Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

  • হোম
  •  » দৈনন্দিন
  •  » লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

#১ ০৪-০৬-২০০৮ ২১:৩৫

রসি
প্রজন্মানুরাগী
Current Status...নভেম্বরে কুনমিং(চায়না) সিম্পোজিয়ামে যাচ্ছি ইনশাল্লাহ
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৪৮৬
ওয়েবসাইট

লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

গতকাল আমি আমার জীবনের প্রথম হলে থাকার স্বাদ আস্বাদন করিলাম। শাহ্‌জালাল ভার্সিটিতে থাকার সময় স্টুডেন্ট পলিটিক্সের কারনে এবং আমাদের ফুয়াদ স্যারের ছাত্রাবস্থায় দুইবার কম্পিউটার ভাঙ্গার কাহিণী শুনে আর ছাত্রহলে উঠা হয়ে উঠেনি। যাই হোক, মাস্টার্স করতে এসে গতকাল সকালে আমি রুয়েটের জিয়া হলের তৃতীয় তলার উত্তর সাইডে 'মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট' রুমে উঠলাম। জিয়া হলে সব সিনিয়র মোস্ট স্টুডেন্টরা থাকে। বাকি হলগুলো জিয়া হলের পিছনের দিকে ক্রমান্বয়ে ৩য়, ২য়, ১ম বর্ষের ছাত্রদের জন্য -এভাবে অবস্থিত। আমার জন্য সিঙ্গেল একটা রুমে এটাচড বাথ এবং ড্রইং রুম আছে(একটু খানদানি-মানতেই হবে)। পাশের রুমে থাকেন ম্যাথের একজন টিচার। দুপুরে ডাইনিং-এ যাইতেই দেখি সবাই ঘাড় ঘুরিয়ে আমারে দেখতাসে "এ সালা আবার কৌন চীজ-বাডি হ্যায়?" 
রাইতের বেলায় ১০টার দিকে লোডশেডিং হইল। তার ৫ মিনিট পর ছাঁদ থেকে একটা শিয়াল ডাইক্যা উঠল "হুক্কাআআআআআআআআআআ-হুয়া"।
লগে লগে পিছনের হলগুলোর ছাঁদ থেকে রিপ্লাই "হুয়া-হুয়াআআআআআআআআআআআআআআআআ"
আবে হালায়... জুনিয়ার-রা কয় "হুয়া-হুয়াআআআআআআআআআআআআআআআআ ??!!@৳#%ঁ" দেখাইতাসি খাড়া
জিয়া হলের পোলাপাইনরা সব ছাদে উইঠ্যা শুরু করল "হুক্কাআআআআআআআআআআ-হুয়া"
রিপ্লাই আসা শুরু করল "হুয়া-হুয়াআআআআআআআআআআআআআআআআ "
পাক্কা ৪৫ মিনিট ... এই অবস্থা টানা...। ভাইরা আমার -- আপনারা না থাকলে অবস্থাটা বুঝবেন না। মনে হইতাসিল Brave Heart সিনেমার যুদ্ধের শুটিং চলতাসে। আমার পাশের রুমের টিচারকে জিজ্ঞেস করলাম, ঘটনা কি? তিনি নির্বিকার উত্তর দিলেন, ঘটনা কিছহুই না... এইরকম প্রত্যেক রাতেই হয় লোডশেডিঙ্গের সময়।

সর্বশেষ সম্পাদনা করেছেন রসি (০৪-০৬-২০০৮ ২১:৩৭)

-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

#২ ০৪-০৬-২০০৮ ২১:৪৫

জুয়েল
প্রজন্মাসক্ত
Current Status...কিচ্ছু ভাল্লাগছেনা...ধ্যাৎ hairpull
থেকে: Kuala Lumpur(.com.MY)
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ৮৬০
ওয়েবসাইট

Re: লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

হলের লাইফ তো তাইলে ভালই মজা করতে পারবেন মনে হইতেছে..dancing। তবে ঐ ডাকের সাথে আবার আপনিও যোগ দিতে যাইয়েন না..তাইলে ভাষাই চেন্জ হয়ে যাবে, পরে আমরাও আপনের কথা বুঝবোনাtongue..!!

-----------------------
http://forum.projanmo.com/uploads/2008/08/848_image.png

http://twitsig.com/jewelsmart.jpg

অফলাইন

#৩ ০৪-০৬-২০০৮ ২২:০৫

জয়
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ০৯-০৪-২০০৮
পোস্ট: ৫১

Re: লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

ভাইয়া, চিল্লাপাল্লা শুরু করছি কিন্তু আমরা আপনার পাশের হলেই থাকি। হামিদ হলে। তাহলে আপনারা আরামেই আছেন। আমাদেরতো বেহাল অবস্থা। রাতে পাশ দিয়ে সুগন্ধ আসে। তিনটা বাথ রুমের দুইটাতে পানি পড়েনা। আচ্ছা, ওসব থাক, আমারও আনেক মজা লাগছে কাল।
অফটপিকঃ
রাজশাহীতে তো আমরা অনেকেই আছি। আর কয়েকজন হলেইতো গেট টোগেদার করতে পারি।

অফলাইন

#৪ ০৪-০৬-২০০৮ ২২:১৬

রসি
প্রজন্মানুরাগী
Current Status...নভেম্বরে কুনমিং(চায়না) সিম্পোজিয়ামে যাচ্ছি ইনশাল্লাহ
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৪৮৬
ওয়েবসাইট

Re: লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

জয় লিখেছেন:

ভাইয়া, চিল্লাপাল্লা শুরু করছি কিন্তু আমরা আপনার পাশের হলেই থাকি। হামিদ হলে। তাহলে আপনারা আরামেই আছেন। আমাদেরতো বেহাল অবস্থা। রাতে পাশ দিয়ে সুগন্ধ আসে। তিনটা বাথ রুমের দুইটাতে পানি পড়েনা। আচ্ছা, ওসব থাক, আমারও আনেক মজা লাগছে কাল।
অফটপিকঃ
রাজশাহীতে তো আমরা অনেকেই আছি। আর কয়েকজন হলেইতো গেট টোগেদার করতে পারি।

অই তোমার না সেমিস্টার ফাইনাল কালকে থেইক্যা...angry  হুম... গেট টুগেদার করা যায় ... আচ্ছা তোমাদের সেমিস্টার ফাইনাল শেষ হোক আর রাজশাহী ভার্সিটির আম আর লিচু খাওয়া (সামার ভ্যাক) শেষ হোক... তারপর কোদাল ভাইয়ার সাথে বইস্যা দিন-ক্ষন ঠিক করা যাইবো।

-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

#৫ ০৪-০৬-২০০৮ ২২:২২

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ১৮৫৪
ওয়েবসাইট

Re: লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

শাহপরান হলে (শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট) সবচেয়ে জনপ্রিয় ছিল পানিযুদ্ধ। পলিথিনে পানি ভরে প্রতিপক্ষের দিকে ছুঁড়ে মারা। আমাদের সময়ে লোডশেডিং ছিল না। তবে হাতে গোনা কয়েকবার বিদ্যুতহীনতায় পড়েছিলাম। শুধু শেয়ালের ডাক না, কত বিচিত্র ডাক যে শোনা যেত তখন।

ভ্যালেন্টাইনস ডে-তে কেউ হল থেকে বেরোবার চেষ্টা করলেই উপর থেকে এক বালতি! roll

অফলাইন

#৬ ০৪-০৬-২০০৮ ২২:২৯

রসি
প্রজন্মানুরাগী
Current Status...নভেম্বরে কুনমিং(চায়না) সিম্পোজিয়ামে যাচ্ছি ইনশাল্লাহ
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৪৮৬
ওয়েবসাইট

Re: লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

স্বপ্নচারী লিখেছেন:

ভ্যালেন্টাইনস ডে-তে কেউ হল থেকে বেরোবার চেষ্টা করলেই উপর থেকে এক বালতি! roll

আপনি কয়বার জানি কয় বালতি পানিতে গোসল করসিলেন?
অবশ্য শুন্সিলাম আপনার জন্য বালতিতে কাজ হয় নাই... পুরা ফায়ার ব্রিগেড ডাইক্যা আনা হইসিল... lol2lol2lol2

-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

#৭ ০৪-০৬-২০০৮ ২২:৩৬

microqatar
প্রজন্ম গুরু
Current Status...রেডিও শুনছি
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩০৯৯
ওয়েবসাইট

Re: লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

আমার ইচ্ছা করতাছে দেশে আইসা হলে থাকিdancingdancingdancingdancing

-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#৮ ০৫-০৬-২০০৮ ১১:৩২

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অনেক বড় ঝামেলায় আছি hairpullhairpullhairpull
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৩৮৪
ওয়েবসাইট

Re: লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

আমারও খুব ইচ্ছা করতেছে। sadsad

-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন

অফলাইন

#৯ ০৬-০৬-২০০৮ ০১:৫২

তারেক হাসান
প্রজন্মাসক্ত
Current Status...সামনে নাকি পরীক্ষা
থেকে: রা.বি.
নিবন্ধিত হয়েছেন: ০৭-০৪-২০০৮
পোস্ট: ৫৫৩
ওয়েবসাইট

Re: লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

রাজশাহীতে তো আমরা অনেকেই আছি। আর কয়েকজন হলেইতো গেট টোগেদার করতে পারি।

আমিও আছিsmile

-----------------------
আমি যেথায়

অফলাইন

#১০ ০৬-০৬-২০০৮ ০২:২৯

টাট্টুহর্স
প্রজন্মাসক্ত
Current Status...শাওন ও রাতে যদি স্মরনে আসে মোরে
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ৭১৩

Re: লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

আমি রাঃবিঃ র হলে থাকার সময় বন্ধুরা মিলে খুব চেঁচামেচি করতাম। রাতে অপেক্ষায় থাকতাম কখন লোডশেডিং হয়। পাশের হলের ছাত্রদের সাথে গালাগালি বেশি হত। আমরা হবিবুর রহমান  হলের ছেলেরা পাশের জিয়া হলের ছেলেদের বলতাম কুদ্দুসের পোলপান।কুদ্দুসের পোলাপান ছিল আমাদের হলের পক্ষ থেকে মেগা ডোজ। এটা শুনলে জিয়া হলের ছেলেরা একদম চুপ হয়ে যেত। জানিনা এর মধ্য কি মাহাত্ম আছে হলের বড় ভাইয়ের বলতেন তাই আমরাও বলি। আবার লোডশেডিং এ মাঝে মাঝে গিটার আর বাশিঁ নিয়ে বসে যেতাম। হল জীবন যে কি মজার ছিল..................রসি ভাইয়ের কথা শুনে আবার হলে ফিরে যেতে ইচ্ছে করতেছে।
অঃটঃ
@রসি ভাই আমি আপনার পাশেই আছি যেকোন প্রয়োজনে ডাকতে পারেন।আপনার কাজে লাগা সৌভাগ্যের ব্যাপার।

-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

রক্তের গ্রুপ AB+

অফলাইন

  • হোম
  •  » দৈনন্দিন
  •  » লোডশেডিং এর সময় জিয়া হল (রুয়েট, বিআইটি-রাজশাহী)

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.227 seconds, 9 queries executed ]