলে কেমন হয়? বই ই যে পড়ে লিখতে হবে এমন নয়, পত্রিকা, ই-বুক, কোনো প্রবন্ধ কিংবা খাবারের ঠোংগায় কী পড়লেন তাও লিখতে পারেন
কোনো অসুবিধে নেই! ছোট্ট করে লিখতে পারেন পড়ার পর আপনার অনুভূতি। তো আসুন শুরু করা যাক-
আমি পড়লাম দ্য ডেলি মেইল পত্রিকায় দেয়া আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামার একটা লেখা 'মাই ইনক্রেডিব্ল জ্যরনি'। এটা বারাক ওবামা'র দু'টো বই 'ড্রিমস্ ফ্রম ফাদার' এবং 'দ্য ওডাসিটি অব হোপ' থেকে সংকলিত। অসাধারণ একটা লেখা। এক নি:শ্বাসে পড়ে ফেলা যায়। নিজের আপাত স্বার্থান্ধ ভূবনে কীভাবে আত্মানুসন্ধান কিংবা শেকড়ের গভীরে যাওয়ার তাগিদ ঢুকে গেল প্রায় অ-পরিচিত সৎ বোনের সংস্পর্শে....খুবই আবেগঘন বয়ান। মূল বই দু'টো অবশ্যি পড়তে হবে।
অফলাইন