Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব
আমার মনে হয় কোন বাংলা ডিকশনারীর সফটওয়্যারই সম্পূর্ণ নয়। তাই আমি মানচুমাহারা ভাই এর সঙ্গে একমত। আমিও এটা করার জন্য অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করে আসছিলাম। বাংলা একাডেমীর ডিকশনারীকে ডিজিটালাইজড করা যেতে পারে। এভাবে করা হয়ে গেলে এটাকে ওয়েব ও সফটোয়্যার, দুই ভাবেই প্রকাশ করা যেতে পারে।
আপনার সাথে আমি একমত। আমিও একবার এ উদ্যোগ নিয়োছিলাম। কিন্তু একার পক্ষে কাজটা করা অসম্ভব কঠিন। তারপরেও আমি কিছুদুর ভিবিতে করেছিলাম। দুঃখের খবর হল এর কিছুদিন পর আমার হার্ডডিস্ক ক্রাশ করল ব্যাস আমার প্রজেক্টও ক্রাশ করল। এরপর আর কোনদিন ভিবিতে কোন কাজ করি নাই। তবে ওয়েব সাইটের জন্য হলে কাজটা কিন্তু দারুন হবে। যেমন এখনও ক্লাশে বসে বসে মাঝে মাঝে দু একটি শব্দ খুঁজতে হয়। অনেক সময় নেটে পাই না। তারপরেও যারা ইন্টারনেটে এ কাজটা করেছেন তাদের কল্যাণে আমার এখানে বহুত ফায়দা হইতেছে।







