ফায়ারফক্সে ইমেজ,গুগল বিজ্ঞাপন,ফ্লাশের বিজ্ঞাপন বন্ধ করুন (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৩ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৫ ]

টপিকঃ ফায়ারফক্সে ইমেজ,গুগল বিজ্ঞাপন,ফ্লাশের বিজ্ঞাপন বন্ধ করুন

ফায়ারফক্স আমার সবচেয়ে প্রিয় ব্রাউজার। এর একটা অন্যতম কারন হচ্ছে এটিতে অনেক এডঅন যোগ করা যায়। এডঅন গুলো ফায়ারফক্সে ছোট ছোট প্রোগ্রাম যা ফায়ারফক্সে সহজে ইন্ট্রিগ্রেট করে দেওয়া যায় অর্থাৎ ব্রাউজারের একটা অংশ হয়ে যায়। এই লিংক থেকে ফায়ারফক্সের সব এডঅন পাওয়া যাবে। আমি আসলে একটা এডঅনের সম্পর্কে লিখবো যা আমি সব সময় ব্যবহার করি আর সেটা হলো Add block plus যা দিয়ে ওয়েবপেজে যে কোন বিজ্ঞাপন (সাধারনত বেশির ভাগ বানিজ্যিক সাইটগুলোতে গুগলের বিজ্ঞাপন থাকে), ছবি, ফ্লাশের বিজ্ঞাপন আপনি ইচ্ছা করলে একটা রাইট ক্লিকের জন্য বন্ধ করে দিতে পারেন।

এই এডন বা এক্সটেনশনটা এই লিংকে ক্লিক করলে কিছুক্ষনের ভেতর ইনস্টল করা অপশন আসবে। ইনস্টল হয়ে গেলে একবার ফায়ার ফক্স বন্ধ করে আবার চালু করলে এটি  টুলবারে এসে হাজির হবে। এখন আপনি যে সব ওয়েবপেইজ বেশি ভিজিট করেন সেখানের যে ছবি আপনি বার বার দেখতে  চান না তার উপর রাইট ক্লিক করে যে মেনু আসবে তার নিচের দিকে দেখুন Addblock image  লেখা থাকবে ঐটা ক্লিক করুন। ব্যস এর পর থেকে আর ঐ ছবিটা আসবে না। আপনি ইচ্ছে করলে এডঅনটা এনাবল/ডিসাবল করে রাখতে পারেন।

যে কোন ফ্লাশ ভিডিও এর উপর মাউস নিয়ে গেলে Block একটা অপশন পাবেন ।

Re: ফায়ারফক্সে ইমেজ,গুগল বিজ্ঞাপন,ফ্লাশের বিজ্ঞাপন বন্ধ করুন

যে কোন সাইটের গুগলের এড বন্ধ করতে এতা এডব্লক পাসে যুক্ত করুন

http://*.googlesyndication.com/*

Re: ফায়ারফক্সে ইমেজ,গুগল বিজ্ঞাপন,ফ্লাশের বিজ্ঞাপন বন্ধ করুন

হুম..........ভাল জিনিস। কিছু কিছু সাইটে পপআপ এড সহ বিরক্তিকর বিজ্ঞাপন আসে যা থেকে সহজেই নিস্তার পাওয়া যাবে। কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখুন, আপনার প্রিয় সাইটগুলোর প্রায় সবাই আপনাকে ফ্রি সার্ভিস দেয়। কিন্তু আপনাকে ফ্রি দিলেও তো এর খরচ আছে। সার্ভার খরচ, ডোমেইন খরচ, মেইনটেনেন্স খরচ, ডেভেলপমেন্ট খরচ এবং সর্বোপরি সুযোগ ব্যয় (opportunity cost)। বেশির ভাগ সাইটেই গুগলের এড ব্যবহার করা হয় এবং তাদের খরচ এর মাধ্যমেই তুলে আনা হয়। কিন্তু আপনি যদি তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেন তাহলে তো তাদের আয় কমে যাবে। একজন/দুইজন করলে হয়তো ইফেক্টটা তত বেশি হবে না। কিন্তু সবাই এক নাগারে শুরু করলে তো বিপদ। যেহেতু বিজ্ঞাপন থেকে তাদের আয় কমে যাবে, তারা ফ্রি সার্ভিস বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে মূল ক্ষতিটা কার হল?

একটা উদাহরণ, আপনার প্রিয় সাইটের মধ্যে রয়েছে (আমার অনুমান) সামহয়্যারইন, প্রজন্ম ফোরাম, ব্লগার.কম ইত্যাদি। এগুলো সবাই যদি ফ্রি সার্ভিস বন্ধ করে দেয় তাহলে কি সেটা আপনার পক্ষ্যে ব্যবহার সম্ভব হবে? আপনার পক্ষ্যে হলে, আমার পক্ষ্যে হবে না।

সেজন্যই বলছি, গড়পড়তা হারে বিজ্ঞাপন বন্ধ না করে শুধুমাত্র বেশি বিরক্তিকর গুলোকেই বন্ধ করুন।  আমার মনে হয় খুব শীঘ্রই গুগল এমন ব্যবস্থা করবে, তাদের বিজ্ঞাপন না আসলে আপনি জিমেইলে ঢুকতেই পারবেন না--(।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: ফায়ারফক্সে ইমেজ,গুগল বিজ্ঞাপন,ফ্লাশের বিজ্ঞাপন বন্ধ করুন

এড ব্লক ব্যবহার করি না, দুটো কারণে।

১। প্রতিটা ইমেজ সিলেক্ট করে ব্লক করাটা ঝামেলাপূর্ণ।
২। এতে এডসাইটগুলো কীভাবে ব্লক হয়, জানি না। (এটা কেন দরকার, সেটা নীচে বলছি)

আমি স্টাইলিশ ব্যবহার করে থাকি। এটা সাইটের সিএসএস রদবদল করতে সাহায্য করে। এর ফলে এডগুলোকে অদৃশ্য করা সম্ভব, কিন্তু এরা আসলে আমার মেশিনে লোড হয়। অতএব, সাইটের বিজ্ঞাপন আয়ের ক্ষতি হয় না। এ পদ্ধতি ব্যবহারে গুগল এডগুলোতে সমস্যা হয় না বা ইমেজ এডগুলোতেও সমস্যা হওয়ার কথা না। কিন্তু ফ্লাশ আমি সহ্য করতে পারি না, তার জন্য ফ্লাশব্লক ব্যবহার করি এবং এই বিজ্ঞাপনগুলো আমার মেশিনে লোড হয় না। তাই ফ্লাশভিত্তিক এড থাকলে, সেই সাইটের বিজ্ঞাপন আয় কমে গেলে আমার মাথাব্যথা নেই। অবশ্য গুগলের টেক্সট বিজ্ঞাপন ব্লক করার কোন মানে নেই, এটা খুব একটা জায়গা নষ্ট করে না বা লোড হতে সময় লাগে না। আর মাঝেমধ্যে কিছু ভালো বিজ্ঞাপন পাওয়াও যায়। উপরন্তু, মাঝে মধ্যে কোন সাইট বেশি ভালো লাগলে দু'একটা গুগল এডে ক্লিক করি, যাতে সাইটটার কিছু আয় হয়।

Re: ফায়ারফক্সে ইমেজ,গুগল বিজ্ঞাপন,ফ্লাশের বিজ্ঞাপন বন্ধ করুন

আমি এটা ব্যবহার করি কারন ইমেজ আসতে অনেক সময় নেয় আর ব্যন্ডউইড বেশি পাই না আইএসপির কাছে থেকে তাই ব্লক করি। যদি আমি ডেডিকেটেড ৫ কেবি পেতাম তাহলে আর প্রবলেম হতো না। নিরুপায় হয়েই এটা করি। যেমন সামহোয়ারইনের সব ইমেজ আমি ব্লক করে রাখি কারন এর ফলে আমার পিসিতে ধুমধাম করে ওয়েব পেইজ আসে। আর এড গুলো তো ঠিক ই ওয়েব পেজে আসে শুধু ব্রাউজারে দেখায় না।

পোস্টঃ [ ৫ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ২০৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-11-2009 10:01 লিখেছেন সাইফ দি বস ৭
  • উত্তর সমূহ
  • ১৭২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-12-2009 23:03 লিখেছেন Kamrul08
  • উত্তর সমূহ
  • ১৩৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-01-2010 20:31 লিখেছেন nurjahantop

বিজ্ঞাপন

লিখেছেন প্রকৃতিপ্রেমিক

  • উত্তর সমূহ
  • ৯৬৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-07-2007 06:59 লিখেছেন নীলবালক

বিজ্ঞাপন

লিখেছেন qshohenq

  • ১৬ উত্তর সমূহ
  • ৫৫৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 26-01-2010 00:53 লিখেছেন qshohenq

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: