উবুন্টুতে ফন্ট ইনস্টল (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৩ ]

টপিকঃ উবুন্টুতে ফন্ট ইনস্টল

উবুন্টুতে আমি যেইসব জিনিস দেখতে চাই তার প্রায় প্রথম সারিতে আছে ফন্ট ইনস্টলের একটা সহজবোধ্য ও দ্রুত পদ্ধতি । দু:খের ব্যাপার হলো এখনো এই জিনিসটা নেই উবুন্টুতে । উবুন্টুতে ফন্ট ইনস্টল করার কয়েকটি পদ্ধতি আছে । একে একে বলছি সেগুলো ।

পদ্ধতি ১
এটা সবচেয়ে সহজ পদ্ধতি । এই ফাইলটি ডাউনলোড করুন । ডাউনলোড হয়ে গেলে হোম ফোল্ডারে যান । কন্ট্রোল এইচ চেপে অথবা ভিউ > শো হিডেন ফাইলসে ক্লিক করুন । এরপর এই  ~/.gnome2/nautilus-scripts/ ডেস্টিনেশনে ডাউনলোড করা ফাইলটা কপি করে দিন । এটা কপি করলে ডেক্সটপে বা কোন ফাইলে রাইট ক্লিক করলে Scripts > Font installer নামে একটা মেন্যু আইটেম পাবেন । আপনি যে ফন্ট কপি করতে চান সেটা ডাউনলোড করে তার ওপর রাইট ক্লিক করে এই ফন্ট ইনস্টলার সিলেক্ট করলে আপনার ফন্ট ইনস্টল হয়ে যাবে ।

পদ্ধতি ২
এটাও সহজ । কিন্তু উবুন্টু ব্যবহার করে থাকলে এটা আপনার হার্ডডিস্কে কিছু অতিরিক্ত জায়গা নেবে । এই পদ্ধতিতে আপনাকে kcontrol ইনস্টল করতে হবে । সেটা করতে এই কমান্ড লিখতে হবে ।

sudo apt-get install kcontrol

এই কমান্ডটি কেডিই কন্ট্রোল সেন্টার ইনস্টল করবে । কেডিই কন্ট্রোল প্যানেলে আপনি kfontview নামে একটা ইউটিলিটি পাবেন । এটা দিয়ে যেকোন ফন্ট ওপেন করে ডান দিকে নিচে ইনস্টল ক্লিক করলেই হবে । অনেক সময় ইনস্টল বাটনটা পেতে উইন্ডো ম্যাক্সিমাইজ করতে হতে পারে । (কবে যে জিনোমে এই ধরনের একটা টুল পাবো roll)

পদ্ধতি ৩

ক.
এটা পুরোটাই কমান্ড বেইজড পদ্ধতি । এ পদ্ধতিতে ফন্ট ইনস্টল করলে আপনি যেই ইউজারের আন্ডারে ফন্ট ইনস্টল করবেন শুধুমাত্র সেই ইউজারই এই ফন্ট ব্যবহার করতে পারবে ।

১. একটা ফন্ট ডিরেক্টরি তৈরী করুন আপনার হোম ফোল্ডারে ।

mkdir ~/.fonts

২. তারপর যে ফন্টটি ইনস্টল করবেন সেটা ঐ ফোল্ডারে কপি করে দিন ।

cp [font file name] ~/.fonts

৩. ফন্ট ক্যাশে রিফ্রেশ করে নিন ।

fc-cache -f -v ~/.fonts

খ. সিস্টেমওয়াইড ইনস্টলেশন অর্থাত ফন্টটি সবাই যাতে পেতে পারে সেজন্য এই পদ্ধতি অনুসরন করুন ।

১. একটা ফন্ট ডিরেক্টরি তৈরী করুন আপনার হোম ফোল্ডারে ।

mkdir /usr/share/fonts/truetype/fonts_

২. তারপর যে ফন্টটি ইনস্টল করবেন সেটা ঐ ফোল্ডারে কপি করে দিন ।

 cp [font file name] /usr/share/fonts/truetype/fonts_

৩. ফন্ট ক্যাশে রিফ্রেশ করে নিন ।

fc-cache -f -v

টিকা : যদ্দুর মনে পড়ে ফন্ট বিষয়ে একটা পোস্ট ছিলো । কেউ এটাকে রিপোস্ট মনে করলে আওয়াজ দেবেন । মুছে দেবো ।

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

উবুন্তু নিয়া আরো পোস্ট চাই এইরকম

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

ধন্যবাদ হাসিব ভাই smile

আহমাদ মুজতবা লিখেছেন:

উবুন্তু নিয়া আরো পোস্ট চাই এইরকম

thumbs_upthumbs_up(y)

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

হাসিব লিখেছেন:

উবুন্টুতে আমি যেইসব জিনিস দেখতে চাই তার প্রায় প্রথম সারিতে আছে ফন্ট ইনস্টলের একটা সহজবোধ্য ও দ্রুত পদ্ধতি । দু:খের ব্যাপার হলো এখনো এই জিনিসটা নেই উবুন্টুতে । উবুন্টুতে ফন্ট ইনস্টল করার কয়েকটি পদ্ধতি আছে । একে একে বলছি সেগুলো ।

গাটসিতে কিন্তু অত্যন্ত সহজে ফন্ট ইন্সটল করা যেত। fonts:/// ফোল্ডারে ফন্ট কপি করে sudo fc-cache -f -v কমান্ডটা চালালেই ফন্ট ইন্সটল হয়ে যেত।
হার্ডিতে সেটা নেই, কেন নেই বুঝলাম না sad
হার্ডিতে পরিষ্কার বাংলা দেখতে চাইলে সিনাপ্টিক থেকে ttf-bengali-fonts প্যাকেজটি ইন্সটল করে নিন বা টার্মিনালে sudo apt-get install ttf-bengali-fonts লিখে এন্টার চাপুন। এরপর ব্রাউজার রিস্টার্ট করলেই পরিষ্কার বড় অক্ষরের বাংলা দেখতে পারবেন thumbs_up

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

আলোকিত লিখেছেন:

বিষয় সেটা না । বিষয় হলো ফন্ট ইনস্টল করতে এখনো কেন কমান্ড লিখতে হবে !? আমার আপত্তিটা ঠিক ঐ জায়গায় ।  এটার জন্য উবুন্টুতে একটা গুই বেইজড টুল ভরে দেয়া যায় খুব সহজেই । তবুও কেন এই কাজটা করা হচ্ছে না !

সহমত, লিনাক্স ডেভলপাররা মনেহয় এন্ড ইউজারদের সুবিধা-অসুবিধাকে তেমন গুরুত্ব দেন না।
এইজন্যেই লিনাক্স এখনো হোম ইউজার লেভেলে উইন্ডোজের চেয়ে অনেক পিছিয়ে আছে neutral

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

আলোকিত লিখেছেন:

গাটসিতে কিন্তু অত্যন্ত সহজে ফন্ট ইন্সটল করা যেত। fonts:/// ফোল্ডারে ফন্ট কপি করে sudo fc-cache -f -v কমান্ডটা চালালেই ফন্ট ইন্সটল হয়ে যেত।
হার্ডিতে সেটা নেই, কেন নেই বুঝলাম না sad

কারণ, হার্ডির নোমে যে VFS ব্যবহার করা হয়, সেটা একেবারেই নতুন। এটা এই প্রটোকলগুলো এখনও ইমপ্লিমেন্ট করেনি। তবে এর জন্যই কিন্তু নোম সুপার-ফাস্ট হয়েছে। এই প্রটোকলগুলো চলে আসবে খুব শীঘ্রই।

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

স্বপ্নচারী লিখেছেন:

কারণ, হার্ডির নোমে যে VFS ব্যবহার করা হয়, সেটা একেবারেই নতুন। এটা এই প্রটোকলগুলো এখনও ইমপ্লিমেন্ট করেনি। তবে এর জন্যই কিন্তু নোম সুপার-ফাস্ট হয়েছে। এই প্রটোকলগুলো চলে আসবে খুব শীঘ্রই।

হুম...
অসুবিধা নাই ফন্ট ইন্সটল করতে খুব বেশি সমস্যা হচ্ছে না thumbs_up
আমি যেভাবে ইন্সটল করি:
প্রথমে gksudo nautilus দিয়ে রুট নটিলাসে ঢুকে /usr/share/fonts/truetype ফোল্ডারে একটা ফোল্ডার বানিয়ে নেই। ধরুণ বাংলা ফন্টের জন্য একটা ফোল্ডার বানালাম Bangla.
এরপর সে ফোল্ডারে সব ফন্ট কপি করে sudo fc-cache -f -v কমান্ড চালালেই ফন্ট ইন্সটল হয়ে যাবে।

আচ্ছা সিস্টেমের ডিফল্ট ফন্টের জন্য কোন বাংলা ফন্টটা ভাল হবে কেউ বলতে পারবেন? বেশ কিছু ফন্ট দিয়ে ট্রাই করলাম সবগুলোতেই বাংলা অক্ষর বেশি বড় হয়ে যাচ্ছে বা ইংরেজি সুন্দর আসছে না sad
গাটসিতে বাংলা সাপোর্ট ইন্সটল করলে ডিফল্ট যেটা ছিল সেটাতেও খারাপ আসত না। ওই ফন্টটার নাম কি?

আপডেট: হুম... ঠিক আছে। সোলায়মানলিপির নতুন ভার্সন দিয়ে বেশ সুন্দর আসছে smile

সর্বশেষ সম্পাদনা করেছেন আলোকিত (01-05-2008 17:04)

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

আমি হোমে .fonts নামে একটা ফোল্ডার বানিয়ে সেইখানে সোলায়মানলিপি কপি করে দিয়েছিলাম। তাতেই মনে হয় কাজ হইছিল। চেক করে দেখতে হবে। ভুলে গেছি।

১০

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

ফন্ট তো ইনস্টল করলাম। কিন্তু কিভাবে চুজ করবো? মানে ফায়ারফক্সে আমি একটি বিশেষ ফন্ট দেখতে চাই। কিভাবে দেখবো?

http://i45.tinypic.com/2vte35l.jpg

১১

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

সেটা নির্ভর করে সেই সফটওয়্যারের উপর। ফায়ারফক্সে -

Edit > Preferences

Content > Fonts & Colours

১২

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

যে ফন্টই সিলেক্ট করি না কেন , সেই ডিফল্ট সোলেমানলিপিই আসে। কি করা যায়?

http://i45.tinypic.com/2vte35l.jpg

১৩

Re: উবুন্টুতে ফন্ট ইনস্টল

এর মানে হচ্ছে, ঐ সাইটটা সোলাইমান লিপিকে এক্সপ্লিসিটলি ব্যবহার করছে। যেসব সাইট কোথায় কোন ফন্ট ব্যবহৃত হবে বলে দেয়, সেখানে এই পদ্ধতিতে কাজ হবে না। এটা ডিফল্ট ফন্ট কনফিগারেশন। মানে হচ্ছে সাইটে কোন ফন্ট ডিফাইন করা না হলে এই ফন্ট ব্যবহার করবে।

সাইটের ফন্ট পরিবর্তন ফোর্স করতে চাইলে এড-অন ব্যবহার করতে হবে। এর নাম stylish । এটা কিভাবে ব্যবহার করতে হয়, সেটার ধারণা পাবেন এখানে -

http://forum.amaderprojukti.com/viewtop … 049#p17057

পোস্টঃ [ ১৩ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৪১৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-11-2008 10:21 লিখেছেন তানিম
  • উত্তর সমূহ
  • ৯২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-03-2010 14:50 লিখেছেন কবির
  • উত্তর সমূহ
  • ৩৬৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-02-2009 19:08 লিখেছেন স্বপ্নচারী
  • উত্তর সমূহ
  • ২৩৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 30-09-2009 15:32 লিখেছেন বাতেন

সরানো হয়েছেঃ : লিনাক্সে ইনস্টল করুন সুন্দর সুন্দর ফন্ট

লিখেছেন অয়ন খান

  • প্রদর্শনের কোন তথ্য নেই
  • উত্তরের কোন তথ্য নেই
  • শেষ পোস্টের কোন তথ্য নেই

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: