বেগম খালেদা জিয়া যখন মায়ের আসনে (পাতা ১) - সংবাদ বিশ্লেষন - দৈনন্দিন - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৩ ]

টপিকঃ বেগম খালেদা জিয়া যখন মায়ের আসনে

‘শহীদ জিয়ার ছেলে কোন দুর্নীতি করতে পারে না’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শহীদ জিয়ার সš-ান তারেক কোন দুর্নীতি করতে পারে না। দেশ ও জাতির প্রতি জিয়াউর রহমানের দায়বদ্ধতা ও সততা যেমন প্রশ্নাতীত, ঠিক তেমনি তার সš-ান তারেক রহমানকে নিয়েও সন্দেহের কোন অবকাশ নেই। তারেক রহমানকে নিয়ে দুর্নীতির কথা অনেকেই বলেন। কিš' এখনও কেউ কিছু প্রমাণ করতে পারেননি। অহেতুক রাজনৈতিক অপপ্রচারের শিকার হয়ে তারেক এখন জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি। তবে তার বির“দ্ধে দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবেন না। যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আয়োজিত এক টেলিকনফারেন্সে বেগম খালেদা জিয়া পুত্র তারেকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই টেলিকনফারেন্স। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ও তারেক মুক্তি পরিষদের কর্মকর্তা শরাফত হোসেন বাবু। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ ও তারেক মুক্তি আন্দোলনের অপর নেতা রফিকুল ইসলাম চৌধুরী ডলার।
খালেদা জিয়া বলেন, বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের প্রধান উদ্যোক্তা হ”েছন তারেক। আজ যারা সংস্কারের কথা বলছেন তাদের অনেক আগেই তারেক দেশে প্রথম সংস্কার সাধন করেছিলেন গ্রামগঞ্জে, প্রতিটি ইউনিয়নে দলীয় সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে।
খালেদা জিয়া বলেন, তারেক রহমানের অনেক ভালো কাজ আছে। অনেকেই জানেন এসব বিষয়। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে। সে আমার সন্তান। তাই সে দেশের কোন ক্ষতি করতে পারে না।
তিনি বলেন, জীবনের বেশিরভাগ সময় জিয়াউর রহমান এবং আমি দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। তারেক রহমান ‘জিয়াউর রহমানের প্রতি”ছবি’। এজন্য যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন তাদের সবাইকে তারেক রহমানের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে।
বেগম জিয়া বলেন, দারিদ্র্য বিমোচন, অ্যাজমা কেয়ার এন্ড প্রিভেনশন সেন্টার, কমল বীজ প্রকল্প, প্লাস্টিক সার্জারি ক্যাম্প, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল, কমল পানি প্রকল্প এবং বন্যা ও কৃষি পুনর্বাসন কেন্দ্র তারেক রহমানেরই সৃষ্টি। আজ তাকে একটি র“মে বন্দি করে রাখা হয়েছে। তার কার্যক্রমের সচিত্র প্রতিবেদন বিশ্বের সর্বত্র প্রচারের জন্য তিনি তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের নেতাদের নির্দেশ দেন। বেগম জিয়া কানাডা ও লন্ডনে তারেক মুক্তির আš-র্জাতিক সমাবেশকে সফল করার জন্য বহির্বিশ্বের সব নেতাকর্মীর প্রতি অনুরোধ জানান।
টেলিকনফারেন্সে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন ওয়াশিংটন বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবু, ফ্লোরিডা বিএনপির সভাপতি দিনাজ খান, পেনসিলভানিয়া বিএনপির সভাপতি কাজী মাইন উদ্দিন, জর্জিয়া বিএনপির সভাপতি আবদুস শাকুর মিন্টু, নিউজার্সি বিএনপির সাধারণ সম্পাদক আলাউল রহমান এবং ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু আমিন।
পেনসিলভানিয়া বিএনপির সভাপতি কাজী মাইনুদ্দীনের এক প্রশ্নের উত্তরে খালেদা জিয়া বলেন, ‘আমরা অনেক ধাক্কা খেয়েছি। আর কোন ভুল করা যাবে না। বিএনপির নেতাকর্মীরা এখন সতর্ক। সবাইকে এ ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে।’
ডাবলু আমিন দলছুট নেতাদের দলে ফেরত আনার ব্যাপারে কথা বললে খালেদা জিয়া বলেন, ‘অনেক হয়েছে। আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। দলে এসব নতুন নয়। আমাদের এগিয়ে যেতে হবে সামনে নির্দিষ্ট গন্তব্যে।’ ttp://jugantor.com/online/news.php?id=91993&sys=3

CHITTAGONG (BL G A+)

Re: বেগম খালেদা জিয়া যখন মায়ের আসনে

সম্পূর্ন বাজে বকবক:-@

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

Re: বেগম খালেদা জিয়া যখন মায়ের আসনে

কেন ভাই........, মায়ের মন বলে কথা।

CHITTAGONG (BL G A+)

পোস্টঃ [ ৩ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৯৭৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-12-2008 22:46 লিখেছেন রুমেল

গৃহ বন্দী খালেদা জিয়া!

লিখেছেন লুবনা_আফরিন_লতা ( পাতাগুলি   )

  • ৩৮ উত্তর সমূহ
  • ৪৩৬২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-04-2007 17:11 লিখেছেন আউল
  • ১৯ উত্তর সমূহ
  • ২০৮১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-12-2008 02:10 লিখেছেন asraful_3883

খালেদা জিয়া অবশেষে কারাগারে!

লিখেছেন শুভ্র ( পাতাগুলি    )

  • ৫০ উত্তর সমূহ
  • ৭২৯৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-09-2007 14:29 লিখেছেন আউল

বন্ধ : খালেদা জিয়া সর্ম্পকিত ডকিউম্যান্টস..

লিখেছেন হাশেম ( পাতাগুলি   )

  • ২০ উত্তর সমূহ
  • ২৮৯৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-12-2008 19:45 লিখেছেন উদাসীন

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: