টপিকঃ "আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট" এর উপর ওয়ার্কশপ এর অভিজ্ঞতা
ঢাকায় কোন ওয়ার্কশপে সম্ভবত এটাই আমার প্রথম অংশগ্রহণ। আজকে বিডিজবস.কম আয়োজিত উল্লেখিত টাইটেলের একটা ওয়ার্কশপে অংশ নিয়েছিলাম। এটি ছিল দিনব্যাপি; সকাল ৯টা থেকে বিকাল ৫টা। প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা কোর্স পড়েছি বিবিএ করার সময়। সেজন্যই বিষয়টার প্রতি আগ্রহ জন্মেছিল। তাছাড়া আমার যেখানে জব করার কথা ছিল সেখানে জব করলে আমাকে মাঝে মধ্যেই সেটা করতে হত! সেজন্যই সুযোগ পাওয়া মাত্র এই ওয়ার্কশপটি করার প্লান করেছিলাম যাতে ভবিষ্যতে কখনও কাজ লাগে।
দিনব্যাপি ওয়ার্কশপে ভালই কাটল। মজার মধ্য দিয়ে সময় গেল। কিন্তু ওয়ার্কশপটি ততটা কাজের মনে হয়নি। বক্তা যথেষ্ট অভিজ্ঞ হলেও তিনি বিষয়গুলো ভালভাবে ফুটিয়ে তুলতে পারেননি। তাছাড়া তাঁর স্পিচ এ ছন্দ ছিল না।
তবুও কিছু না কিছু তো জানলাম বা অন্ততঃ পরে কখনো দেখলে বলতে পারব "শুনেছিলাম";q!

what to do?

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

