টপিকঃ লন্ডনে গুগলের প্রথম স্টোর চালু
প্রথমবারের মতো সার্চ ইঞ্জিন গুগল নিজেদের দোকান চালু করেছে। ক্রোমবুক স্টোর নামের এ দোকান লন্ডনে খোলা হয়েছে। এই প্রথম গুগলের কোনো দোকান খোলা হলো, যেখান থেকে গুগলের ক্রোম ল্যাপটপ কেনা যাবে।
মূলত নিজেদের তৈরি ল্যাপটপ ক্রোমবুক বিক্রির জন্যই গুগলের এমন উদ্যোগ। নতুন এ ল্যাপটপে রয়েছে গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেম, যাতে ইন্টারনেট ব্যবহারের সর্বোচ্চ এবং উন্নত সুবিধা রয়েছে। গুগলের যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের ভোক্তা ও বিপণন বিভাগের প্রধান আরভিন্ড ডেসিকেন বলেন, ‘আমরা এ দোকান তৈরির ক্ষেত্রে এবং ক্রোম জোন বানাতে বিশেষ ডিজাইন করেছি। আশা করছি, ধীরে ধীরে আগ্রহীদের পদচারণে জমে উঠবে এ দোকান।’
এর আগে গুগল তাদের সব ধরনের কার্যক্রম শুধু অনলাইনেই সীমাবদ্ধ রেখেছিল এবং এর মাধ্যমে নিজেদের সব ধরনের কার্যক্রম চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল। তবে এখন বাস্তব জীবনের ব্যবহারকারীদের আরও সুবিধা দিতেই এ ধরনের দোকান খোলা হয়েছে বলে জানানো হয়। এর আগে শুধু অনলাইনে ক্রোমবুক বিক্রির কথা ভেবেছিল গুগল, যা স্যামসাংয়ের মাধ্যমে বিক্রি হতো। গুগল জানায়, ক্রেতাদের সুবিধার্থে দোকান খুলে সেখানেই ক্রোমবুকের অভিজ্ঞদের হাত থেকে যাতে ক্রেতারা কিনতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে।
—দ্য টেলিগ্রাফ

ষাইফ বাংলা সিনেমা বানাইবার চায়, তয় খেয়াল কৈরা এইডা ছিঃনেমা নহে সিনেমা !!


একারনেই হয়তো আমাদের দেশে স্টোর নাই ।
লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত