একটি কবিতার বাংলা অনুবাদ খুঁজছি (পাতা ১) - সাহিত্য-সংস্কৃতি - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৩ ]

টপিকঃ একটি কবিতার বাংলা অনুবাদ খুঁজছি

হন্যে হয়ে খুঁজছি একটা ইংরেজি কবিতার বাংলা অনুবাদ। ইংরেজি ভাষার বিখ্যাত কবি Allen Ginsberg বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লেখেন এক অসামান্য কবিতা "September On Jessore Road". কবিতাটা প্রকাশিত হয়েছিল তার "The fall of America" বইয়ে।

অনুবাদ খুঁজতে গিয়ে এই কবিতার বাংলা অনুবাদে মৌসুমি ভৌমিক-এর গাওয়া বাংলা গানটা পেলাম। অসাধারণ গান! কিন্তু কোথাও এই অনুবাদক কবির নাম খুঁজে পেলাম না। তবে বহু আগে শুনেছিলাম এক নামকরা বাঙ্গালি কবি এই কবিতাটি অনুবাদ করেছেন। নাম পাই নি।

ইন্টারনেটে খুঁজতে খুঁজতে দেখলাম আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা এই অসামান্য কবিতাটি নিয়ে আমেরিকায় ইংরেজি সাহিত্যের ছাত্রদের রীতিমত টার্ম পেপার লিখতে হয়। আরো পেলাম এই কবিতার নয়টি ভিন্ন ভিন্ন ভাষার অনুবাদ (ফরাসি, স্প্যানিশ, ইতালিয়, পর্তুগিজ, জার্মান, রাশিয়ান, কোরিয়ান, চাইনিজ এবং জাপানিজ)। কিন্তু এইখানেও বরাবরের মত আমরা পিছিয়ে। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা হলেও বাংলা ভাষার অনুবাদ অনুপস্থিত।

দয়া করে আমায় কি কেউ জানাতে পারেন সেই অনুবাদকের নাম? কোন বইতে কি প্রকাশ হয়েছিল সেই অনুবাদ? হলে কোন বই?

খুব ভালো হয় যদি কোন সফট কপি (Text কিংবা ছবি, ক্যামেরায় তোলা কিংবা স্ক্যান করা) পাই। পেলে বাংলাদেশকে আরেকটা গ্লানি থেকে বাঁচানোর চেষ্টা করতাম।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: একটি কবিতার বাংলা অনুবাদ খুঁজছি

এই কবিতার বাংলা অনুবাদ মনে হয় প্রথম আলোতে ছেপেছিল। কি জানি.......খুঁজতে হবে একটু।

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুন্য করো দহন-দানে।

Re: একটি কবিতার বাংলা অনুবাদ খুঁজছি

মেঘদূত লিখেছেন:

এই কবিতার বাংলা অনুবাদ মনে হয় প্রথম আলোতে ছেপেছিল। কি জানি.......খুঁজতে হবে একটু।

কষ্ট দিতে খারাপ লাগছে। কিন্তু কি আর করা... neutral প্লিজ...

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

পোস্টঃ [ ৩ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ২৬৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-04-2009 18:53 লিখেছেন desiredctg
  • উত্তর সমূহ
  • ৩৯৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-04-2008 22:17 লিখেছেন মেঘদূত
  • উত্তর সমূহ
  • ৩৯৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-01-2010 16:51 লিখেছেন masud3011

পিএইচপিবিবি বাংলা খুঁজছি

লিখেছেন তনয়_ ( পাতাগুলি   )

  • ২৮ উত্তর সমূহ
  • ৪১৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-06-2008 03:41 লিখেছেন প্রকৃতিপ্রেমিক
  • ১১ উত্তর সমূহ
  • ২১০৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-09-2007 03:14 লিখেছেন শিপলু

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: