ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ (পাতা ১) - ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১২ ]

টপিকঃ ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

http://pimg.s3.amazonaws.com/img/23.1227649158.trivuz_network_forums2.PNG

প্রচন্ড ব্যস্ততার ভেতরে দিন কাটছে। আর প্রচন্ড ব্যস্ত যখন থাকি তখন আমার অলস ব্রেইন শুধু ফাঁকি দিতে চায়। স্কুল থাকতে পরীক্ষার আগের রাতে গেমস খেলা বা বইয়ের ভেতরে লুকিয়ে তিনগোয়েন্দা/মাসুদ রানা, ওয়েস্টার্ন বই পড়ার বহু ইতিহাস সৃষ্টি করে এসেছি। সেই ঐতিহ্য ধরে রাখতেই সম্ভবত অফিসের চরম ব্যস্ততা বা প্রজেক্টের ডেডলাইনের চাপের ভেতরে ফাঁকি দেই। তবে ছোটবেলার ফাঁকিবাজিগুলো নিরেট ফাঁকিবাজি হলেও এখনকার ফাঁকিবাজিগুলো কিছুটা হলেও গঠনমূলক। এরকম খুব কাজের চাপে মূল কাজ ফেলে ফাঁকি দিতে গিয়ে অনেক কিছুই করা হয়েছে। এদের ভেতরে ত্রিভুজ প্যাড -ই সম্ভবত বেশী সমাদৃত হয়েছিলো। এবার ফাঁকি দিতে গিয়ে তৈরি হলো বাংলা ফোরাম। পানবিবি’র এই ফোরামটির আগের ইঞ্জিনটি বাংলা করেছিলেন প্রজন্মের হাঙ্গরি কোডার। নতুন সংস্করণে অনেক কিছু বদলে গিয়ে এটি এখন আরো স্মার্ট! মূলত অনলাইনে বিনামূল্যে বাংলা সাপোর্ট দিতে একটি বাংলা ফোরামের প্রয়োজন পড়েছিলো। হাঙ্গরিকোডার(রাজু)-এর প্রজন্ম ফোরামে ব্যবহৃত পানবিবি ১.২ ব্যবহার করা যেতো। পানবিবি ১.২ এর সীমাবদ্ধতার কথা চিন্তা করে ওটা বাদ দিলাম। মানচু’র আমাদের প্রযুক্তির জন্য করা পিএইচপিবিবির কাজটা দারুণ হয়েছে। কিন্তু পিএইচপিবিবি ব্যবহার  করতে চাচ্ছিলাম না। কয়েক বছর আগে প্রজেক্ট ৭১ এর জন্য করা এক্সএমবি বাংলা-টা ব্যবহার করবো কিনা ভাবছিলাম। ঠিক এর ভেতরেই পানবিবির ১.৩ ফাইনাল রিলিজ হলো। ১.২ সংস্করণের অনেক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা এই ইঞ্জিনটি পছন্দ হলো। মূল কাজে ফাঁকি দিয়ে দিয়ে নিজের পছন্দমত লেআউট এবং ল্যাঙ্গুয়েজ প্যাক তৈরির কাজ করতে থাকলাম। ফাঁকিবাজির ফলাফল হিসেবে একটা বাংলা ফোরাম দাঁড়িয়ে গেল। যারা বেশী ঝামেলায় না গিয়ে বাংলা ফোরামের মালিক হতে চান তাদের জন্য এটা আদর্শ হবে আশা করি…

লিংক:
- http://trivuz.com/bangla/forums/index.php (ত্রিভুজ নেটওয়ার্ক)
- http://www.idforumbd.co.cc (আইডি ফোরাম)

মূল ইঞ্জিনের প্রচুর কোড পরিবর্তন করেছি। পুরোটাই একটা প্যাকেজ হিসেবে ছাড়বো কিনা ভাবছি। আপাতত বাংলা ল্যাংগুয়েজ প্যাক এবং টেমপ্লেটগুলো বিনামূল্যে ডাউনলোডের জন্য ওয়েবে ছাড়া হবে। তবে কেউ যদি এখুনি বাংলা ফোরামের কথা ভেবে থাকেন তাহলে টেস্টিং এর জন্য তার সাইটে সেটাপ করে দেখতে পারি। যেমন ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা ফোরামের পাশাপাশি আইডি ফোরামেও পরীক্ষামূলক ভাবে সেটাপ করা হয়েছে।

বাংলা ফোরামের জন্য অপেক্ষায় থাকতে হলেও ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা সাপোর্ট ফোরাম ইতিমধ্যে যাত্রা শুরু করেছে। যারা বাংলায় ব্যাক্তিগত ব্লগ বা ফোরাম সাইট করতে আগ্রহী তাদের সাহায্যের জন্যই মূলত এই প্রয়াস। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে কিছুদিনের ভেতরেই (ব্যস্ততা একটু কমলে)। যারা অন্যকে সাহায্য করতে আগ্রহী ও যারা সাহায্য পেতে আগ্রহী উভয়েই রেজিস্ট্রেশন করে রাখতে পারেন।

লিংক: http://trivuz.com/bangla/forums/index.php

আরেকটি বিষয়, অতিরিক্ত ব্যস্ততার দরুন ইতিপূর্বে ঘোষিত বাংলা টাইপ প্রশিক্ষণের পেজটির কাজ বন্ধ হয়ে গিয়েছিলো। বাংলা ফোরাম ও ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা সাপোর্ট ফোরামটির কাজ শেষ হলেই ওটা ধরা হবে। ইন্টারনেটে বাংলা ভাষা চর্চা আরো বৃদ্ধির লক্ষ্যে ইউনিকোডে বাংলা লেখা শেখানো ও বাংলা সাইটের পরিমান বৃদ্ধির কোন বিকল্প নেই। একই সাথে প্রজন্ম ফোরাম , আমাদের প্রযুক্তি , সামহোয়্যারইনব্লগপ্রথম আলো ব্লগ সহ বাংলা চর্চার জনপ্রিয় সবগুলো মাধ্যমের সাথে সবাইকে পরিচিত করিয়ে দিতে হবে। ইন্টারনেটে বাংলা ভাষা ছড়িয়ে দিতে সবারই কিছুনা কিছু ভূমিকা রাখা উচিত বলে মনে করি। সেইদিন দূরে নয় যেদিন শতভাগ বাঙালীই ইন্টারনেটে বাংলার ব্যবহার করতে শুরু করবে।

---
আপডেট: বাংলা ল্যাঙ্গুয়েজ প‌্যাকের টেস্টিং ভার্সনটা পানবিবি'র মূল সাইটে দেয়া হলো। ওখান থেকে যেকেউ ডাউনলোড করে নিতে পারবেন...
লিংক: http://punbb.informer.com/wiki/punbb13/language_packs

সর্বশেষ সম্পাদনা করেছেন TRIVUz (27-11-2008 03:38)

http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

খুবই ভাল একটি কাজ করেছেন। ধন্যবাদ ত্রিভুজ ভাইকে। একটু ঢু মেরে দেখি tongue

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

থ্যাংকস... এখনো অনেক কাজ বাকী। তবে ল্যাঙ্গুয়েজ প্যাকের কাজ ৯৫% শেষ। টেম্প্লেট বানাচ্ছি কয়েকটা। সবুজ-নীল(মাইক্রোসফট)-ম্যাজেন্ড-পিংন্ক ইত্যাদি ইত্যাদি রং এর হবে..

http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

রেজিষ্ট্রেশন করলাম। দেখি কেমন। আশা করি ভাল লাগবে।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

আমিও রেজিষ্ট্রেশন করলাম।(y)

বাংলা এবং বাংলাদেশকে  ভালোবেসে
http://www.freeimagehosting.net/uploads/1b7fb1eb51.png

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

@মেহেদী আকরাম ও তানিম
ধন্যবাদ। smile

http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

আমিও এইমাত্র নিবন্ধন করলাম। দারুণ হয়েছে।
প্রজন্মকেও অনুরোধ করছি ত্রিভুজ ভাইয়ের ফোরামের মতো একজন ব্যবহারকারীর সকল টপিক দেখার সুযোগ যাতে তৈরি করে দেয়, এতে সার্চ করতে সুবিধা হয়।

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

তাও ভালো আপনি ঠিক মত কাজ গুলো শেষ করতে পেরেছেন..আমি তো লাষ্ট ৮-৯ মাস ধরে মাইবিবি'র সেই প্রাচীন ভার্সনের বাঙলা করে আর শেষ হয়নি..তবে আসা করছি খুব তারাতারি শেষ করে ফেলব...
http://forum.gnadbd.com/


কঠিন করে বানাইছেন... গ্রেট জব....

নতুন কিছু শিখতে চাই...
----------------------------
তিশার জন্য..  |  আজাইরা প্যাচাল  |  স্থির চিত্র

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

আমিও রেজিস্ট্রেশন করে ফেললাম ।(y)

http://i376.photobucket.com/albums/oo210/jaatri/avatar22.gif
সময় বয়ে যায় অন্তহীন পথে ..........

১০

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

ধন্যবাদ দত্ত, মনি এবং যাত্রী....

http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

১১

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

ঈদের পরের দিন সাপোর্ট ফোরামটা রিলিজ দেব কিনা ভাবছি.....

http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

১২

Re: ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

ত্রিভুজ ভাই রেজিস্ট্রেশন করে ফেললাম ।(y)(y)

প্রযুক্তিকে ভালোবাসি।সর্বদা প্রযুক্তির ছোঁয়ায় সিক্ত হয়ে থাকতে চাই
বিনোদনের খোজে বিনোদনমুলক ফোরাম

পোস্টঃ [ ১২ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৯০৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-01-2009 18:30 লিখেছেন তন্ময়

বাংলা ফোরাম তৈরী করা

লিখেছেন সামিউল ( পাতাগুলি     )

  • ৬১ উত্তর সমূহ
  • ৭৩৯৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-08-2007 18:51 লিখেছেন হাঙ্গরিকোডার
  • উত্তর সমূহ
  • ৪৩১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-02-2009 04:40 লিখেছেন aliakbarnl
  • ১৪ উত্তর সমূহ
  • ৫০১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-02-2010 15:22 লিখেছেন অনুপ
  • উত্তর সমূহ
  • ৫৬৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-01-2009 20:44 লিখেছেন বুলবুল

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: