টপিকঃ কে জি মুস্তাফার জীবনাবসান

ভাষাসৈনিক, সাংবাদিক কে জি মুস্তাফা আর নেই। শনিবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে প্রয়াতের স্বজনরা জানিয়েছেন।
তিনি কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
কে জি মুস্তাফাকে গত গত ৮ ফেব্র"য়ারি হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৬ ফেব্র"য়ারি থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
কে জি মুস্তাফার ছেলে সাবির মুস্তাফা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। রোববার তিনি ফেরা পর্যন্ত কে জি মুস্তাফার মরদেহ হাসপাতালেই থাকবে বলে স্বজনরা জানান।
কে জি মুস্তাফার সাংবাদিকতা শুরু হয় দৈনিক ইত্তেহাদের মাধ্যমে। এরপর তিনি দৈনিক আজাদ, সংবাদ, অবজার্ভার পত্রিকায় কাজ করেন। বিলুপ্ত মুক্তকণ্ঠের সম্পাদক ছিলেন তিনি।
এক সময় কমিউনিস্ট আন্দোলনেও যুক্ত ছিলেন কে জি মুস্তাফা। বাহান্নোর ভাষা আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি।
কে জি মুস্তাফা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ জন। তারা দুজন একইসঙ্গে কলকাতা ইসলামিয়া কলেজে পড়তেন। স্বাধীনতার পর কিছুদিন রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন কে জি মুস্তাফা।
সূত্র: বিডিনিউজ ২৪



