আমার নিজের লিখা রেডহ্যাট লিনাক্সের (৯.০ ভার্সনের) উপর বেশ কিছু বাংলা টিউটোরিয়াল আছে। যদি কোন ভাই আগ্রহী হোন তাহলে এই ফোরামে সকলের সাথে শেয়ার করতে পারি।
সর্বশেষ সম্পাদনা করেছেন রাখাল (০৪-০১-২০০৮ ১৩:২৭)
, ধান চাষ করিঅফলাইন
ঈদ শেষ! 
রাখাল ভাই, আমরা অবশ্যই আগ্রহী। কিন্তু টিউটোরিয়ালগুলো হুবহু না দিয়ে আপনার নিজের মত করে লিখলে মনে হয় ভাল হবে।
ধন্যবাদ।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অনলাইন
দৈনন্দিন রসায়নহাঙ্গরিকোডার লিখেছেন:
রাখাল ভাই, আমরা অবশ্যই আগ্রহী। কিন্তু টিউটোরিয়ালগুলো হুবহু না দিয়ে আপনার নিজের মত করে লিখলে মনে হয় ভাল হবে।
ধন্যবাদ।
নিজের লেখা টিউটোরিয়াল বলেছে তো...
আমি অত্যন্ত আগ্রহী.. তবে শুরু করার আগে একটু জানতে চাই যে,
১. টিউটোরিয়ালটা কাদের জন্য? অভিজ্ঞ নাকি নবীন নাকি একেবারে না জানাদের জন্য। .... আমি শুধু রেডহ্যাট লিনাক্সের নাম জানি ... আর কয়েকমাস উবুন্টু ব্যবহার করেছিলাম।
২. টিউটোরিয়াল শেষে কী করতে পারবো?
অফলাইন
আমিও শামীম ভাইর মত শুধু লিনাক্সের নাম শুনেছি। কখনো ব্যবহার করি নাই। তাই টিউটোরিয়ালের ব্যাপারে আমিও আগ্রহী। তবে টিউটেরিয়াল দিয়ে কি কি করা যাবে তার সংক্ষিপ্ত একটি বিবরণ দিলে ভাল হয়।
অফলাইন
এক পা কবরে আরেক পা কলার খোসায় 
Sদারুন জিনিস। বিসমিল্লাহ বইলা ইস্টার্ট দেন। আপনার লগে স্বপ্নচারী ভাই, শিপলু ভাইরা তো আছেই। চান্সে আমরা কিছু শিকখা ফালাই। 

অফলাইন
অবশ্যই পারেন! আর এই জন্যই তো টিউটোরিয়াল ফোরাম আছে। লিখতে শুরু করুন।
নবীশ বা এডভান্সড, যাই হোক না কেন, কেউ না কেউ তো উপকৃত হবে, তাই না শামীম ভাই। তাছাড়া, দু'একটা কমান্ড মুখস্ত করলে খুব একটা ক্ষতি নেই।
আর যেহেতু ফোরামে লেখা হবে, আলোচনার সুযোগ তো থাকবেই।
সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নচারী (০৪-০১-২০০৮ ২০:১৫)
অফলাইন
সামিউল লিখেছেন:
আমিও শামীম ভাইর মত শুধু লিনাক্সের নাম শুনেছি। কখনো ব্যবহার করি নাই। তাই টিউটোরিয়ালের ব্যাপারে আমিও আগ্রহী। তবে টিউটেরিয়াল দিয়ে কি কি করা যাবে তার সংক্ষিপ্ত একটি বিবরণ দিলে ভাল হয়।
আমি এক মাস ধরে উবুন্টু লিনাক্স চালাই কিন্তু কিচ্ছু পারি না, কোনমতে নেট কনফিগার করে নেট ব্রাউজ করি আর গান শুনি এই আরকি
... যখন ইচ্ছা হয় লিনাক্সে যাই আবার ইচ্ছা হলে উইন্ডোজে ফিরে আসি 
টার্মিনালের কমান্ডগুলো টিউটোরিয়ালের সাহায্যে বুঝিয়ে দিলে অনেক সুবিধা হয়। এছাড়াও অন্যান্য বিষয় হতে পারে কিভাবে বিভিন্ন ধরণের ইন্টারনেট সংযোগ কনফিগার করতে হয়, কিভাবে প্রভাত কী-বোর্ড নির্বাচনের মাধ্যমে বাংলা লেখা যায় ইত্যাদি 
আর লিনাক্সের সফ্টওয়্যার ইন্সটলেশন কিভাবে সম্পন্ন হয় আর ইন্সটলকৃত সফ্টওয়্যারগুলো কোন ফোল্ডারে যায় এসবও জানার কৌতুহল আছে।
অফলাইন
আলোকিত লিখেছেন:
আর লিনাক্সের সফ্টওয়্যার ইন্সটলেশন কিভাবে সম্পন্ন হয় আর ইন্সটলকৃত সফ্টওয়্যারগুলো কোন ফোল্ডারে যায় এসবও জানার কৌতুহল আছে।
লিনাক্সের সকল এপ্লিকেশন সফটওয়্যার /usr ফোল্ডারে ইনস্টল হয়। একটা সফটওয়্যার কী কী ফাইল ইনস্টল করল, সেটা দেখতে পাবেন সিন্যাপটিকেই। সিন্যাপটিকে ইন্সটলড এপ্লিকেশনটা সিলেক্ট করে প্রোপার্টিস বাটনে ক্লিক করুন। তারপর ইনস্টলড ফাইলস ট্যাবে দেখতে পাবেন কোথায় কোন ফাইলটা রয়েছে!
অফলাইন
স্বপ্নচারী লিখেছেন:

ধন্যবাদ বুঝিয়ে দেয়ার জন্য 
আর কী-বোর্ড পরিবর্তন করতে হয় কিভাবে? অভ্রতে যেমন F12 দিয়ে করা যায় উবুন্টুতেও সেরকম কোন শর্টকাট কী আছে কি? 
অনেক আগে একবার কী-বোর্ড পরিবর্তন করেছিলাম কিন্তু কিভাবে করেছিলাম মনে নাই 
অফলাইন
শামীম লিখেছেন:
হাঙ্গরিকোডার লিখেছেন:
রাখাল ভাই, আমরা অবশ্যই আগ্রহী। কিন্তু টিউটোরিয়ালগুলো হুবহু না দিয়ে আপনার নিজের মত করে লিখলে মনে হয় ভাল হবে।
ধন্যবাদ।নিজের লেখা টিউটোরিয়াল বলেছে তো...
পরীক্ষা উপলক্ষ্যে কোডারের মাথা একটু গরম মনে হচ্ছে 

অফলাইন
System > Preferences > Keyboard
ওপেন করুন। তারপর Layouts ট্যাবে গিয়ে Add বাটনে ক্লিক করে বাংলাদেশ লেআউট সিলেক্ট করুন। যদি গাটসি ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন দুটো লেআউট আছে ডিফল্ট ও প্রভাত। ডিফল্টটা হচ্ছে বিজয়। separate layout for each window সিলেক্ট করতে পারেন, যদি বিভিন্ন এপ্লিকেশনে ভিন্ন কীবোর্ড লেআউট ব্যবহার করতে চান। এটা দারুণ কাজের জিনিষ।
এবার Layout Options ট্যাবে গিয়ে Group Shift/Lock Behaviour খুলুন। এখানে দেখবেন বেশ কিছু কি কম্বিনেশন দেয়া আছে কিবোর্ড সিলেকশনের জন্য। একটা কম্বিনেশন সিলেক্ট করুন। ধরুন shift+shift। এখন দু'টো শিফট বাটনে একসাথে চাপলে কিবোর্ড লেআউট পরিবর্তন হয়ে যাবে।
অতিরিক্ত হিসেবে প্যানেলে keyboard indicator এপলেট ব্যবহার করতে পারেন। তা করতে হলে, প্যানেলে রাইট ক্লিক করে এড টু প্যানেল সিলেক্ট করুন। তারপর ইউটিলিটস সেকশন থেকে ইন্ডিকেটর এপলেটে সিলেক্ট করে এড বাটন চাপুন। এখন থেকে এই এপলেটে ক্লিক করেও কিবোর্ড বদলানো যাবে।
অফলাইন
স্বপ্নচারী লিখেছেন:
অবশ্যই পারেন! আর এই জন্যই তো টিউটোরিয়াল ফোরাম আছে। লিখতে শুরু করুন।
![]()
![]()
অফলাইন
শামীম লিখেছেন:
হাঙ্গরিকোডার লিখেছেন:
রাখাল ভাই, আমরা অবশ্যই আগ্রহী। কিন্তু টিউটোরিয়ালগুলো হুবহু না দিয়ে আপনার নিজের মত করে লিখলে মনে হয় ভাল হবে।
ধন্যবাদ।নিজের লেখা টিউটোরিয়াল বলেছে তো...
আমি অত্যন্ত আগ্রহী.. তবে শুরু করার আগে একটু জানতে চাই যে,
১. টিউটোরিয়ালটা কাদের জন্য? অভিজ্ঞ নাকি নবীন নাকি একেবারে না জানাদের জন্য। .... আমি শুধু রেডহ্যাট লিনাক্সের নাম জানি ... আর কয়েকমাস উবুন্টু ব্যবহার করেছিলাম।
২. টিউটোরিয়াল শেষে কী করতে পারবো?
আমি শুরু করব প্রথম থেকেই। এই ফোরামে মোটামুটি সকলেই লিনাক্স ব্যবহার করেছেন আশাকরি। আমার টিউটোরিয়ালটা এমন ভাবে লেখা, আপনরা যারা নুন্যতম ডস ব্যবহার করেছেন তারা পারবেন। এই টিউটোরিয়ালটা নবীনদের জন্যই। আমার টিউটোরিয়ালটি ভালোভাবে আয়ত্ব করার পর আপনারা আই. এস. পি সেটাপ করতে পারবেন আশা করি।
, ধান চাষ করিঅফলাইন
রাখাল এর লিনাক্সের প্রথম টিউটরিয়াল পোস্টটি স্থানান্তর করে নতুন টপিক এসো লিনাক্স শিখি -১ শিরনামে তৈরী করা হয়েছে।
অফলাইন
সুমন লিখেছেন:
রাখাল এর লিনাক্সের প্রথম টিউটরিয়াল পোস্টটি স্থানান্তর করে নতুন টপিক এসো লিনাক্স শিখি -১ শিরনামে তৈরী করা হয়েছে।
এসো লিনাক্স শিখি না দিয়ে এসো রেডহ্যাট শিখি টাইটেল দিলে ভাল হত...
সাধারণ উবুন্টু ব্যবহারকারীরা এ থেকে কতখানি উপকার পেতে পারে? 
আর উনি গ্রাফিকাল ইন্টারফেস এড়িয়ে গেছেন। কিন্তু বর্তমানে সাধারণ ব্যবহারকারীদের সুবিধার্থে গ্রাফিক্যাল ইন্টারফেসের উপরই বেশি জোড় দেয়া হয়।
সর্বশেষ সম্পাদনা করেছেন আলোকিত (০৫-০১-২০০৮ ০৩:১৫)
অফলাইন
আলোকিত লিখেছেন:
সুমন লিখেছেন:
রাখাল এর লিনাক্সের প্রথম টিউটরিয়াল পোস্টটি স্থানান্তর করে নতুন টপিক এসো লিনাক্স শিখি -১ শিরনামে তৈরী করা হয়েছে।
এসো লিনাক্স শিখি না দিয়ে এসো রেডহ্যাট শিখি টাইটেল দিলে ভাল হত...
উবুন্টু ব্যবহারকারীরা এ থেকে কতখানি উপকার পেতে পারে?
আলোকিত ভাই খুব ভালো আইডিয়া। আমার মনে হয় "এসো রেড হ্যাট লিনাক্স শিখি" টাইটেল দিলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হয়। আপনি কি বলেন?
, ধান চাষ করিঅফলাইন
রাখাল লিখেছেন:
আলোকিত লিখেছেন:
সুমন লিখেছেন:
রাখাল এর লিনাক্সের প্রথম টিউটরিয়াল পোস্টটি স্থানান্তর করে নতুন টপিক এসো লিনাক্স শিখি -১ শিরনামে তৈরী করা হয়েছে।
এসো লিনাক্স শিখি না দিয়ে এসো রেডহ্যাট শিখি টাইটেল দিলে ভাল হত...
উবুন্টু ব্যবহারকারীরা এ থেকে কতখানি উপকার পেতে পারে?আলোকিত ভাই খুব ভালো আইডিয়া। আমার মনে হয় "এসো রেড হ্যাট লিনাক্স শিখি" টাইটেল দিলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হয়। আপনি কি বলেন?
সহমত ![]()
অফলাইন