টপিকঃ আমার এভিরা এনটিভাইরাস আপডেট হয়না কি করব
আমার এভিরা এনটিভাইরাস আপডেট হয়না কি করব? একটু বলবেন কি 
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
আমার এভিরা এনটিভাইরাস আপডেট হয়না কি করব? একটু বলবেন কি 
সাথে যদি এটারও সমাধান দেন তাহলে খুশি হবো:
আমি যখনই আভাস্ট ইন্সটল করতে যাই, আমার পিসি ক্রাশ করে, তা হোক এক্সপি হোক ভিস্তা আর হোক সেভেন। এর সমাধান কি?
ফাউল ওএস এ ফাউল জিনিস সেটাপ দিতে সমস্যা ত হবেই। 

লিনাক্সে এর যে কোন একটা ডিট্রো আপনার পিসিতে ইনেস্টল দিন। সব ঠিক হয়ে যাবে।
লিনাক্সে এর যে কোন একটা ডিট্রো আপনার পিসিতে ইনেস্টল দিন। সব ঠিক হয়ে যাবে।
এটা লিনাক্স ভিত্তিক ফোরাম নয় যে সবকিছুর শুরুতেই আপনারা লিনাক্স এর সুনাম গাইবেন। একজন মানুষ সমস্যায় পড়ে তার থেকে পরিত্রানের পন্হা চেয়েছে, সবার উচিত তার সেই সমস্যাটির সমাধান করা। এমন অবস্হা হয়েছে যে নাক-কান-গলা-চোখ-পা-হাত যে সমস্যাই হোক না কেন আপনারা সব সময় সমাধান হিসেবে মস্তিষ্ক বদলানোর উপদেশ দেন।
আমার এভিরা এনটিভাইরাস আপডেট হয়না কি করব?
উপর্যুক্ত প্রশ্নের সমাধান জানতে চাওয়া হয়েছে, সমাধান জানা থাকলে শেয়ার করুন। আর লিনাক্স ডিস্ট্রো ইন্সটল দিলেই কি উনি এভিরা এন্টিভাইরাস আপডেট করতে পারবে? (প্রশ্ন যেহেতু এটা, প্রশ্ন এটা নয় যে ভাইরাস মুক্ত হতে পারবো নাকি!!!)
@সেভারাস
এখানে কথা টা আমি ব্যঙ্গ করে বলেছি। কারণ
আমার পিসি ওপেন হচ্ছে না। কি করব?
আমার পিসিতে ভাইরাস সাহায্য করেণ
এই রকম কোন তথ্য ছাড়া লেখাটা নবীন দের মানায় ওনার মত নিয়মিত দের মানায় না। যদি না সেই বিষয়ে জ্ঞান ০% এর নিচে থাকে।
ধন্যবাদ আশাকরি বিষয় টা বুঝেছেন। এই নিয়ে অহেতুক তর্ক করবেন না।
আমি তর্ক করছি না, নবীন হোক আর পুরাতন হোক সবারই সাহায্য চাওয়ার অধিকার আছে। আমি যদি এখন উবুন্তু বা মিন্ট এ বদলি হই তাহলে মিনিটে মিনিটে সমস্যা পোস্ট করবো, তাই বলে কি আপনারা সমাধান দেয়া থেকে বিরত থাকবেন? এটা আসলে উইন্ডোজের প্রতি অবহেলার উদাহরন! আমাদের উচিত সবাইকে সমান করে দেখা। এখন সমাধান থাকলে সমাধান দিন, খামাখা অফটপিক পোস্ট করতে ভালো লাগে না!!!
সমন্বয়ক নোটঃ @সারিম @অনুপ ভবিষ্যতে অপ্রাসঙ্গিকভাবে কোন টপিকে লিনাক্স প্রসঙ্গ টেনে আনবেন না। আপনাদের সতর্ক করা হল।
প্রবল প্রতিবাদ করছি। সম্পুর্ন অযৌক্তিক ভাবে আমাকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
ধুম খান এর আগে বলেছেন তার ওএস এক্সপি। এবং এক্সপি কে ফাউল / ড্যাম ক্রাপ বলেছেন ওমি আজাদ তার ব্লগে। তিনি বিস্ঠা বা সেভেন ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
আর আমি কি কোন ওএস এর নাম বলেছি?
দুনিয়াতে ওএস কি খালি জানালা আর লিনাক্স ???? 
ম্যাক ওএস, ওএস ২ সহ অনেক আছে।
আমি কোন ওএস এর নাম উল্লেখ করি নাই। কিন্তু আমাকে সতর্ক করা হল লিনাক্সের নাম উল্লেখ করে ? এর ব্যাখ্যা কি ???

কার ব্লগে কে কি লিখেছে তা পর্যবেক্ষণ করা আমার কাজ নয়। আর আপনি সরাসরি কোন অপারেটিং সিস্টেমের নাম উল্লেখ না করলেও আপনি কি বোঝাতে চেয়েছেন তা আপনি যেমন জানেন, এই ফোরামের প্রায় সকল সদস্যই তা জানে। মনে রাখবেন, কোন অপারেটিং সিস্টেমই ত্রুটিমুক্ত নয়। এমনকি প্রতিটি অপারেটিং সিস্টেমেরই দুর্বলতা রয়েছে।
আশা করছি এই বিষয় নিয়ে অহেতুক তর্ক করবেন না।
সাথে যদি এটারও সমাধান দেন তাহলে খুশি হবো:
আমি যখনই আভাস্ট ইন্সটল করতে যাই, আমার পিসি ক্রাশ করে, তা হোক এক্সপি হোক ভিস্তা আর হোক সেভেন। এর সমাধান কি?
আপনি কি আভাস্ট ৫ এর বেটা ভারসন ইন্সটল করেছিলেন? বেটা ভারসনটি কিছু পিসিতে এই রকম প্রব্লেম করেছে বলে জানি...
@ dhoom_khan
http://dl.antivir.de/package/fusebundle
bundle.zip
এই লিঙ্ক থেকে ফাইল টি নামিয়ে আভিরার মেইন ইন্টারফেসের আপডেট অপ্সহন থেকে ম্যানুয়াল আপডেট সিলেক্ট করুন।তারপর vdf ফাইলটি সিলেক্ট করুন...আশা করি আপডেট হইতে আর কোন ঝামেলা করবে না...:D
@ সেভারাস
আপনি চাইলে আভিরা ইউজ করতে পারেন। আভাস্ট এর চেয়ে ভাল সারভিস পাবেন... ![]()
সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (18-03-2010 16:39)
@ধুমখানঃ আপনার এন্টিভাইরাস সফটয়্যারটির সম্পর্কে একটু বিস্তারিত জানালে ভালো হতো। আপনার সেটিংস চেক করে দেখুন, সম্ভাব্য কারন গুলো হতে পারেঃ
১. আপনার এভাইরা অটোআপডেট হবে, এবং আপনাকে কোন নোটিফিকেশন দেবে না- এমন ভাবে যদি সেটিংস করা থাকে।
২. আপনি যে ভার্সন ব্যাবহার করছেন সেটা হয়তো লাইসেন্স করে চালাতে হয়। কোন কারনে হয়তো লাইসেন্স ভেরিফিকেশন নিয়ে ঝামেলা হয়ে গেছে।
৩. আপডেট সার্ভার এড্রেস পরিবর্তন হয়ে গেছে কিংবা কানেক্ট করতে পারছে না আপডেট সার্ভারের সাথে।
৪. এভাইরা যে অংশ দিয়ে আপডেট করে থাকে সেটা পুরোটা কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কারনে।
ইত্যাদি ইত্যাদি.........
সমাধান এক অর্থে বলেই ফেলা হয়েছে। তবুও সম্ভা্ব্যা সমাধান দেয়ার চেষ্টা করা যাক;
কারন যদিঃ
১ হয় তাহলে চিন্তার কিছু নেই, সেটিংস ঘেঁটে আবার ঠিক করে ফেলতে পারবেন আশা করি।
২ হয় তাহলে ভাল হয় ফ্রী এডিশন ব্যবহার করা। সেটা এভাইরা হোক আর এভাস্ট ই হোক, আপনার পছন্দের উপর নির্ভর করে।
৩. হয় তাহলে আপডেট সার্ভার ঠিক করে নিতে হবে। কিভাবে করবেন আমি একদম নিশ্চিত নই, তবে ওদের সাইটে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যেতে পারেন।
৪. আনইন্সটল করে নতুন করে ইন্সটল করুন। ভাল হয় যদি ওদের সাইট থেকে সর্বশেষ রিলিজ করা ভার্সন টি ডাউনলোড করে ইন্সটল করতে পারেন।
গুগোল করতে গিয়ে একজনের একটা লেখা পেলাম, তারও এমনই সমস্যা, তার সমাধানটা কোট করে দিলাম এখানেঃ
I had a similar problem. I Googled around and found a post by an Avira techo on a forum somewhere (it may have even been the Avira forum). He said to run the following command line. It works for me, however it seems to update the whole program and definitions – not just the definitions alone. Anyway, it should get you updated.
"C:\Program Files\Avira\AntiVir Desktop\update.exe" /DM="0" "/NOMESSAGEBOX"
তবে ভাল পরামর্শ হচ্ছে Revo Uninstaller দিয়ে আনইন্সটল করে ফেলুন প্রথমে। তারপর নতুন ভার্সন ডাউনলোড করে সেটআপ করে ফেলুন।
@সেভেরাস ভাইয়াঃ এমন কোন সমস্যা এখনো হয় নি আমার। তবে যদি এমন হয় যে ইন্সটলার কে অন্য কোন প্রোগ্রাম বাধা দিয়ে থাকে সেক্ষেত্রে কনফ্লিক্ট এর কারনে হ্যাৎ কিংবা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে উইন্ডোজ। আপনার আগে কোন এন্টিভাইরাস ইনস্টল করা ছিল জানাবেন। যদি এভাষ্ট ৪.৮ হয় সেক্ষেত্রে হয়তো ওটা পুরোপুরি আনইন্সটল হয় নি, হলেও রেজিস্ট্রি ফাইল থেকে গেছে যেটা এভাস্ট এর নতুন ভার্সনকে নিতে পারছে না। একবার রেজিষ্ট্রি ক্লিন করিয়ে নতুন করে চেষ্টা করে দেখতে পারেন। (আমি নিশ্চিত নই পুরোপুরি, এপর্যন্ত এভাস্টে যে সমস্যায় ভুগতে হয়েছে সেটা হচ্ছে এভাস্ট চালু হতো না ঠিক মত। কি কারনে এমন হয়েছিল জানিনা। তবে রিপেয়ার করার পরও ঠিক হয় নি। নতুন করে ইন্সটল দেয়ার পর ঠিক হয়েছিল।
বিঃদ্রঃ এন্টিভাইরাসের ডাটাবেস আপডেটের সাথে সাথে প্রোগ্রাম ও ইন্জিন কেও আপডেট করাটা বেশ কাজে দেয়।
সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী৮৩ (18-03-2010 17:36)
আমি আবার এভাস্ট ইন্সটল করার চেষ্টা করে জানাবোনে, আপাতত নড৩২ দিয়ে ভালোই যাচ্ছে।
শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট
লিখেছেন dhoom_khan
লিখেছেন জাহিদ
লিখেছেন পূরব
লিখেছেন MKM.Shishir
লিখেছেন তানিম