টপিকঃ ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

টিউটোরিয়ালটি পড়ার আগেই টরেন্ট সম্পর্কে সাধারন ধারনা পাবার জন্য এই পোষ্টটি দেখুন:
আর এই টিউটোরিয়াল টি আমার ব্লগেও আছে

এবার আসুন শুরু করি -

যা যা লাগবে -

১. শুধু একটি টরেন্ট ক্লায়েন্ট যা দিয়ে টরেন্ট ডাউনলোড করার পাশাপাশি টরেন্ট তৈরী করা যায়। আমি এক্ষেত্রে ব্যবহার করছি
µTorrent

2. একটি ট্র্যাকার ইউআর এল যেটি আপনার টরেন্টটির বর্তমান অবস্থা , সিডার , পিয়ার ইত্যাদি তথ্য জানাবে ( উপরের লিন্কটি থেকে এগুলো সম্বন্ধে জেনে রাখূন)
বেশ কিছু টরেন্ট সাইট ট্রাকারের সুবিধা দেয় যার মধ্যে http://thepiratebay.org/ একটি

এবার µTorrent ডাউনলোড করুন।

করার পর ইউটরেন্ট ওপেন করুন। প্রথমেই বলি টরেন্ট কিভাবে ডাউনলোড করবেন।

টরেন্ট সাইটগুলো থেকে আপনার প্রয়োজনীয় ফাইলটির টরেন্ট ডাউনলোড করুন । ফাইলটি ( .torrent ) এক্সটেনশনযুক্ত হবে

এরকম “Top 15 Web 2.0 WordPress Blog Templates.torrent”

এবার ইউটরেন্ট থেকে ফাইলটি ওপেন করুন Add Torrent এ ক্লিক করে।

http://foisal.files.wordpress.com/2007/06/pic-1.jpg

চিত্রঃ ১

তাহলে Add new Torrent window আসবে। এখানে যথাক্রমে

Save as : টরেন্ট ফাইলটি আপনি যেখানে সেভ করতে চান
মাঝখানের অংশটি গুরুত্বপূর্ন নয়

Torrent content : এখানে select all দিলে টরেন্টে যতগুলো ফাইল আছে তা ডাউনলোডের জন্য সিলেক্ট হয়ে যাবে। তবে আপনি select None দিয়ে
সবগুলো আনসিলেক্ট করে শুধু কয়েকটি ফাইল সিলেক্ট করতে পারেন ডাউনলোডের জন্য।
এবার উপরে Start Torrent বক্সটি চেকমার্ক করা থাকলে ok ক্লিক করলেই টরেন্ট টি ডাউনলোড হওয়া শুরু করবে।

তবে মনে রাখবেন টরেন্ট সাধারন ডাউনলোডিং এর মতো নয় । টরেন্ট ডাউনলোড শুরু করার পর এটির ট্র্যাকার প্রথমে seeder(শেয়ারকারী) ও peer(ডাউনলোডকারী) খুঁজবে।
সিডারের সংখ্যা কম হলে ডাউনলোড ধীরে হবে। তবে আপনাকে কিছুক্ষন ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।

এবার আসুন µTorrent এর ইন্টারফেসের সাথে পরিচয় করিয়ে দেই।

http://foisal.files.wordpress.com/2007/06/pic-2.jpg

চিত্রঃ ২

Name : টরেন্টটির নাম

Size : ডাউনলোডকৃত ফাইলটির আকার

Downloaded : যতটুকু ডাউনলোড হয়েছে

Remaining : যতটুকু বাকি আছে

Done : যত পারসেন্ট সম্পূর্ন হয়েছে

Status : আপনি ডাউনলোড বা আপলোড কোনটা করছেন

Seeds : সিডার শেয়ার/আপলোডকারীর সংখ্যা

Peers : পিয়ার বা ডাউনলোডকারীদের সংখ্যা

Download speed : যত স্পিডে ডাউনলোড হচ্ছে

Upload Speed : যত স্পিডে আপলোড হচ্ছে

Uploaded : আপনি যতটুকু আপলৌড বা শেয়ার করেছেন

Ratio : আপনার ডাউনলোড এবং আপলোডের গড় হিসাব

নীচে speed ট্যাবে আপনার ডাউনলোড এবং আপলোডের পরিমান গ্রাফ আকারে দেখাবে।
Peers ট্যাবে ডাউনলোড বা আপলোডকারীদের এবং তাদের ডাউনলোড এবং আপলোডিং এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এছাড়াও উল্ল্যেখ্য আপনি যেকোন টরেন্টের উপর রাইট ক্লিক করে বিভিন্ন অপশন পেতে পারেন এবং ডাউনলোডিং ও আপলোডিং এর জন্য
ব্যবহৃত ব্যান্ডউইডথ নির্দিষ্ট করে দিতে পারেন।

http://foisal.files.wordpress.com/2007/06/pic-3.jpg

চিত্রঃ ৩

এবার আসি মূল টিউটোরিয়ালে

| টরেন্ট তৈরী |

আগেই http://thepiratebay.org/ তে গিয়ে একটি এ্যাকাউন্ট তৈরী করে নিন। এটা পরে কাজে আসবে।

এখন আমি আমার কম্পিউটারের কিছু ফাইল টরেন্টে শেয়ার করে দেখাচ্ছি।

এজন্য প্রথমে µTorrent থেকে File > Create New Torrent এ ক্লিক করি।

http://foisal.files.wordpress.com/2007/06/pic-4.jpg

চিত্রঃ 8

তার পর Add File ( একটি ফাইলের ক্ষেত্রে ) Add Directory (একটি ফোল্ডারের ক্ষেত্রে)
এখন আমার কম্পিউটারের একটি ফোল্ডার সিলেক্ট করে Add করলাম।

Trackers: টরেন্টের ক্ষেত্রে ট্রাকার সবচেয়ে গুরুত্বপূর্ন । এখন আমি thepiratebay.org সরবরাহকৃত ট্রাকার url টি ব্যবহার করছি

http://tpb.tracker.thepiratebay.org/announce

এই url টি হুবহূ ” Trackers: “ অংশে পেষ্ট করে দিলাম।

এবার Create and save as
বাটনে ক্লিক করে মূল টরেন্ট ফাইলটি তৈরী করি ” BD Actress and model’s.torrent “ তারপর সেভকরি

http://foisal.files.wordpress.com/2007/06/pic-5.jpg

চিত্রঃ ৫

তাহলে এটি সেভ হয়ে আপনার ইউটরেন্টের লিস্টে চলে আসবে। এখন লিস্টথেকে টরেন্ট টির উপর রাইটক্লিক করে Remove ক্লিক করে টরেন্টটি লিস্ট থেকে সরিয়ে ফেলি। কারন এটি আপতত প্রয়োজন নেই।

এবার আমি যেই টরেন্টটি সেভ করলাম সেটা হাতের কাছে রাখলাম।

এখন আমি যে টরেন্ট তৈরী করলাম এবং যে ফাইল শেয়ারিং করব তা অন্যদের তো জানাতে হবে তাইনা । তাই এজন্য রয়েছে thepiratebay.org মত সাইট।

এবার thepiratebay.org তে গিয়ে লগইন করলাম তারপর সেখান থেকে Upload torrent লিন্কে ক্লিক করলাম

তাহলে এরকম পেজ আসবে।

http://foisal.files.wordpress.com/2007/06/pic-6.jpg

চিত্রঃ ৬

এখানে Browse এ ক্লিক করে আমার তৈরী করা BD Actress and model’s.torrent ফাইলটি সিলেক্ট করে এ্যাড করে
দিলাম।

তার পরে Torrent name: এ আমার ইচ্ছা মত নাম দিলাম

Catagory: থেকে টরেন্টটি যে ক্যাটাগরির আওতায় পড়ে তা সিলেক্ট করে দিলাম।

Description: এ টরেন্ট টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন।

এবার Enter code from image: ছবি অনুযায়ী কোড লিখে upload এ ক্লিক করে টরেন্ট টি আপলোড করে দিলাম।

টরেন্ট টি পাবেন এখানে
এবার আপলোডকৃত টরেন্টটি Download this torrent এ ক্লিক করে ডাউনলোড করি।

মূল টরেন্টটি আগেই তৈরী করলেও কাজে আসবে এই টরেন্টটি

Picture_collection_of_bangladeshi_girl_and_female_model.3724870.TPB.torrent

এবার আগের মত করে এই টরেন্টটি ইউটরেন্টে ওপেন করুন।

লিস্টে আসার পর সেটির ওপর রাইটক্লিক করে টরেন্টটি ডাউনলোড অবস্থায় থাকলে সেটিকে স্টপ করি।

এবার সেই মেনু থেকে Advanced > Set download location এ ক্লিক করি

http://foisal.files.wordpress.com/2007/06/pic-7.jpg

চিত্রঃ ৭

তারপর যেই ফোল্ডার বা ফাইল টি আমি শেয়ার করছি সেটি সিলেক্ট করে ok তে ক্লিক করি।

http://foisal.files.wordpress.com/2007/06/pic-8.jpg

চিত্রঃ ৮

তাহলে ইউটরেন্ট ফোল্ডার বা ফাইলটি রি- চেক করবে আপনি Done কলাম থেকে তা দেখতে পাবেন।

চেক হয়ে গেলে অটোমেটিকেল্যালি সিড হওয়া শুরু করবে । না হলে stop এক্লিক করে আবার start এ ক্লিক করুন।
তা হলে সিডিং শুরু হয়ে যাবে মানে আপনি সিড/শেয়ার/আপলোড করছেন। Status কলামে seeding দেখাবে।

এবার seeds এবং peers কলামে সংখ্যার কোন পরিবর্তন হয় কিনা লক্ষ্য করুন এছাড়াও নীচে speed ট্যাবেও
লক্ষ্য রাখতে পারেন গ্রাফ দেখা যাচ্ছে কিনা । সবুজ রেখা ডাউনলোডিং এর আর লাল রেখা আপলোডিং এর।

http://foisal.files.wordpress.com/2007/06/pic-9.jpg

চিত্রঃ ৯

এছাড়াও Peers ট্যাবেও দেখতে পারেন। যারা আপনার টরেন্ট থেকে ডাউনলোড করছে এবং আপনি যাদের থেকে ডাউনলোড করছেন

http://foisal.files.wordpress.com/2007/06/pic-10.jpg

চিত্রঃ ১০

এখন আপনার পিয়ার অর্থাৎ যারা আপনার ফাইলটি ডাউনলোড করছে তাদের সবার % percentage ১০০% পূর্ণ হওয়া পর্যন্ত
সিড করতে থাকুন। তাদের ১০০% পুরো হলে অর্থাৎ তারা আপনার ফাইল সম্পূর্ন ডাউনলোড করলে তারা একে একে লিস্ট থেকে মিলিয়ে যেতে থাকবে
এবং তারা সিডার হিসেবে যোগ দিতে থাকবে *যদি তারা সিড করতে ইচ্ছুক হয়*। আপনি সিডারের সংখ্যা পাইরেটবে এর আপনার টরেন্টের পেজে
Seeders: এর পাশের সংখ্যা দেখে বুঝতে পারবেন এবং তার নীচেই Leechers: এর সংখ্যা দেখে বুঝতে পারবেন
কতজন আপনার ফাইল ডাউনলোড করছে।

http://foisal.files.wordpress.com/2007/06/pic-11.jpg

চিত্রঃ ১১

এভাবে সিডের সংখ্যা যত বেশী হবে অন্যেরা তত স্পিডে ডাউনলোড করতে পারবে। সীডারের সংখ্যা আনেকবেশী হরে আপনাকে তখন সিডিং নাও কলে চলবে তখন আপনি stop
এ ক্লিক করে সিডিং বন্ধ করে দিতে পারেন।

মজার ফাইল শেয়ারিং টেকনোলজি তাইনা। একটু চেষ্টা করলেই পারবেন।

আমার এই টরেন্ট টি চেক করে দেখতে পারেন :

Link

কৃতজ্ঞতা স্বীকার:

Thanks to www.banglatorrents.com for good tutorials and help

সর্বশেষ সম্পাদনা করেছেন ????????? (28-06-2007 01:57)

http://foisal.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

মাশাল্লা, টিউটোরিয়ার সাইজ দেইখ্যাই ডরাইছি! hairpull

সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নচারী (28-06-2007 00:17)

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

টিউটোরিয়াল এর জন্য ধন্যবাদ ডার্কলর্ড। চালিয়ে যান। আশা করি সামনে আরো নতুন নতুন বিষয়ে টিউটোরিয়াল পাওয়া যাবে।

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

ডার্কলর্ড এধরনের আরোও নতুন নতুন টিউটোরিয়ালের অপেক্ষায় রইলাম... thumbs_up

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

ধন্যবাদ চালিয়ে যান।

এ.এস.এম.নাজমুল

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

বড়ছবি গুলো (চিত্র ২ / চিত্র ১০)  ঠিক ভাবে দেখতে হলে ইমেজে রাইটক্লিক করে view image এ ক্লিক করুন ফায়ারফক্স থেকে

http://foisal.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

জটিল হইছে বিগ্ বস।

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

mizan লিখেছেন:

জটিল হইছে বিগ্ বস।( I am Darklord ) kidding

এইতো আমার কাজ জ্ঞান নিয়া জ্ঞান দেওয়া:cool:

http://foisal.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

ধুর টরেন্ট নিয়া কি শুধু আমিই বাংলায় লেখলাম। গুগলে সার্চ দিয়া দেখি শুধুই ডার্কলর্ড আর ডার্কলর্ড hairpull

সর্বশেষ সম্পাদনা করেছেন ডার্কলর্ড (29-06-2007 12:56)

http://foisal.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

১০

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

ডার্কলর্ড লিখেছেন:

ধুর টরেন্ট নিয়া কি শুধু আমিই বাংলায় লেখলাম। গুগলে সার্চ দিয়া দেখি শুধুই ডার্কলর্ড আর ডার্কলর্ড hairpull

ঠিক আছে, এবারে আমিও একটা দেই। এটা লিনাক্স থেকে। আমি উবুন্তু ব্যবহার করছি এই টিউটোরিয়ালে।

১। ktorrent ইনস্টল করুন। এটাও একটা টরেন্ট ক্লায়েন্ট।
    sudo apt-get install ktorrent

২। মিনিনোভা থেকে একটি ওপেন ট্র্যাকার বাছাই করুন। এখানেও দেয়া হলো ওপেন ট্র্যাকারের তালিকা -

    * http://open.tracker.thepiratebay.org/announce
    * http://www.torrent-downloads.to:2710/announce
    * http://denis.stalker.h3q.com:6969/announce
    * udp://denis.stalker.h3q.com:6969/announce
    * http://www.sumotracker.com/announce

৩। ktorrent চালু করে, File > New তে ক্লিক করুন। যে ডায়লগটা আসবে, সেখানে উপরের ফোল্ডার আইকনে ক্লিক করে আপনার পছন্দের ফাইল/ফোল্ডার সিলেক্ট করুন।

৪। ২নং এর তালিকা থেকে কোন একটি ট্র্যাকার Trackers টেক্সটবক্সে কপি-পেস্ট করুন। তারপর Add বাটন ক্লিক করুন। তারপর Create বাটন ক্লিক করুন। আপনার টরেন্টের একটা সুন্দর নাম দিন। ব্যস, তৈরী হয়ে গেল আপনার টরেন্ট।

৫। এবারে আসুন শেয়ার করি। ২নং এ উল্লেখিত সাইটে চলে যান। Torrent file: এ আপনার টরেন্ট ফাইলটি Browse করে সিলেক্ট করুন। আপনার টরেন্টটা কোন ক্যাটাগরির তাও সিলেক্ট করুন এবং একটা সুন্দর নাম দিন। চাইলে এই ফাইলের একটা বর্ণনাও দিতে পারেন।

৬। Submit torrent এ ক্লিক করুন।

৭। এখন পৃথিবীকে জানান যে আপনার একটা টরেন্ট ফাইল আছে যা আপনি সবার সাথে শেয়ার করতে চান। অবশ্য মিনিনোভা যারা ব্যবহার করেন (যেমন আমি), তারা ইতোমধ্যে জেনে গেছেন।

৮। আর হ্যাঁ, আপনি মাত্র সিডিং শুরু করলেন। অন্যরা আপনার কাছ থেকে লিচিং করবে। সুতরাং আপনার সিডিং রেশিও কমপক্ষে ১.০০ না হওয়া পর্যন্ত আপনাকে ktorrent চালু রাখতে হবে। অন্যথায়, ওরা কোথা থেকে ডাউনলোড করবে tongue? আপনি ইচ্ছে করলে যতবার খুশি সিড করতে পারবেন। অর্থাৎ, ktorrent বন্ধ করে আবার চালু করতে পারবেন। তাতে কোন সমস্যা নেই।

১১

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

সাবাস clap স্বপ্নচারী

স্বপ্নচারী লিখেছেন:

১২

Re: ডার্কলর্ড টিউটোরিয়াল - টরেন্ট তৈরী এবং শেয়ারিং

বাপরে টরেন্টে ১১০০ টা কম্পিউটার বিষয়ক ই-বুক 12.02 গিগা টোটাল সাইজ , সিডার  সংখ্যাও মাশাল্লাহ চলে...

http://thepiratebay.org/tor/3640317/Ove … ter_Ebooks

আমার মাথা ঘুরাইতেছে। কুনটা ছাইড়া কুনটা ডাউনলোড করমু।

এনিমেশনের কিছু ই-বুক পাইলাম

http://foisal.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন