Re: এয়ারটেল এর কি নতুন খবর কি কেউ জানেন ?জানলে শেয়ার করেন
গ্রামিন এবার গেরাম হবে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
গ্রামিন এবার গেরাম হবে।
সিটিসেলে কেনার সম্ভাবনা বেশি। সিংটেলের শেয়ার সিটিসেলে ৪৫% এবং ভারতীতে ৩২%।
এর আগেও ওয়ারিদ এবং সিটিসেল মার্জ হবার কথাবার্তা শুনেছিলাম। পাকিস্তানেও ওয়ারিদের উপর সিংটেলের শেয়ার আছে কিনা।
গেরামীন ফোনের খবর আছে। 
ছাইরা দে মা কেদে বাচি এবার গ্রামিনের মূল স্লোগান।
ভাইরে গ্রামিনের কিছুই হবেনা যারা চিল্লাইতেছেন গ্রামিন ভয় পায় তারা বিশাল বোকা।গ্রামিনের আছে বিশাল গ্রাহক বিশাল নেটওয়ার্ক।আর কেউ যদি আজকে বলে আমরা ৫০০ টাকায় ৫১২ কেবিপিএস দিমু সমস্যা কি গ্রামিনও বলবে আমরাও দিবো।গ্রামিন এখন একটা সাক্ষাত দানব এদের দমানো কঠিন কাজ
ছাইরা দে মা কেদে বাচি এবার গ্রামিনের মূল স্লোগান।
ভাইজান আস্তে একটা কোম্পানি দেশ বুইজা বিনোয়োগ করে ।সব জায়গায় সব বিনিয়োগ করেনা যেমন ভোডাফোন অ্যামিরিকাতে যেই বিনোয়োগ করে ভারতে তার হাফও করেনা।তাই বাংলাদেশে এরা আইসা বাংলাদেশের মার্কেট অনুযায়ী বিনিয়োগ করবে।আর গ্রামিন পরিস্হিতি অনুযায়ী ঠিকই ভালো ব্যবস্হা নিতে জানে।বাংলালিংকতো বহুত চিল্লাইছে কিন্তু গ্রামিনের কিছুই করতে পারিনাই।যখন বাংলালিংক মার্কেটে আসে তখন গ্রামিনের গ্রা্হক ছিল প্রায় ৫০ লাখ আর এখন প্রায় ২কোটি ৩০ লাখ মানে বাংলালিংক থাকা অব্হায় গ্রাহক বেড়েছে ১ কোটি আশি লাখ ।আর বাংলালিংকের বর্তমান গ্রাহক ১ কোটি ২০ লাখ মানে একই সময়ে যদি যাত্তা ধরা হয় তাহলে গ্রামীন ৬০ লাখ বেশি গ্রাহক পেয়েছৈ।বুঝা গেছে ব্যাপারটা।
এয়ারটেলের অফিসিয়াল ফেইসবুক থেকে পাওয়া খবর
The company also announced a plan to invest Tk 2,100 crore ($300 million) initially, which will increase to Tk 7,000 crore ($1 billion) later.

গ্রামীনফোনের সিইও এখনি ভয়ে আবোল তাবোল বলা শুরু করছে । এয়ারটেল আসলে তো এর ডায়রিয়া শুরু হয়ে যাবে । 
http://gurumia.com/tag/bharti-airtel/
What do you think of Bharti Airtel’s entry into Bangladesh’s telecom market?
We welcome competition. My fear is Bharti will attack the market on the price-front and send tariffs plunging as the company is too focused on grabbing market share. It may resort to this move regardless of how much it costs. It (Bharti) did this in Sri Lanka.That is good for subscribers, but not for the sector.Tariffs in Bangladesh are already the lowest in the world. All other factors have remained the same so tariffs cannot come down anymore. Grameenphone is the only operator in Bangladesh that is profitable so far. If tariffs fall further, it will have a big impact on the profitability of other operators.
সর্বশেষ সম্পাদনা করেছেন Rabbi (05-03-2010 14:10)

^^ পরেরবার খেয়াল রাখব ।

গ্রামীনের নিয়মই এটা। তারা সবসময় প্রফিটের চিন্তা করে, সাবসক্রাইবাররা তো তাদের কর্মচারী। 
প্রত্যন্ত এলাকার মুঠোফোনের বাজার ধরাই ভারতী এয়ারটেলের লক্ষ্য
তারিখ: ১৫-০৩-২০১০
গত ১২ জানুয়ারি দিল্লিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ধাবি গ্রুপের ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে ভারতের প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল। বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মুঠোফোনের বাজার ধরাই ভারতী এয়ারটেলের মূল লক্ষ্য। ওয়ারিদ-ভারতী এয়ারটেলের বাংলাদেশের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট প্রথম আলোকে গত বৃহস্পতিবার এ কথা বলেন। ঢাকায় ওয়ারিদের প্রধান কার্যালয়ে সাক্ষাত্কারটি নিয়েছেন অনিকা ফারজানা।
বাংলাদেশে কেমন লাগছে?
ভালো লাগছে। বাংলাদেশের মুঠোফোনের বাজার খুবই প্রতিশ্রুতিশীল।
বাংলাদেশে অধিগ্রহণের জন্য ওয়ারিদকে কেন পছন্দ করলেন?
ভারতী এয়ারটেল বিশ্বব্যাপী দ্রুত টেলিযোগাযোগ খাতে ব্যবসা সম্প্রসারণ করতে চায়। গত বছর শ্রীলঙ্কার পর সম্প্রতি বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করেছে ভারতীয় এ প্রতিষ্ঠানটি। ওয়ারিদের উন্নত নেটওয়ার্ক-অবকাঠামোগত সুবিধা আর বাংলাদেশের গ্রামীণ বাজার, দুটোই টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণের জন্য যথেষ্ট বলে এয়ারটেল বিশ্বাস করে।
বাংলাদেশে ভারতী এয়ারটেলের আগমনে বাজারে আবারও মূল্য প্রতিযোগিতা (প্রাইস ওয়ার) শুরু হবে বলে আশঙ্কা করছেন অন্যরা। আপনি কী মনে করছেন?
যেকোনো শুভ কাজে প্রতিযোগিতা ভালো লক্ষণ। প্রাইস ওয়ার নিয়ে ভীত হওয়ার কিছু নেই। এতে করে গ্রাহকেরা লাভবান হবেন। কতটা কম মূল্যে দিতে পারব, সেটা জানি না, তবে এয়ারটেল সবচেয়ে ভালো সেবা দেবে, সে প্রতিশ্রুতি দিতে পারি।
প্রাথমিকভাবে বিনিয়োগ করা ৩০০ মিলিয়ন ডলার কোন খাতে ব্যবহার করা হচ্ছে?
বিনিয়োগের অর্থ দিয়ে ওয়ারিদের নেটওয়ার্ক সম্প্রসারণ, পুনঃস্থাপন ও বিটিএসের (বেজ ট্রান্সসিভার স্টেশন) সংযোগক্ষমতা বাড়ানো হবে। এ ছাড়া নতুন পণ্য ও সেবার জন্য গবেষণাসহ অন্যান্য খাতে সব মিলিয়ে ওয়ারিদ উদ্ধারে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ভারতী এয়ারটেল।
দেশের অন্য মোবাইল অপারেটরদের সঙ্গে পাল্লা দিতে কী চিন্তা করছেন?
ভারতী এয়ারটেল সম্পূর্ণ নতুন ধরনের সেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস) প্রচলন করবে। যেমন, কৃষকদের সুবিধার্থে ফসল-তথ্য, কৃষি-তথ্য বা আবহাওয়া-তথ্য প্রচলন। আশা করছি, ভালো নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে উন্নত ভয়েস সেবার পাশাপাশি এসব ভ্যালু অ্যাডেড সার্ভিস খুব দ্রুত ওয়ারিদের গ্রাহকসংখ্যা বাড়িয়ে দেবে।
অন্যরাও তো এ ধরনের সেবায় রয়েছে। এয়ারটেল এ ক্ষেত্রে নতুন কী দেবে?
বাংলাদেশে মোট জনসংখ্যার মাত্র ৩২ শতাংশ মুঠোফোন ব্যবহার করে। এদের অধিকাংশই শহুরে। গ্রামীণ জনসংখ্যার একটি বিরাট অংশ এখনো মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে। কম দামে ভালো ও উন্নত মানের সেবা দিতে পারলে তাদের সবাইকে ভারতী এয়ারটেলের গ্রাহক হিসেবে পাওয়া যাবে বলে আশা করছি। এ ছাড়া ভিন্ন নতুন ধরনের কার্যকর সেবা দেওয়ার জন্য ভারতীয় প্রধান কার্যালয়ে একটি বিশেষ দল দিনরাত কাজ করছে।
বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার কোনো পরিকল্পনা আছে কি?
এয়ারটেল প্রথম থেকেই ভারতের শেয়ারবাজারে তালিকাভুক্ত। বাংলাদেশে আমরা মাত্র এলাম। বাজারে তালিকাভুক্ত হব বা কবে নাগাদ হব, তা এখন বলতে পারছি না। একটু অবস্থা বুঝে নিই। এ ছাড়া বাংলাদেশে কেবল একটি অপারেটর শেয়ারবাজারে তালিকাভুক্ত। অন্যগুলোর যেখানে খবর নেই, সেখানে এয়ারটেলের পক্ষে এ ধরনের প্রতিশ্রুতি এখনই দেওয়া সম্ভব নয়। আর ওয়ারিদের বর্তমান গ্রাহক মাত্র ৩.০১ মিলিয়ন। গ্রাহকসংখ্যা বাড়লেই বিষয়টি বোর্ড ভেবে দেখবে।
নিয়ন্ত্রণকারী কমিশনের ভূমিকা সম্পর্কে এয়ারটেল কী ভাবছে?
বাংলাদেশের সরকার বিদেশি বিনিয়োগের প্রতি আরও একটু আন্তরিক হলেই মূলত কোনো সমস্যা থাকে না। নিয়ন্ত্রণকারী কমিশনকে খেয়াল রাখতে হবে, যেন সব অপারেটরের ক্ষেত্রে, ‘সবার জন্য সমান সুযোগ’ বজায় থাকে।
ভারতী-এয়ারটেলও কি ওয়ারিদের বর্তমান লোগো পরিবর্তন করবে?
এ বছরের মধ্যেই ওয়ারিদের লোগোতে পরিবর্তন আসবে। এ সময়ের মধ্যে পুরোদস্তুর কার্যক্রমও শুরু হবে।
টেলিযোগাযোগ খাতের উন্নয়নে সরকারের কী করা উচিত?
বিদেশি বিনিয়োগকারীদের জন্য উত্সাহব্যঞ্জক পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ করে উচ্চ কর ও সিম ট্যাক্স টেলিযোগাযোগ খাতের উন্নয়নের পথে বাধা। ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের বাস্তবায়নের জন্যই সিম ট্যাক্স উঠিয়ে নেওয়াটা জরুরি। প্রতিষ্ঠানগুলো সব সময় সংযোগপ্রতি ভর্তুকি দেবে না। তখন ভুক্তভোগী হবে নিম্ন আয়ের মানুষ। আর গ্রামীণ এলাকায় টেলি-ঘনত্ব না বাড়লে কখনোই ডিজিটাল বাংলাদেশ হবে না। শুধু সিম ট্যাক্স কমালেই আগামী পাঁচ বছরে দেশের টেলি-ঘনত্ব ৭০ শতাংশ বাড়ানো সম্ভব বলেই মনে করি।
ভয়েসের পাশাপাশি ডাটা নিয়ে এয়ারটেলের ভাবনা কী?
ওয়ারিদের নেটওয়ার্ক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিশ্বস্বীকৃত দ্রুত ডাটা পরিবহনের প্রযুক্তি থ্রিজির (তৃতীয় প্রজন্মের প্রযুক্তি) জন্য অবকাঠামোগত সংস্কার করা হচ্ছে। সরকার থ্রিজি লাইসেন্স দিলেই যেন গ্রাহকের হাতে ইন্টারনেট পৌঁছে দিতে পারি, সেভাবে প্রস্তুত হচ্ছি।
http://www.prothom-alo.com/detail/date/ news/48944
আরেকটি রিপোর্ট
http://www.thedailystar.net/newDesign/n nid=130093
সর্বশেষ সম্পাদনা করেছেন Rabbi (15-03-2010 09:25)

Airtel zindabad!!!! ![]()
ধন্যবাদ ভাই।
সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (15-03-2010 19:09)
শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট
লিখেছেন শামস
লিখেছেন Mamun99
লিখেছেন kobiabdul
লিখেছেন জুয়েল