সূত্রঃ প্রথম আলো
কৃতজ্ঞতাঃএস এম মাহবুব মুর্শেদ, অরূপ কামাল
উচ্চ মাধ্যমিক ও সমমানের বিভিন্ন পরীক্ষার ফলাফল কাল রোববার বিকেল চারটায় প্রকাশিত হবে।
গত বৃহস্পতিবার ওই ফল প্রকাশের কথা থাকলেও রাজধানীসহ ছয় বিভাগীয় শহরে কারফিউ ঘোষণার পর উਧুত পরিস্থিতিতে তা স্থগিত করা হয়।
সরকারের এক তথ্য বিবরণীতে এইচএসসি, আলিম, ফাজিল, কামিল, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) এবং ঢাকা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র থেকে ফল সংগ্রহ করতে বলা হয়েছে।
ওয়েবসাইট এবং মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে। সাতটি সাধারণ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা: www.educationboard.gov.bd। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা: http://result.bteb.gov.bd।
তথ্য বিবরণীতে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবের কাছ থেকে যথাসময়ে নিজ নিজ কলেজের ফল সংগ্রহ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পরামর্শ দেওয়া হয়েছে।

অফলাইন
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে রোববার এবং এরাই ভর্তি হবে বিশ্ববিদ্যালয়ে- আর এখন বিশ্ববিদ্যালয়ের সবাই আন্দোলন মূখর, আর এই অবস্থায়- এরা গিয়ে আরো ঝামেলার সৃষ্টি করবে।
অফলাইন
নটর ডেম কলেজ সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে !! 
অফলাইন
আমান লিখেছেন:
নটর ডেম কলেজ সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে !!
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
অফলাইন
হুমম... জানতে পারলাম আমার বন্ধুর রেজাল্টের খবর আজ। আচ্ছা এই বার নাকি বিজ্ঞানে সবাই কম বেশি তেমন ভালো করে নাই... আমার বন্ধু বিজ্ঞানের ছাত্র.. কোডাতে পড়ত..ওদের গ্রুপের কেউ ৪ পয়েন্ট পর্যন্ত যেতে পারে নাই... আর আমি যাদের চিনতাম খুবই ভালো ছাত্রী এবং ছাত্র হিসেবে..তাদের কেউ বি পেয়েছে..কেউ এ মাইনাস... কেউ ফেইল... বুজলাম না...আর সবাই ছিল বিজ্ঞানের....
অফলাইন
সেভারাস লিখেছেন:
নটরডেম কলেজ সর্বোচ্চ ছাত্র ভর্তি করিয়েছে

মোট পরীক্ষার্থীর সাথে মোট জিপিএ'র অনুপাত দিলে সঠিক অবস্থান জানা যাবে। পত্রিকাওয়ালাদের এই সামান্য বুদ্ধিটুকুও নাই 
সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (২৭-০৮-২০০৭ ০২:০৭)
অফলাইন
ঈদ শেষ! 
প্রকৃতিপ্রেমিক লিখেছেন:
সেভারাস লিখেছেন:
নটরডেম কলেজ সর্বোচ্চ ছাত্র ভর্তি করিয়েছে
মোট পরীক্ষার্থীর সাথে মোট জিপিএ'র অনুপাত দিলে সঠিক অবস্থান জানা যাবে। পত্রিকাওয়ালাদের এই সামান্য বুদ্ধিটুকুও নাই
এটাইতো হয়। বাংলাদেশ চলে সংখ্যার উপর। গুনের উপর নয়। অনেক স্কুল কলেজে পাসের হার ১০০% আবার অনেকের জিপির হার বেশি যদিও মোট জিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা কম।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অনলাইন