ঈদ শেষ! 
Quantitative Techniques কোর্সে স্যার লিনিয়ার প্রোগ্রামিং করাচ্ছেন। এক পর্যায়ে তিনি আমাকে দ্বায়িত্ব দিলেন এটি সফটওয়্যারে কিভাবে করে সেটা যেন সবাইকে দেখাই। তিনি LP নামক একটা সফটওয়্যারের নাম বলেছেন যেটা দিয়ে তারা অনেক আগে করেছেন। এই সফটওয়্যারটি কোথাও পেলাম না। কারও কাছে আছে?
না থাকলে অন্য কি সফটওয়্যার দ্বারা এটা করা যাবে? ওপেন সোর্স/ফ্রি হলে ভাল হয়।
ম্যাটল্যাব/ম্যাথমেটিকা দিয়ে কি করা যায়?
আর এগুলো সম্পর্কে কোন টিউটোরিয়াল পেলে আরও ভাল।
অংক আমার ভাল লাগে না
।
সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (০৪-০৫-২০০৮ ১৫:৪৫)
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
মনোবিজ্ঞানে নোবেল প্রাইজ কখন যে দিবে!হাঙ্গরিকোডার লিখেছেন:
Quantitative Techniques কোর্সে স্যার লিনিয়ার প্রোগ্রামিং করাচ্ছেন। এক পর্যায়ে তিনি আমাকে দ্বায়িত্ব দিলেন এটি সফটওয়্যারে কিভাবে করে সেটা যেন সবাইকে দেখাই।
তাড়াতাড়ি শুরু করো আমি খাতা কলম নিয়ে বসে আছি।
সর্বশেষ সম্পাদনা করেছেন টাট্টুহর্স (০৪-০৫-২০০৮ ১৭:১৪)
অনলাইন
হাঙ্গরিকোডার লিখেছেন:
Quantitative Techniques কোর্সে স্যার লিনিয়ার প্রোগ্রামিং করাচ্ছেন।
যদি এটা অপটিমাইজেশনের লিনিয়ার প্রোগ্রামিং হয় তবে ম্যাটল্যাবের অপটিমাইজেশন টুলবক্স দিয়ে করতে পারার কথা।
আমার কখনও দরকার হয়নি তাই এর বেশী বিস্তারিত বলতে পারব না।
আলমগীর
অফলাইন
ম্যাটল্যাবের অপটিমাইজেশন টুলবক্সে রয়েছে fminbnd, fminsearch, optimset, optimget ফাংশনসমূহ। এগুলো ব্যবহার করা যেতে পারে।
ম্যাটল্যাবের ওপেনসোর্স অল্টারনেটিভ হচ্ছে octave। এর জন্য simplex method এর ছোট্ট একটা প্রোগ্রাম রয়েছে এখানে।
আর ফ্রি লাইব্রেরির জন্য সি, ফোরট্রানে করতে চাইলে এখানে কিছু সফটওয়্যারের তালিকা রয়েছে। পাশাপাশি বেশকিছু কমার্শিয়াল প্যাকেজের নাম ও ডেমো দেয়া আছে।
পাইথনে রয়েছে scipy, numpy প্যাকেজসমূহ।
অফলাইন