টপিকঃ মেস ম্যানেজমেন্ট
গুগলের এ্যপ ইঞ্জিন চালু হওয়ার পর থেকে একটু খেলতে খেলতে ভালোই লাগল ফ্রেমওয়ার্কটা। পরে জ্যাংগোর সাপোর্ট থাকায় খেলতে আরও অনেক মজা লাগতে লাগলো। তাই একটা ছোট্ট সাইট বানালাম, মেস ম্যানেজার। বর্তমানে এর বেটা টেস্ট করতে আহবান জানাচ্ছি। কেউ চাইলে তার মেসের হিসাব-নিকাশ শুরু করতে পারেন এখানে। অথবা এমনিতেই সময় নষ্ট করতে পারেন চাইলে। ইনভাইটেশনের মাধ্যমে এখন জয়েন করতে পারবেন। ইনভাইটেশন পেতে হলে আপনার জিমেইল একউন্ট লাগবে এবং সেটা এখানে @gmail.com বাদ দিয়ে পোস্ট করতে পারেন অথবা গোপন বার্তা পাঠাতে পারেন। সাথে মেসের একটা নামও দিতে ভুলবেন না।
ঠিকানাসমূহ -
সাইটঃ http://messnager.appspot.com
সোর্সকোডঃ http://github.com/nsmgr8/messnager/tree/master
আগ্রহীরা সোর্স কোড ডাউনলোড করে উন্নতি সাধন করতে পারেন। উল্লেখ্য সোর্স MIT License এর আওতায় রয়েছে।
বলতে ভুলে গিয়েছিলাম, আইডিয়াটা এসেছে সুমনের প্রোগ্রামের কথা মনে পড়ায়। ভাবলাম, মন্দ হবে না এরকম প্রজেক্ট করতে।
সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নচারী (07-12-2008 22:21)


লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত
