“মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা”
কবিগুরুর এই বাক্যটির কোন তুলনা হয় না। তবে যে ব্যথার কথা কবি বলেছেন, তার জন্য অনিমেষ দৃষ্টির কোন প্রয়োজন আছে বলে মনে করি না আমি। বজ্রপাতের বিদ্যুৎ চমকের মত একটা ঝলকানি স্বরূপ দৃষ্টির ফলেই কিন্তু আবার দশ দশমিক নয় রিখটার স্কেলের ব্যথা অনুভব করতে পারেন। ব্যথা পরিমাপের কোন একক জানা নেই তো, তাই ভূমিকম্পের এককটাই ব্যবহার করলাম আরকি।
আপনাদের কেউ কী হঠাৎ কখনো এই ধরণের ব্যথা অনুভব করেছেন?
বিস্তারিত বলার কোন প্রয়োজন নেই, তবে টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি অব কাতার, যেখানে পরিবেশ আবার পাশ্চাত্যের মত, সেখানে আমার বিগত পৌনে দুই বছর ধরে পড়াশোনাকালীন সময়ে দুইবার এই ব্যথা হয়েছে। এটা কিন্তু মারাত্মক ব্যাধি, বিশেষ করে আপনার পড়াশোনার ও স্পিরিচুয়াল লাইফের দারুণ ক্ষতি করতে পারে। তাই প্রাণপণ চেষ্টায় এই ধরণের ব্যথা থেকে নিজের কে বাচাতে চেষ্টা করি। আল্লাহর কৃপায় কৃতকার্য হয়েছি (পি এইচ ডি করার চিন্তা ভাবনা আছে, কৃতকার্য হতেই হয়) কিন্তু মাঝে মধ্যে আবার ব্যথা হয়ে যায় । মানুষ বলে কথা..............................
অফলাইন
হিউম্যান এরর যাকে আনইনটেনশনাল মিষ্টেক বলা হয় সেটাকে কন্ট্রোল করা কিন্তু চাট্টি খানি কথা নয়; মনের ওপর যুদ্ধ করতে করতে আপনি হয়তো হেরে যাবেন যদি বোথ সাইডেড হয়ে থাকে; ওয়ান সাইডেড বলেই ইউ হ্যাভ কন্টোলড ইওর ইনার ফিলিংস; প্লাটোনিক হয়তো ডিভাইন তো অবশ্যই নয়; ডিভাইন হলে পড়াশোনার ক্ষতি হলেও জীবনের জন্য ভালই হতো; অপসংস্কৃতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য যা যা করার সবই আপনি করেছেন আর সক্ষম হয়েছেন শেখ সউদ ইব্রাহীম শুরেইম এর তিলাওয়াত শুনেন বলে স্পিরিচুয়্যালী ব্লেসেড বলে; আপনার তো শেখ শুরেইমের কণ্ঠের যাদুর জন্য উনার পঠিত কুরআনের বানী দিয়ে দিলমনকে প্রশান্তিতে ভরিয়ে নেন; কখনও sheikh al-huzaifi র তেলাওয়াত শুনেছেন? উনি মদীনার মসজিদে নবীর ঈমাম; কণ্ঠস্বরে হৃদয়কে নাড়িয়ে দেবার মতন যাদু না থাকলেও উনার পড়া কিন্তু সহী তাজবীদের সাথে এবং ওয়ারাত্তিলীল কুরআনা তারতীলা বা যেভাবে কুরআনকে করুনাময় সুবহানাহু ওয়াতায়ালা তেলাওয়াত করার জন্যে বলেছেন ঠিক সেভাবেই একদম বিশুদ্ভভাবে পাঠ করেন; ভীষন খুশী হবো যদি নীচের ইন্টারএ্যাকটিভ কুরআনের সাইটে গিয়ে অডিওতে উনার তেলাওয়াত শুনেন; উক্ত সাইটটিতে আপনি কুরআন শুনার সাথে সাথে অর্থও শুনতে পারবেন ইংরেজী/উর্দুতে।
http://www.quranexplorer.com/quran/
কোথায় পোষ্ট করবো ভাবতে ভাবতে আপনার রোমান্সের ইয়েতে দিতে ভীষন সঙ্কোচ হয়েছিল; তবুও দিলাম কারণ আমি মন থেকে সাড়া পেয়েছি বলেই ..
অফলাইন