Paypal নিয়ে কি করি..?? (পাতা ১) - অর্থনীতি - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

3 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৪৭ ]

টপিকঃ Paypal নিয়ে কি করি..??

https://www.paypal.com/en_US/i/logo/paypal_logo.gif
সরাসরি কাজের কথায় চলে যাই। আমি মাঝেমাঝে ইন্টারনেট থেকে বিভিন্ন কাজ নিয়ে করি, তো কাজ হয়ে গেলে কোম্পানি পেমেন্ট করে পেপালে এ। এভাবে আমার পেপালে বেশ কিছু টাকা জমেছে:D। কিনতু সমস্যাটা হলো গিয়ে টাকা ক্যাশ করা নিয়ে। বাংলাদেশ আবার পেপাল একসেপ্ট করেনা~X(। তো আপনাদের পরামর্শ  দরকার। কি করা যায় বলেন তো দেখি?

আমার মনে হয় এটার যদি একটা সমাধান বের করা যায়, তাহলে বাংলাদেশের অনেক মানুষ নেট থেকে বিভিন্ন কাজ নিয়ে করতে পারবে। এ নিয়ে সবার উম্মুক্ত আলোচনা  আশা করছি।:-?

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (18-08-2008 00:05)

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: Paypal নিয়ে কি করি..??

জরুরী একটা টপিক।

আমি গতসপ্তাহে দেশের কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়েছি ক্রেডিট কার্ডের জন্য .... কারোই অনলাইন সাপোর্ট নাই (Paypal)।:(

HSBC ব্যাংক শুধু দেশের টাকায় ক্রেডিট কার্ড দেয়। Prime ব্যাংক ফিক্সড ডিপোজিটের বিনিময়ে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দেয় কিন্তু সেটা অনলাইন কেনাকাটাতে কোন কাজে লাগবে না... শুধুই দোকান থেকে সরাসরি কেনার ক্ষেত্রে। Standard Chartered ব্যাংকেও মোটামুটি একই রকম। hairpull

আমার এক বন্ধু এরকম paypal একাউন্টের ব্যালেন্স দিয়ে বাইরে থেকে জিনিষপত্র কেনে ... কারণ ক্যাশ তো আর করতে পারছে না।

এই মুহুর্তে যেটা মাথায় আসছে সেটা হল.... যারা বাইরে থেকে অনলাইনে জিনিষ কিনতে চান তারা আপনার সাথে যোগাযোগ করে অনলাইনে জিনিষ কিনুক আর সমপরিমান টাকা আপনাকে পরিশোধ করুক।

Re: Paypal নিয়ে কি করি..??

শামীম ভাইয়ার আইডিয়াটা ভালই। আমি ভাবছি ক্যাশ না করে ঐ ব্যালেন্স দিয়ে
অনলাইনে কেনাকাটা করলেই তো হয়ে যায়।

কিনতু সেখানেও সমস্যা। আমার আবার ক্রেডিট কার্ড নাই। আর এটা ছাড়া পেপাল সম্পুর্নরুপে একটিভ করা যাচ্ছেনা।
যাক কেউ কি জানেন বাংলাদেশ এর ব্যাংকগুলা যে কার্ড দেয় সেইগুলা পেপালের সাথে ব্যাবহার করা যাবে কিনা??

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (18-08-2008 00:08)

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: Paypal নিয়ে কি করি..??

http://www.xoom.com

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: Paypal নিয়ে কি করি..??

এ সমস্যাটি নিয়ে আমি দিন কাটাচ্ছি প্রায় ৩ বছর ধরে। আর পেপাল আমার প্রায় ৫০০ ডলারের এর ও বেশি টাকা বাজেয়াপ্ত করেছে। সর্বশেষ আমার যে একাউন্টটি ব্লক করেছে সেখানে ২৫৫ ডলার ছিল। অতএব, যত দ্রুত এটা ক্যাশ করুন। কারণ যে কোন মূহুর্তে ব্লক করে দিবে ক্রেডিট কার্ড চেয়ে।

আমার প্রায়ই টাকার (ডলার) দরকার হয়। যেমন: এখনই আমি ফ্লিকারের প্রিমিয়াম একাউন্ট কিনতে যাচ্ছিলাম। কিন্তু আপনার পোস্ট দেখে সেটা করলাম না। কারণ আমার যে একাউন্টে টাকা আছে সেটা আমার জরুরী কাজে লাগে। আপনি চাইলে আপনি আমার হয়ে ফ্লিকার কে ২৫ডলার দিতে পারেন। আমি আপনাকে তার সমপরিমান টাকা দিয়ে দেব, আপনার ব্যাংকে অথবা মোবাইলে smile (এম-কমার্স)।

বর্তমানে আমি আমার ভাইয়ের একাউন্ট ব্যবহার করছি। উনি অস্ট্রেলিয়া থাকে।

গতকালও আমি ১০০ডলার কিনেছি। অর্থাৎ একজনকে ৬৮০০ টাকা দিয়েছি, উনি আমার হয়ে ১০০ডলার পে করেছেন। আগে বললে আপনার উপকার করতে পারতমা।

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (21-01-2008 18:39)

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: Paypal নিয়ে কি করি..??

clapclap:clap::clap: জুম দিয়ে আপনার পেপালের টাকাও আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন।

শিপলু ভাইকে ধন্যবাদ। আমি সাইটটা আগেও দেখেছি কিন্তু সেটাতে যে পেপাল দিয়ে টাকা দেয়া যায় জানতাম না।:x

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: Paypal নিয়ে কি করি..??

১. জুম দিয়ে পাঠানোর বাস্তব অভিজ্ঞতা কি কারো আছে?
২. জুম কিভাবে কাজ করে .... এখানে ৩য় ধাপে দেখলাম যে, ক্রেডিট কার্ড, পে-পাল বা ব্যাংক একাউন্ট থেকে ওরা টাকা পাঠাবে। সেক্ষেত্রে তো ঐ ব্যাংককে ঐধরণের লেনদেনের সাপোর্ট থাকতে হবে তাই না? আমাদের জনতা ব্যাংকের একাউন্ট দিলে নিশ্চয়ই ব্যাংক ঝামেলা করবে:mad:
৩. ক্রেডিট কার্ডের নম্বর ছাড়া পে-পালের একাউন্ট থেকে কি অর্থ পাঠানো যায়?

যদি কারো পে-পাল-এর জন্য ক্রেডিট কার্ড নম্বর আবশ্যম্ভাবী হয় তাহলে বিদেশে থাকা কোন আত্মীয় বা বন্ধুর ক্রেডিট কার্ড নম্বর ব্যবহার করতে হবে।:( .... তবে সম্ভবত ঐ কাজে শুধুমাত্র একবারই ক্রেডিটকার্ড নম্বর/পিন ইত্যাদি দিতে হয়। এজন্য সেই ক্রেডিটকার্ড থেকে সামান্য কিছু ফী কাটে ... ২ ডলারের কম।

Re: Paypal নিয়ে কি করি..??

আমি এইমাত্র জুম দিয়ে ২৫ ডলার (সর্বনিম্ন!) পাঠালাম বাড়িতে পরীক্ষামূলকভাবে। দেখি কী ফলাফল পাই।

বাংলাদেশে ব্যাংক একাউন্টে টাকা পাঠানো যায় না। পিকআপ পয়েন্ট থেকে টাকা তুলতে হয়। সেজন্য একটা ট্র্যাকআইডি দেয়। যা কিনা টাকা উঠানোর সময় লাগবে। উত্তোলনকারীর পরিচয় প্রদানের জন্য পাসপোর্ট বা ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড (এটা কী জিনিষ?) লাগবে।

পিকআপ পয়েন্টগুলো হচ্ছে:
Bank Asia
Bdp Location
Brac Bank
Mutual Trust Bank
National Bank
Prime Bank
Standard Bank Usa
Uttara Bank

এর বাছাইকৃত শাখাসমূহ!

Re: Paypal নিয়ে কি করি..??

শামীম লিখেছেন:

১. জুম দিয়ে পাঠানোর বাস্তব অভিজ্ঞতা কি কারো আছে?
২. জুম কিভাবে কাজ করে .... এখানে ৩য় ধাপে দেখলাম যে, ক্রেডিট কার্ড, পে-পাল বা ব্যাংক একাউন্ট থেকে ওরা টাকা পাঠাবে। সেক্ষেত্রে তো ঐ ব্যাংককে ঐধরণের লেনদেনের সাপোর্ট থাকতে হবে তাই না? আমাদের জনতা ব্যাংকের একাউন্ট দিলে নিশ্চয়ই ব্যাংক ঝামেলা করবে:mad:
৩. ক্রেডিট কার্ডের নম্বর ছাড়া পে-পালের একাউন্ট থেকে কি অর্থ পাঠানো যায়?

যদি কারো পে-পাল-এর জন্য ক্রেডিট কার্ড নম্বর আবশ্যম্ভাবী হয় তাহলে বিদেশে থাকা কোন আত্মীয় বা বন্ধুর ক্রেডিট কার্ড নম্বর ব্যবহার করতে হবে।:( .... তবে সম্ভবত ঐ কাজে শুধুমাত্র একবারই ক্রেডিটকার্ড নম্বর/পিন ইত্যাদি দিতে হয়। এজন্য সেই ক্রেডিটকার্ড থেকে সামান্য কিছু ফী কাটে ... ২ ডলারের কম।

মনি আমাকে টাকা পাঠিয়েছিল মানিগ্রামের মাধ্যমে। সেখানে যে পদ্ধতি রয়েছে আমার মনে হয় এখানেও একই রকম।

১. আপনি ওদেরকে টাকা দিবেন ক্রেডিট কার্ড/পেপালের মাধ্যমে
২. ওরা আপনাকে একটা ট্রাকিং নম্বর দিবে
৩. আপনি ঐ ট্রাকিং নম্বর নিয়ে ওদের নেটওয়ার্কের যে কোন ব্যাংকে গিয়ে ট্রাকিং নম্বর ও পরিচয় পত্র প্রদান করলে আপনাকে টাকা দিয়ে দেবে।
জুম অনেকগুলো ব্যাংক সাপোর্ট করে দেখলাম।

ওয়েস্টার্ন এর ক্ষেত্রেও যতটুকু জানি এরকম। অথ্যাৎ রিসিভার কে কোন টাকা (ফি) দিতে হবে না এবং তার কোন একাউন্ট ও দরকার নেই।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

১০

Re: Paypal নিয়ে কি করি..??

jewel_smart লিখেছেন:

https://www.paypal.com/en_US/i/logo/paypal_logo.gif
সরাসরি কাজের কথায় চলে যাই। আমি মাঝেমাঝে internet থেকে বিভিনন কাজ নিয়ে করি, তো কাজ হয়ে গেলে company payment করে Paypal এ। এভাবে আমার paypal account  এ বেশ কিছু $$ জমেছে;D। কিনতু problem টা হলো গিয়ে এগুলু cash করা নিয়ে। বাংলাদেশ আবার paypal accept করেনা~X(। তো আপনাদের পরামশ/advice/help  দরকার। কি করা যায় বলেন তো দেখি?

আমার মনে হয় এটার যদি একটা সমাধান বের করা যায়, তাহলে BD এর আনেক মানুষ online earn করতে পারবে। এ নিয়ে সবার open discussion  আশা করছি।:-?
(post টি একসাথে বেশ কিছু ফোরাম এ দিলাম)

হাঙ্গরিকোডার লিখেছেন:

এ সমস্যাটি নিয়ে আমি দিন কাটাচ্ছি প্রায় ৩ বছর ধরে। আর পেপাল আমার প্রায় ৫০০ ডলারের এর ও বেশি টাকা বাজেয়াপ্ত করেছে। সর্বশেষ আমার যে একাউন্টটি ব্লক করেছে সেখানে ২৫৫ ডলার ছিল। অতএব, যত দ্রুত এটা ক্যাশ করুন। কারণ যে কোন মূহুর্তে ব্লক করে দিবে ক্রেডিট কার্ড চেয়ে।

আমার প্রায়ই টাকার (ডলার) দরকার হয়। যেমন: এখনই আমি ফ্লিকারের প্রিমিয়াম একাউন্ট কিনতে যাচ্ছিলাম। কিন্তু আপনার পোস্ট দেখে সেটা করলাম না। কারণ আমার যে একাউন্টে টাকা আছে সেটা আমার জরুরী কাজে লাগে। আপনি চাইলে আপনি আমার হয়ে ফ্লিকার কে ২৫ডলার দিতে পারেন। আমি আপনাকে তার সমপরিমান টাকা দিয়ে দেব, আপনার ব্যাংকে অথবা মোবাইলে smile (এম-কমার্স)।

বর্তমানে আমি আমার ভাইয়ের একাউন্ট ব্যবহার করছি। উনি অস্ট্রেলিয়া থাকে।

গতকালও আমি ১০০ডলার কিনেছি। অর্থাৎ একজনকে ৬৮০০ টাকা দিয়েছি, উনি আমার হয়ে ১০০ডলার পে করেছেন। আগে বললে আপনার উপকার করতে পারতমা।

আপনাদের দুজন কে ই আমার প্রশ্ন যে online এ টাকা উপার্জন এর উপায় কি?

যদি আপনারা আমাদের একটু শিখাতেন তাহলে ফোরাম এর অনেকে ই টুপাইস ইনকাম করতে পারতো...

আর আমার মনে হয় UK আর USA প্রায় সবার ই কেউ না কেউ থাকে, এবং তারা নিয়মিত দেশে টাকা পাঠায়,
এমন কারো account এ paypal এর মাধ্যমে টাকা transfer করা যায় কিনা?
গেলে তাদের account এ টাকা transfer করলে ই তো হয়, পরে তারা যখন দেশে টাকা পাঠাবে তখন টাকা নিয়ে নিলে ই তো হবে।

বি দ্রঃ- পুরো টা ই আমার idea. এ ভাবে করা যায় কি না আমি জানি না।

১১

Re: Paypal নিয়ে কি করি..??

শামীম লিখেছেন:

১. জুম দিয়ে পাঠানোর বাস্তব অভিজ্ঞতা কি কারো আছে?
২. জুম কিভাবে কাজ করে .... এখানে ৩য় ধাপে দেখলাম যে, ক্রেডিট কার্ড, পে-পাল বা ব্যাংক একাউন্ট থেকে ওরা টাকা পাঠাবে। সেক্ষেত্রে তো ঐ ব্যাংককে ঐধরণের লেনদেনের সাপোর্ট থাকতে হবে তাই না? আমাদের জনতা ব্যাংকের একাউন্ট দিলে নিশ্চয়ই ব্যাংক ঝামেলা করবে:mad:
৩. ক্রেডিট কার্ডের নম্বর ছাড়া পে-পালের একাউন্ট থেকে কি অর্থ পাঠানো যায়?

যদি কারো পে-পাল-এর জন্য ক্রেডিট কার্ড নম্বর আবশ্যম্ভাবী হয় তাহলে বিদেশে থাকা কোন আত্মীয় বা বন্ধুর ক্রেডিট কার্ড নম্বর ব্যবহার করতে হবে।:( .... তবে সম্ভবত ঐ কাজে শুধুমাত্র একবারই ক্রেডিটকার্ড নম্বর/পিন ইত্যাদি দিতে হয়। এজন্য সেই ক্রেডিটকার্ড থেকে সামান্য কিছু ফী কাটে ... ২ ডলারের কম।

আমি যথেষ্ট পরিমাণ টাকা(>$২০০০) জুম দিয়ে এনেছি অলরেডি। আমাদের বাসার খুব কাছেই ব্যাংক। জুমে টাকা আসতে প্রায় ৩ ঘন্টা লাগে। অবশ্য আপনি যদি অনলাইনে নিয়মিত এই রকম ইনকাম করেন তাহলে জুম ব্যবহার না করাই ভাল। কারণ এটা ইল্যিগাল। সবচেয়ে $২৫ মাত্র।
ক্রেডিট কার্ড থেকে যে পরিমান টাকা কাটে তা আবার ওরা পরের মাসে দিয়ে দেয়।
বাংলাদেশে পেপাল দিয়ে কোন ভাবেই সরাসরি টাকা আনা সম্ভব নয়।
ক্রেডিট কার্ডের নম্বর ছাড়া পে-পালের একাউন্ট থেকে অর্থ পাঠানো যায়। তবে আপনার লিমিটেড অ্যাকসেস থাকবে। যেমন: আপনার একাউন্টে $২০০ রাখতেই হবে। মানে $৩০০ থাকলে আপনি $১০০ উইথড্র করতে পারবেন। আবার অনেক সময় একটি একাউন্টে সর্বমোট $২০০ ই উইথড্র করা যায়। এর বেশি না। অনেক ঝামেলা।
ঝামেলার শেষ এখানেই না। আরও আছে।
সেগুলো প্রসঙ্গ আসলে বলব।

অনেকদিন আগে "বাংলাদেশ সম্পর্কে এক বিদেশী ব্যবসায়ীর বক্তব্য" (বা এইরকম) নামে একটি টপিকে আমি একটি লিঙ্ক দিয়েছিলাম। ওখানে এই সম্পর্কিত কথা বার্তা ছিল।

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (22-01-2008 01:29)

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১২

Re: Paypal নিয়ে কি করি..??

সাকিব ভাইর সাথে আমি একমত। আসলে অনলাইনে কিভাবে টুপাইস ইনকাম করতে পারব বললে ভাল হয়। বেকার জীবন আর কত দিন ভাল লাগে বলুন:-/:-/

১৩

Re: Paypal নিয়ে কি করি..??

শিপলু লিখেছেন:

[.....অবশ্য আপনি যদি অনলাইনে নিয়মিত এই রকম ইনকাম করেন তাহলে জুম ব্যবহার না করাই ভাল। কারণ এটা ইল্যিগাল

হায়রে... একটা উপায় যা ও পাওয়া গেল তাও নাকি আইনসঙ্গত নয় hairpull

১৪

শিপলু ভাই,ক্রেডিট কার্ড ছাড়া পেপাল থেকে কেমনে টাকা সেন্ড করা যায়, বিস্তারিত বলবেন কি:-?? ঐটার জন্য প্রিমিয়াম একাউন্ট লাগবে নাকি?

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (18-08-2008 00:10)

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: Paypal নিয়ে কি করি..??

জুয়েল ভাইয়ের উত্তর পেলাম না। তাই আমি ফ্লিকারে পে করলাম আমার পেপাল থেকে।

ধন্যবাদ।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

১৬

Re: Paypal নিয়ে কি করি..??

হাঙ্গরিকোডার লিখেছেন:

জুয়েল ভাইয়ের উত্তর পেলাম না। তাই আমি ফ্লিকারে পে করলাম আমার পেপাল থেকে।

ধন্যবাদ।

হাঙ্গরিকোডার ভাইয়ের পেপাল একাউন্টে কি ক্রেইট কার্ড এড করা আছে..??
আমার একাউন্ট থেকেতো কোনো টাকা ট্রান্সফার করতে পারছিনা, এমনকি কোথাও পেমেন্ট করতে গেলেও কার্ড এড করতে বলে। তো কি আর করা।

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (18-08-2008 00:11)

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: Paypal নিয়ে কি করি..??

তাহলে খবর খারাপ। আমার একাউন্টও তো একই কারণে ব্লক করে রেখেছে। অথ্যাৎ ঐ টাকাগুলো আমি কিছুই করতে পারব না। cryingcrying

আমি আমার ভাইয়ের একাউন্ট ব্যবহার করি। ক্রেডিট কার্ড নেই, তবে ব্যাংক এড করা আছে।

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (01-02-2008 02:43)

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

১৮

Re: Paypal নিয়ে কি করি..??

হাঙ্গরিকোডার ভাই, এতো চিন্তা কিসের!! আপনার ভাইয়ের যদি এক্টিভ পেপাল একাউন্ট থাকে, তাহলে আপনি আপনার একাউন্ট থেকে ই-মেইল করে আপনার ভাইয়ের  একাউন্টে টাকা ট্রান্সফার করে দিন):lol:।
এর জন্য পেপাল খুলে সেন্ড মানি অপশনে গিয়ে উনার মেইলে সেন্ড করে দিন। ব্যাস..!!
এটার জন্য কিছু এ্যাড করতে হবেনা।(y):clap:

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (18-08-2008 00:11)

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: Paypal নিয়ে কি করি..??

হে হে, এত সহজ হলে তো হতই। আমার একাউন্ট লিমিটেড করে রেখেছে। আমি কিছুই করতে পারব না যতক্ষণ না ক্রেডিট কার্ড এড করা হচ্ছে। hairpullcrying

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

২০

Re: Paypal নিয়ে কি করি..??

কেবল পেপল না গতকাল থেকে গুগল এডসেন্স একই কাজ করেছে। গুগলে আমার ব্যাংক একাউন্ট দেয়া আছে, তারপরও তারা ঠিকানা নিশ্চিত করার জন্য কি একটা কোড পাঠিয়েছে পোস্ট করে, সেটা লগইন করে ঢুকাতে হবে।

আমার ধারনা পেপল বা গুগল এসব করছে মানি লন্ডারিং ইত্যাদি আইনের জন্য। আর যার ক্রেডিট কার্ড আছে সে খুব কাছের কেউ না হলে তা দিবে না। খুব বেশী রিস্ক। কেবল টাকার না, টেররিজমের ফাঁদে পড়ার ভয়।

আলমগীর

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৪৭ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর
  • ৭৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-11-2009 13:38 লিখেছেন সালেহ আহমদ

paypal থেকে alertpay

লিখেছেন google

  • উত্তর
  • ৩৬৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-02-2009 19:10 লিখেছেন জুয়েল

US Verified Paypal Account

লিখেছেন অন্তিক

  • ১৫ উত্তর সমূহ
  • ৮৯১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-01-2010 16:47 লিখেছেন কিংকর্তব্যবিমূঢ়
  • উত্তর
  • ১৬০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-08-2009 18:16 লিখেছেন লেনিন
  • উত্তর সমূহ
  • ৩৩২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-10-2009 10:20 লিখেছেন বাতেন

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: