উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ২৫ ভাদ্র ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


3 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৪৮ ]

টপিকঃ উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

অনেক সময় অনেক কারনেই আমাদের উইন্ডোজ ইনস্টল করতে হয় কিন্তু এটা একটা বিরক্তিকর কাজ। তারপর যদি আবার সব সফটওয়্যার ইনস্টল করতে হয় তাহলে তো কথাই নেই। এ সমস্ত কিছুই করা যাবে মাত্র ৫ মিনিটে।এর জন্য যা করতে হবে তা হলো প্রথমে আপনাকে উইন্ডোজ ইনস্টল করতে হবে সেই পুরাতন নিয়মে। তারপর আপনার প্রয়োজনীয় সব ডিভাইস ড্রাইভার ,সফটওয়্যার  ইনস্টল করেন। এবার আপনি যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করেছেন সে ড্রাইভের একটা ইমেজ ত করে আপনার পিসিতে বা সিডিতে সেভ করে রাখেন। তারপর উইন্ডোজের কোন সমস্যাই সমস্যা না। তখন উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার। ইমেজ তেরী করবেন যেভাবে----

ইমেজের জন্য আমি ব্যবহার করি হিরেন বুট সিডি

ডাউনলোড করতে পারেন এখান থেকে
http://maxt.dk/archives/2008/03/30/hirens-bootcd-95/

হিরেন বুট সিডি ডাউনলোড করে একটা সিডি তৈরি করুন।সিডি দিয়ে পিসি বুট করেন , ফার্স্ট বুট হিসেবে রাখতে হবে সিডিকে

ডস মুডে কম্পিউটার চালুহবে।
কী-বোর্ড দিয়ে Clone tools এ যান------Acronics True Image -------create image ---শুধু C drive select করেন তারপর Harddisk দেখিয়ে দিন কোথায় সেভ করবে।

পরে উইন্ডোজ কোন সমস্যা করলে ঐ ইমেজ থেকে রিস্টোর করুন। তার আগে উইন্ডোজটা মুছে ফেলুন বা ফরমাট করুন।

ইমেজ ফাইলটি যেভাবে রিস্টোর করতে হবে------------------

সিডি রম থেকে কম্পিউটার চালু করুন।
ডস মুডে কম্পিউটার চালুহবে।
কী-বোর্ড দিয়ে PARTITION tools----Acronics PARTITION DIRECTOR-----FORMAT C DRIVE IF WINDOWS IN C DRIVE
তারপর BACK
তারপর
কী-বোর্ড দিয়ে Clone tools এ যান------Acronics True Image -------RESTORE image ---দেখিয়ে দিন পিসির ড্রাইভে সেভ করা ইমেজ
{শুধু C drive select করেন যদি C drive র ইমেজ সেভ করে থাকেন}

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

সঞ্জয়দা অনেক ধন্যবাদ এই উপকারী পোস্টের জন্য। কাল আপনার হলে গিয়ে হিরেন বুট নিয়ে আসব। তার আগে একটা + লন।

Joomla Template Club

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

জটিল জিনিস তো

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

হুম দুইটা পদ্ধতিই বেশ চমৎকার thumbs_upthumbs_up(y)

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

সুমন ভায়ের পোষ্টটা আগেই দেখেছি কিন্তু আমার কাছে একটু জটিল মনে হয়েছে। হিরেন বুট সিডিতে আরো অনেক জটিল জিনিশ আছে যা দিয়ে হার্ডওয়্যারের প্রতিটা কম্পোনেন্ট পরীক্ষা করা যায়। আমার মতে এটা সবার জন্য একটা দরকারী জিনিষ।

সর্বশেষ সম্পাদনা করেছেন sohoj (20-08-2008 12:13)

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

drive IMage নামক একটা সফট আছে যা দিয়ে আপনি আপনার সি ড্রাইভ এর পুরো একটা ইমেজ ব্যবআপ করে ডিভিডি তে রাখতে পারেন। এরপর যখনই প্রয়োজন হবে জাস্ট ঐ ব্যাকআপ ডিভিভি/ সিডি হতে বুট করে ( ব্যাক সিডিটাই বুটেবল) রিস্টোর করে নেওয়া যায়।

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

ভালো সমস্যায় ফেললেন। এই সিডি তো পাইরেটেড সফটওয়্যারে পরিপূর্ণ। এখন কী করা যায়? লিঙ্কটা অবশ্য সরাসরি ডাউনলোড না। বরং একটা ব্লগের। লিঙ্ক রাখা যায় - আমার মতে। অন্যরা কী বলেন?

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

স্বপ্নচারী লিখেছেন:

ভালো সমস্যায় ফেললেন। এই সিডি তো পাইরেটেড সফটওয়্যারে পরিপূর্ণ। এখন কী করা যায়? লিঙ্কটা অবশ্য সরাসরি ডাউনলোড না। বরং একটা ব্লগের। লিঙ্ক রাখা যায় - আমার মতে। অন্যরা কী বলেন?

কিছু মোছার দরকার নেই। পাইরেটেড সফটওয়্যারে (উইন্ডোজ) সাথেইতো বসবাস করি।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

আমি এই কাজের জন্য norton ghost ব্যবহার করি।
শেষ কবে উইন্ডোজ সেটাপ করেছিলাম ভুলে গেছি। big_smile
norton ghost ও ব্যবহার করে দেখতে পারেন।

http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash1/hs430.ash1/23775_384351192660_804232660_3639803_1173480_n.jpg

১০

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

ধন্যবাদ thumbs_up

আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

১১

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

Acronis হলো একটি মাত্র সফটওয়্যার আর হিরেন বুট সিডি হল ইউজফুল ইউটিলিটি সফটওয়্যারের মেগা কালেকশন। যেখানে অতিপ্রয়োজনীয় ইউটিলিটি সফটওয়্যারের প্রায় সবই আছে। শুধু এক্রোনিস কেন এরকম আরো অনেক ইউটিলিটি সফটওয়্যার এখানে পাবেন। ট্রাবলশুটিং এর জন্য অল-ইন-ওয়ান।
http://www.hiren.info/pages/bootcd এখানে হিরেন বুট সিডি এর সফটওয়্যারের তালিকা পাবেন।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১২

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

সুমন লিখেছেন:

Acronis হলো একটি মাত্র সফটওয়্যার আর হিরেন বুট সিডি হল ইউজফুল ইউটিলিটি সফটওয়্যারের মেগা কালেকশন। যেখানে অতিপ্রয়োজনীয় ইউটিলিটি সফটওয়্যারের প্রায় সবই আছে। শুধু এক্রোনিস কেন এরকম আরো অনেক ইউটিলিটি সফটওয়্যার এখানে পাবেন। ট্রাবলশুটিং এর জন্য অল-ইন-ওয়ান।
http://www.hiren.info/pages/bootcd এখানে হিরেন বুট সিডি এর সফটওয়্যারের তালিকা পাবেন।

সহমত। sohoj ভাই এক কাজ করেন, যেহেতু আপনি এই সিডি আগে থেকেই ব্যাবহার করছেন তাই ভালো করেই জানেন যে কোন কোন সফটওয়্যারগুলো গুরুত্তপূর্ণ। তার মধ্যে থেকে কিছু সফটওয়্যার এর রিভিউ দেন যেমন দিলেন Acronis এর। আমার মনে হয় এটা খুব কাজের পোষ্ট হবে আর আমরাও নতুন কিছু জানতে পারবো

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+

১৩

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

কাজ হবে তো:-?

১৪

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

অবশ্যই। আমি লাস্ট দু বৎসর ধরে করছি। আর সমস্যা হলে জানান কোথায় পারছেন না

১৫

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

ধন্যবাদ,আগামীতে দেখব

১৬

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

আমি হিরেন বুট সিডি ডাউনলোড করতে ব্যর্থ হলাম।

১৭

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

কারন বললে হয়তো সাহায্য করা যেতো। ডাউনলোড করতে কোন সমস্যা???

১৮

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

sohoj লিখেছেন:

কারন বললে হয়তো সাহায্য করা যেতো। ডাউনলোড করতে কোন সমস্যা???

আপনার দেয়া লিংক থেকে ডাউনলোড করা যায়নি।

১৯

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

এম_সাম লিখেছেন:
sohoj লিখেছেন:

কারন বললে হয়তো সাহায্য করা যেতো। ডাউনলোড করতে কোন সমস্যা???

আপনার দেয়া লিংক থেকে ডাউনলোড করা যায়নি।

এখান থেকে চেষ্টা করে দেখেন।

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: উইন্ডোজ ইন্সটল ৫ মিনিটের ব্যাপার

আমি দেখেছি লিংক ঠিক আছে। তবে আপনি যখন চেষ্টা করেছেন তখন হয়তো হয়নি। যাহোক আপনি তো অন্য লিংক থেকে ডাউনলোড করেছেন। এখন আপনি ব্যবহার করেন আর সাহায্য লাগলে বলবেন।
ধন্যবাদ

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৪৮ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ১২৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-07-2010 09:29 লিখেছেন allexclusive
  • উত্তর সমূহ
  • ৩৭৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-10-2008 01:26 লিখেছেন আহমাদ মুজতবা
  • ৩২ উত্তর সমূহ
  • ৪৭৫৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-08-2008 22:06 লিখেছেন তানিম

৪০ মিনিটের ভিসতা

লিখেছেন হাঙ্গরিকোডার

  • উত্তর সমূহ
  • ৯৫৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-05-2007 11:45 লিখেছেন হাঙ্গরিকোডার
  • উত্তর সমূহ
  • ২৪৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-12-2009 12:55 লিখেছেন দক্ষিণের-মাহবুব

X




Currently installed 13 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: