গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ? (পাতা ২) - সাহিত্য-সংস্কৃতি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


2 পাতা থেকে পাতা 2

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ২১ থেকে ২৩ মোট ২৩ ]

২১

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

সুন্দর আলোচনা চলছিল এখানে। যে ব্যাপারটায় জোড় দেয়া হয়েছে সেই আধুনিক গদ্য কবিতা নিয়ে সেই জের ধরেই কিছু কথা বলি। গদ্যকবিতাকে(যেটাকে আধুনিক কবিতা বলা হয়) কবিতার মানদণ্ডে বিচার করলে পদ্য বলে গন্য হবে কিনা যদি বলি। গদ্যকবিতা লেখার চল ইংরেজী সাহিত্যে অনেক আগেই এসেছিল। বাংলা সাহিত্যে কে প্রথম শুরু করেন তা বলতে পারবো না (আমার ধারনা রবীন্দ্রনাথ নিজেই)। রবীন্দ্রনাথ ঠাকুর গদ্যকবিতা লিখেছেন। সুবীরদা জসীমউদ্দীনের কবিতার কথা বললেন। প্রায় অনেক বড় কবিই ছন্দ কবিতার পাশাপাশি গদ্য কবিতা লেখা চর্চা করেছেন এবং করছেন।  আধুনিক গদ্যকবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ এক ভূমিকায় কি বলেছিলেন জানলে আশা করি আধুনিক কবিতা নিয়ে আপনাদের দ্বিধা থাকবে না।
________________________________________________

"গীতাঞ্জলির গানগুলি ইংরেজি গদ্যে অনুবাদ করেছিলেম। এই অনুবাদ কাব্যশ্রেণীতে গণ্য হয়েছে। সেই অবধি আমার মনে এই প্রশ্ন ছিল যে, পদ্যছন্দের সুস্পষ্ট ঝংকার না রেখে ইংরেজিরই মতো বাংলা গদ্যে কবিতার রস দেওয়া যায় কি না। মনে আছে সত্যেন্দ্রনাথকে অনুরোধ করেছিলেম। তিনি স্বীকার করেছিলেন, কিন্তু চেষ্টা করেন নি। তখন আমি নিজেই পরীক্ষা করেছি, ‘লিপিকা’র অল্প কয়েকটি লেখায় সেগুলি আছে। ছাপবার সময় বাক্যগুলিকে পদ্যের মতো খণ্ডিত করা হয় নি, বোধ করি ভীরুতাই তার কারণ।

তার পরে আমার অনুরোধক্রমে একবার অবনীন্দ্রনাথ এই চেষ্টায় প্রবৃত্ত হয়েছিলেন। আমার মত এই যে, তাঁর লেখাগুলি কাব্যের সীমার মধ্যে এসেছিল, কেবল ভাষাবাহুল্যের জন্যে তাতে পরিমাণ রক্ষা হয় নি। আর‐একবার আমি সেই চেষ্টায় প্রবৃত্ত হয়েছি।

এই উপলক্ষে একটা কথা বলবার আছে। গদ্যকাব্যে অতিনিরূপিত ছন্দের বন্ধন ভাঙাই যথেষ্ট নয়, পদ্যকাব্যে ভাষায় ও প্রকাশরীতিতে যে একটি সসজ্জ সলজ্জ অবগুণ্ঠনপ্রথা আছে তাও দূর করলে তবেই গদ্যের স্বাধীন ক্ষেত্রে তার সঞ্চরণ স্বাভাবিক হতে পারে। অসংকুচিত গদ্যরীতিতে কাব্যের অধিকারকে অনেক দূর বাড়িয়ে দেওয়া সম্ভব, এই আমার বিশ্বাস এবং সেই দিকে লক্ষ রেখে এই গ্রন্থে প্রকাশিত কবিতাগুলি লিখেছি। এর মধ্যে কয়েকটি কবিতা আছে তাতে মিল নেই, পদ্যছন্দ আছে, কিন্তু পদ্যের বিশেষ ভাষারীতি ত্যাগ করবার চেষ্টা করেছি। যেমন, তরে, সনে, মোর, প্রভৃতি যে‐সকল শব্দ গদ্যে ব্যবহার হয় না সেগুলিকে এই‐সকল কবিতায় স্থান দিই নি।"

রবীন্দ্রনাথ ঠাকুর

২ আশ্বিন ১৩৩৯

২২

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

অনেকদিন পরে থ্রেডটিকে জীবিত করার জন্য মৌসুমী- আপনাকে ধন্যবাদ।

সকলের সব ক্ষমতা থাকে না - সুতরাং কবিতা বোঝার বেসিক আর বুঝা হয়ে উঠবে না আমার।

তবে সামসাদ অভিধান অনুযায়ী:
কবিতা (p. 164) [ kabitā ] বি. 1 ছন্দোবদ্ধ রচনা; পদ্য; কাব্য; 2 শ্লোক। [সং. কবি + তা]।

নিঃসন্দেহে এটি একটি খণ্ডিত সংজ্ঞা। আরও কিছু সংজ্ঞা কিংবা অর্থ নিম্নরূপ:

কাব্য (p. 181) [ kābya ] বি. 1 ভাবপ্রধান ও রসঘন বাক্য; 2 পদ্যসাহিত্য; 3 কবিতাগ্রন্হ (রবীন্দ্রনাথের 'পূরবী' কাব্য); 4 গদ্যে বা পদ্যে লিখিত ভাবাশ্রয়ী রসাত্মক রচনা (গদ্যকাব্য, নাট্যকাব্য, দৃশ্যকাব্য)। [সং. কবি + য]। ̃ কলা বি. কাব্য রচনার কৃতি বা কৌশল। ̃ জগত্ বি. 1 কবিসমাজ; 2 কবিকল্পিত জগত্, ভাবজগত্; কবিতায় প্রতিফলিত জগত্। ̃ রস বি. কবিতার রস অর্থাত্ মাধুর্য। ̃ রসিক বি. কাব্যরস উপলব্ধি করতে পারে এমন ব্যক্তি। কাব্যানুশীলন, কাব্যালোচনা বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা; কাব্যচর্চা।
ছড়া3 (p. 301) [ chaḍ়ā3 ] বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা।

গাথা (p. 246) [ gāthā ] বি. 1 গেয় শ্লোক; 2 দেবতা অথবা কীর্তিমান নৃপতি ইত্যাদির প্রশংসামূলক গান ; 3 কাহিনিমূলক কবিতা, শ্লোক, গীতিকবিতাবিশেষ, ballad; 4 মঙ্গলকাব্যের পালাগান; 5 বর্ণনা (গুণগাথা) [সং. √গৈ + থ + আ]।

গান (p. 246) [ gāna ] বি. 1 কণ্ঠসংগীত; 2 সংগীত (আমি গান ভালোবাসি); 3 গীতিকবিতা, কবিতা; 4 গীতাভিনয় (পালাগান); 5 সুমধুর ধ্বনি (পাখির গান)। [সং. √গৈ + অন]। ওস্তাদি গান বি. ধ্রুপদ খেয়াল প্রভৃতি উচ্চাঙ্গের গান। চটকি গান  বি. খেমটা প্রভৃতি হালকা চালের ও তালের গান। গানের দল বি. পেশাদারি গায়কের দল।

গীতি (p. 250) [ gīti ] বি. গান, সংগীত। [সং. √গৈ + তি]। ̃ কবিতা বি. গীতধর্মী আত্মনিষ্ঠ কবিতা। ̃ কা বি. গাথা, গান; ছোট গীতিকবিতা। ̃ কাব্য বি. গীতিকবিতা -র অনুরূপ। ̃ নাট্য বি. যে নাটকে গান প্রধান হয়ে বাচনিক অভিনয়ের স্হান গ্রহণ করে, যে নাটকে গানই সংলাপ; গীতপ্রধান নাটক।

পদাংশ (p. 488) [ padāṃśa ] বি. 1 গীতিকবিতার অংশ; 2 বিভক্তিযুক্ত শব্দের অংশ 3 অক্ষর, syllable. [সং. পদ. + অংশ]।

পদাবলী (p. 488) [ padābalī ] বি. 1 গানসমূহ 2 বৈষ্ণব কবিদের রচিত পদসমূহ বা গীতিকবিতাসমূহ। [সং. পদ + আবলি]।

শ্লোক (p. 789) [ ślōka ] বি. 1 সংস্কৃতে রচিত কবিতা, পদ্য বা পদ্যের অংশ; 2 খ্যাতি, যশ (পুণ্যশ্লোক)। [সং. √ শ্লোক্ + অ]।

সনেট (p. 803) [ sanēṭa ] বি. চতুর্দশপদী কবিতাবিশেষ। [ইং. sonnet]।

২৩

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

এই বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত । তবে মাঝে মাঝে  সাহস করে লিখে ফেলি ২/১ টা । আমার মনে হয় কোনো বিষয়েরই কোনো বাধাধরা নিয়ম থাকা উচিত নয়। বিশেষ করে সাহিত্যের মত সৃজনশীল বিষয়ের। তবে ইংরেজি তে যাকে বলে ফরম্যাট সেটা থাকতে পারে। তা না হলে হয়তো গদ্য-পদ্য এর সীমারেখা মুছে যাবে । আর সেটাই সম্ভবত আধুনিক কিংবা উত্তর আধুনিক (পোস্ট মডার্ণ) কবিদের স্টাইল । কাজেই মূল ব্যাপার টা হল পাঠক কিভাবে চায় । এখন সমস্যাটা হল কবি প্রায় কখনোই পাঠক দের ফরমায়েশ অনুসারে লিখেন না । কাজেই আমার মতে সমাধান হল --- কবি নিজের ইচ্ছা মাফিক লিখে যাবেন আর  পাঠক তার পছন্দ ও রুচি অনুসারে বাছাই করে পড়বেন। এখানে কিভাবে লিখা উচিত এ বিষয়ে আলোচনা আমার মতে সময়োচিত না ।

http://badge.facebook.com/badge/867700491.1343.805894194.png

পোস্টঃ [ ২১ থেকে ২৩ মোট ২৩ ]

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

ঋতুহীনতায় লেখা কবিতা

লিখেছেন অরণ্য

  • উত্তর সমূহ
  • ৬২০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-04-2008 22:08 লিখেছেন অরণ্য

কবিতা লেখা কঠিন কাজ

লিখেছেন আউল

  • উত্তর সমূহ
  • ১১৩০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-04-2007 11:42 লিখেছেন আউল

নিজের লেখা প্রিয় ছড়া/কবিতা

লিখেছেন মেহেদী আকরাম

  • উত্তর সমূহ
  • ৪০১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-07-2008 23:25 লিখেছেন amilee.2008
  • উত্তর সমূহ
  • ৬৩৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-06-2007 22:22 লিখেছেন সেভারাস
  • উত্তর সমূহ
  • ৩৫৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-01-2009 20:44 লিখেছেন মুশাফ

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: