টপিকঃ কি ধরনের বাজার?
আমি এমনিতেই মানুষের কাজ করতে পছন্দ করি না। তার অনেক কারণ:
১. একটা চাপ
২. টাকা পয়সা নিয়ে ঝামেলা
৩. কাস্টমার কখনই সন্তুষ্ট হবে না। হলেও অনেক সময়ই ভাবটা অন্যরকম দেখাবে
৪. ঠিক কি চায় সেটাই অনেক সময় বলতে পারেনা।
৫. নিজের কাজ করার স্বাধীনতা নষ্ট
আমি গত বছর প্রচুর কাজ ফিরিয়ে দিয়েছি বা অন্যদের ফরওয়ার্ড করেছি। তবে সুমনদের পাল্লায় পড়ে ইদানিং যা এ ধরণের কাজের আগ্রহ জন্মালো, তা দ্বিগুন আকারে মেজাজ খারাপ করছে।
ঘটনা ১:
লন্ডন প্রবাসী বাংলাদেশ। কোনভাবে আমার ফোন নম্বর যোগাড় করে ফোন করে। দুইটা সাইট করবে। ১টা হবে অডিও-ভিডিও চ্যাট আর একটা হল ইউটিউবের মত একটা সাইট। আমার ফ্লাশ ভিডিও নিয়ে ধারণা নেই। ভাবলাম শিখে নেওয়া কষ্ট হবে না। তাই একটু ঘেটে-ঘুটে বললাম এ ধরনের সাইটের জন্য আপনার ভিপিএস/ডেডিকেডেট সার্ভার প্রয়োজন হতে পারে। সে জিজ্ঞেস করল কত খরচ। আমি বললাম মোটামুটি ৫০-১০০ ডলার হলে ভাল ম্যানেজড ভিপিএস পাবেন। শুনে তো সে আক্কেল গুড়ুম। এত টাকা লাগবে? কত জায়গা পাওয়া যাবে? ২০-৪০ গিগা। কেন ভাই, ওমুক সাইটতো আনলিমিটেড স্পেস দিচ্ছে।
এই ব্যক্তি ৫০-১০০ ডলার শুনে
; সে নাকি আবার ইউটিউবের মত সাইট বানাবে।
ঘটনা ২:
একটা ফোন আসল। সে আলিবাবা'র মত সাইট বানাবে বাংলাদেশের জন্য। আদৌ এটা বাজার আছে কিনা ভাবলাম মনে মনে। তার কথা বার্তায় মনে হল বাজেট ১৫-২০ হাজার টাকা। আমি বললাম আমার/আমাদের যোগ্যতা নাই ঔইরকম সাইট করার।
ঘটনা ৩ (২বার ঘটেছে):
একটা সাইট বানাতে হবে ম্যাচমেকিং এর। কিরকম খরচ হবে? আমি বললাম কোন সফটওয়্যার (ওএসডেট) এর উপর করলে মোটামুটি ৫০-৮০ হাজার পড়বে! আর সম্পূর্ণ প্রথম থেকে করলে .... কত খরচ হবে বলতে আমার কয়েকদিন সময় লাগবে!
কেন বললাম জানেন? সে চাচ্ছে শাদি.কম এর মত একটা ম্যাচ মেকিং সাইট করবে।
ঘটনা ৪:
ঢাকার একটি স্বনামধন্য কলেজ। ওয়েবসাইট করার জন্যই আমাদের ঢেকেছে। সব শুনে আমি বললাম ৩০ হাজারের মত হলে করা যাবে। 
:-O আমরা তো জানি ২-৩ হাজার টাকা হলেই ওয়েবসাইট করা যায়; আর ইন্টারনেটে তো এগুলো ফ্রি ই করা যায়।
এরকম আরও ঘটনা আছে। একজন ইয়াহু এর কথাও বলেছে, মুনস্টার জবস ও বাদ নেই! লিখতে গিয়েই মেজাজ খারাপ হয়ে গেছে আবার। তাই আর লিখলাম না। এখন ঘুম দিয়ে মাথা ঠান্ডা করি। সব গাঞ্জা খাইয়া ওয়েবসাইট বানাতে আসে!!! আমার এমনিতেই যে দামই বলুকনা কেন খারাপ লাগে না। মেজাজ খারাপ হয় যখন অন্য সাইটের উদাহরণ দেয় যে সাইটের দাম মিলিয়ন ডলারের উপরে। ধন্যবাদ মাইক্রোসফটকে। এখন হয়তো এসব গাধার (...) একটা ধারণা পাবে যে ইয়াহুর দাম কত হতে পারে আর ইয়াহুর মত সাইট করতে গেলে তার কত লাগতে পারে।
সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (14-02-2008 03:55)

what to do?

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত