নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে? (পাতা ১) - লিনাক্স - অপারেটিং সিস্টেম - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৮ ]

টপিকঃ নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

বাংলাদেশে উবুন্টু বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়,লিনাক্সের অন্যান্য ভার্সন থেকে।
কিন্তু নেট না থাকলে সাধারনত উবুন্টুর সাপোর্টিং সফটওয়্যার ইন্সটল করা যায় না। আমার অনেক বন্ধু লিনাক্স ব্যবহার করতে আগ্রহী হলেও নেট না থাকার কারনে তা ব্যবহার করছেনা।
আমি তাদেরকে কিভাবে উবুন্টুর সাপোর্টিং সফটওয়্যারগুলো জোগাড় করে দিতে পারব?
পরামর্শ দিলে উপকৃত হব।

ধন্যবাদ সবাইকে।

________________________________
Everybody Deserve Second Chance

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

এখানে উবুন্টু চলার জন্য যা যা লাগে, সব পাবেন। ডাউনলোড করে রেখে দিন, সবসময় কাজে লাগবে।

অলি বারবার ফিরে আসে
অলি বারবার ফিরে যায়
তবেতো ফুল বিকাশে

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

আপনাকে অনেক ধন্যবাদ।

________________________________
Everybody Deserve Second Chance

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

যদি আপনার নেট কানেক্সন ভালো হয় তবে আপনি রিপজটরী ডি ভি ডি  সংগ্রহ করে পরে কাজে লাগাতে পারেন।

http://ovroniil.files.wordpress.com/2010/01/ubuntu003.png

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

আপনি যদি কোডেক ও অন্যান্য ছোটখাট জিনিস (যেমন ফ্ল্যাশ প্লেয়ার) চান তাহলে শুকসারির দেয়া লিংক কাজে লাগবে। তবে খুব ভালো হয় উবুন্টু'র বদলে মিন্ট ব্যবহার করলে, মিন্টে এগুলো আলাদা ইণ্সটল করা লাগেনা সব দেয়াই থাকে, তাছাড়া মিন্ট দেখতে অণেকটা উইন্ডজের মত, তাই যারা নতুন উইন্ডোজ থেকে লিনাক্সে আসে তাদের জন্য ব্যবহার করা সুবিধাজনক।

আর যদি সব সফটওয়ার চান তাহলে উবুন্টুর পুরো রিপো নামিয়ে ফেলুন। তবে সাইজ অনেক বড়, এজন্য দ্রুত গতির ইন্টারনেট লাগবে। পাবেন নীচের লিংকে:
http://kambing.ui.ac.id/pub/ubuntu-repository/

একবার নামিয়ে ফেললে শুধু কপি করেই সবার সাথে শেয়ার করতে পারবেন, আর কোন সফটওয়ার ইন্সটল নিয়ে মাথা ঘামাতে হবেনা, সবই এটার মধ্যে আছে!

সর্বশেষ সম্পাদনা করেছেন কবির (10-02-2010 18:58)

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

ধন্যবাদ সবাইকে। ৩০/৪০ MB/s হলে চলবে? আমি আমার ভার্সিটি ল্যব হতে ডাউনলোড করতে পারব। ফাইলটির সাইজ কতটুকু জানালে উপকৃত হব।

________________________________
Everybody Deserve Second Chance

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

ভাই, ডাউনলোড করার পর অবশ্যই শেয়ার করতে হবে কিন্তু... big_smile

অলি বারবার ফিরে আসে
অলি বারবার ফিরে যায়
তবেতো ফুল বিকাশে

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

শুকসারি লিখেছেন:

ভাই, ডাউনলোড করার পর অবশ্যই শেয়ার করতে হবে কিন্তু... big_smile

আমাকেও দিতে হবে। ব্লান্ক ডিভিডি সাপ্লাই দিমুনে।
তবে ২ মাস পরে লুসিড আইতেছে। কয়েকদিন অপেক্ষা করে ওটা নামাতে পারেন।

__________________________________________________________
আমি উবুন্টু ব্যবহার করে শান্তিতে আছি। আপনি ???

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

জাহিদুল আলম লিখেছেন:

ধন্যবাদ সবাইকে। ৩০/৪০ MB/s হলে চলবে? আমি আমার ভার্সিটি ল্যব হতে ডাউনলোড করতে পারব। ফাইলটির সাইজ কতটুকু জানালে উপকৃত হব।

সম্পুর্ণ রিপু সম্ভবত ১৬ জিবির বেশী হবে। ৪ জি বি করে ৪ এর অধিক ফাইল।

http://ovroniil.files.wordpress.com/2010/01/ubuntu003.png

১০

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

জাহিদুল আলম লিখেছেন:

ফাইলটির সাইজ কতটুকু জানালে উপকৃত হব।

৩ জিবি করে ৭টা ডিভিডি। মানে ২৮ গিগাবাইট!

১১

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

কবির লিখেছেন:
জাহিদুল আলম লিখেছেন:

ফাইলটির সাইজ কতটুকু জানালে উপকৃত হব।

৩ জিবি করে ৭টা ডিভিডি। মানে ২৮ গিগাবাইট!

৩*৭=২১!!!
২৮ কেমন করে হল??? lol2

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

১২

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

ভুল হল। ৪ জিবি করে ৭টা ডিভিডি হবে...

১৩

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

দুঃখের সাথে জানাচ্ছি, অফলাইন রিপো নামিয়ে ব্যবহার করার আইডিয়াটি একটি খোঁড়া আইডিয়া। এই ২৮ গিগার মধ্যে ১গিগা ফাইলও একজন মাঝারি মানের ব্যবহারকারীর কস্মিনকালেও দরকার পড়বে না। আর বিশাল রিপোর প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন পরিবর্ধন হতেই থাকে। একে কয়েকটা ডিভিডিতে বন্দী করে রাখার চিন্তা করা বোকামি।

একজন সাধারণ ব্যবহারকারীর কাজে লাগে এমন কিছু সফটওয়্যার নিয়ে এককালে সিম্পল অ্যাডঅন নামে একটি অ্যাডঅন সিডি তৈরি করে ছিল সালাহউদ্দিন পাশা। সেটার সাইজও ২২০ মেগার বেশি ছিল না।

আপনি প্রথমে আপনার বন্ধুদের কি কি সফটওয়্যার প্রয়োজন সেটার একটা তালিকা তৈরি করুন এবং সেটা এখানে দিন। সেই অনুযায়ী আপনাকে ডিপেন্ডেসিসহ সফটওয়্যারগুলোর প্রয়োজন ফাইলগুলোর একটা লিস্ট দেয়া যাবে যেটা উইন্ডোজ থেকেও যেকোন ডাউনলোড ম্যানেজার দিয়ে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। তার সে ফাইলগুলো বন্ধুদের কম্পিউটারে নিয়ে ছোট্ট একটা কমান্ড দিলেই প্রয়োজনীয় সব সফটওয়্যারগুলো ইন্সটল হয়ে যাবে। অললাইনের জন্য এর চাইতে সহজ এবং কার্যকরী বুদ্ধি আপাতত আর নেই।

সর্বশেষ সম্পাদনা করেছেন উন্মাতাল_তারুণ্য (13-02-2010 05:37)

১৪

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

উন্মাতাল_তারুণ্য লিখেছেন:

দুঃখের সাথে জানাচ্ছি, অফলাইন রিপো নামিয়ে ব্যবহার করার আইডিয়াটি একটি খোঁড়া আইডিয়া। এই ২৮ গিগার মধ্যে ১গিগা ফাইলও একজন মাঝারি ..............................................................................................
কম্পিউটারে নিয়ে ছোট্ট একটা কমান্ড দিলেই প্রয়োজনীয় সব সফটওয়্যারগুলো ইন্সটল হয়ে যাবে। অললাইনের জন্য এর চাইতে সহজ এবং কার্যকরী বুদ্ধি আপাতত আর নেই।

তাইতো!!
আসলে হুজুগে বাংআলি। আমিও হুজুগে পঐরাগেছিলাম।
মোটামোটি ২ জিবি হলেই আসলে হয়। আমি কয়েকটা গেম ও সফট সহ লোকাল রেপো বানাইছিলাম ১.৫ জিবি।
আচ্ছে ডেবিয়ান এর মত উবুনটু এর ডিভিডি তে রিলিজ আছে তো তাইনা?
ঐটাতে তো মনে হয় অনেক সফট  পাওয়া যাবে।

__________________________________________________________
আমি উবুন্টু ব্যবহার করে শান্তিতে আছি। আপনি ???

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৫

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

আমার কাছে অ্যাপটন সিডি দিয়ে করা ব্যাকআপ আছে। কারো প্রয়োজনে দিতে পারি। বার্তা বা মুঠোফোনে যোগাযোগ করুন।

http://ovroniil.files.wordpress.com/2010/01/mint003.png http://ovroniil.files.wordpress.com/2010/01/mint004.png http://ovroniil.files.wordpress.com/2010/01/mint07.png

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

সারিম লিখেছেন:

আচ্ছে ডেবিয়ান এর মত উবুনটু এর ডিভিডি তে রিলিজ আছে তো তাইনা?
ঐটাতে তো মনে হয় অনেক সফট  পাওয়া যাবে।

এইটাও ভুল। উবুন্টুর সাইটেই পরিষ্কার করে লেখা আছে-

Don't be confused, even though DVDs can hold far more data than the typical Ubuntu CD, the main benefit of the DVD downloads is to get access to all of the available language packs. Most people will be fine with the standard CD installer. There are fewer download locations for the DVD images and this list is updated less frequently than for the CD images.

সূত্র: এইখানে দেখুন।

আমি দুনিয়ার অর্থ বুঝে লেখা পড়তে পারি মাত্র দুটো ভাষার। বাংলা আর ইংরেজি। আরো ৩০-৩২ টা ভাষা দিয়ে তো আমার দরকার নাই।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৭

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

আবার ও ধন্যবাদ সবাইকে। আমাদের এখন পরীক্ষা চলছে।পরীক্ষার পর আমার বন্ধুদের সাথে আলোচনা করে সফটওয়্যার গুলোর নাম দিব।

________________________________
Everybody Deserve Second Chance

১৮

Re: নেট ছাড়া উবুন্টুতে সফটওয়্যার ইন্সটল করে কিভাবে?

উন্মাতাল_তারুণ্য লিখেছেন:

দুঃখের সাথে জানাচ্ছি, অফলাইন রিপো নামিয়ে ব্যবহার করার আইডিয়াটি একটি খোঁড়া আইডিয়া। এই ২৮ গিগার মধ্যে ১গিগা ফাইলও একজন মাঝারি মানের ব্যবহারকারীর কস্মিনকালেও দরকার পড়বে না। আর বিশাল রিপোর প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন পরিবর্ধন হতেই থাকে। একে কয়েকটা ডিভিডিতে বন্দী করে রাখার চিন্তা করা বোকামি। ..............অললাইনের জন্য এর চাইতে সহজ এবং কার্যকরী বুদ্ধি আপাতত আর নেই।

একেবারেই ঠিক কথা। waiting

পোস্টঃ [ ১৮ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৩৩২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-07-2009 22:21 লিখেছেন অয়ন খান
  • উত্তর সমূহ
  • ১৬১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-12-2009 12:55 লিখেছেন দক্ষিণের-মাহবুব
  • উত্তর
  • ৪০১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-07-2008 01:26 লিখেছেন শামীম
  • উত্তর সমূহ
  • ৭০৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-03-2009 01:22 লিখেছেন স্বপ্নচারী
  • ১১ উত্তর সমূহ
  • ১০৫১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-02-2010 04:06 লিখেছেন জাহিদুল আলম

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: