টপিকঃ নবনীতার জন্ম
অনেক আগে একটা লিখা দেখেছিলাম। হয়ত সেটা কোন বানী ছিল।
সেটি এরকম-----------"যদি তুমি কখনও কাউকে ভালবাস,আর সেই দামী ভালবাসাটাকে বাঁচিয়ে রাখতে চাও তবে কখনও তাকে বিয়ে করে বোসনা।
-------নবনীতা সেন।
কেন জানি সেদিন লিখাটি খুব ভাল লেগেছিল।সঙ্গে নবনীতা সেন নামটিও। তাই ফো্রামে এই নামটি ব্যবহার করেছিলাম।আমাকে সবাই হিন্দু ভেবেছেন।প্রথমে মজা লাগলেও পরে ভাবলাম এটা ঠিক হচ্ছেনা। আমি মুসলমান,আমাদের কাছ শ্রেষ্ঠ ইসলাম ধ্ম। কেন আমি নিজেকে অন্য ধমের সঙ্গে অন্তভুক্ত করব।এইজন্য ভুলটা ভাঙ্গানো প্রয়োজন মনে করলাম।তবে ফো্রামে আমি এনামটিই
ব্যবহার করব।
আর হ্যাঁ আমি তো বলিনি ফো্রাম থেকে চলে যাব।বলেছিলাম হয়ত এটিই আমার শেষ লিখা।কারন আমিতো বেঁচে নাও থাকতে পারি সেজন্য।বলেছিইতো বেঁচে থাকার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি।বার বার মরতে গিয়েও পারিনি।শুধু নাফিম এর কথা ভেবে।এখন দেখছি তো্মরাও আমাকে মরতে দিবেনা।সত্যি ভীষন লো্ভ হচ্ছে বেঁচে থাকতে। তো্মাদের অকৃিএম স্নেহ,ভালবাসা আর আমার সো্নামনি নাফিমকে ছেড়ে কি করে যে স্বাথপরের মত চলে যেতে চাইছি নিজের অস্বিত্ব বাঁচাতে। তা বুঝাতে পারবনা।আমি কি করবো ,আমার যে কোন পথই নেই। অসহায়, নিরুপাই,নিঃস্ব,রিক্ত আমি।কুল হারা নাবিক।অনেক চেষ্টা করেছি সাধ্য অনুযায়ী এবং এখনও করে যাচ্ছি।কিন্তু কোন সমাধান খুঁজে পাচ্ছিনা।
আমার সমস্যার কথা জানতে চেয়েছ তো্মরা।ভেবেছি এখানে ব্যক্তিগত সমস্যার কথা বলা ঠিক হবে না।আর ফো্রাম সেটা গ্রহন করবে কিনা তাও জানিনা।যদি মডারেটর অনুমতি দেয় তাহলে লিখব আমার কথা।সবচেয়ে বড়কথা এই সুন্দর ফো্রামের পরিবেশে নিজের সমস্যার কথা বলে ফোরামটাকে ম্লান করতে চাইনি।ভাগ দিতে চাইনি নিজের কষ্টকে।সবসময় কষ্টটা নিজের জন্য রেখেছি আর আনন্দটা সবার জন্য।
দুরে,বহুদুরে
নক্ষত্রের ওপারে



লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত
। 



