RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই (পাতা ১) - লিনাক্স - অপারেটিং সিস্টেম - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ১৪ শ্রাবণ ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ১৬ ]

টপিকঃ RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

ইদানিং RED HAT LINUX ব্যাবহার করার জন্য মনে শখ জেগেছে।কিন্তু পুরপুরি RED HAT LINUX এ প্রথমেয় জেতে ভয় পাইতেছি। RED HAT কি উইন্ডোজ এর সাতে দুয়াল বুট করানো জায়।মানে উইন্ডোজ এর পাশাপাশি RED HAT। করা কি জায়।জানালে উপকৃত হব।ও আরাক টা কথা RED HAT এবং Ubuntu  মদ্ধে পার্থক্য কেমন।

সেই সব  শহীদদের দেই সালাম  যাদের জন্য আজ লিখতে পারছি  এই লাইনটি। তোমাদের আত্নার উপর শান্তি বর্ষিত হোক।

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

যতটুকু জানি রেডহ্যাট ডেস্কটপের জন্য না। এটা এন্টারপ্রাইজ মানে সার্ভারে বা ওয়র্কস্টেশনে ব্যবহার করা হয়। তারউপর এটা ফ্রি না, মানে টাকা দিয়ে কিনতে হবে। উবুন্টুর সাথে অনেক পার্থক্য হবার কথা (আমি রেডহ্যাট ব্যবহার করিনি), এতে rpm ব্যবহার করা হয়। বাকীগুলো অভিজ্ঞরা বলতে পারবেন। আপনি কি উবুন্টু বা মিন্ট ব্যবহার করেছেন?

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

suvro লিখেছেন:

ইদানিং RED HAT LINUX ব্যাবহার করার জন্য মনে শখ জেগেছে।কিন্তু পুরপুরি RED HAT LINUX এ প্রথমেয় জেতে ভয় পাইতেছি। RED HAT কি উইন্ডোজ এর সাতে দুয়াল বুট করানো জায়।মানে উইন্ডোজ এর পাশাপাশি RED HAT। করা কি জায়।জানালে উপকৃত হব।ও আরাক টা কথা RED HAT এবং Ubuntu  মদ্ধে পার্থক্য কেমন।

হ্যা। এখানে উবুন্তুর মত সবই করা যায়। ফেডোরা ব্যবহার করে থাকলে রেডহ্যাট আপনার ব্যবহার করা হয়ে গেছে বলতে পারেন।
তবে রেডহ্যাট লিনাক্স আলাদা।
আপনার জন্য উপদেশ হচ্ছে এই। "রেড হ্যাট ইন্সটল করতে গেলে আপনার কিছু সমই নষ্ট হবে"। আর কিছু না। হতাশ বিরক্ত হয়ে আর রেডহ্যাটের নাম মুখে আনবেন না।
রেডহ্যাট লিনাক্স ডেস্কটপের জন্য সর্বশেষ বেরিয়েছিল অনেক বছর আগে। তা হল ভারশন 9.0.
এরপর থেকে সকল রেডহ্যাট হয়ে গেছে রেডহ্যাট এন্টারপ্রাইজ।
Redhat Linux 9.0 এর পর থেকে ডেস্কটপোর জন্য Fedora Core তৈরী শুরু হয়েছে।
এখন তো ফেডোরার 12 ভারশন চলছে।
তাহলে বুঝতেই পারছেন Redhat Linux 9.0  কত পুরনো ভার্শন!
হালের উবুন্তু যতখানি ইউজার ফ্রেন্ডলি তার ১% ও রেডহ্যাটে পাবেন না।
১% একটু কম মনে হতে পারে যারা ইউজ করেছেন তাদের কাছে।
আসলে এখনকার উবুন্তু একজন মোটামুটি কম্পিউটার বকলমও ব্যবহার করতে পারে। কিন্তু এই একই ইউজার যদি রেডহ্যাট লিনাক্স ইউজ করে সে নির্ঘাৎ ল্যাপটপ ছুড়ে মারবে।

তবে হ্যা। যেহেতু এটা লিনাক্স। তাই উবুন্তুতে যা যা আছে তার সবই এখানে আনা সম্ভব। ভালই কষ্ট ("একটু কষ্ট" না) হবে। এই যা।

http://imgsign.com/26http://imgsign.com/32
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

রেডহ্যাট আপনি যদি সাধারণ কাজের(গান শোনা, মুভি দেখা ইত্যাদি) জন্য ব্যবহার করতে চান তবে আমি প্রথমেই আপনাকে না করব। কারণ এটা এই ধরণের কাজের জন্য না। এটা সার্ভারের কাজের জন্য তৈরি করা হয়েছে। ইন্সটল করার পর ঘন্টা ২-১ টিকতে পারেন কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। সার্ভার সংক্রান্ত কাজ না হলে উবুন্টু বা লিনাক্স মিন্ট ট্রাই করুন। আর সার্ভার সংক্রান্ত কাজ করতে চাইলে ফেডোরা বা সেন্টওস। কারণ রেডহ্যাট ফ্রি নয়(ওদের সাইটে গিয়ে দেখুন দাম কত আছে hehe)। আমি বর্তমানে সেন্টওস এর ডিভিডি নামাচ্ছি। সাইজ ৩.৭২ জিবি। ২৫% কমপ্লিট হয়েছে।

http://j.imagehost.org/0267/twitter_exc4.png

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

সাধারন কাজের জন্য যদি লিনাক্স ব্যবহার করতে চান তবে সেটা উবুন্টু বা মিন্ট দিয়েই শুরু করুন। এতে সমস্যায় পড়লে লোকজনের সাহায্য পাবেন বেশি (যেমনটা হয়ে থাকে উইন্ডোজের বেলায়)।

সার্ভারে দেখি কেবল সুসি, রেডহ্যাট, সেন্টওএস এসবের নাম শোনা যায়, উবুন্টু বা ডেবিয়ানের সার্ভার কেমন?

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

suvro লিখেছেন:

ইদানিং RED HAT LINUX ব্যাবহার করার জন্য মনে শখ জেগেছে

      শখ যখন হয়েছে তখন এটা ধরা যায় আপনি এইটার জন্য এক্টু কষ্ট করতেও রাজি আছেন।আপনি নিশ্চিন্তে শুরু করুন।আপনি এন্টারপ্রাইজ এডিশন(RHEL) ব্যবহার করতে পারেন।আর আপনি উইন্ডোজের সাথে রেডহ্যাট চালাতে পারবেন।

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

কবির লিখেছেন:

উবুন্টু বা ডেবিয়ানের সার্ভার কেমন?

উবুন্তু তেমন সুবিধার না। শোনা কথা।
তবে ডেবিয়ান খুবই ভাল। এটাও শোনা কথা। তবে আমার ধারণা কথাটা ভুল না।
ডেবিয়ানকে অনেককেই রক সলিড বলতে শোনা যায়।

http://imgsign.com/26http://imgsign.com/32
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

শিপলু লিখেছেন:
কবির লিখেছেন:

উবুন্টু বা ডেবিয়ানের সার্ভার কেমন?

উবুন্তু তেমন সুবিধার না। শোনা কথা।
তবে ডেবিয়ান খুবই ভাল। এটাও শোনা কথা। তবে আমার ধারণা কথাটা ভুল না।
ডেবিয়ানকে অনেককেই রক সলিড বলতে শোনা যায়।

তাহলে সারভার সন্মন্ধে ব্যাবহারিক জ্ঞান লাভের জন্য কনটা চালানো উচিৎ বলে মনে করেন।

সেই সব  শহীদদের দেই সালাম  যাদের জন্য আজ লিখতে পারছি  এই লাইনটি। তোমাদের আত্নার উপর শান্তি বর্ষিত হোক।

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

সেন্টওএস মনে হয় সবচেয়ে ভালো হবে।

http://ovroniil.files.wordpress.com/2010/01/ubuntu003.png

১০

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

এটা সম্পূর্ণ ব্যক্তিগত রুচির ব্যাপার। ডেবিয়ান আর রেডহ্যাটের মধ্যে কোনটা বাছাই করবেন, সেটা নির্ভর করে আপনার কাজের উপর। উবুন্তু সার্ভার হিসেবে খুবই ভাল এবং বর্তমানে বিভিন্ন ক্লাউড, ভিপিএস-এ লোকজন খুব নিশ্চিন্তেই উবুন্তু চালায়। একজন রেডহ্যাট গুরুর কাছে ডেবিয়ান খারাপ লাগতেই পারে, আবার ডেবিয়ান গুরুর কাছে রেডহ্যাটে সমস্যা হবেই।

আপনার কোনটা ভাল লাগবে সেটা আপনার নিজের উপর। আপনার নিজেকে চালিয়ে দেখতে হবে, কোনটা আপনার জন্য।

১১

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

স্বপ্নচারী লিখেছেন:

ডেবিয়ান আর রেডহ্যাটের মধ্যে কোনটা বাছাই করবেন, সেটা নির্ভর করে আপনার কাজের উপর। উবুন্তু সার্ভার হিসেবে খুবই ভাল এবং বর্তমানে বিভিন্ন ক্লাউড, ভিপিএস-এ লোকজন খুব নিশ্চিন্তেই উবুন্তু চালায়।

আপনার কোনটা ভাল লাগবে সেটা আপনার নিজের উপর। আপনার নিজেকে চালিয়ে দেখতে হবে, কোনটা আপনার জন্য।

এখন কার চাহিদা অনুসারে কোনটা সময় উপযোগি বলে আপনি মনে করেন।আপনার কাছে থেকে উপদেশ কামনা করছি।

সেই সব  শহীদদের দেই সালাম  যাদের জন্য আজ লিখতে পারছি  এই লাইনটি। তোমাদের আত্নার উপর শান্তি বর্ষিত হোক।

১২

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

আপনি যেটা শেখার জন্য কাছের লোকজনের সাহায্য পাবেন, সেটি দিয়েই শুরু করুন।

১৩

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

suvro লিখেছেন:

তাহলে সারভার সন্মন্ধে ব্যাবহারিক জ্ঞান লাভের জন্য কনটা চালানো উচিৎ বলে মনে করেন।

জ্ঞান লাভের জন্য গুগল করে আর্টিকেল পড়া উচিৎ।
যেকোন লিনাক্স ব্যবহার করলেই হবে। আসলে আপনাকে কনসোল ইউজ করা জানতে হবে। কারণ সার্ভারে কোন গ্রাফিকাল ইন্টারফেস নেই। সব লিনাক্সেই কনসোল আছে। নিজ গরজে যদি ইউজ করেন তাহলে আপনার লাভ হবে।
উবুন্তুতে সমস্যা হল এই, সব কাজই গ্রাফিকাল ইন্টারফেস দিয়ে করা যায়। তাই কনসোল কখনই খুলতে হয় না। আর শেখাও হয় না। তবে যার শেখার দরকার সে নিশ্চয়ই কনসোল খুলে কাজ করবে। তাই না?

http://imgsign.com/26http://imgsign.com/32
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৪

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

@suvro
ইনষ্টল আর কনফিগারে তোমাকে সাহায্য করতে পারি, যদি তুমি ঢাকায় থাকো।

http://ovroniil.files.wordpress.com/2010/01/mint003.png http://ovroniil.files.wordpress.com/2010/01/mint004.png http://i.imgur.com/Oatp9.jpg

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

শিপলু লিখেছেন:
suvro লিখেছেন:

তাহলে সারভার সন্মন্ধে ব্যাবহারিক জ্ঞান লাভের জন্য কনটা চালানো উচিৎ বলে মনে করেন।

জ্ঞান লাভের জন্য গুগল করে আর্টিকেল পড়া উচিৎ।
যেকোন লিনাক্স ব্যবহার করলেই হবে। আসলে আপনাকে কনসোল ইউজ করা জানতে হবে। কারণ সার্ভারে কোন গ্রাফিকাল ইন্টারফেস নেই। সব লিনাক্সেই কনসোল আছে। নিজ গরজে যদি ইউজ করেন তাহলে আপনার লাভ হবে।
উবুন্তুতে সমস্যা হল এই, সব কাজই গ্রাফিকাল ইন্টারফেস দিয়ে করা যায়। তাই কনসোল কখনই খুলতে হয় না। আর শেখাও হয় না। তবে যার শেখার দরকার সে নিশ্চয়ই কনসোল খুলে কাজ করবে। তাই না?

আপনাকে ওশেষ ওশেষ ধন্যবাদ

সেই সব  শহীদদের দেই সালাম  যাদের জন্য আজ লিখতে পারছি  এই লাইনটি। তোমাদের আত্নার উপর শান্তি বর্ষিত হোক।

১৬

Re: RED HAT LINUX ইন্সটল এর বেপারে সাহায্য চাই

রিং লিখেছেন:

@suvro
ইনষ্টল আর কনফিগারে তোমাকে সাহায্য করতে পারি, যদি তুমি ঢাকায় থাকো।

আপনারা আছেন বলেয় তো লিনাক্স থেকে এই লাইন টা লেখতে পারতেছি।সমস্যয় পরলে ওবশ্যয়   জানাবো smile smile

সর্বশেষ সম্পাদনা করেছেন suvro (14-02-2010 21:30)

সেই সব  শহীদদের দেই সালাম  যাদের জন্য আজ লিখতে পারছি  এই লাইনটি। তোমাদের আত্নার উপর শান্তি বর্ষিত হোক।

পোস্টঃ [ ১৬ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise with Us

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ২৪৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-03-2010 15:20 লিখেছেন johnny_eee
  • উত্তর সমূহ
  • ৭০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-06-2010 13:49 লিখেছেন মাহীর
  • উত্তর সমূহ
  • ১৫১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-06-2010 06:49 লিখেছেন অয়ন খান
  • উত্তর সমূহ
  • ২২১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-04-2010 13:04 লিখেছেন shahan
  • উত্তর সমূহ
  • ৯০৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-07-2008 10:51 লিখেছেন আলম

X

Currently installed 14 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: