মু হা হাএই মাসের ১৩ তারিখে বের হয়েছে লিনাক্সের অন্যতম ডিস্টো ফেডোরা ৯. বাংলাদেশে আজকে ঢাকাতে আজিম পুরের পাশে পলাশী বাজারের কাছাকাছি ফ্রেফড সেন্টারে হয়ে গেলো ফেডোরা৯ রিলিজ পার্টি বাংলাদেশ। বিকালে ফ্রি ছিলাম তাই নিজেই গিয়েছিলাম। আর স্থান আমার নিবাসের কাছেই। যাই হোক অনুষ্ঠানের অভিজ্ঞতা জানাতে এই পোস্ট।
অনুষ্ঠান বরাবরের মতো আধা ঘন্টা পরে শুরু হলো, বিকাল ৫.৩০ এ। অনুষ্ঠান সামগ্রীক আয়োজনে ছিলো অংকুর বাংলাদেশ। অংকুর বাংলাদেশের প্রতিনিধিরা অনেকেই ছিলেন অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই ফোডোরার ইতিহাস ও ফেডোরা প্রজেক্ট নিয়ে স্পিচ দিলেন ইমতিয়াজ রাহী। বলে রাখা ভালো যে ইমিতিয়াজ রাহী বাংলাদেশের প্রথম ফেডোরা এম্বেসেডর(এক সময় রাহী ভাই আমাদের বর্তমান কর্মস্থল গ্রামীন সল্যুশনে ছিলেন) । এর পর অংকুরের মেম্বার যাহের (নামের বানান ভুল হতে পারে) ফেডোরা ৯ এর নতুন ফিচার গুলো জানালেন। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন বেলায়েত হোসেন(বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক)। আসলে যারা এসেছিলেন তাদের অনেকেই বাংলা উইকি, একুশে, অংকুর, বিডিওএসএন এর সাথে জড়িত তাই আলাদা ভাবে কারো পরিচয় দিলে ভুল হবে। অংকুরের ইতিহাস নিয়ে বল্লেন জামিল ভাই। মাঝে মাঝে ছোট খাট প্রশ্নের উত্তর বক্তারা দিচ্ছিলেন।
এক পর্যায়ে হালকা মোজোর ছোট বোতল দিয়ে সবাই একটু গলাটা ভিজিয়ে নিলাম।
সব শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাই ফেডোরা৯ এর ফ্রি ডিভিডি দেওয়া হয়। প্রায় সন্ধ্যা ৭.৩০ এর দিকে অনুষ্ঠান থেকে বের হয়ে আসি।
সাদামাটা অনুষ্ঠান হলেও বেশ ভালো লাগলো এই ধরনের উদ্যোগ দেখে। অনুষ্ঠান আয়োজনের জন্য অংকুর বাংলাদেশকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
বিঃদ্রঃ লেখাটি আমাদের প্রযুক্তি ফোরাম ও প্যাঁচালীতেপ্রকাশিত।
অফলাইন
রেডিও শুনছিসব শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাই ফেডোরা৯ এর ফ্রি ডিভিডি দেওয়া হয়।
আহা ,আমি থাকলে আমি একথানা পাইতাম। 
অফলাইন
microqatar লিখেছেন:
সব শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাই ফেডোরা৯ এর ফ্রি ডিভিডি দেওয়া হয়।
আহা ,আমি থাকলে আমি একথানা পাইতাম।
ঠিক বলেছেন।
অফলাইন
মন আকাশে উড়িয়ে দিতাম, মন পবনের ঘুড়িরুমন লিখেছেন:
microqatar লিখেছেন:
সব শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাই ফেডোরা৯ এর ফ্রি ডিভিডি দেওয়া হয়।
আহা ,আমি থাকলে আমি একথানা পাইতাম।
ঠিক বলেছেন।
সমস্যা নেই! মানচুমাহারা আব্বু আমাদের সবাইকে ফ্রি ডিভিডি/সিডি দিবে! তাই না আব্বু 
আগে বলে নি যেমন!


অফলাইন
রেডিও শুনছিমানচু এখন ফোরামের বাবা
ভাবতে আমায় লাগছে হাবা

মানচু বাবা হল কিভাবে, আমি জানি উনি রাক্ষসীর বাবা
, এখন দেখি মুনেরও। 
অফলাইন
বাপ হইল ক্যামতে?
অফলাইন
মু হা হাএতো ছেলে মেয়ে আমি কিভাবে সামলাবো
অফলাইন
মন আকাশে উড়িয়ে দিতাম, মন পবনের ঘুড়িআরাফাত লিখেছেন:
বাপ হইল ক্যামতে?
(আরাফাত ভাইয়া প্রশ্নের উত্তরটাই দিই! তাহলে একসাথে মাইক্রোকাতার ভাইয়ার উত্তরটাও দেওয়া হয়ে যাবে!
)
ঘটনা বুঝতে হলে আমাদের ফোরামের বিশিষ্ঠ রাক্ষসী কবি মিস তারানা ফেরদৌস এর স্ব-রচিত একটি কবিতা পড়তে হবে!
এই খানে
এন্টেনার উপর দিয়ে গেছে নিশ্চই! এজন্য বুঝতে হবে মিস তারানা কার কাছ থেকে কবিতা লেখা শিখেছেন!!
এই যে সেই কবি- আমাদের আব্বুজান!
এখন তারুর আব্বু মুনের আব্বু কেমনে কি বুঝতে হলে আগে বুঝতে হবে তারু কেমনে মুনের ছোট আপু আর আরাফাত ভাইয়া কেমনে মুনের ভাইয়া হলেন!
এইটা পড়লেই বুঝা যাবে তারু কেমনে মুনের ছোট আপু হল! 
এখন সূত্রমতে ছোট আপুর আব্বু তো বড় বোনেরও আব্বু তাই না!

মানচুমাহারা লিখেছেন:
এতো ছেলে মেয়ে আমি কিভাবে সামলাবো
কি যে বলেন আব্বু! আমরা এখন বড় হইছি না! আমাদেরকে সামলাতে হবে কেন?
আমরাই আপনাকে দেখেশুনে রাখব!
শুধু আবদারগুলো পূরন করলেই হবে! আমার জন্য ফেডোরা ৯.০ এর ফ্রী সিডি লাগবে কিন্তু! ঠিক আছে আব্বু!?
সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (১৭-০৫-২০০৮ ২২:৩২)


অফলাইন
মু হা হা@মুন
আমার কাছে ফোডরা৯ এর ডিভিডি, উবুন্টু ৮.০৪ এর ডিভিডি, উবুন্টু ৮.০৪৭ এর লাইভ সিডি সিডি(সৌজন্যে আলোকিত), ড্রিমলিনাক্স এর লাইভ সিডি আছে। ডিভিডি রাইটের নাই তবে অফিস থেকে চুপি চুপি করিয়ে দিতে পারবো দুই একটা। আলোকিতও পারবে এই কাজটা করে দিতে। কিন্তু যেহেতু প্রতিদিন অফিস থাকে তাই যোগাযোগ একটা প্রব্লেম।
অফলাইন