আগামী ১৫ই-জুলাই থেকে শুরু হবে প্রথম সিম্পোজিয়াম।
স্থায়ীত্ব: ১ সপ্তাহ।
মূল বিষয়: রাজনীতি
- আদর্শগত ভাবে রাজনীতি কী?
- দেশের সামগ্রীক উন্নয়নে রাজনীতির ভূমিকা কেমন হওয়া উচিৎ?
- আদর্শ রাজনীতির উদাহরণ
- একজন রাজনীতিবিদের কোন কোন বিষয়ে দক্ষতা/জ্ঞান থাকা উচিৎ?
-- অর্থাৎ কে হতে পারেন একজন যোগ্য রাজনীতিবিদ।
-- একজন আদর্শ রাজনীতিবিদ গড়ে তোলার জন্য কি ধরণের শিক্ষা ও পরিবেশে লালন করা উচিৎ।
- পেশা হিসেবে রাজনীতি কেমন? (ভারতের প্রেসিডেন্ট আহ্বান করেছিলেন)
- বর্তমানে দেশের প্রচলিত রাজনীতি কি রাজনীতির মূলসুর থেকে সরে গেছে .. কতটুকু?
- রাজনীতিকে দেশের সামগ্রীক উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা রাখতে কেমন ভূমিকায় দেখতে চান?
________________________________________________________________________
- আপনাদের প্রশ্নগুলো ছেড়ে যান এখানে।
- প্রয়োজনে সিম্পোজিয়াম সম্পর্কে উপদেশ দিতে পারেন।
- তবে আলোচনাগুলো জমা রাখুন মনে বা অন্য কোথাও লিখে। সিম্পোজিয়াম শুরু হলে সব সেখানে পোস্ট করবেন।
- সিম্পোজিয়ামে মডারেটর এবং চেয়ারম্যান নির্ধারণের জন্য পরামর্শ আবশ্যক।
- পোস্টের উপরে মোটা অক্ষরে কোন বিষয়ে লক্ষ্য করে সেই বক্তব্য তা উল্লেখ করবেন।
- পোস্টগুলি ভাববাচ্যে হলে ভালো হয়। কাউকে সরাসরি আক্রমন করে পোস্ট করা যাবে না।
- সিম্পোজিয়াম শেষে সকলের বক্তব্য মিলিয়ে একটা অনলাইন প্রবন্ধ/সংকলন বের করা যেতে পারে।
পোস্টের বিষয়বস্তু গঠনমূলক পরামর্শ সাপেক্ষে পরিবর্তিত হতে পারে।
অফলাইন
আমার একটা প্রশ্নঃ রাজনীতিবিদ বিশেষ করে সরকারের সদস্যদের অধিকার কি জনগনের আগে নাকি পরে? আমরাই তো তাদের নির্বাচন করি। তবে কেন মূমুর্ষ রোগী বহনকারী গাড়ি থামিয়ে রাজনীতিবিদদের জন্য অপেক্ষা করতে হবে আমাদের?

অফলাইন
নিজে রাজনীতিবিদ হলে কি করতেন? যে কোন লেভেলেই প্রযোজ্য - ইউ.পি. চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী, পররাস্ট্রসচিব থেকে টেকনোক্র্যাট মন্ত্রী?
অফলাইন
একজনে সিম্পোজিয়াম হয় না। একজন হলে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলাই উপায়।
আগ্রহী অংশগ্রহণকারীর অভাবে সিম্পোজিয়ামটি যথাসময়ে (নাকি কখনোই!) করা যাচ্ছে না বলে দূঃখ প্রকাশ করছি।
অফলাইন
কোথায় কিভাবে এটা হবে/হচ্ছে? এই ফোরামে নাকি অন্য কোথাও?
অফলাইন
প্রকৃতিপ্রেমিক লিখেছেন:
কোথায় কিভাবে এটা হবে/হচ্ছে? এই ফোরামে নাকি অন্য কোথাও?
http://forum.projanmo.com/t1890.html
এই থ্রেডটিতে কিছু ধারণাগত আলোচনা করেছিলাম।
অফলাইন
দ্রুপাল থেকে আবার ওয়ার্ডপ্রেসেহুম................কি করা যায়? আমিও বুঝতে পারছি না। কারণ আমাদের রাজনীতির কথা মনে হলেই তো আমার ঘাড়ের রগ দুটো মোটা হয়ে যায়
।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
রাজনীতি জিনিষটাই আমার পছন্দ না... 
রাজনীতি মুক্ত বিশ্ব নিয়া ভাবতাছি ইদানিং... সামহোয়্যারে কিছু লিখছিলাম.. সুমন'দা ভাল কিছু বইয়ের নাম দিলো। এখন পড়তাছি...একটু পড়াশোনা হইলো এই বিষয়ে কিছু লেখার ইচ্ছা আছে..
অফলাইন