পৃষ্ঠা: ১
কেমনে? আমি তো ভেবে পাইনা সে লোকগুলো বাংলাদেশী হয় কেমনে?
অফলাইন
কলেজের ফাঁকে ফাঁকে প্রজন্মে আসা...যতদূর বুঝলাম এটা অবৈধ জঙ্গীবাদী ধরনের বাংলাদেশীদের জন্য করতে চেয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এটাতে নিরপরাধ, বৈধ বাংলাদেশীদের উদ্বিগ্ন হবার কোন কারণ দেখছি না। তবে আমার মতে সন্ত্রাসীপনা যেই হোক না কেন, বাংলাদেশী বা ভারতীয়, বৈধ বা অবৈধ, তাদের যোগ্য শাস্তি দেয়া উচিত। সন্ত্রাস যখন করে তখন চিন্তা করে না এর ফলে তার নিজের ওপর কি ঘটতে পারে?
তবে শিবরাজ পাতিল বলেছেন মুখ্যমন্ত্রী ইদানীং উলটা-পালটা কথা বলছেন রাজস্থানে সাম্প্রতিক বোমা হামলার পর। তারই এক উদাহরণ এটা হয়ত। এটার বাস্তবতা কতটা সেটা অস্পষ্ট।
অফলাইন
মুঠোফোনে সুডোকু খেলছিদত্ত লিখেছেন:
যতদূর বুঝলাম এটা অবৈধ জঙ্গীবাদী ধরনের বাংলাদেশীদের জন্য করতে চেয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এটাতে নিরপরাধ, বৈধ বাংলাদেশীদের উদ্বিগ্ন হবার কোন কারণ দেখছি না। তবে আমার মতে সন্ত্রাসীপনা যেই হোক না কেন, বাংলাদেশী বা ভারতীয়, বৈধ বা অবৈধ, তাদের যোগ্য শাস্তি দেয়া উচিত।
গুয়ান্তানামো'র মতো কারাগার তৈরির কথা কোন সভ্য মানুষের মাথায় আসতে পারে না। সন্ত্রাসী যত নিকৃষ্টই হোক না কে সঠিক বিচার পাওয়ার অধিকার তার আছে।
অফলাইন
নয়া সম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী দের মুখ ফসকে তাদের অন্তরের গহীনে লালিত ভালোবাসার কথা বেরিয়ে পড়েছে। 
অফলাইন
কলেজের ফাঁকে ফাঁকে প্রজন্মে আসা...স্পাইডারম্যান লিখেছেন:
গুয়ান্তানামো'র মতো কারাগার তৈরির কথা কোন সভ্য মানুষের মাথায় আসতে পারে না। সন্ত্রাসী যত নিকৃষ্টই হোক না কে সঠিক বিচার পাওয়ার অধিকার তার আছে।
বিচার তো অবশ্যই করা উচিত। তবে আমার যেটা বক্তব্য ছিল সেটা হলো সন্ত্রাসীদের কঠিন শাস্তির মাধ্যমে শিক্ষা দেয়া উচিত যাতে তারা ভবিষ্যতে সন্ত্রাস না করে। যদিও এটা একটু শক্ত বা নির্দয় মনে হতে পারে কিন্তু অপরাধীকে যদি যথাযোগ্য শাস্তি না দিই তবে সমাজে শান্তি কিভাবে বিরাজ করবে? আমিও চাই না বিনা অপরাধে কাউকে ধরে কেউ মারধোর করুক তবে যে অপরাধী প্রমাণিত তাকে মারলে আমি একটুও অনুতপ্ত বোধ করব না, কারণ সে সেটার যোগ্য।
অফলাইন
অফিসেগতকাল NDTV তে বাংলাদেশী অবৈধ অধিবাসীদের নিয়ে একটি hard talk দেখালো। ওদের কথা শুনে মনে হল আমাদের সবাই হুজি, আল কায়দা. আমরা সবাই ভারতে ঢুকে ওদের দেশে বোম ফাটাই। সব দোষ বাঙালীদের। আসামের বোরডার দিয়ে সকল বাংলাদেশী ইন্ডিয়াতে ঢুকে ওদের সকল কিছু ধ্বংস করে দিচ্ছে। এর কি কোন বিহিত নেই। আমরা কি এর কোন প্রতিবাদ করতে পারি না
পূনশ্চ: ঐ hard talk নাফিসা আলীকে (সমাজ সেবক) ধন্যবাদ আমাদের সাপোট দেয়ার জন্য
অফলাইন
মুঠোফোনে সুডোকু খেলছিশাহরিয়ার লিখেছেন:
গতকাল NDTV তে বাংলাদেশী অবৈধ অধিবাসীদের নিয়ে একটি hard talk দেখালো। ওদের কথা শুনে মনে হল আমাদের সবাই হুজি, আল কায়দা. আমরা সবাই ভারতে ঢুকে ওদের দেশে বোম ফাটাই। সব দোষ বাঙালীদের। আসামের বোরডার দিয়ে সকল বাংলাদেশী ইন্ডিয়াতে ঢুকে ওদের সকল কিছু ধ্বংস করে দিচ্ছে। এর কি কোন বিহিত নেই। আমরা কি এর কোন প্রতিবাদ করতে পারি না
পূনশ্চ: ঐ hard talk নাফিসা আলীকে (সমাজ সেবক) ধন্যবাদ আমাদের সাপোট দেয়ার জন্য
ভারতের এই মনোভাবই আমাদের সাথে তাদের দুরত্ব সৃষ্টি করছে।
অফলাইন
পৃষ্ঠা: ১