এটা কী হচ্ছে??? (পাতা ১) - দৈনন্দিন - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৭ ]

টপিকঃ এটা কী হচ্ছে???

মঙ্গলবার রাতে টিউশনি থেকে আর ফিরতে পারিনি হলে। দেখি এলাকা রণক্ষেত্র। অনেক ধাওয়া আর ধোঁয়া খেয়ে মোহাম্মদপুরে বন্ধুদের এখানে চলে এসেছিলাম। বুধবার সকালে উঠে ফোন পেলাম যে ক্লাস হবে না। আমি মোটামুটি মাঞ্জা মেরে কার্ড খেলে একটা ঘুম দেবার আয়োজন করছিলাম। কিন্তু খবর এল হল ভ্যাকান্ট এর ঘোষণা দেওয়া হয়েছে। কী আর করা। যথারীতি রওনা। সঙ্গে আমার দুই সহচর। কিন্তু রিকশা বা সি এন জি যাকেই যেতে বলি সেই বলে "মাফও চাই -দোয়াও চাই। " শেষ ভরসা আদি আর অকৃত্রিম চরণ যুগল। কিন্তু নিউমার্কেট পৌছে  দেখি সে এক নরক। দিলাম ঝেড়ে দৌড় নিউমার্কেটের পিছন দিয়ে। অনেক ঘুরে হলে যখন পৌছেছি হলে তখন হল প্রায় ফাকা। প্রসঙ্গত বলি আমি বুয়েটের আহসানউল্লাহ হলে থাকি। বিপ্র বা মানচু বা আমার অন্যান্য ঘনিষ্ট কেউ হলে নাই। ব্যাগ আর সি পি ইউ নিয়ে হাটতে হাটতে গেলাম নিউ পল্টন এ আমার বোনের বাসায়। সব কাজ শেষ করতে করতে প্রায় ৮টা বেজে গেছে। কারফিউ শুরু হয়ে যাবে যাবে এমন অবস্থা। আমরা আবার ফিরব মোহাম্মদপুর। রিকশা পেলাম-মোটে ৫০ টাকা আর কি! রাইফেলস স্কয়ারের কাছে এলে রিকশা থামানো হল। হেটে যেতে হবে...চলছি তাই । কিন্তু পড়বি তো পড় মালির ঘাড়েই। সামনেই বি ডি আর টহল । তারা আর জায়গা পান নি...একেবারে রাস্তার উপর লেফট রাইট করছিলেন। আমাদের মত আরও ৪-৫ জন অযাচিত অতিথি কে পেয়ে তারা খুশি হলেন বলেই মনে হল! একেবারে ওয়েস্টার্ন স্টাইলে আমাদের উদ্দেশে ভেসে এলো "halt". সাথে সাথে আমরা কয়জন একেবারে ছবি...যেন পোস্টারে আকা। গায়ের লোমও নড়ছে না।কখনো তো এমন পরিস্থিতিতে পড়িনি...এত খারাপ ছিলাম না কখনও। তারপর শুরু হল গালিবর্ষণ-কি মধুর! আমারও মনে হল বাল্যকালে শেখা গালিগুলো একটূ practice করব নাকি! কিন্তু এতোবড় বুকের পাটা মনে হয় আলেকজান্ডার দ্য গ্রেটও এমন পরিস্থিতিতে দেখাতে পারতেন না। তো আমি আর কী করি...নির্দেশ মত বসলাম রাস্তায়। আমরা তিন জন ছাত্র ছাড়া বাকি সকলেই নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ। যিনি আমাদের উদ্দেশ্যে মধুবর্ষণ করছিলেন তিনি আমাদের তিনজন কে আলাদা করে নিলেন...এবং যথারীতি তার স্বভাবসুলভ ব্যবহারে সম্বোধন করে নিজের কাছে ডেকে নিলেন। আমার মনে হল ধরণী দ্বিধা হউ...মার থেকে বাচার জন্য আমার রামপত্নী সীতার মত নারী হতেও আপত্তি নেই। কিন্তু নেতা তখন বাবুর্চির কাজ করে এমন এক হতভাগাকে ২য় দল থেকে ডেকে আনলেন কাছে এবং তার বিগত ১৪ প্রজন্মকে রমণ করার ইচ্ছে প্রকাশ করতে করতে তাকে একেবারে সাপমারা মারলেন। বলাই বাহুল্য তার হাতের মজবুত লাঠিটি ইহলীলা সংবরন না করা পর্যন্ত তিনি নিদারুন দক্ষতায় কাজটি চালিয়ে গেলেন। আমি থ হয়ে দেখলাম লোকটার কান্না আর প্রভুর আস্ফালন। হ্যাঁ...আমাদের প্রভু তখন তিনি যিনি কিনা প্রহার করছেন...কারন নেক্সট এ আমাদের পালা...তার অনুগ্রহ তখন দরকার।  ঈশ্বর আছেন কিনা আমার জানা নাই...কিন্তু তখন আমার এটা মনে হয়েছিল যে সত্যি যদি তিনি থাকতেন তো "আল্লাহ আল্লাহ "করতে থাকা লোকটিকে বাচাতেন। আমার মনে হল ঐ মার যদি আমাদের ৩জন কে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলেও আমার জন্য লেকের "জিয়া চত্বরের" পাশেই কাল একটা "প্রদীপ চত্বর" খুলতে হবে। একটু স্বান্তনা পেলাম আর কি! কিন্তু প্রভুর দয়া হল...হয়তো ছাত্র দেখে আর ঝামেলা বাড়াতে চাইলেন না। কিন্তু আমাদের সম্বোধন করলেন বড় জটিল সব ভাষায়...যা আমি এত বড় হয়েও রপ্ত করতে পারিনি। আমরা ছাত্ররাই নাকি সকল নস্টের গুরু...সকল কুকর্মের কর্মী...দেশের সকল সমস্যা। আরো যা যা বললেন তা "বাণী চিরন্তনী" বইয়ে ছাত্র বিষয়ে যোগ করতে পারলে আর কেউ ছাত্রই হতে চাইবে না। তারপর হুকুম হল সোজা নাক বরাবর হাটা দিতে...পিছে চাইলেই গুলি...আমি ভাবলাম এই বুঝি ক্রসফায়ার এ পড়লাম। পিছনে পড়ে থাকলো আরও ৩-৪ জন হতভাগা...বুঝলাম তাদের আপ্যায়নটা ওই বাবুর্চির মতই হবে। আমরা তিন জন চললাম হেটে...তারপর রাস্তায় অনেক চিপা গলি পেরিয়ে...হেটে...দৌড়ে...ঘুরে মোটামুটি ধানমন্ডি এলাকার মানচিত্রের উপর একটা পি এইচ ডি ডিগ্রী নিয়ে যখন বাসায় পৌছি তখন রাত ৯টা। হ্যাঁ...বেচে আছি রে ভাই।

তবে একটা জিনিস আমার মাথায় ঢুকছে না...গোলমাল আমাদের মানে ছাত্রদের সাথে...কিন্তু ঐ নিরীহ খেটে খাওয়া মানুষগুলো মার খেলো কেন। আমি ভাই রাজনীতি বুঝিনা...কিন্তু যে নিয়ম সাধারণ মানুষকে এইভাবে treat করতে শেখায় সেটা কতটা বাস্তবসঙ্গত। সবাই উত্তর দিবেন আশাকরি।

আর একটা কথা...আমি নিজের ব্যস্ততার জন্য অন্যদের কোন খবর নিতে পারিনি...জানলে দয়া করে জানাবেন। বিপ্র...মানচু...তোরা থাকলে আওয়াজ দিস। আর হল ফেরত সকল বন্ধুদের জন্য শুভ কামনা রইলো...কেউ যেন আমার মত বিপদে না পড়ে।

প্রদীপ জ্বেলে যাই....
-----------------
রক্তের গ্রুপঃ B(+ve)

Re: এটা কী হচ্ছে???

এসবের প্রতিবাদে আমি কোন পোস্ট দিবনা।

Re: এটা কী হচ্ছে???

প্রশ্ন: এটা কী হচ্ছে?

উত্তর: তাঁরা যে ধরণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তার নমুনা দেখানো হচ্ছে।

Re: এটা কী হচ্ছে???

শামীম লিখেছেন:

প্রশ্ন: এটা কী হচ্ছে?

উত্তর: তাঁরা যে ধরণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তার নমুনা দেখানো হচ্ছে।

নমুনার যদি এই অবস্থা হয়, তবে মূল জিনিস (?!) কি অবস্থা হবে? hairpullhairpull~X(~X(~X(~X(

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

Re: এটা কী হচ্ছে???

তপু লিখেছেন:
শামীম লিখেছেন:

প্রশ্ন: এটা কী হচ্ছে?

উত্তর: তাঁরা যে ধরণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তার নমুনা দেখানো হচ্ছে।

নমুনার যদি এই অবস্থা হয়, তবে মূল জিনিস (?!) কি অবস্থা হবে? hairpullhairpull~X(~X(~X(~X(

পরিসংখ্যানের ভাষায় বলতে গেলে বলা যায়, মূল জিনিসও নমুনার মতই হবে sad

Re: এটা কী হচ্ছে???

কি বলব?? বুজে উঠতে পারছি না। হাসব নাকি কাদঁব? তাও জানিনা....

নতুন কিছু শিখতে চাই...
----------------------------
তিশার জন্য..  |  আজাইরা প্যাচাল  |  স্থির চিত্র

Re: এটা কী হচ্ছে???

মন্তব্য আপাতত না করাই ভালো।

CHITTAGONG (BL G A+)

পোস্টঃ [ ৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ২২৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-05-2007 00:00 লিখেছেন Bangla News Network (BNN)

কেন এমন হচ্ছে ?

লিখেছেন মেহেদী৮৩

  • উত্তর সমূহ
  • ৪৩৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-12-2009 22:47 লিখেছেন মেহেদী৮৩

এমন কেন হচ্ছে?

লিখেছেন উদাসীন

  • উত্তর সমূহ
  • ৬৭০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-02-2009 00:36 লিখেছেন রুমন

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: