Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ০৪-০৫-২০০৮ ১৬:২৬

মহাকাল
নিয়মিত
থেকে: মেলবোর্ন
নিবন্ধিত হয়েছেন: ২৬-০৪-২০০৮
পোস্ট: ১৮২

সেই দিনগুলো

একটি দিন যায় আরেকটা দিন আসে। এভাবে মাস, বছর, যুগ পার হয়ে যায়। এভাবেই চলছে। আমাদের জীবনের কতগুলো দিন আমরা মনে রাখি। এখন যদি জিজ্ঞাসা  করি, গত বছরের এই দিনটি আপনার কিভাবে কেটেছে? জন্মদিন/বিবাহবার্ষিকী না হলে কয় জন মনে করতে পারবেন? অনেকে তো ঐদিনগুলোও ভুলে যায়hehe। এভাবে চলতে চলতে কত শত দিনই না হারিয়ে গেছে। কারণ ওগুলো খুবই সাধারণ দিন ছিল। কিন্তু প্রতিদিনের সাধারণ স্মৃতি জমতে জমতেই আমাদের এই অসাধারণ জীবন।

আমি এই টপিকটি খুলেছি যাতে আর এই অসাধারণ কিন্তু খুব স্বাভাবিক আজকের দিনটি যেন হারিয়ে না যায়। আপনারা এখানে তারিখ দিয়ে আপনাদের প্রতিটি দিনের কথা লিখুন এমন ভাবে যাতে অনেক অনেক বছর পরে পড়লেও ঐ দিনটিতে কি হয়েছিল আপনার মনে পড়ে। আজ হয়তো খুব স্বাভাবিক, সাধারণ একটি দিন, ভাবছেন এটা লেখার কি আছে। কিন্তু অনেক দিন পরে যখন এই সাধারন আজকের কথাই মনে করবেন, তখন খুব অসাধারণ এক অনুভূতি হবে। যেমন হয় ছোটবেলার কোন ছবি আঁকার খাতা বা এরকম কিছু পেলে।

হয়তো আজ সকালে উঠে দেখলেন কারেন্ট নেই কিংবা আজ বিকেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় এসেছেন। খুব স্বাভাবিক ঘটনা, তাও কিছু লিখুন (এক/দুই লাইন হলেও)। আজ দিনটি ভাল বা মন্দ যেরকমই যাক না কেন। অনেক দিন পরে এগুলো পড়তে ভাল লাগবে, আর দিনটিও হারিয়ে যাবে না।

এটা অনেকটাই ওয়েব ব্লগিং, তবে একই দিন নিয়ে এখানে সবাই লিখলে সেটা অন্যরকম হবে (তারিখ এক কিন্তু প্রত্যেকের দিনটি ভিন্ন রকম)। একজনের দিনের কথা নিয়ে আরেকজনের মন্তব্য ঐ দিনের স্মৃতিকে আরও সমৃদ্ধ করবে।



আজ থেকেই লেখা শুরু করুন।

অফলাইন

 

#২ ০৪-০৫-২০০৮ ১৭:০৪

রূপসী-রাক্ষসী
প্রজন্মাসক্ত
Current Status...হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে
থেকে: মুড়ানো ( ঢাকা )
নিবন্ধিত হয়েছেন: ০১-০২-২০০৮
পোস্ট: ৯০৮
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

আজ তো তেমন কিছু ই ঘটলো নাbrokenheart
সকালের আরামের ঘুম ভেঙ্গে ইউনি গেলাম ...hairpull
ওহ!!!ঘটছে তো!!! আজকে বাস স্ট্যান্ড এ যাইতে না যাইতে বাস পেয়ে গেছি...তাও আবার ফাঁকা!!!surprisedsurprised
অনেক দিন পর স্যার এর আগে ক্লাস এ ঢুকলামtongue_smile
এক ই স্যার এর পর পর ২টা ক্লাস!!brokenheartbrokenheart
তারপর বাসায়...বাস এ আসার সময় এতো হাসি পাইসিলো (আমার অকারনে ও হাসি পায়)lol2lol2
একটা ইন্ডিয়ান লোক বাস এর পাদানি তে দাঁড়ায় ছিলো!( ইন্ডিয়ান মনে হয়ার কারণ সে হিন্দীতে কথা বলছিলো!আমি যদিও হিন্দী বেশী বুঝি না,হিন্দী সিরিয়াল আর মুভি না দেখার কুফলkiddingtongue_smile)
যাইহোক...তো তখন একটা বুড়ো টাইপের লোক বাস এ উঠলো!উঠার সময় সম্ভবত ইন্ডিয়ান লোকটার সাথে ধাক্কা লাগছে!ইন্ডিয়ান লোকটা একটু মেয়েলি ভঙ্গিতে বললো" ইয়িয়ে আপ ক্যায়া কার রাহিহে...ধাক্কা কেউ দে রাহিয়ে ?দেখতা নেহি ক্যা? "lol2lol2lol2(হাসির কিছু হয় নাই।।তাও হাসি পাইসে এতো)
তখন বুড়ো লোকটাও বললো যে " ইত্না ভিড় হায়!ধাক্কা তো লাগেগা ই " কিন্তু ইন্ডিয়ান টা তাও কি যেন বলছিলো গজ গজ করেlol2।।প্রতিউত্তরে বুড়ো লোকটা আবার কিছু একটা বললেন হিন্দীতে...আবার ইন্ডিয়ান...আবার বুড়ো...আবার ইন্ডিয়ান...
আর তখন শেষ বারের মতো বুড়ো লোকটা বলল" অই এতো কথা কস কান? চুপ করে থাকতে পারস না?? " lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2lol2
আমার এমন হাসি পাইছে!!!!lol2lol2 বাট বাস এর মধ্যে এই ভাবে র কি করে হাসি??? অনেক কষ্টে নিজেকে কন্ট্রল করসি।।হিহিহিহি...
আসলে হাসির কিছুই হয় নাই...বাট আমি অকারনেই এতো হাসিই...lol2lol2


-----------------------
ফিরতে ঘরে ভয়...ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়...
না না...শুন্য ঘরে নেইকো আমার একলা থাকার ভয়...

অফলাইন

 

#৩ ০৪-০৫-২০০৮ ১৯:৩২

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৬৫
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

আজ ক্লাশ নাই, আবার কাজও নাই (আমার কাজ খুব কম দিনেই থাকে sadsad) যাই হোক তাই সকাল থেকে বাসায়। ঘুম থেকে উঠলাম ১০টা বাজে। গতকাল ২ টায় ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে নাস্তা করতে যাব তখন ভাইয়া ফোন করল। অনেকক্ষণ কথা বলে ভাবীকে ফোন করলাম। কারণ আজ তার জন্মবার্ষিকী। এপর নাস্তা করলাম পরাটা আর মুরগীর মাংস দিয়ে। মুরগীর মাংসটা হেভী হইছে। কারণ আমি রান্না করেছি তো। এরপর আবার ভাইয়ার ফোন। অনেকক্ষণ কথা বললাম। এরপর ল্যাপটপ নিয়ে বসলাম। মেইল পড়লাম। ফোরামে ঢু মারলাম। এরপর খালাতো বোনের সাথে নেটে ভয়েস চ্যাট করলাম ১ ঘন্টা। এরপর .... ল্যাপটপ নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিলাম। এই ভাবে দিনটি শেষ করলাম।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৪ ০৪-০৫-২০০৮ ১৯:৫২

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ঈদ শেষ! surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৩৯১৬
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

আজকে সকালে ঘুম থেকেই উঠে কম্পিউটারে বসলাম গ্লোবালাইজেশনের উপরে একটু স্টাডি করতে। কিন্তু হঠাৎ দেখলাম ১০টা বাজতে ২ মিনিট বাকি। কোনরকমে রেডি হয়ে সাইকেল বের করে দৌড় দিলাম। সাইকেলের টিউবে হাওয়া কম থাকায় খুব কষ্ট করেই দ্রুততার সাথে চালাতে হল কারণ ১০.১০ এ ক্লাস। তখন দশটা ৬ বাজে। আমার ঘড়িতে যখন দশটা ২৫ (১০মিনিট ফার্স্ট) তখন পৌছে দেখলাম সবাই বারান্দায় দাড়িয়েangry।স্যার আসে নিhairpull। একটু পরে শুনলাম ক্লাস হবে না। big_smileangry। পরের ক্লাস ১১.১০ এ। হলের কিছু কাজ করতে হল। নাস্তা করে আবারও ১১.০৫ এ দৌড়ে ক্লাসের সামনে যেতেই দেখি স্যার এসে বলল আজকে তোমাদের টেবুলেশন করতে হবে; ক্লাস হবে না। big_smileangry
টেবুলেশন??? big_smile তার মানে আজকে রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে যদি থার্ড এক্সামিন না হয়। এরপরে হলে গেলাম কাজে। দুপুর ১২টায় আসলাম। ৩টা পর্যন্ত দাড়িয়ে থাকলাম বিভাগে। স্যাররা কাজ করেই যাচ্ছেন। অধৈর্য্য হয়ে চলে গেলাম রুমে। কিছুক্ষণ পরে স্যারকে ফোন দিলাম। বললো একটু পরেই হবে। মিনিট ২০ পরে স্যার ফোন দিয়ে বললেন রেজাল্ট হয়ে গেছে। আমি গোসল সেরে গিয়ে দেখি ৩.৮ পেয়েছিdancingdancingdancing
ক্যাপিটাল বাজেটিং ছাড়া সবগুলো (৪টি)তে এ+। ওটাতে বি; পাশ করেছি সেই বেশি।

যাইহোক, আশা চেয়েও কিছুটা বেশি। ফলাফল মোটামুটি সবারই ভাল। এরপর বাসায় একে একে সবাইকে জানালাম। সবার আফসোস, আর একটু পড়াশোনা করলেই সিজিপিএ ৩.৫ হত। ওটা আমার এখন ৩.৪১।

যাহোক, সবমিলিয়ে খারাপ যায়নি।

এখন বের হবো বিজ্ঞানী.অর্গ এর মশিউর ভাইয়ের সাথে দেখা করতে। তিনি রাজশাহীতে এসেছেন। আমি আর তুষার যাচ্ছিbig_smile


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল  ::  Domain Name Reg, Web Hosting & Dev.

অফলাইন

 

#৫ ০৪-০৫-২০০৮ ২০:৫৩

মুন
প্রজন্মাসক্ত
Current Status...ঝুম বৃষ্টি
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৭০৯

Re: সেই দিনগুলো

হাঙ্গরিকোডার ভাই clap
তাহলে এবার খাওয়ানোর দিনটা ঠিক করে ফেলান! big_smile tongue_smile
( হায় হায় এটা অফটপিক হয়ে গেছে nailbiting (কোডার ভাইয়েরটা পড়েই রিপলাই দিয়ে দিছি nailbiting)
মুইছেন না ভাই! আমি এখনই অনটপিক পোস্টাইতেছি ওয়েট tongue_smile)

অনটপিক: cool
কয়দিন ঠিকমতো ঘুমাই নাই, খালি ঘুম পায় roll
আজকে বেড়াতে যাবো ভাবছিলাম ভার্সিটি জীবনের কাছের বন্ধুটির সাথে দেখা করতে! ও বেচারী অসুস্থ!
আর আম্মু তো আমি বাইরে গেলেই দুশ্চিন্তা করে! দুনিয়ার আজাইরা সব দুশ্চিন্তা করে করে অসুখ বাড়ায়!mad
তাড়াতাড়ি কাজ শেষ করছি আজকে কিন্তু তবু সাদা বাক্সে বন্দী হয় কালো বাক্সের রঙের খেলা দেখা ছাড়া আর কিছু করতে পারি নি! cry
তারপর কারেন্ট গেছে তার শ্বশুর বাড়ি! angry তাই ঘুমাইছি dancing
আহারে কতদিন আকাশ আর সবুজ দেখি না brokenheart আজকে আকাশ মেঘলা ছিল! বাতাসও ছিল surprised
সঅব মিস! brokenheart সেই দু:খে একটা কবিতা লিথে ফেলছি! blushing

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (০৪-০৫-২০০৮ ২১:৩৯)


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#৬ ০৪-০৫-২০০৮ ২১:০৪

রসি
প্রজন্মানুরাগী
Current Status...চায়নার ভিসার অপেক্ষায়
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৪৯৮
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

আইজকা সকালে (৯টা) উইঠঠা ফাস্টে একটা উস্টা খাইলাম আমার ল্যাপ্টপের চার্জারের লগে। তারপর অফিসের দিকে যাওয়ার জন্য রেডি হইলাম। অফিসে আইস্যা দেখি অফিসে কোন কাজ নাই, তয় কিসু দুঃসংবাদ পাইলাম - আমাদের এক BTS সাইটে ২টা ফেইজের একটা ফেইজ নাকি Down আর Farid Telecomএর লগে আমাদের InterConnectionএর ৫ টা E1 OUT. খবর নিয়া জানা গেলো Faridএর Transmission Engineerরা এইটা লইয়া গুতাগুতি করতাসে। তাই আমি নাকে তেল দিয়া ঘুমানোর আগে ঢাকায় Erlang Reportটা পাঠাইয়া দিলাম যাতে Faria আপ্পি আবার আমার উপর মাইন্ড না খায়।
ঘুম থেইক্যা উইঠ্যা Physics Forum খুইল্লা দেখি এক পোলা Power systemএর Phasor Diagram নিয়া মহা ফ্যাসাদে পড়সে, তার কান্না-কাটি থামাইলাম। প্রজন্ম ফোরাম খুইল্লা দেখি, কোদাল ভাইয়া, কাতাল ভাইয়া আর জুয়েল ভাইয়া আমার কান্দা-কাটি থামাইতেসে। আমার 'বিলিক হুলের' লেখাটা নিয়া কেঊ কোন মন্তব্য করে নাই বইল্যা একটু মাইন্ড করসিলাম।
ফেইস বুক খুইল্যা দেখি 'মুকুলের আন্ডা কই?' শিরোনামে আমি যে থ্রেডটা খুলসিলাম সেইটা নিয়া রুমন, আরিফ(অচেনা পথিক) আর দিদার(কল্পলোকে_ফেরারী) কমেন্টস করসে। আরিফ আর দিদার, মুকুলের আন্ডা রুমনরে না জানাইয়া খাইয়া ফেলাতে রুমন মনে হয় কিঞ্চিত অসন্তুষ্ট।
দুপুরের দিকে গ্রাস-কার্প খাইলাম নাকি কাতল মাছ খাইলাম -এই নিয়া কলিগদের লগে ফস্টি-নস্টি করলাম। বিকালের দিকে খবর পাইলাম Grameenphoneরে Lease line-এর ভাড়া বাবদ কোটি টাকা দেনা হওয়ার কারনে আমার বেতন হইবো ১০ তারিখের দিকে। মনের দুঃখে Nuclear Physics and Reactor Theoryএর বইটা নিয়া বসলাম। ইচ্ছা করতাসে একটা Atom Bomb বানাইয়া GP র Celebration Point টা উড়াইয়া দিতে পারলে মজা হইত।

সর্বশেষ সম্পাদনা করেছেন রসি (০৫-০৫-২০০৮ ০৯:৪৮)


-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

 

#৭ ০৫-০৫-২০০৮ ০৬:৫৪

মুন
প্রজন্মাসক্ত
Current Status...ঝুম বৃষ্টি
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৭০৯

Re: সেই দিনগুলো

রসি লিখেছেন:

ফেইস বুক খুইল্যা দেখি 'মুকুলের আন্ডা কই?' শিরোনামে আমি যে থ্রেডটা খুলসিলাম সেইটা নিয়া রুমন, আরিফ(আলোকিত) আর দিদার(কল্পলোকে_ফেরারী) ........

আরিফ = আলোকিত!!! confused
আরিফ ভাই মানে অচেনা পথিক না? confuseddonttell
প্রত্যেকের দিনলিপিই জোসসসস হইছে clap (আমারটা বাদে brokenheart)


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#৮ ০৫-০৫-২০০৮ ০৯:৫১

রসি
প্রজন্মানুরাগী
Current Status...চায়নার ভিসার অপেক্ষায়
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৪৯৮
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

মুন লিখেছেন:

রসি লিখেছেন:

ফেইস বুক খুইল্যা দেখি 'মুকুলের আন্ডা কই?' শিরোনামে আমি যে থ্রেডটা খুলসিলাম সেইটা নিয়া রুমন, আরিফ(আলোকিত) আর দিদার(কল্পলোকে_ফেরারী) ........

আরিফ = আলোকিত!!! confused
আরিফ ভাই মানে অচেনা পথিক না? confuseddonttell
প্রত্যেকের দিনলিপিই জোসসসস হইছে clap (আমারটা বাদে brokenheart)

ঠিক করে দিলাম, হুম আরিফ -- অচেনা পথিক, সিলিপ অফ টাইপিং।
কে বলল যে আপনারটা জোস হয় নাই?


-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

 

#৯ ০৯-০৫-২০০৮ ১২:৩৯

মহাকাল
নিয়মিত
থেকে: মেলবোর্ন
নিবন্ধিত হয়েছেন: ২৬-০৪-২০০৮
পোস্ট: ১৮২

Re: সেই দিনগুলো

সবাই দেখি প্রতিদিনকে ভুলে যেতে চান (আমার মতroll)। একদিন লিখেই সব বন্ধ। thinking
আজ বলছে, "আমি কিন্তু গেলাম, আর কখনও ফিরবো না, আমাকে মনে রাখার মত কি কিছুই নেই, আমি কি মনে রাখার মত কিছুই দেইনি?"sadcryingcrying

অফলাইন

 

#১০ ০৯-০৫-২০০৮ ১৩:৫৯

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...ঈদ মোবারক
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ১৯৬৬
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

সবাই দিনলিপি লিখছে আমিও একটু লিখিbig_smile

১০মিনিট আগে ঘুম থেকে উঠলাম (পরীক্ষা শেষ তাই আজ দুপুর ২টা পর্যন্ত ঘুমাইলাম।)। এখনো হাতমুখ ধুই নাই। ফোরামের নতুন সব পোস্ট শেষ করে দিন শুরু করবো।wink


-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

 

#১১ ০৯-০৫-২০০৮ ২০:৫৬

মুন
প্রজন্মাসক্ত
Current Status...ঝুম বৃষ্টি
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৭০৯

Re: সেই দিনগুলো

সুমন লিখেছেন:

সবাই দিনলিপি লিখছে আমিও একটু লিখিbig_smile

১০মিনিট আগে ঘুম থেকে উঠলাম (পরীক্ষা শেষ তাই আজ দুপুর ২টা পর্যন্ত ঘুমাইলাম।)। এখনো হাতমুখ ধুই নাই। ফোরামের নতুন সব পোস্ট শেষ করে দিন শুরু করবো।wink

আমি আপনার পরবর্তী (সময় এর ঠিক নাই roll) কিছুদিনের দিনলিপি বলে দেই। donttell বাড়ি যাবেন, ভোটার কার্ডের জন্য ছবি তুলবেন তারপর সেই ছবিটা গুন্ডার মতো দেখতে হবেতাই না দেখে ফুলিশ এসে আপনার চটপটির দোকান উচ্ছেদ করবে! ব্যবসায়ে লালবাত্তি!!! brokenheart

অনটপিক:

আজকে অনেক ভাল ভাল রান্নাবান্না করেছি আপু আসা উপলক্ষ্যে! বিকেলে গা-ছুয়াতে গেছি worriednailbitingbrokenheart(গাউসিয়া angry), গিয়ে কানামাছি ভোঁ ভোঁ খেলেছি kidding (যাতে ছোঁয়া না লাগে । ভালোই খেলেছি dancing)!
সেখান থেকে নিউমার্কেট গিয়ে বেতফল কিনেছি!roll আমসত্বের এত্তো দাম চাইল brokenheart
তারপর ইসিএস কম্পিউটার সিটিতে গিয়ে দেখি মার্কেট বন্ধ! blushing
তারপর রিকসায় হাওয়া খেতে খেতে বাসায় এসেছি! আজকে জোসস বাতাস ছিল বিকেলে! ধানমন্ডিতে কৃষ্ণচূড়াlove গাছগুলা অসম্ভব সুন্দর লাগছিল love সাথে স্বর্ণলতাlove গাছগুলাও! আমার কাছে ক্যামেরা নাই cry

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (০৯-০৫-২০০৮ ২১:১১)


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#১২ ০৯-০৫-২০০৮ ২৩:১৪

শামীম
সমন্বয়ক
Current Status...বায়বীয় পোস্ট
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৮৪৯
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

সকালে ভাবলাম হার্ডিতে আমার লেক্সমার্ক প্রিন্টার Z615 দিয়ে কিছু ছাপাই। কিন্তু প্রিন্টার অটোমেটিক পাচ্ছে না। কী আর করা... নেট ঘেটে বের করলাম কীভাবে করতে হবে। ফাইলগুলো ডাউনলোড করে রাখলাম। দুপুরে মীরপুরে বাবা-মা-এর ওখানে গিয়েছিলাম বউ সহ। এসে রাত্রে খেয়ে তারপর প্রিন্টার ইনস্টল করলাম। এখন চমৎকার ছাপা হচ্ছে।

কেউ এ বিষয়ে সাহায্য চাইলে এখানকার নির্দেশ/সাহায্য অনুযায়ী করলেই হবে।

অফলাইন

 

#১৩ ১০-০৫-২০০৮ ০০:৫৬

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...ঈদ মোবারক
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ১৯৬৬
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

মুন লিখেছেন:

আমি আপনার পরবর্তী (সময় এর ঠিক নাই roll) কিছুদিনের দিনলিপি বলে দেই। donttell বাড়ি যাবেন, ভোটার কার্ডের জন্য ছবি তুলবেন তারপর সেই ছবিটা গুন্ডার মতো দেখতে হবেতাই না দেখে ফুলিশ এসে আপনার চটপটির দোকান উচ্ছেদ করবে! ব্যবসায়ে লালবাত্তি!!! brokenheart

বাহ্‌ আপনার তো ষষ্ঠইন্দ্রিয় জটিল প্রখর!! কাল সকালে আমি সত্যিই ভোটার হবার জন্য বাড়িতে যাবো।smile


-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

 

#১৪ ১০-০৫-২০০৮ ১৪:৫৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৬৫
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

আজ সকালে উঠলাম। উঠে নাস্তা করে কামলা মারতে গেলাম। মাঝপথে গিয়ে শুনি ট্রেন আর যাবে না। আবার ট্রেন চেঞ্জ করে অন্য ট্রেনে উঠলাম। এপর নির্দিষ্ট সময়ের ১০ মিনিট পরে দোকানে ঢুকলাম এবং সাইন ইন করলাম তারও ২০ মিনিট পর। এপর ৪ ঘন্টা কামলা মেরে বাসায় এসে ল্যাপটপ নিয়ে বসলাম। এই ভাবে কেটে গেল দিনটা। তবে মালিকের ছোটখাট একটা ঝাড়ি খাইছি দেরি করে যাওয়াতে।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১৫ ১২-০৫-২০০৮ ১৮:০৯

রসি
প্রজন্মানুরাগী
Current Status...চায়নার ভিসার অপেক্ষায়
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৪৯৮
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

গত শনিবার,
দুফুর ১২টায় গেলাম গিফট কিনতে, আমাদের দিদার বাইএর বৌ-বাতের দাওয়াত।
বৌ-বাতে যাইয়া দেকি, উমাআআআআআআআআ --- এখটাউ সুন্ধর এবং ধুরন্দর মাইয়া নাই। মিজাজটা গেল... খিচ্চা... এর মইদ্দে ভাবী দেখি ডিদার বাই-ইয়ের থেইক্যা ২ ইঞ্চি লুম্বা। তারফর বড় ভাই আর ভাবীগো লগে বইস্যা খাওয়া শুরু কইরলাম, বর-হানীটা যা মুজা হইসিলো না মাম্মাআআআ...কি আর কইতাম।
এরফর আমার বান্ধবী, শায়লা দিল ফোন- হের বাড়ীত বিকালের দাওয়াত। আমি আর সনত গেলাম হের বাড়িত পিন্নী-ফায়েস কাইতে। পিন্নীতে যদিও চিনি কম পড়সিল, তাও শায়লারে কইলাম "জটিল হয়সেরে, আর দিস নে।"
বিকাল বেলা বাফি(আমাগো আরেক বান্ধবী) দিল শায়লারে ফোন, "অই কুত্তি, চলে আয় আমার বাড়ী, রাইতে থাকবি, উপলের আজকে নাইট ডিউটি"
শায়লা কইল,"চল যাই। ধানমন্ডিতে।" আমরা কইলাম, "চল"
বাফির বাড়িতে যাইয়া দেখি, মৌসুমী আসছে আমেরিকা থেকে, মোটা তো হইয়ি নাই বরং কালা আর চিকনা হইসে। লাবনী আর লিপি আসল একটু পরে। এরপর শুরু হইল আড্ডা--- মনে হইতাসিল, "আহা! ভারসিটির লেডিস হোস্টেলে আবার আসলাম বুঝি"
এর মধ্যে সন্ধ্যায় উঠল ঝড়। উপল ভাই কইল"চল রসি, নিচে নাইম্যা আম কুড়াই..." দুইটা আম পাইলাম, উপল ভাই সিগারেট ধরাইল, "তোর বান্ধবীর যন্ত্রণায় সিগারেট ফুকতে পারি না, ঝাড়ি মারে... তুই ভাল করসস, সিগারেট খাস না, গুড।" এরপর শুরু হইল গ্রামীনপোন আর একটেলের গুস্টি উদ্ধার পর্ব। আম দুইটা নিয়া বাসায় ধুইক্কা খাইলাম, এই মৌসুমের পরথম "লিচু আনাম"।
এতই মিঠা সেই লিচু যে বাফিরে কইলাম, "কি লিচু খাওয়ালিরে, শরীর এক্কেরে নাড়িয়ে দিয়ে গেল (টকে)"
রাইতের বেলা খালার বাসায় ভাত-আলু ভর্তা-ডাল-শাক-গোস্ত খাইয়া বাসায় আইস্যা দিলাম ঘুম।


-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

 

#১৬ ১২-০৫-২০০৮ ১৮:২৩

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২২৩৫
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

৩ দিন লাগল। আমার ফেডোরা থেকে হার্ডিতে সুইচ করতে।
হার্ডিটাকে মানুষ করতেই যত দেরি।
এত সময় লাগার কথা না। কিন্তু কারেন্টের কারণেই লাগল। একটা কিছু ইন্সটল করতে দেই আর কারেন্ট চলে যায়।

যাই হোক।
আজ সকাল থেকে গ্রাফিক্স কার্ডের ড্রাইভার ইন্সটল করার চেষ্টা করছি। কারেন্ট গেছে, ইন্সটলেশন কাজ করেনি, এরকম  নানা কারণে ১০/১২ বার চেষ্টা করা হয়ে গেছে। এখন কারেন্ট নেই। সফলও হইনি।
সর্বশেষ বার, লিনাক্সের কার্নেলের সোর্স (৪৭ মেগা) ডাউনলোড হচ্ছিল। আবার করতে হবে। :-

স্ব র্ণলতা কি স্ট্যান্ডাএ্যালোন গাছ নাকি??

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (১২-০৫-২০০৮ ১৮:৩১)


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#১৭ ১৯-০৫-২০০৮ ১৪:০২

মুন
প্রজন্মাসক্ত
Current Status...ঝুম বৃষ্টি
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৭০৯

Re: সেই দিনগুলো

হুম!!! thinking
আজকে একটা অবাক করা দিন!!surprised
আমি আবার ঘুম অন্তপ্রাণ তো (love) রাতে একটু বেশিক্ষণ জেগে থাকলেও ফজরের আগে একটা ঘুম দিয়ে নেই, (৪টা বেজে গেলেও ঘুম দেই! (আম্মুজান আর আব্বুজান এলার্ম আছে তো dancing)
আজকে সারারাত জেগেছি! surprised
ভোরে রোজকার কাজ সেরে ঘুমিয়েছি-
তাও সকাল খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে উঠে পড়েছি!!! surprised

এবং ঘুম থেকে উঠে মন খুউব ভাল ছিল- surprised
এবং আলসেমীতে ধরে নি! surprised

এখন পর্যন্ত মন ভালই আছে! যাকে বলে সুপার ভাল!! surprised
এবং মন ভাল তাই দিন ভালই যাচ্ছে!
এই রকম একটা আশ্চর্য দিনটাকে তাই তাড়াতাড়ি লিখে রাখলাম nailbiting

ইয়ে মানে অন্যান্য দিনগুলোও খারাপ যায় না! কিন্তু আমি প্যান প্যান করতে থাকি হেন হইছে, তেন হইছে, ধান হইছে, কচু হইছে... roll blushing

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (১৯-০৫-২০০৮ ১৪:২২)


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#১৮ ১৯-০৫-২০০৮ ১৬:২৮

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬০১
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

১৯/০৫/২০০৮: সোমবার

অনেকদিনপর আজ সকালে অফিস যাবার কোন তাড়া নেই। শুক্রবার সকালেও বেশী ঘুমাতে পারি না। সুযোগ পেয়ে টানা ঘুম দিলাম।http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/28.gif  যদিও মাঝখানে ৩-৪টা ফোন আসছে।roll ছুটির দিন, বাবা বাসায়। সকাল ১১টায় উঠলাম। বাবা দেখে জিজ্ঞেস করলো, "এখন উঠলি?surprised"। আমি হুঁ blushing বলে মুখ ধুয়ে, দৈনিক নিউজপেপার সমেত রাজাধিরাজ ভাব নিয়ে নাস্তা করতে বসলাম। 

এরপর ফোরামে উঁকি দিলাম। উইন্যাম্পে ব্ল্যাকের গান "রোদের ভেতর রোদ"।
এখন মনে পড়ছে সারাদিনে এককাপ চাও পান করি নাই।http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/45.gif


-----------------------
পৃথিবী সাহসী মানুষের জন্যে।

অফলাইন

 

#১৯ ১৯-০৫-২০০৮ ১৯:২৫

রসি
প্রজন্মানুরাগী
Current Status...চায়নার ভিসার অপেক্ষায়
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৪৯৮
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

গতকাল থেকে মিজাজটা ভীষন খারাপ ছিল, আজকে সকাল ১০:৩০টায় ঠিক হলো। Electrical Engineering Analysis কোর্সের MatLabএর এসাইনমেন্টে    f(x) কিসুতেই .m ফাইলে প্যারামিটার হিসাবে পাঠাতে পারতাসিলাম না, যাক শেষ পর্যন্ত পারলাম @fx দিয়া। খুশিতে অফিসে দুইবার লাফ দিয়া শিপলুরে Thanks Giving ম্যাসেজটা পাঠাইলাম। আড়াই দিনে অমানুষিক পরিশ্রমের পর MegaDeth শুনা শুরু করলাম
Kill The King, King is Dead, Long Live The King,
Kill The King, King is Dead, Long Live The King,
I am The King, GOD save The King.


-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

 

#২০ ১৯-০৫-২০০৮ ১৯:৩৫

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...অবশেষে রেডিও গুন গুন যাত্রা শুরু করল big_smile
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৫৬৫
ওয়েবসাইট

Re: সেই দিনগুলো

আজকে দিনটা ঘুমে ঘুমে কাটাইলাম। না ঘুমাইনি একফোটাও। কাল রাতে কাজ থেকে ফিরলাম ১২.৪৫ এ। খেয়ে দেয়ে ঘুমাতে ঘুমাতে বাজল ১.৩০। এরপর ঘুম থেকে উঠলাম ৬.৩০ এ। উঠে নাস্তা করে ক্লাসে দৌড়। বাসায় আসলাম সন্ধ্যা ৬.১৫ এ। এপর আর ঘুমাইনি। একটু পর ঘুমাবো। সারাদিন ঘুম ঘুম ভাব নিয়ে ক্লাশ করলাম। আজ আবার পরীক্ষা ছিল। যাই হোক পরীক্ষা যত খারাপ হবে ভেবেছিলাম, তত ভাল হয়েছে। ১০০% উত্তর দিতে পেরেছি dancingdancingdancingdancing


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.266 seconds, 9 queries executed ]