Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ২৬-০৫-২০০৮ ১৭:৫৩

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৬৫৮

সাহসী উচ্চারন

লেবানন মার্কিন সরকারের আঞ্চলিক নীতি প্রদর্শনের মঞ্চ নয় : লেবাননী স্পীকার


২৬ মে : লেবাননের সংসদ স্পীকার নবী বেরি মার্কিন সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, তার দেশ মার্কিন সরকারের আঞ্চলিক নীতি প্রদর্শনের মঞ্চ নয়। তিনি লেবাননের হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিরোধী দলের সাথে পাশ্চাত্যের সমর্থিত সরকারের বিরোধ নিরসনে রাশিয়া, ফ্রান্স, ইতালী, স্পেন ও আরব লীগের ভূমিকার প্রশংসা করেন। নবী বেরী বলেন, যাই হোক্, আমি মার্কিন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে এ সরকার শেষ পর্যন্ত এটা বুঝতে পেরেছে যে, লেবানন কথিত বৃহৎ মধ্যপ্রাচ্য পরিকল্পনার জন্য উপযুক্ত জায়গা নয়। এই পরিকল্পনার প্রসব বেদনা অথবা বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিকল্পনার জন্য কোথাও কোনো উপযুক্ত স্থান নেই বলে তিনি মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎজা রাইস ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ৩৩ দিনের যুদ্ধকে নতুন মধ্যপ্রাচ্যের প্রসব বেদনা বলে উল্লেখ করেছিলেন। #

সুত্রঃ রেডিও তেহরান

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.022 seconds, 9 queries executed ]