বায়বীয় পোস্টবানান রীতি বিষয়ক পোস্ট দরকার ... ... বেশ কিছু ব্যাকরণ বইতে বাংলা বানান রীতির উপরে ভাল আলোচনা আছে....
তাছাড়া ইদানিং উইকিপিডিয়াতে লিখতে গিয়ে ঘনঘন বানান বিভ্রাটের সম্মুখিন হচ্ছি.... বিশ্বকোষ ধরণের এই উইকিপিডিয়াতে বানান ভুল খুবই দৃষ্টিকটু ... তাই বানান বিষয়ে জ্ঞানবৃদ্ধি আমার জন্য জরুরী হয়ে পড়েছে।
শুধুমাত্র সঠিক বানান বলে দেয়াটাই সমাধান নয়, কেন বানানটা এরূপ হবে সেটাও ক্ষেত্রবিশেষে বলে দেয়া আবশ্যক .... যেমন... ন/ণ এর ব্যাপার (ণ-ত্ব বিধান), স/ষ এর ব্যাপার (ষ-ত্ব বিধান), ই-কার/ঈ-কার জনিত ভুল, উ-কার/ঊ-কার জনিত ভুল ... ... সাথে ব্যতিক্রমগুলো। ইতিপূর্বে একটা পোস্টে দেখেছিলাম যে মন/মণ এর ব্যাখ্যা ... ... ভাল লেগেছিল।
আশা করছি যারা জানেন ... এই বিষয়ে পোস্ট করে আমাদেরকে সমৃদ্ধ করবেন।
কোন একটা বানানের জন্য শব্দটার মূল উৎসটা সম্ভবত জরুরী। আর ব্যাকরণ হল, ভাষারীতিকে বৈজ্ঞানিক ভাবে উপস্থাপনা করা ..... ... যেখানে ভাষা নিজেই একটি চলমান/পরিবর্তনশীল জিনিস, সেখানে পুরাতন ব্যাকরণ অন্ধের মত আঁকড়ে ধরে থাকাটা কতটা যুক্তিযুক্ত সেটা আলোচ্য হতে পারে।
--------------------------------------------------------------
য় এর পূর্বে সবসময় দীর্ঘ-ঈ-কার বসে
যেমন:
জাতি বানানে ই-কার, কিন্তু জাতীয় বানানে ঈ-কার
দ্বিতীয়, অম্লীয়, ক্ষারীয়, জলীয়
------------------------------------------------------------
প্রথমেই একটা প্রশ্ন করি ইশতিয়াক ভাইকে,
মানসিক বানান টায় দন্ত্য-স কেন? (মানুষ তো ষ দিয়ে; অথবা মন-->মানস (মানসপট) --> মানসিক এমন কি?)
সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (০৪-০৪-২০০৭ ১০:৪৩)
অফলাইন
শামীম লিখেছেন:
প্রথমেই একটা প্রশ্ন করি ইশতিয়াক ভাইকে,
মানসিক বানান টায় দন্ত্য-স কেন? (মানুষ তো ষ দিয়ে)
'অমানুষিক' বানানটা 'ষ' কেন?
অফলাইন
বায়বীয় পোস্টrumon লিখেছেন:
শামীম লিখেছেন:
প্রথমেই একটা প্রশ্ন করি ইশতিয়াক ভাইকে,
মানসিক বানান টায় দন্ত্য-স কেন? (মানুষ তো ষ দিয়ে)'অমানুষিক' বানানটা 'ষ' কেন?
সম্ভবত মানসিক শব্দটার মূল শব্দ মন। কাজেই মন --> মানস ---> মানসিক
আর অমানুষিক শব্দটার মূল শব্দ মানুষ। কাজেই, মানুষ --> অমানুষ --> অমানুষিক
অফলাইন
অফটপিকঃ বাংলা বানান ও ব্যাকরণ বিষয়ক আলোচনা (পড়াশোনা)
বাবু লিখেছেন:
শামিম ভাই আমি রেফ টা লিখতে পারি না । আমাকে একটু সাহায্য করুন ।
আপনি যদি অভ্র ব্যবহার করেন তাহলে ২ বার 'র' দিয়ে মূল অক্ষর দিতে হবে। যেমনঃ অররক == অর্ক ।
অফলাইন
অফটপিকঃ বাংলা বানান ও ব্যাকরণ বিষয়ক আলোচনা (পড়াশোনা)
এখান কার আসল মাস্টার কে?
ছাত্র সংখ্যা কত?
রুটিন কি?
অফলাইন
বায়বীয় পোস্টঅফটপিকঃ বাংলা বানান ও ব্যাকরণ বিষয়ক আলোচনা (পড়াশোনা)
উপরের ৩টি মন্তব্য বানান সংক্রান্ত আলোচনার অংশ নয়.... ...
বাবু ভাইকে গোপন বার্তা দিয়ে জানিয়েছি.. .. একটা পোস্টও দিয়েছি: পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে দেখুন এজন্য।
রুমন ভাই, ধন্যবাদ।
লতা আপা:
এটা কোন স্কুল নয়, কোচিং নয়.... সুতরাং রুটিনের প্রশ্ন অবান্তর। আর, আলোচনায় আবার মাস্টার কিভাবে হয়.... ...মাস্টারসহ আপনার আলোচনার পদ্ধতি আমার পরিচিত নয়।
অফলাইন
অফটপিকঃ বাংলা বানান ও ব্যাকরণ বিষয়ক আলোচনা (পড়াশোনা)
শামীম লিখেছেন:
উপরের ৩টি মন্তব্য বানান সংক্রান্ত আলোচনার অংশ নয়.... ...
![]()
বাবু ভাইকে গোপন বার্তা দিয়ে জানিয়েছি.. .. একটা পোস্টও দিয়েছি: পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে দেখুন এজন্য।
রুমন ভাই, ধন্যবাদ।
লতা আপা:
এটা কোন স্কুল নয়, কোচিং নয়.... সুতরাং রুটিনের প্রশ্ন অবান্তর। আর, আলোচনায় আবার মাস্টার কিভাবে হয়.... ...মাস্টারসহ আপনার আলোচনার পদ্ধতি আমার পরিচিত নয়।
সরি শামিম ভাই।
অফলাইন
অফটপিকঃ বাংলা বানান ও ব্যাকরণ বিষয়ক আলোচনা (পড়াশোনা)
রুমন ভাইয়ের ধন্যবাদ (রেফ এর জন্য )।
তবে অভ্র না হয়ে বিজয় হলে? কি হবে??
অফলাইন

সর্বশেষ সম্পাদনা করেছেন ইশতিয়াক (০১-০৭-২০০৭ ০১:৫৬)
অফলাইন
বায়বীয় পোস্টAhsanullah Tutul লিখেছেন:
রুমন ভাইয়ের ধন্যবাদ (রেফ এর জন্য )।
তবে অভ্র না হয়ে বিজয় হলে? কি হবে??
ইউনিজয় এবং ফোনেটিক দুটির জন্যই সমাধান জানিয়ে পোস্ট করেছি পরামর্শ-সমস্যা-সমাধান ফোরামে। দেখার জন্য এখানে ক্লিক করুন।; এরপর ৬ ও ৭ নং পোস্টগুলি দেখুন।
ইশতিয়াক লিখেছেন:
কি এবং কী এর মাঝে পার্থক্য -
আপনার নাম কি শামীম?
হ্যাঁ।
আপনি কি ভারতে থাকেন?
না।
আপনার নাম কী?
শামীম।
আপনি যে দেশে থাকেন সে দেশের নাম কী?
জাপান।
তাহলে বাক্যের মাঝে বসলে কি (ই-কার), আর শেষে বসলে কী (ঈ-কার) হবে। 
কৃতজ্ঞতা।
অফলাইন
বাবু লিখেছেন:
একটা ভাল জিনিস জানলাম। এখন মলে হচ্ছে ছোট বেলায় ব্যাকরণ পড়া ফাকি দিয়ে ভুলই করেছি।
যাক বাবু ভাই অবশেষে বুঝতে পেরেছেন...
অফলাইন
বিপ্র লিখেছেন:
বাবু লিখেছেন:
একটা ভাল জিনিস জানলাম। এখন মলে হচ্ছে ছোট বেলায় ব্যাকরণ পড়া ফাকি দিয়ে ভুলই করেছি।
যাক বাবু ভাই অবশেষে বুঝতে পেরেছেন...
বুঝেছি তবে অনেক দেরি হয়ে গেছে
অফলাইন
শামীম লিখেছেন:
তাহলে বাক্যের মাঝে বসলে কি (ই-কার), আর শেষে বসলে কী (ঈ-কার) হবে।
কৃতজ্ঞতা।
তুমি কি দুপুরে ভাত খেয়েছো?
হ্যাঁ।
তুমি দুপুরে কী দিয়ে ভাত খেয়েছো?
তরকারী দিয়ে।
অফলাইন
শব্দের পরে কমা, দাড়ি কিংবা সেমিকোলন বসলে মাঝখানে স্পেস থাকবে না -
সে যখন খেলছিলো , আমি তখন বই পড়ছিলাম। (ভুল)
সে যখন খেলছিলো, আমি তখন বই পড়ছিলাম। (ঠিক)
কমা, দাড়ি কিংবা সেমিকোলনের পরে স্পেস দিতে হবে -
সে যখন খেলছিলো,আমি তখন বই পড়ছিলাম। (ভুল)
সে যখন খেলছিলো, আমি তখন বই পড়ছিলাম। (ঠিক)
অফলাইন
বায়বীয় পোস্টishtiaque লিখেছেন:
শামীম লিখেছেন:
তাহলে বাক্যের মাঝে বসলে কি (ই-কার), আর শেষে বসলে কী (ঈ-কার) হবে।
কৃতজ্ঞতা।তুমি কি দুপুরে ভাত খেয়েছো?
হ্যাঁ।
তুমি দুপুরে কী দিয়ে ভাত খেয়েছো?
তরকারী দিয়ে।
উচ্চারণের পার্থক্যটা বুঝা যাচ্ছে ... কিন্তু সহজে কিভাবে বলা যাবে? আদৌ বলা যাবে কী?
অফলাইন
বুঝলাম কী এবং কি এর ব্যবহার, আচ্ছা
কি এর ইংরেজী - হোয়াট
কী এর ইংরেজী হবে?-
তুমি কি দুপুরে কি খেয়েছো?- ভাত
তুমি দুপুরে কী দিয়ে খেয়েছো?-তরকারী
তুমি দুপুরে কি/কী দিয়ে খেয়েছো?- হাত দিয়ে।
সর্বশেষ সম্পাদনা করেছেন Ahsanullah Tutul (০৭-০৪-২০০৭ ১১:৫০)
অফলাইন
অফটপিকঃ বাংলা বানান ও ব্যাকরণ বিষয়ক আলোচনা (পড়াশোনা)
টুটুল ভাই --- আপনি সম্ভবত ইউনিজয় দিয়ে লেখেন... আপনার জন্য
শামীম ভাই কে অসংখ্য ধন্যবাদ
চেষ্টা করে দেখি "কর্ম " লিখতে পরি কিনা,
এভাবে ধর্ম, বর্ণ,হ্যাঁ এবার আর কষ্ট হবেনা।
আবারও ধন্যবাদ
<তবে কোড আন কোড এ সমস্যা হচ্ছে>
সর্বশেষ সম্পাদনা করেছেন Ahsanullah Tutul (০৭-০৪-২০০৭ ১২:০০)
অফলাইন
Ahsanullah Tutul লিখেছেন:
বুঝলাম কী এবং কি এর ব্যবহার, আচ্ছা
কি এর ইংরেজী - হোয়াট
কী এর ইংরেজী হবে?-
তুমি কি দুপুরে কি খেয়েছো?- ভাত
তুমি দুপুরে কী দিয়ে খেয়েছো?-তরকারী
তুমি দুপুরে কি/কী দিয়ে খেয়েছো?- হাত দিয়ে।
কি এবং কী - এর মাঝে পার্থক্য -
তুমি কি গতকাল খেয়েছো?
Did you eat yesterday?
তুমি গতকাল কী খেয়েছো?
What did you eat yesterday?
অফলাইন