টপিকঃ আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

বর্তমানে নানা ধরণের সফটওয়্যার ইন্টারফেসের প্রাধান্য দেখা যায়। কেউ সাধারণ মেনু টুলবার সিস্টেম, আবার কেউবা রিবন টাইপ ইন্টারফেস পছন্দ করেন। এবার নিচের স্ক্রীণশটটা দেখুন।

http://img823.imageshack.us/img823/1287/screenshotmwr.jpg

এটি আমার তৈরি করা একটি TMS (Team Management System) এর প্রধান উইন্ডো। GTK+ এর সাহায্যে এটি ডিজাইন করা হয়েছে। এখানের বাটনগুলোতে কোন টেক্সট নেই। তার বদলে বিশাল বিশাল বাটন এবং তার ভেতর বিশাল সাইজের ছবি দেয়া আছে। যদি ইউজার বুঝতে না পারে, ছবির অর্থ কি, তখন সে বাটনের ওপর মাউস কার্সরটি রাখলে (হভার করলে) উপরে বাটনের কাজ সংক্রান্ত টেক্সট প্রদর্শিত হবে। (ছবি দ্রষ্টব্য)

আপনার প্রতি আমার প্রশ্ন হচ্ছে, এই ডিজাইনটা কি আপনার পছন্দ হয়েছে? হাতে সময় থাকলে কি করলে আপনার আরও ভালো লাগবে সে বিষয়ে মতামত আশা করছি!

<?php
ঘুরে আসুন আমার ব্লগ Adhikary.NET
%>

অনিরুদ্ধ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

আমি এসব বিষয়ে একেবারেই অজ্ঞ। তবে আইকনের সাথে অন্তত ছোট্ট করে হলেও নাম দেবার পক্ষপাতি। তাহলে সফটওয়্যারটির সাথে অপরিচিত নতুন কেউও মাউস hover করার সময় নষ্ট না করেই অপশনগুলো বুঝতে পারবে। আর সেটিং এ টেক্সটসহ আর টেক্সটছাড়া আইকন চুজ করে নেয়ার অপশন থাকলেতো আরো ভালো

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

তৌফিক ইমাম লিখেছেন:

তবে আইকনের সাথে অন্তত ছোট্ট করে হলেও নাম দেবার পক্ষপাতি।

আমারও এটুকুর প্রতি সমর্থন রইলো  smile

নাহ! জাতি পেলাচ বাটনের ব্যাবহার ভূলে গেছে.....

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

আমার অবশ্য এই সিস্টেমটা ভাল লাগে  smile

স্ট্যাটাস দেওয়ার মানসিকতা নাই....

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

ইন্টারফেস পছন্দ হয়েছে। তবে আমি আইকনের সাথে টেক্সট দেওয়ার পক্ষে। thumbs_up

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

দয়া করে টেক্সট দিন

আমি কম্পিউটার ভালোবাসি.

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

ইন্টারফেসটা ভাল। তবে টেক্সট না থাকাতে অপূর্ণতা থাকছে।

আমার ব্লগ দেখে আসুনঃ আগন্তুকের ব্লগ
বাংলা স্বাস্থ্যবিষয়ক ফোরামঃ পুষ্টি আপার স্বাস্থ্যকথা
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ টেককথা

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

সবার মত আমারও একঈ মতামত  smile

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

এটা অবশ্য টার্গেট ইউজারের ধরণের উপরেও কিছুটা নির্ভর করবে। টিম ম্যানেজমেন্ট সফটওয়্যার যেহেতু, ব্যবহারকারী সাধারণ নন-আইটি বা নন-টেকি আমজনতা নাও হতে পারেন। আর এধরণের সফটওয়্যার ব্যবহারের পূর্বে সামান্য হলেও ব্যবহার-বিধি ডেমোন্সট্রেশনের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়। সুতরাং শুধু আইকন ব্যবহার একেবারেই খারাপ আইডিয়া নাও হতে পারে। পারলে সাথে "Getting Started" টাইপের হেল্প রিসোর্সেরও এন্তেজাম করা যেতে পারে। smile

"বলে দিন, অপবিত্র আর পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিষ্মিত করে। অতএব, হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় কর, যাতে তোমরা মুক্তি পাও।" - আল কুরআন।

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (২৭-০৯-২০১১ ২৩:৪১)

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

মজার ব্যাপার হচ্ছে.....কমেন্টস থেকে মিশ্র অনুভুতি পেলেও পোলের রেজাল্ট বলছে ভিন্ন কথা । wink

স্ট্যাটাস দেওয়ার মানসিকতা নাই....

১১

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

কাস্টমাইজ করার সিস্টেম রাখা ভালো। যার দরকার সে বড় আইকন দিয়ে কাজ চালাবে, কেউ হয়তো টেক্সট সিলেক্ট করবে, কেউ বা দুটোই রাখতে চাইবে।

কোনো কিছু বলার নেই আজ আর...

১২

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

আরেকটা উপরে ট্যাব দেয়া যেতে পারে এতে অনেক আইকন সন্নিবেশন করা যায়, দেখাতেও ভাল লাগে  smile

নাহ! জাতি পেলাচ বাটনের ব্যাবহার ভূলে গেছে.....

১৩

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

আইকনের সাথে টেক্সট দিন এবং হভারে কাজ সম্পর্কে ছোট details দিন।

সত্য কথা বলতে গিয়ে কিছুদিন আগে রাজাকার উপাধি পেয়েছি -_-

১৪

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

icon এর নিচে টেক্সট দেন , plasma ডেক্সটপ এর মত
http://www.kde.org/announcements/4.5/screenshots/plasma-netbook-sal.png

১৫

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

সোর্স কোডটা দিও (ওপেন সোর্স মানুষ আরকি!)  smile

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৬

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

আমি আইকনের সাথে টেক্সট দেওয়ার পক্ষে নই smile

টেক্সট ছাড়াই অসাধারণ লাগছে smile চরম হয়েছে ইন্টারফেস smile

   নেই, আছে এবং নৈবচ নৈবচ . . . . .
   দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন

১৭

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

টেক্সট ছাড়াই ভালো লাগছে!

এসো গাই তারুণ্যের জয়গান রংমহল

আরাফাত জাহান কুয়াশা'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৮

Re: আপনি কি এ ধরণের সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন পছন্দ করবেন?

টেক্সট ছাড়া আসলেই সুন্দর লাগছে।মেনুতে কার্সর নিলে ছোট পপ আপ মেনু দেখালে ইউজারের আর বুঝতে সমস্যা হওয়ার কথা না।