ছড়া: যুদ্ধের কী দরকার! (পাতা ১) - ছড়া-কবিতা - সাহিত্য-সংস্কৃতি - প্রজন্ম ফোরাম
আজ ৮ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৭ ]

টপিকঃ ছড়া: যুদ্ধের কী দরকার!

একটা সময় যখন কোথাও হত ভাতের কষ্ট,
তেড়ে গিয়ে অন্য দেশে করতো জীবন নষ্ট।
লুট করতো গরু বাছুর, ধন-সম্পদ যত,
মারতো মানুষ, পুড়তো বাড়ী, অনেক হতাহত।

লুট করেও অনেকের হয়না অভাব শেষ,
ধরে নিয়ে যেত, দিতো দাসের বেশ।
আমেরিকার কথাই ধরো, ওবামার ঐ দাদা,
আফ্রিকাতে বাড়ি তাঁদের, দাস ছিল একদা।

ভারতের পাশে আছে, দেখো সোনার দেশ,
ইংরেজরা ছুটে এল, করলো সবই শেষ।
নিজের দেশে নাই সম্পদ, নাই তো থাকার জায়গা,
কী করা তাই, করায় হেথায় নীল চাষ আর মংগা।

করের বোঝা চাপিয়ে দিয়ে, সম্পদ যা ছিলো,
সবই তখন জাহাজ চেপে, ঐদেশেতে গেলো।
এদেশেরই রক্ত চুষে, চকচকে হয় দেশ,
ধন-সম্পদ সবই গেল, মরে সবাই শেষ।

এখন দেখ আবার তাঁদের, অভাব তাড়া করে,
নিজ দেশেতে নাই সম্পদ, রক্ত চক্ষু ঘোরে।
মারবে নাকি লোক আবারো? করবে কি লুটপাট?
অভাব তাঁদের একার নাকি! অন্যেরা কি বাদ?

খুনাখুনি, নীলচাষী, দাসের দিন শেষ,
তাতে কি, সমস্যা নাই, চলো বাংলাদেশ।
মোবাইল ফোনের ব্যবসা, লাভ কত জানো!
বছর শেষে শত কোটি ডলার গুনে আনো dancing

আরো আছে কত শত, ঠকানোর উপায়,
পেপার-খেলায় পয়সা ঢালো, কে আর ঠেকায়!
ঘুষ দিলে সবই ভুলে দিবে কাপড় তুলে,
যতই মারো, প্রতিবাদ করবে নাতো ভুলে।

তাইতো বলি, অবস্থাটা বদলেনি একটুও,
একই ভাবে যাচ্ছে সবই, একটু ভাবিও।
লোক মেরে আর লাভ কি বল! কয় টাকা আর পাবে!
তার চে ভাল এইভাবেই, সবই তাঁদের হবে।

সম্পদ চাও? এই যুগে ভাই দরকার নাই যুদ্ধ,
ব্যবসা কর ইচ্ছামত, লোকগুলো সব বুদ্ধু।
মারামারি, কাটাকাটির দিনতো কবে শেষ,
সবাই এসে শোষন করে সোনার বাংলাদেশ।

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (16-11-2008 11:32)

Re: ছড়া: যুদ্ধের কী দরকার!

চমৎকার... বেশী জোস...:D thumbs_upthumbs_up

http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

Re: ছড়া: যুদ্ধের কী দরকার!

দারুন হয়েছে ভাইয়া...........

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: ছড়া: যুদ্ধের কী দরকার!

মাল্টিন্যাশনালের চাকুরীজীবী হিসেবে জানি, লাভের তুলনায় এরা যা দেয়, তা কিছুই না।

বছর দু'য়েক আগে  হিসেব করে দেখেছিলাম; গ্রামীণ ফোনের বার্ষিক লাভ ২৪০কোটি টাকা। এখন দেখছি আরো বেশি।
বিশ্বব্যাংক-আইএমএফ-মাল্টিন্যাশনাল -- এই চক্র থেকে বের হবার উপায় কি?

বাংলাদেশ সরকারের হাত-পা কি এতো বাঁধা?

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ছড়া: যুদ্ধের কী দরকার!

দিনমজুর লিখেছেন:

*বছর ওয়ারি বিদেশী বিনিয়োগঃ (মিলিয়ন ইউএসডি)
২০০৩-০৪=>৪৫৮
২০০২-০৩=>৩৬৮
২০০১-০২=>৩০২
*১৯৯৬-২০০৬ পর্যন্ত বিদেশী বিনিয়োগ=> ৪৪৫৭ মিলিয়ন ইউএসডি
*এসময়কালে মুনাফা, আয়, লভ্যাংশ ও ঋণ পরিশোধ বাবদ নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে=> ৩৬২২ মিলিয়ন ইউএসডি
*২০০১-২০০৫ পর্যন্ত বিনিয়োগ=> ২১৮৫ মিলিয়ন ইউএসডি
*এসময়কালে প্রত্যাবাসন=> ২৭৪৪ মিলিয়ন ইউএসডি

তথ্যসূত্র

সব কিছু কি যায়রে বলা শুধুই ছড়ার ছন্দে,
চোখ খুলিলেই ভেতর জ্বলে, মনটা শুধু কান্দে।

-------------
টেলিনরের (গ্রামীন ফোন) বার্ষিক নেট লাভ (সমস্ত খরচা/বেতন বাদে) ৮০০ মিলিয়ন ডলার। বাংলা লিংকের ২০০ মিলিয়ন ডলার .... ইত্যাদি .... সব মিলিয়ে শুধু এই খাতেই বছরে ১০০ কোটি ডলারের বেশি নিয়ে যাচ্ছে অনায়েসে।

তথ্যের সূত্রটা আপাতত খুঁজে পাচ্ছি না তবে টেলিনরের ওয়েবপেজে তথ্য

Grameenphone is an exceptionally healthy business. The company’s revenues for 2006 are estimated to surpass USD 600 million in 2006.

নিজেদের শোষনের কথাতো আর নিজেদের পেজে বলবে না .....

সর্বশেষ সম্পাদনা করেছেন ????? (16-11-2008 11:11)

Re: ছড়া: যুদ্ধের কী দরকার!

এতো লাভ হয় কি করে আমরা কি সব বুদ্ধু
তাই কি এরা শুরু করলো ব্যবসা দিয়ে যুদ্ধ
লুট করার নতুন ফন্দি বুঝি নাই তা আগে
শামীম ভাইয়ের হিসাব দেখে বিবেক বুঝি জাগে

[ আমার প্রশ্ন হল এদের কে প্রতিহত করার উপায় কি?]:-?:-/

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: ছড়া: যুদ্ধের কী দরকার!

কেমন করে ঠেকাবো তা, সেটাই শুধু খুঁজি,
থাকবো ঝকমকে দেশে, চোখ না খুলেই বুঝি।
আপাতত মাথায় কিছুই খেলছে নারে ভাই,
সবে মিলে মানুষের সচেতনতা বাড়াই।

বেশির ভাগই যদি বুঝি ওদের চতুরতা,
জেগে জেগে ঘুমালে কেউ. পিন দিয়ে দেব গুতা।
তারপরেতেও ঘুমানোর ভান করে থাকলে,
শত মাথা কুটলেও কভু না জাগলে ...

ধরে দেব কষে মাইর ...
লাথি, চাটি দুই চাইর

গদি থেকে নামাবো
ঘুম সব ভাঙ্গাবো।

পোস্টঃ [ ৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ২৯ উত্তর সমূহ
  • ২৪৭৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-02-2009 17:55 লিখেছেন আউল
  • উত্তর সমূহ
  • ২০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-01-2009 12:51 লিখেছেন suvro

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: