টপিকঃ কেমন লাগে
১। ঢাকার রাস্তায় উঠলেন বাসে, যাবেন জরুরি কাজে। বাসে উঠে বসে তো বসেই রইলেন ৪০ মিনিট কোন মতে সহ্য করে না হয় বসে রইলেন তারপর আর নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না । মেজাজ মর্জি খুব হট বাস থেকে নেমে হেটে যাবেন সিধান্ত নিলেন । বাস থেকে নেমে ৩ কদম দিতে না দিতে দেখলেন জ্যম ছেড়ে সব গাড়ি আপনার সামনে দিয়া হাই স্পিডে সামনে চলে গেল ...কেমন লাগবে তখন।
...ভাল লাগবে...যখন দেখবেন কিছু দূর সামনে যাওয়ার পর আবার জ্যমে পড়ছে।
২। হঠাৎ রাস্তার চলতে চলতে দেখা হয়ে গেল আপনার পরিচিত কিন্তু অনেক দিন তার সাথে কোন যোগাযোগ নাই একজন সুন্দর রুপসী ললনা। আপনি তাকেই দেখেই ব্যকুল আকুল ও দুকুল ও হয়ে গেলেন। সব কাজে ফেলে দিয়ে তাকে সময় দিতে ব্যস্ত হয়ে পড়লেন , তাকে নিয়ে শুরুতেই খাওয়া দাওয়া পাঠ শুরু করলেন কিন্তু শেষে বিল দিতে গিয়ে দেখলেন পরিমান মত টংকা নেই... কেমন লাগবে তখন।
...ভাল লাগবে...আপনি পকেটে হাত দিতে না দিতে দেখলেন রুপসী ললনা বিল পে করে দিচ্ছে ।
৩। সারা রাত জেগে অংক কষলেন খাওয়া দাওয়ার ব্যাপারে কোন খেয়াল নেই। শুধু অংক আর অংক । যাক প্রস্তুতি পাশ করার মতই। সকালে মুরুব্বিদের দোয়া নিয়া গেলেন কদমবুচি ও করলেন। পরীক্ষার হলে গিয়া বন্ধুদের কাছ থেকে শুনলেন আজ অংক না কৃষি পরীক্ষা... কেমন লাগে তখন।
...ভাল লাগবে... হঠাৎ ঘোষনা হল অনিবার্য কারন বসত আজকের পরীক্ষা স্থগিত করা হল ।
৪। খুব সস্তায় সিম্বিয়ান মোবাইল সেট কিনলেন। সবার কাছে ভাল বাহ বাহ পাচ্ছেন। সব দিকে আপনার সুনাম বাড়তে লাগল আপনি অতি বুদ্ধিমান। তিন দিন যাওয়ার পর দেখলেন আপনার এত সুনাম কুড়ানো মোবাইল এক সকালে আর ঘুম থেকে উঠছেইনা... কেমন লাগে তখন।
...ভাল লাগবে... মোবাইল সেটের বক্স খুলে দেখলেন এখনও ৫ মাসের রিপ্লেসম্যন্ট গ্যরান্টি আছে।
৫। এখন কপি পেষ্টের যুগ। বিদেশী ফোরামের পোষ্ট বাংলাতে লিখে অনেকেই অনেক সন্মান নিচ্ছেন আবার অনেকেই উল্টো টাই চালাচ্ছেন এমন পরিস্থিতি আপনার মাথায় কোন আইডিয়া আসছে না। বহুত গবেষনা করে একটা পোষ্ট করলেন নাম করা একটা ব্লগে/ফোরামে। কিন্তু দেখলেন কোন পাত্তাই পেলেন না। কোন সন্মান ও পেলেন না উলটো আরো ঝাড়ি খেলেন আর যারা ঝাড়ি দিতে পারলেন তার পুরা অফটপিকে আপনাকে তিক্ত করে তুলল... কেমন লাগে তখন।
...ভাল লাগবে...২ দিন যাবার পর দেখলেন ব্লগের/ফোরামের মুরুব্বিরা এসে সব কিছু পর্যবেক্ষন করে বোর্ড মিটিং করে সিধান্ত নিলেন যারা ঝাড়ি দিয়েছিলে তাদের কে ২ টা মাইনাস ও ১ সাপ্তাহ ব্যন এবং যারা অফটপিক করল তাদের একটা মাইনাস ও ৩.৫ দিন ব্যন করা হল এবং লেখক কে সবার কাছ থেকে টাকা তুলে একটা ১৬ ইঞ্চি এল সি ডি মনিটর কিনে দিল যেন আরো ভাল ভাল আইডিয়া আসে তার মাথায় এবং সবাই কে কিছুটা হলেও নির্মল আনন্দ দিতে পারে।


লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত