আমি নতুন যোগদান করলাম (পাতা ১) - অভ্যর্থনা কক্ষ - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ২০ ]

টপিকঃ আমি নতুন যোগদান করলাম

আজকেই দেখা পেলাম এই সাইট টির, তাই আজকেই হয়ে গেলাম সদস্য। আমি ছাত্র। এছাড়াও আমার একটা সাইট আছে (www.priojon.com). ঘুরে আসবেন একবার করে সবাই। ধন্যবাদ।

~~~বৃত্তালপনা~~~

Re: আমি নতুন যোগদান করলাম

স্বাগতম প্রজন্ম ফোরামে smile
আশা করি নিয়মিত হবেন।

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: আমি নতুন যোগদান করলাম

আপনাকে স্বাগতম। নামটা বেশ কাব্যিক! আশাকরি আনন্দে কাটবে। ভালো থাকবেন।

শুনতে পেয়েছি তোমার গিরি চূড়ায়
এখনো নাকি হাঁটে নি বন্য তৃষ্ণা!

Re: আমি নতুন যোগদান করলাম

স্বাগতম আপনার ডিস্প্লে পিকচার খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে, বড় রেজুলেশনে পাওয়া যাবে??

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: আমি নতুন যোগদান করলাম

উদাসীন লিখেছেন:

আপনাকে স্বাগতম। নামটা বেশ কাব্যিক! আশাকরি আনন্দে কাটবে। ভালো থাকবেন।

thumbs_up নামটা খাঁটি বাংলায় হলে ভাল লাগতো smile

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: আমি নতুন যোগদান করলাম

স্বাগতম প্রজন্ম ফোরাম

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

Re: আমি নতুন যোগদান করলাম

আলোকিত লিখেছেন:
উদাসীন লিখেছেন:

আপনাকে স্বাগতম। নামটা বেশ কাব্যিক! আশাকরি আনন্দে কাটবে। ভালো থাকবেন।

thumbs_up নামটা খাঁটি বাংলায় হলে ভাল লাগতো smile

আমিও তাই চিন্তা করেছিলাম। কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে প্রতিবার লগ ইন এ ঝামেলা হবে তাই ইংরেজী তেই ইউজার নেম দিয়েছি।

~~~বৃত্তালপনা~~~

Re: আমি নতুন যোগদান করলাম

স্বাগতম ফোরামে, আশা করি নিয়মিত হবেন।
আই ডি টা খুব সুন্দর, ডিপি টা ও।

Re: আমি নতুন যোগদান করলাম

ফোরামে স্বাগতম বৃত্তাল্পনা। এই নামে তাহসানের কোনো গান শুনেছি মনে হয় ।:-?

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: আমি নতুন যোগদান করলাম

brittalpona লিখেছেন:
আলোকিত লিখেছেন:

thumbs_up নামটা খাঁটি বাংলায় হলে ভাল লাগতো smile

আমিও তাই চিন্তা করেছিলাম। কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে প্রতিবার লগ ইন এ ঝামেলা হবে তাই ইংরেজী তেই ইউজার নেম দিয়েছি।

ইউনিজয় বাটনে শুধু একটা ক্লিক। এরমধ্যে ঝামেলা কোনজায়গায় সেইটাইতো বোঝলামনা!:-/ আর যাদি কোন ঝামেলা থাকেই, বাংলার খাতিরে সেই ঝামেলাটুকু কি সহ্য করা যায়না?

যাহোক... ফোরামে আপনাকে স্বাগতম।

১১

Re: আমি নতুন যোগদান করলাম

সদস্য_১ লিখেছেন:

ইউনিজয় বাটনে শুধু একটা ক্লিক। এরমধ্যে ঝামেলা কোনজায়গায় সেইটাইতো বোঝলামনা!:-/ আর যাদি কোন ঝামেলা থাকেই, বাংলার খাতিরে সেই ঝামেলাটুকু কি সহ্য করা যায়না?

ইউনিজয় একটা লে-আউট হল!? kidding
আপনি আমার স্বাক্ষরের লিঙ্ক থেকে অভ্র কী-বোর্ড ডাউনলোড করে ফেলুন। অভ্র ফোনেটিক বাংলা লেখার সহজতম পদ্ধতি cool

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১২

Re: আমি নতুন যোগদান করলাম

রুমন লিখেছেন:

ফোরামে স্বাগতম বৃত্তাল্পনা। এই নামে তাহসানের কোনো গান শুনেছি মনে হয় ।:-?

স্বাগতম।
এ নামে hi5 এ প্রোফাইল দেখেছিলাম মনে হয়।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৩

Re: আমি নতুন যোগদান করলাম

স্বাগতম

১৪

Re: আমি নতুন যোগদান করলাম

আলোকিত লিখেছেন:

ইউনিজয় একটা লে-আউট হল!? kidding
আপনি আমার স্বাক্ষরের লিঙ্ক থেকে অভ্র কী-বোর্ড ডাউনলোড করে ফেলুন। অভ্র ফোনেটিক বাংলা লেখার সহজতম পদ্ধতি cool

অভ্র ফোনেটিক অনেক সহজ হলেও আমরা যারা বিজয় দিয়ে পিসিতে বাংলা লেখা শুরু করেছিলাম তাদের কাছে ইউনিজয়/ইউনিবিজয়-ই বেশি সুবিধাজনক। অভ্র ফোনেটিক অনেক সহজ, সন্দেহ নাই, কিন্তু ফোনেটিকে যুক্তাক্ষর লিখতে কিছুটা সমস্যা হয় (সাধারণগুলো না, কিছু অসাধারণ যুক্তাক্ষর আছে tongue)। এ কারণে অভ্র কী-বোর্ড ব্যবহার করলেও লে-আউট হিসাবে সবসময় ইউনিবিজয় ব্যবহার করি। এতো খেটে-খুটে যে বিজয় লে-আউটটা শিখেছিলাম সেই বিদ্যাটা তো আর ফেলে দিতে পারি না। tongue_smile

বৃত্তালপনাকে স্বাগতম। এক টপিকে বলেছিলাম, আবারও বলছি - আপনার অ্যাভাটারটা জোসেস!

It's our choices that make us who we are.

১৫

Re: আমি নতুন যোগদান করলাম

অফটপিক

মুশাফ লিখেছেন:

অভ্র ফোনেটিক অনেক সহজ হলেও আমরা যারা বিজয় দিয়ে পিসিতে বাংলা লেখা শুরু করেছিলাম তাদের কাছে ইউনিজয়/ইউনিবিজয়-ই বেশি সুবিধাজনক। অভ্র ফোনেটিক অনেক সহজ, সন্দেহ নাই, কিন্তু ফোনেটিকে যুক্তাক্ষর লিখতে কিছুটা সমস্যা হয় (সাধারণগুলো না, কিছু অসাধারণ যুক্তাক্ষর আছে tongue)।

তাই নাকি!
কোনটা লিখতে সমস্যা হয় বলুন, আমি লিখে দেখাচ্ছি!
আর আপনি বিজয়ে কয় kph স্পিডে টাইপ করতে পারেন? আমি অভ্র ফোনেটিকে আপনার দ্বিগুণ বা আরও বেশি স্পিডে টাইপ করতে পারবো।

এ কারণে অভ্র কী-বোর্ড ব্যবহার করলেও লে-আউট হিসাবে সবসময় ইউনিবিজয় ব্যবহার করি। এতো খেটে-খুটে যে বিজয় লে-আউটটা শিখেছিলাম সেই বিদ্যাটা তো আর ফেলে দিতে পারি না। tongue_smile

জব্বার কাকুর বিজয় ও বিজয়ের অনুরূপ যেকোন লে-আউটকে thumbs_downthumbs_down(n)
ইউনিজয় মেকাররা যতই চিল্লান না কেন এটা যে বিজয় দেখেই বানানো হয়েছে তাতে কোন সন্দেহ নাই tongue

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (06-04-2008 20:05)

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১৬

Re: আমি নতুন যোগদান করলাম

অফটপিক

আলোকিত লিখেছেন:

তাই নাকি!
কোনটা লিখতে সমস্যা হয় বলুন, আমি লিখে দেখাচ্ছি!

ঠিক আছে কিছু শব্দ বলছি।
তুমি খঞ্জনা আর ব্যাঞ্জনা লেখ। এরপর 'ব্যাঞ্জনা' কিভাবে লিখলে আমাকে বল।
সাক্ষী আর লক্ষ্মী লেখ। এরপর 'লক্ষ্মী' কিভাবে লিখলে আমাকে বল।
সন্ধ্যা আর বন্ধ্যা লেখ। এরপর 'বন্ধ্যা' কিভাবে লিখলে আমাকে বল।
উষ্ণ আর তৃষ্ণা লেখ। এরপর 'তৃষ্ণা' কিভাবে লিখলে আমাকে বল।
'শুশ্রূষা' শব্দটা লেখ। এরপর এটা কিভাবে লিখলে আমাকে বল।

এরকম আরও বলা যাবে। আপাতত যে শব্দগুলা বিশেষ ভাবে বললাম সেগুলো লিখতে গিয়ে কি একবারও আটকাওনি? আমি ইউনিবিজয়ে এগুলো লিখতে কখনই আটকাই/আটকাবো না।

আর আপনি বিজয়ে কয় kph স্পিডে টাইপ করতে পারেন? আমি অভ্র ফোনেটিকে আপনার দ্বিগুণ বা আরও বেশি স্পিডে টাইপ করতে পারবো।

বাংলা টাইপিং স্পীড টেস্ট করার কোনো সাইট কি তোমার জানা আছে? থাকলে বলো। একটা টেস্ট দেই। ইউনিবিজয়ে আমার টাইপিং স্পীড তোমার ফোনেটিকের স্পীডের চাইতে বেশি হবে কিনা জানি না, তবে এটুকু বলতে পারি তোমার চাইতে এক ন্যানো ওয়ার্ড পার সেকেন্ড কম হবে না। wink

জব্বার কাকুর বিজয় ও বিজয়ের অনুরূপ যেকোন লে-আউটকে thumbs_down

জব্বর কাকুকে অপছন্দ বলে তার লে-আউটকেও ভুয়া বলবা? ম্যারাডোনা যখন ফুটবল খেলত তখন তার ব্যক্তিগত জীবন অনুকরণীয় কিছু ছিল না। ড্রাগ নিয়ে সে নিজের ক্যারিয়ারটাও নষ্ট করেছে। কিন্তু তাই বলে কি তার ফুটবল স্কিল ভুয়া ছিল? (কী-বোর্ড লে-আউটটা জব্বার কাকুর তৈরী নাকি না সে বিতর্কে যাব না। সেটা পুরনো টপিক।) বিজয়/ইউনিবিজয় লে-আউট একটা পরিপূর্ণ লে-আউট। একটা শব্দের গঠন জানলে যেকোন শব্দ এই লে-আউটে লেখা যাবে। কিন্তু ফোনেটিকে? সেখানে শব্দের গঠনের পাশাপাশি শব্দের উচ্চারণটাও কল্পনা করতে হয়, বলা ভাল উচ্চরণটাই বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসাবে 'অন্ন' আর 'অন্য'-র কথা বলি। ফোনেটিকে "অন্ন = onno" আর "অন্য = onyo"। 'প্রত্যুৎপন্নমতি' অথবা 'কিংকর্তব্যবিমূঢ়' শব্দ দু'টাও লেখ। একটু হলেও কি ব্রেক দিতে হচ্ছে না টাইপিং-এ? শব্দটা সাজিয়ে নিতে? ইউনিবিজয়ে আমার সেই সমস্যা নাই।

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (06-04-2008 20:05)

It's our choices that make us who we are.

১৭

Re: আমি নতুন যোগদান করলাম

অফটপিক

মুশাফ লিখেছেন:

ঠিক আছে কিছু শব্দ বলছি।

ওকে wink

তুমি খঞ্জনা আর ব্যাঞ্জনা লেখ। এরপর 'ব্যাঞ্জনা' কিভাবে লিখলে আমাকে বল।

খঞ্জনা, ব্যাঞ্জনা। খঞ্জনা=khNGna, ব্যাঞ্জনা=byaNGna

সাক্ষী আর লক্ষ্মী লেখ। এরপর 'লক্ষ্মী' কিভাবে লিখলে আমাকে বল।

সাক্ষী, লক্ষ্মী। সাক্ষী=sakkhI, লক্ষ্মী=lokkhMI

সন্ধ্যা আর বন্ধ্যা লেখ। এরপর 'বন্ধ্যা' কিভাবে লিখলে আমাকে বল।

সন্ধ্যা, বন্ধ্যা। বন্ধ্যা=bondhya

উষ্ণ আর তৃষ্ণা লেখ। এরপর 'তৃষ্ণা' কিভাবে লিখলে আমাকে বল।

উষ্ণ, তৃষ্ণা। তৃষ্ণা= trriSHNa

'শুশ্রূষা' শব্দটা লেখ। এরপর এটা কিভাবে লিখলে আমাকে বল।

শুশ্রুষা=shurshuSHa

এরকম আরও বলা যাবে। আপাতত যে শব্দগুলা বিশেষ ভাবে বললাম সেগুলো লিখতে গিয়ে কি একবারও আটকাওনি? আমি ইউনিবিজয়ে এগুলো লিখতে কখনই আটকাই/আটকাবো না।

বলতে থাকেন, আমিও লিখে যাবো hehe
না একবারও আটকাইনি, এবং ভবিষ্যতেও আটকাবো না।
কোন কী-বোর্ড সম্পর্কে বিস্তারিত না জেনেই একে খারাপ বলা ঠিক না, অভ্র কী-বোর্ডে এক্সপার্ট হলে আপনিও আমার মত বিজয়কে ধিক্কার দিতেন।

বাংলা টাইপিং স্পীড টেস্ট করার কোনো সাইট কি তোমার জানা আছে? থাকলে বলো। একটা টেস্ট দেই। ইউনিবিজয়ে আমার টাইপিং স্পীড তোমার ফোনেটিকের স্পীডের চাইতে বেশি হবে কিনা জানি না, তবে এটুকু বলতে পারি তোমার চাইতে এক ন্যানো ওয়ার্ড পার সেকেন্ড কম হবে না। wink

আচ্ছা আপনি আমার বাসায় আসেন আপনার কম্পিউটার নিয়ে। এরপর দুজনে পাশাপাশি বসে একটা প্রবন্ধ টাইপ করি, দেখি কে আগে শেষ করতে পারে wink

জব্বর কাকুকে অপছন্দ বলে তার লে-আউটকেও ভুয়া বলবা? ম্যারাডোনা যখন ফুটবল খেলত তখন তার ব্যক্তিগত জীবন অনুকরণীয় কিছু ছিল না। ড্রাগ নিয়ে সে নিজের ক্যারিয়ারটাও নষ্ট করেছে। কিন্তু তাই বলে কি তার ফুটবল স্কিল ভুয়া ছিল? (কী-বোর্ড লে-আউটটা জব্বার কাকুর তৈরী নাকি না সে বিতর্কে যাব না। সেটা পুরনো টপিক।) বিজয়/ইউনিবিজয় লে-আউট একটা পরিপূর্ণ লে-আউট। একটা শব্দের গঠন জানলে যেকোন শব্দ এই লে-আউটে লেখা যাবে। কিন্তু ফোনেটিকে? সেখানে শব্দের গঠনের পাশাপাশি শব্দের উচ্চারণটাও কল্পনা করতে হয়, বলা ভাল উচ্চরণটাই বেশি গুরুত্বপূর্ণ।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ জব্বার কাকু ম্যারাডোনা না! lol2lol2=))
হ্যাঁ আমি জব্বার কাগুর বিজয়কে অবশ্যই খারাপ বলব, যে মায়ের ভাষা নিয়ে ব্যবসা করে তার তৈরি লে-আউট বা তার লে-আউটের অনুরূপ কিছুই আমি ব্যবহার করব না এবং অন্যকেও ব্যবহারে অনুৎসাহিত করব thumbs_downthumbs_down(n)(n)(n)

উদাহরণ হিসাবে 'অন্ন' আর 'অন্য'-র কথা বলি। ফোনেটিকে "অন্ন = onno" আর "অন্য = onyo"। 'প্রত্যুৎপন্নমতি' অথবা 'কিংকর্তব্যবিমূঢ়' শব্দ দু'টাও লেখ। একটু হলেও কি ব্রেক দিতে হচ্ছে না টাইপিং-এ? শব্দটা সাজিয়ে নিতে? ইউনিবিজয়ে আমার সেই সমস্যা নাই।

অন্ন=onn, অন্য=onny, প্রত্যুৎপন্নমতি=protyut``ponnmoti, কিংকর্তব্যবিমূঢ়=kingkorrtobybimuRh।
না একটুও ব্রেক দিতে হচ্ছে না টাইপিং এ! আমি এখন অভ্রতে অনেক এক্সপার্ট।
যাইহোক আপনার সাথে আর প্যাঁচাল পেরে লাভ নাই, যা খুশি ব্যবহার করেন tongue
তবে অভ্র ফোনেটিক অবশ্যই সেরা লে-আউট এবং আমার সাথে সিংহভাগ জনগোষ্ঠি একমত হবেন। cool

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (06-04-2008 20:05)

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১৮

Re: আমি নতুন যোগদান করলাম

স্বাগতম প্রজন্ম ফোরামে।
্‌আপনার আই. ডি টা কেমন জানি পরিচিত পরিচিত মনে হচ্ছে। confused

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

১৯

Re: আমি নতুন যোগদান করলাম

অফটপিক

আলকিত লিখেছেন:

কোন কী-বোর্ড সম্পর্কে বিস্তারিত না জেনেই একে খারাপ বলা ঠিক না, অভ্র কী-বোর্ডে এক্সপার্ট হলে আপনিও আমার মত বিজয়কে ধিক্কার দিতেন।

একটু ভুল বুঝেছ। আমি কখনই বলিনি অভ্র কী-বোর্ড খারাপ (ইউনিবিজয় লে-আউটে চললেও আমি তো নিজেই এটা ব্যবহার করছি)। আমিও অভ্র ফোনেটিকে লিখতে পারি। কেবল স্পীড একটু কমে যায় আর কিছু যুক্তাক্ষর লিখতে গিয়ে অভ্র ফোনেটিকের হেল্প ডকুমেন্টটা মাঝে মধ্যে দেখতে হয়। মূল কথা হল, তুমি নিজেই বলেছ তুমি এখন অভ্রতে অনেক এক্সপার্ট। আমার বাংলা টাইপিংয়ের শুরু বিজয় দিয়ে, আমিও তেমনি ইউনিবিজয়ে অনেক এক্সপার্ট। ফোনেটিক তাই তোমার কাছে সেরা আর ইউনিবিজয় আমার কাছে সুবিধাজনক (অবশ্যই সেরা না, আমি কখনই কোন প্রডাক্টকে 'সবচেয়ে সেরা' বা 'সবচেয়ে ভাল' বলি না)। সুতরাং কোন্ লে-আউট সেরা এ বিষয়ে আর প্যাচালে যাচ্ছি না। অভ্যস্থতাকে কখনই যুক্তি দিয়ে উড়িয়ে দেয়া যায় না।

তোমার পোস্ট মোতাবেক লিখতে গেলাম। নিচের স্ক্রিনশটগুলো দেখ। -

http://forum.projanmo.com/uploads/2008/04/5_01.JPG

http://forum.projanmo.com/uploads/2008/04/5_02.JPG

http://forum.projanmo.com/uploads/2008/04/5_03.JPG

এখন আবার বোলো না অভ্র ফোনেটিক আমার পিসিকে পছন্দ করে না। tongue_smile

আলোকিত লিখেছেন:

হ্যাঁ আমি জব্বার কাগুর বিজয়কে অবশ্যই খারাপ বলব, যে মায়ের ভাষা নিয়ে ব্যবসা করে তার তৈরি লে-আউট বা তার লে-আউটের অনুরূপ কিছুই আমি ব্যবহার করব না এবং অন্যকেও ব্যবহারে অনুৎসাহিত করব।

এটা আসলে গোঁড়ামি ছাড়া কিছু না। তুমি কি পণ্য প্রস্তুতকারকের ব্যক্তিত্ব আর মানসিকতা দেখে পণ্য ব্যবহার কর নাকি পণ্যের উপযোগিতা দেখে? একটা প্রোডাক্ট কে বানিয়েছে এবং সে কতটা ধড়িবাজ প্রোডাক্টটা ব্যবহারের জন্য কি সেটা বিবেচ্য নাকি প্রোডাক্টটা কাজের কিনা এবং কাজের হলে কতটুকু কাজের সেটা বিবেচ্য?

যা হোক...

আলোকিত লিখেছেন:

আচ্ছা আপনি আমার বাসায় আসেন আপনার কম্পিউটার নিয়ে। এরপর দুজনে পাশাপাশি বসে একটা প্রবন্ধ টাইপ করি, দেখি কে আগে শেষ করতে পারে wink

চ্যালেঞ্জ নিতে আমার কখনই আপত্তি নাই। এই ইভেন্টটা মাথায় থাকল। কোনো একদিন সুযোগ পেলে কম্পিটিশন হবে। big_smile

সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (06-04-2008 22:53)

It's our choices that make us who we are.

২০

Re: আমি নতুন যোগদান করলাম

এখন আবার বোলো না অভ্র ফোনেটিক আমার পিসিকে পছন্দ করে না। tongue_smile

বাংলা লেখার সময় কোন ভুল হয় নাই। ইংরেজী লেখার সময় j মিস হয়ে গেছে neutral

চ্যালেঞ্জ নিতে আমার কখনই আপত্তি নাই। এই ইভেন্টটা মাথায় থাকল। কোনো একদিন সুযোগ পেলে কম্পিটিশন হবে।

অবশ্যই! big_smile

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

পোস্টঃ [ ২০ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৬৭২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2009 16:20 লিখেছেন সাঈদ২৬১০

নতুন জন্ম গ্রহন করলাম

লিখেছেন ভোরের পাখি

  • ১২ উত্তর সমূহ
  • ৬৪৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-01-2010 11:05 লিখেছেন কিংকর্তব্যবিমূঢ়
  • ১৯ উত্তর সমূহ
  • ২৫৮৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-09-2008 17:36 লিখেছেন Sudip79

এ কি ভুল করলাম.........???

লিখেছেন শরীফ আহমেদ

  • উত্তর সমূহ
  • ৩৬৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 31-10-2009 18:42 লিখেছেন তিতাস

Yahooo!!!! আমি ১০০ পার করলাম!!

লিখেছেন সাইফদিবস৭

  • উত্তর সমূহ
  • ৫৬৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-04-2009 18:05 লিখেছেন সাইফদিবস৭

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: