Alpher, Bethe, Gamow থিওরী (১৯৪৮)অনুযায়ী,
বিগ ব্যাং (Big Bang) এর সময় মহাবিশ্বের সাইজ ছিল শূন্য কিন্তু তাপমাত্রা ছিল ইনফিনিটি।
বিগ ব্যাং এর ১ সেকেন্ড পর, সেই তাপমাত্রা ১০,০০০ মিলিয়ন ডিগ্রীতে(কেল্ভিন স্কেল) নেমে আসে, যা কিনা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার থেকে ১০০০গুন বেশি। সেই সময় মহাবিশ্বে ছিল কেবল Photon, Electron, Neutrino এবং তাদের Anti-Particles যারা কিছু Proton এবং Neutron এর সাথে জুড়ে ছিল।
যতই মহাবিশ্ব বাড়তে থাকবে, ততই তাপমাত্রা কমতে থাকবে।
তাই বিগ ব্যাং এর ১০০ সেকেন্ড পর, তাপমাত্রা ১,০০০ মিলিয়ন ডিগ্রীতে(কেল্ভিন স্কেল) নেমে আসে। সেই সময়, Proton এবং Neutronএর পক্ষে Strong Nuclear Force অগ্রাহ্য করে আলাদা থাকা অসম্ভব হয়ে পড়ে এবং ১টি Proton এবং ১টি Neutron নিয়ে সৃষ্টি হয় প্রথম পরমাণু DeuTerium(Heavy Hydrogen)। তারপর Helium , Lithium , Beryllium।
-------------------------------------------
Photon: Electro-magnetic রেডিয়েশনের সকল তরঙ্গের বাহক।
Neutrino: খুবি কম ইলেক্ট্রিক চার্জ় স্বম্বলিত কনিকা।
তথ্যসূত্রঃ A Brief History of Time- Stephen Hawking (Chapter: The Origin and Fate of the Universe)
সর্বশেষ সম্পাদনা করেছেন রসি (১৭-০৪-২০০৮ ১১:৪৫)
অফলাইন
একে তো অনুবাদ করা শক্ত কাজ, তার উপর আমি ভাষার প্রাজ্ঞ্যলতার দিকে বেশি গুরুত্ব দিই, তার উপর বিজ্ঞান বিষয়ক লেখা।
যাই হোক অল্প-স্বল্প-গল্প করব প্রতিদিন মহাবিশ্ব নিয়ে।
সর্বশেষ সম্পাদনা করেছেন রসি (১৭-০৪-২০০৮ ১২:৪৪)
অফলাইন
রসি:
বিগ ব্যাং (Big Bang) এর সময় মহাবিশ্বের অবস্থা - ১
উহ
ু, শিখতে হলে বা জানতে হলে প্রথম থেকেই শুরু করতে হয়
আগে বলেন বিগ ব্যাং এর আগের তাপমাত্রা ও অবস্থা


অফলাইন
উড়ালপঙ্খি লিখেছেন:
রসি:
বিগ ব্যাং (Big Bang) এর সময় মহাবিশ্বের অবস্থা - ১উহ
ু, শিখতে হলে বা জানতে হলে প্রথম থেকেই শুরু করতে হয়
আগে বলেন বিগ ব্যাং এর আগের তাপমাত্রা ও অবস্থা
যে বলতে পারবে এবং প্রমান করতে পারবে - সে নোবেল প্রাইজ পাবে। এখন পর্যন্ত তা থিওরিটিকালী অসম্ভব। তুমি চেষ্টা কর।
অফলাইন
অলস সময়ের পাড়েআমাদের এখনকার প্রচলিত গণিত দিয়ে আমরা বিগ ব্যাং এর আগের অবস্থা জানতে পারিনি। আমরা শুধু জানতে পারি যখন সময় (T)>0। কিন্তু এর আগের অবস্থা T=0 অথবা T<0 এই অবস্থায় মহাবিশ্বের অবস্থা জানতে পারিনি। ধারনা করা হয় T=0 সময়ে পদার্থ বিজ্ঞানের কোন নিয়ম কাজ করে না। কারন তখন মহাবিশ্বের আয়তন শূন্য, ঘনত্ব ও এনার্জি ছিল অসীম। ওইটা এমন একটি অবস্থা যা বর্তমান গণিত দিয়ে নির্নয় করা সম্ভব নয়। বিজ্ঞানী আইনষ্টাইনের আপেক্ষিক তত্ব কিংবা কুয়ান্টাম মেকানিক্সও ওইখানে কাজ করে না। কিন্তু হয়ত এই দুইটি তত্ব একসাথে করে প্রয়গ করলে এইটা জানা সম্ভব হতে পারে যে যখন T=0 তখন অথবা সময় শুরুর আগে কি অবস্থা ছিল মহাবিস্বের।
প্যান স্ট্যাট ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞানের একজন এসিসটেন্ট প্রফেসর মার্টিন বোজোওয়াল্ড, তিনি কাজ করছেন theory of Loop Quantum Gravity এর উপর। তিনি তার নতুন ধরনের গণিত (যা কুয়ান্টাম মেকানিক্স এবং আপেক্ষিক তত্ব একীভুত করেছে) ব্যবহার করে কিছু চমকপ্রদ জিনিস আবিষ্কার করেন। তিনি দেখেন যে T=0 সময়ে মহাবিশ্বের আয়তন ০ ছিল না এবং এর ঘণত্বও অসীম ছিল না। অন্যভাবে বলা যায় যে ওই সময়েও গণিত ঠিক ভাবেই কাজ করে।
মাঝে মাঝে এরুপ চিন্তা করা হয় যে বিগ ব্যাং এর পুর্বেও কোন এক মহাবিশ্ব ছিল। কিন্তু এরুপ চিন্তা অনেকটা কঠিন কারন বিগ ব্যাং এর তত্ব মতে সময় এবং স্থান এর শুরু তখন থেকেই(বিগ ব্যাং এর পর)হয়েছিল। কিন্তু যদি বোজোওয়াল্ডএর সমাধান সঠিক হয় তবে ওই ধারনার পক্ষে যুক্তি পাওয়া যায়। তাহলে বুঝা যাবে যে সত্যিকারেরই বিগ ব্যাং এর পূর্বে আরেকটি মহাবিশ্ব ছিল যা ছিল ক্ষুদ্র। যা ছিল অতি উচ্চঘণত্বের এবং অতি উচ্চ তাপমাত্রার স্থান ও কালের একটি ছোট বল। কোন কোন বিন্দুতে এটি কম ঘনত্বপুর্ণ ছিল যেখানে কুয়ান্টাম তত্ব খাটানো যেত।
বোজোওয়াল্ড T=0 সময়কে বলছেন "Big Bounce"। তার কথামতে আগের মহাবিশ্ব নিজের ভিতরে সংকুচিত হয়ে আবার বিস্ফরিত হয়ে আমাদের এই মহাবিশ্ব তৈরি করেছে। আগের মহাবিশ্ব হয়ত আমাদের মহাবিশ্বের মতই ছিল, হয়তবা আমাদেরটার থেকে আরেকটু ভিন্যরকম ছিল। তবে এই সমাধানে আগের মহাবিশ্বের আয়তন নিয়ে কিছুই জানা যায়নি, কে জানে, হয়তবা জানা সম্ভবও নয়।
সুত্রঃ http://www.badastronomy.com/bablog/2007 … -big-bang/
[জীবনে প্রথম কোন কিছু অনুবাদ করে লিখার চেষ্টা করলাম, অনেক ভুল আছে, মাফ দিয়েন। আর ভাল হয় যদি লিঙ্কটা দেখেন।]

অফলাইন
No Status!!!!ধ্রুব লিখেছেন:
আমাদের এখনকার প্রচলিত গণিত দিয়ে আমরা বিগ ব্যাং এর আগের অবস্থা জানতে পারিনি।
জটিল হইছে আলাদা টপিকে পোস্ট করলেও পারতেন
সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নচারী (১৮-০৪-২০০৮ ১৫:০২)
অফলাইন
ধ্রুব ভাই 


আরো চাই।
@মুজতবা ভাই
। তবে এখানেও কিন্তু একদম অফটপিক মনে হচ্ছে না।
অফলাইন
আরও চাই...
অপেক্ষা করছি
অফলাইন
মূল টপিক-২
Big Bangএর কয়েক ঘন্টার মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য এটম তৈরী হওয়া শেষ হয়। এবং এর পরবর্তী মিলিয়ন মিলিয়ন বছর ধরে মহাবিশ্ব কেবল প্রসারিত হতে থাকে এবং ক্রমশ ঠান্ডা হতে থাকে। কিন্তু কিছু কিছু এলাকায়, যেখানে পদার্থগুলোর মেঘ কিছুটা ঘন, তাদের প্রসারনটা ধীরে ধীরে কমতে থাকে- নিজেদের মধ্যে Gravitational Attractionএর কারনে।
যেহেতু সেই স্থানগুলো নিজেদের মধ্যে Re-collapsed হতে থাকে, প্রতিটি বস্তুর নিজস্ব gravityর কারনে তাদের মধ্যে ধীর আবর্তনের সূত্রপাত ঘটে। যতই এলাকাটি ছোট হতে থাকে, ততই আবর্তনের বেগ দ্রুততর হতে থাকে। একসময় নিজেদের মধ্যকার Gravitational Attraction গুলোকে সাম্যবস্থায় আনার জন্য বস্তুসমূহ তাদের নিজস্ব আবর্তন বেগ ঠিক করে নেয়। আর এভাবেই Disk-Shaped Galaxyএর জন্ম। যেমন- আমাদের সৌরজগত।
(শেষ)
---------------------------------------------------
তথ্যসূত্রঃ A Brief History of Time- Stephen Hawking (Chapter: The Origin and Fate of the Universe)
সর্বশেষ সম্পাদনা করেছেন রসি (১৯-০৪-২০০৮ ১৭:০৬)
অফলাইন
অলস সময়ের পাড়েরসি ভাই, একদম শেষ করে দিলেন ? এই পোষ্টেই যখন মহাবিশ্বের অতীত নিয়ে শুরু করলেন, ভবিষ্যতের কথাও কিছু বলেন। অপেক্ষায় আছি...

অফলাইন
রেডিও শুনছিআরো জানতে চাই 
অফলাইন
ধ্রুব লিখেছেন:
রসি ভাই, একদম শেষ করে দিলেন ? এই পোষ্টেই যখন মহাবিশ্বের অতীত নিয়ে শুরু করলেন, ভবিষ্যতের কথাও কিছু বলেন। অপেক্ষায় আছি...
মূল টপিকস শেষ তো। আচ্ছা নতুন টপিকস শুরু করতে হবে দেখতাসি
।
অফলাইন