ক্যাবল কাটলেও সংযোগ থাকবে (পাতা ১) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৭ ]

টপিকঃ ক্যাবল কাটলেও সংযোগ থাকবে

প্রসঙ্গ: ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ বিঘ্নিত

টিএন্ডটির সঙ্গে গ্রামীণফোন ও একটেলের চুক্তি হচ্ছে
মিলটন আনোয়ার:

দেশের অভ্যন্তরে কোনও নাশকতা বা দুর্ঘটনার কারণে বাংলাদেশ যেন তথ্য প্রযুক্তির মহাসড়ক থেকে বিচ্ছিন্ন না হয় সেজন্য বেশ কিছু উদ্যোগ নিচ্ছে সরকার। তথ্য প্রযুক্তির মহাসড়ক সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযুক্ত বংলাদেশের ভেতরে স্থাপিত ফাইবার অপটিক্যাল লিংক ক্ষতিগ্রস্থ হলেও ইন্টারনেট সংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও একটেলের সঙ্গে সমঝোতা চুক্তি করছে টিএন্ডটি। এছাড়া বেসরকারি টেলিফোন কোম্পানি বাংলাফোনের সঙ্গে অপর একটি চুক্তির বিষয়ও প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল টিএন্ডটির একটি উচ্চ পর্যায়ের সূত্র এই তথ্য জানিয়েছে।

গ্রামীণফোন ও একটেলের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কোথাও ফাইবার অপটিক্যাল লিংক বিচ্ছিন্ন হলেও বাংলাদেশ ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন হবে না। বাংলাটেলের সঙ্গে চুক্তি হলে কক্সবাজার পর্যন্ত এই সুবিধা বাড়বে। গত ১ সপ্তাহে চট্টগ্রামে দু’বার ফাইবার অপটিক্যাল লিংক কাটা পড়ার কারণে বাংলাদেশ তথ্যপ্রযুক্তির মহাসড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী টিএন্ডটি গ্রামীণফোন ও একটেলের নেটওয়ার্কের সঙ্গে দুই জোড়া ‘ডার্ক ফাইবার’ শেয়ার করবে। এই ফাইবারের মধ্যে দিয়েই আলোর সিগন্যাল বাহিত হয়। গ্রামীণফোন ও একটেল প্রত্যেকে টিএন্ডটিকে ১ জোড়া করে দুই জোড়া ডার্ক ক্যাবল ব্যবহার করতে দেবে। এর বিনিময়ে টিএন্ডটি তার সাবমেরিন ক্যাবল থেকে দুইটি কোম্পানিকে দুই জোড়া ফাইবার ব্যবহার করতে দেবে। বাংলাদেশের অপটিক্যাল লিংকে মোট ২৪ জোড়া ডার্ক ফাইবার ক্যাবল রয়েছে। ক্যাবল ব্যবহারের জন্য কোনও পক্ষকেই টাকা দিতে হবে না। এ চুক্তি হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কোথাও অপটিক্যাল লিংক বিচ্ছিন্ন হয়ে পড়লে এর ভেতর দিয়ে প্রবাহিত আলোর সিগন্যাল সঙ্গে সঙ্গে মোবাইল ফোন কোম্পানি দুটির নেটওয়ার্কের জন্য স্থাপিত ক্যাবলের মাধ্যমে প্রবাহিত হবে।

এই দুটি কোম্পানির নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত, কিন্তু সাবমেরিন ক্যাবল কক্সবাজার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেখান থেকে অপটিক্যাল লিংকের মাধ্যমে প্রথমে চট্টগ্রাম পরে তা ঢাকায় পৌঁছেছে। কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত দুর্ঘটনা এড়াতে টিএন্ডটি ওই অঞ্চলের বেসরকারি ল্যান্ড ফোন কোম্পানি বাংলাফোনের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল। কিš' বাংলাফোন বিটিআরসির কালো তালিকাভুক্ত হওয়ায় বিটিআরসি চুক্তি করতে নিষেধ করে। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সংখ্যক গ্রাহক জোগাড় করতে না পারায় বিটিআরসি বাংলাফোনকে ২ কোটি টাকা জরিমানা ও কালো তালিকাভুক্ত করে। তবে জরিমানা পরিশোধ করায় বাংলাফোনের সঙ্গে চুক্তি করার বিষয়ে নিষেধাজ্ঞা উঠে যাবে বলে টিএন্ডটি আশাবাদী।

এই তিনটি কোম্পানি ছাড়াও অপর বিকল্প হিসেবে টিএন্ডটি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্থাপিত ফাইবার লিংক ব্যবহারের অনুমতি চায়। অন্যদিকে পিজিসিবি চায় তাদের এই লিংক লিজ দিতে। এজন্য তারা টিএন্ডটির কাছে ১৯ কোটি টাকা দাবি করে, যার মধ্যে ৬ কোটি টাকা শুরুতেই দিতে হবে। বড় অংকের এই টাকার কারণে আপাতত পিজিসিবির সঙ্গে এ বিষয়ে কোনও চুক্তি করা হচ্ছে না। তবে প্রয়োজনে সেটাও করা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।

খবরের উৎস: দৈনিক আমাদের সময়, ৩-সেপ্টেম্বর-২০০৭
ইউনিকোড বাংলায় রূপান্তর: মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ১.৭.২ (এপ্রিল ২৫, ২০০৭)
আরও কৃতজ্ঞতা: বাংলা নিউজ নেটওয়র্ক

Re: ক্যাবল কাটলেও সংযোগ থাকবে

দারুন খবরই বলতে হয়:clap:

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

Re: ক্যাবল কাটলেও সংযোগ থাকবে

প্রশ্ন হচ্ছে, কারা এবং কেন কেবল কেটেছিলো? তাদের টার্গেট (মোটিভ) কি শুধু নাশকতা নাকি অন্য কোন বাণিজ্যগত লাভ?

Re: ক্যাবল কাটলেও সংযোগ থাকবে

বোধহয় সরকারের আদেশেই লাইন কেঁটে দিয়েছিল।:mad:

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

Re: ক্যাবল কাটলেও সংযোগ থাকবে

শামীম লিখেছেন:

প্রশ্ন হচ্ছে, কারা এবং কেন কেবল কেটেছিলো? তাদের টার্গেট (মোটিভ) কি শুধু নাশকতা নাকি অন্য কোন বাণিজ্যগত লাভ?

ক্রেইগ ব্যারেটের  আগমন উপলক্ষে ভাবমূর্তি বিরূপ করে কিছু খয়রাতি সাহায্য নেওয়া।

তথ্যপ্রযুক্তির সবকিছু চাই বাংলায়
খেরোখাতায় লিখি মনের কথা।

Re: ক্যাবল কাটলেও সংযোগ থাকবে

দারুন খবর)+D

http://badge.facebook.com/badge/722661904.602.594616357.png

Re: ক্যাবল কাটলেও সংযোগ থাকবে

কিন্তু বাংলাটেল বা অন্য কারও সাথে এরকম একটা চুক্তির কথা অনেকদিন আগেইতো শুনেছিলাম। তখনই বলা হয়েছিল একে অন্যের লাইনটা ব্যাকআপ হিসেবে ব্যবহার করবে। কাউকে কোন টাকা দিতে হবে না। কিন্তু সেটার কি হল বুঝলাম না।

তবুও ভাল যে সরকারের মাথার স্ক্রু ডান দিকে ঘুরতে শুরু করেছে;)।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

পোস্টঃ [ ৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ১২২২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-05-2007 13:30 লিখেছেন আউল
  • উত্তর সমূহ
  • ১৬৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-01-2010 02:34 লিখেছেন sohoj
  • উত্তর
  • ৩৫১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-07-2007 18:15 লিখেছেন আউল
  • উত্তর সমূহ
  • ৭৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-02-2010 00:50 লিখেছেন রাহাত

সবুরের মেওয়া মাকাল ফল হয়ে ঝুলে থাকবে না তো?

লিখেছেন খালেকুজজামান ( পাতাগুলি   )

  • ২৯ উত্তর সমূহ
  • ৫৭৬৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-09-2008 02:45 লিখেছেন হৃদয়

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: