প্রজন্ম সদস্য তথ্য কনিকা এই টপিকে নিজের তথ্য দেয়া ব্যতীত অন্য কোনো পোস্ট না করার জন্য অনুরোধ করা হল। তার পরবর্তীতে এখানে সব আলোচনা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ফোরামের মডারেটরদের কাছে অনুরোধ, ঐ টপিকের অফটপিক গুলো এখানে সরিয়ে আনার জন্য, এবং এই দুটো টপিক স্টিকি করে দেয়ার জন্য।

অফলাইন
সেভারাস এখন কি করছেন অপশনটা পরিবর্তন করো সবাই ফাজলামো মারছে তার বদলে আপনার পেশা লিখ তাহলে ছাত্র বা অন্য কিছু লিখবে
অফলাইন
আশাবাদী লিখেছেন:
সেভারাস এখন কি করছেন অপশনটা পরিবর্তন করো সবাই ফাজলামো মারছে তার বদলে আপনার পেশা লিখ তাহলে ছাত্র বা অন্য কিছু লিখবে
একমত
অফলাইন
আমি আরেকটা বিষয় প্রস্তাব করতে চাই সেভারাস ভাইকে যে, "প্রজন্ম সদস্য তথ্য কনিকা"-তে কোথা থেকে প্রত্যেকে এসেছে সেটা বললেও ভালো হত। যেমন- আপনি কোন জেলা'র লোক? এতে করে আমার মনে হয় আমরা বাংলাদেশের ৬৪টি জেলারই লোক পেয়ে যাবো ফোরামে। আর একই অঞ্চলের মানুষ পেলে ভালোই লাগবে। আবার ভিন্ন এলাকার মানুষ হলেও নানা মানুষের অঞ্চল সম্পর্কে জানা যাবে। আমি কিন্তু প্রত্যেকের দেশের বাড়ির কথা বলছি (বর্তমান অবস্থান নয়)।
বিষয়টা ভেবে দেখবেন।
ধন্যবাদ
সর্বশেষ সম্পাদনা করেছেন দত্ত (২১-০৩-২০০৮ ২১:২২)
অফলাইন
আপডেট:
আপনার গ্রামের বাড়ি কোথায়ঃ কুমিল্লা
অফলাইন
এরপরে কেউ যদি আপডেট লিখে নতুন পোস্ট দেয় তাহলে আর প্রশ্ন যোগ করবো না

অফলাইন

মানুষের সাধারন বুদ্ধিও প্রয়োগ করে না (নো অফেন্স)
দ্রুত সম্পাদন করলেই তো হয়
অফলাইন
আশাবাদী লিখেছেন:
মানুষের সাধারন বুদ্ধিও প্রয়োগ করে না (নো অফেন্স)
দ্রুত সম্পাদন করলেই তো হয়
নাকি পোস্ট সংখ্যা বাড়ানোর জন্যই
( নো অফেন্স টু)

অফলাইন
সেভারাস লিখেছেন:
নাকি পোস্ট সংখ্যা বাড়ানোর জন্যই
( নো অফেন্স টু)
আমার কাছে কখনই মনে হয়নি মানুষ অফটপিক বানায় পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য
কারন পোস্ট সংখ্যা বাড়ানোর আরও অনেক জায়গাই আছে যেমন আমাদের অফটপিক থ্রেড দুটি তার উপর সাধারন প্রশ্ন বিভাগ, এরপর তো অন্যান্য পোস্টে কমেন্টস করলেও হয় (আমার ৫৯০ পোস্টের সবই বলতে গেলে কমেন্টস
)
এসব জায়গা ছেড়ে অন্যখানে বিশেষ করে প্রজন্ম তথ্য কনিকায় পোস্ট করা রিস্কি কারন তা খুবই অভিয়াস হবে তুমি রিপোর্ট করলেই মডারেটর এডিট করে মূল পোস্টে যুক্ত করে দিবে।
তাই আবারও বলছি পোস্ট বাড়ানো কখনই মূল লক্ষ্য নয় (কোডার ভাই শুনছেন কি পাঙ্খা বন্ধ কইরেন না, যদিও কইছেন সিদ্ধান্ত লইয়া ফেলাইছেন তাও শেষ টেরাই নিলাম)
অফলাইন
C শিখতে হবে। সবার সাহায্যে লাগবেএও কাও আংগো হেনীর পোলা আছেনিগো?
অফলাইন
নীল আকাশ লিখেছেন:
আনুমানিক বয়স(আসল বয়স বলতে না চাইলে একটি বয়স সীমা দিন):১৫-৩০
বয়সসীমা আরেকটু কমিয়ে বলুন! এভাবে বললে পরে সবাই ১-১০০ বলা শুরু করবে!! 
অফলাইন
C শিখতে হবে। সবার সাহায্যে লাগবেআলোকিত লিখেছেন:
নীল আকাশ লিখেছেন:
আনুমানিক বয়স(আসল বয়স বলতে না চাইলে একটি বয়স সীমা দিন):১৫-৩০
বয়সসীমা আরেকটু কমিয়ে বলুন! এভাবে বললে পরে সবাই ১-১০০ বলা শুরু করবে!!
বয়সসীমা ১৫-২৫ এইবার চলবেতো।
অফলাইন
ব্যাক টু দ্যা ওল্ড মিউজিক টাইমহাসিব লিখেছেন:
হুমায়ূন আহমেদের পর আরেকজনরে পাওয়া গেলো যার জন্মতারিখ আমার মতোই ১৩নভেম্বর।
শুধু তো জন্ম তারিখ জানলাম। বাকিগুলোও বলেন। দেখি আর কোনো মিল পাই কিনা! 
জন্মদিনের এ মিল নিয়ে একটা ঘটনা মনে পড়ল। এসএসসি পরীক্ষার পরবর্তী তিন মাস একটা লম্বা অফ টাইম থাকে। সে সময়টায় কোনো কিছু করার থাকে না বলে অনেক কিছু করা যায়। আমার ইংরেজির অবস্থা তখন বেশ খারাপ, ভীষণ কাঁচা (বলা ভাল ফুল থেকে ফল ধরলে যে অবস্থায় থাকে সে অবস্থা)। তো প্র্যাক্টিক্যাল পরীক্ষার মধ্যে একদিন ব্রিটিশ কাউন্সিলে গিয়ে জেনারেল ইংলিশ কোর্সে ভর্তি হয়ে আসলাম। ব্রিটিশ কাউন্সিলের এত নাম শোনা যায় কেন সেটা প্রথম দিন ক্লাসে করেই বুঝেছিলাম। এত সুন্দর ভাবে গাইড করা আর এত আন্তরিক ভাবে টিচিং করলে বাংলাদেশের স্কুল কলেজের ছাত্ররা আর ক্লাস ফাঁকি দিত না।
যা হোক, ঘটনা হল ঘটনা তা না। ঐ ক্লাসে ২০ জন ছেলেমেয়ে ছিল। প্রথম দিন থেকেই সবাইকে ভিন্ন ভিন্ন ফরমেশনে বসানো হত যাতে সবাই খুব দ্রুত একে অন্যের সাথে পরিচিত হতে পারে। প্রথম দিন বসানো হল কে কোথায় থাকে তার অবস্থান অনুসারে। যে ধানমন্ডিতে থাকে সে ব্রিটিশ কাউন্সিলের খুব কাছে, তাই সে এক। যে সাইন্সল্যাব থাকে সে ধানমন্ডির একটু পরে, তাই সে দুই। এভাবে প্রথম তিন-চার দিন আমরা বিভিন্ন ক্রমানুসারে বসলাম।
দ্বিতীয় দিনের ঘটনা। স্যার বললেন, আজ তোমরা নিজ নিজ জন্মদিনের সিরিয়ালে বসবে। যার জন্মদিন আগে সে এক, তারপরে যে সে দুই - এভাবে। কারও জন্ম তারিখের সংখ্যার অংশটি মিলে গেলে মাসের বিচারে ক্রম হবে, কিন্তু মাসও যদি মিলে যায় তাহলে কি হবে সেটা আর ঠিক করা হয়নি (২০ জন ছেলেমেয়ের মধ্যে দুই জনের জন্মদিন কাঁটায় কাঁটায় মিলে যাবে এমন ভাবার খুব একটা যৌক্তিক কারণ ছিল না)। আমরা সিট ছেড়ে উঠে দাঁড়ালাম। নিজেরাই হই হই করে সিরিয়াল করতে লাগলাম। দেখতে দেখতে এগার জনের সিরিয়াল হয়ে গেল। এবার আমার পালা। মুখে একটা শিশু সুলভ হাসি ফুটিয়ে বললাম, আমার বার্থডে ১৩ই নভেম্বর। বলে এগার নম্বর জনের পাশে বসতে গেলাম, অমনি পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, স্যার আমারও ১৩ই নভেম্বর। আমার আর বসা হল না, আধ বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। মনে মনে বললাম, কি দরকার ছিল তোমার এমন একটা আনলাকি ডেট-এ জন্ম নেওয়ার!
স্যার আমাদের দুই জনকে পাশাপাশি দাঁড় করালেন। এরপর টাই-ব্রেকার শুরু হল। প্রথমে আপাদমস্তক দেখলেন। খুব একটা লাভ হল না। দু'জনের কেউই লম্বায় খারাপ না। উচ্চতা দিয়ে যখন কাজ হল না তখন জিজ্ঞেস করলেন কে কখন জন্মেছি অর্থাৎ কয়টার সময়। আমি সত্যিকার অর্থে তখন আকাশ থেকে পড়লাম। কখনও বাবা মা-কে জিজ্ঞস করার কথা মনে হয়নি দিনের কোন সময়ে জন্মেছি। আন্দাজে একটা মেরে দেওয়া দরকার একটু আমতা আমতা করে বললাম, ইয়ে মানে... মনে হয় সকালে। সকাল বেলায় মানুষ ঘুম থেকে উঠে নতুন দিনের আলো দেখে, মানব শিশুও পৃথিবীতে এসে নতুন জগতের আলো দেখে - সেই ধারণা থেকে বলেছিলাম। কিন্তু আমার সহজন্মী মেয়েটি সেই ধারণার ধারে কাছেও গেল না। চট করে বলে বসল, Sir, mine was at 6 pm (অর্থাৎ কিনা সে জন্মেছে সন্ধ্যে ৬টায়)। এতে অবশ্য অবস্থার খুব একটা পরিবর্তন হল না। আমি যেহেতু সকাল বলেছি তাই আমার সিরিয়ালই আগে থাকল, সন্ধ্যেতে হওয়ায় মেয়েটি বসল আমার পরে।
পরে অবশ্য আমাকে তার পার্টনার হতে হয়েছিল। হোমওয়ার্ক চেক করার সময় আমারটা গিয়েছিল তার কাছে আর তারটা আমার কাছে। ইচ্ছে হচ্ছিল সবগুলো ক্রস করে দেই। কিন্তু শেষ পর্যন্ত আর তা করিনি।
সবই মায়া। 
অফলাইন
বিঃদ্রঃ প্রজন্ম সদস্য তথ্য কনিকা টপিকটি স্টিকি করে দেওয়া হয়েছে।
অফলাইন
@ মুশাফ 





ভালো একটা ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ
সর্বশেষ সম্পাদনা করেছেন আশাবাদী (২৪-০৩-২০০৮ ১৯:৩৪)
অফলাইন
সুমন লিখেছেন:
বিঃদ্রঃ প্রজন্ম সদস্য তথ্য কনিকা টপিকটি স্টিকি করে দেওয়া হয়েছে।
ধন্যবাদ 
অফলাইন