টপিকঃ পেনড্রাইভ সাজান মনের মত আর ভাইরাস ধরুন
আমার টিপসগুলো সবার জানা।তাই + পাওয়ার সম্ভাবনা খুব কম।তারপরও লেখছি।কারণ লেখাটা ভিন্ন উদ্দেশ্য আর তা পড়লেই বুঝতে পারবেন।নিশ্চয় মজা পাবেন।
আইকন তৈরিঃ
১।৭২রেজুলেশন ৪৮x৪৮ সাইজের ico বা bmp ফরমেটের ১টি ছবি নিন।(ico হলে ছবির মানগুলো ঠিক রাখুন আর bmp হলে মান বদলানো যাবে।তবে উল্লেখিত মানগুলো আদর্শমান।)
২। Notepad খুলে নিম্মের লাইনদুটো ঐভাবেই লেখুন বা আমার মত অলসেরা কপি করুন আর Autorun.inf নামে সেভ করুন যেকোন জায়গায়।(ভয় করার কিছু নেই,এটি ভাইরাস না।)
[Autorun]
icon= picture.ico
১ নং এ তৈরি করা ছবির নামটা picture.ico এর জায়গায় লেখুন।এখানে picture হল আপনার ছবির নাম আর .ico হল এক্সটেনশন।এবার ফাইল দুটোকে আপনার পেনড্রাইভে পেষ্ট করুন।
বেকগ্রাউন্ড:
১।আপনার মনিটরের সমান বা তার বড় সাইজের পছন্দমত jpg ফরমেটের ১টা ছবি নিন।
২।তারপর Notepad খুলে নিম্মের লেখাগুলো কপি পেষ্ট করুন এবং Desktop.ini নামে সেভ করুন।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD
706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=picture.jpg
IconArea_Text=0x00FFC0CB
এখানে picture হল আপনার ছবির নাম আর .jpg হল এক্সটেনশন এবং FFC0CB (লাল)হল আপনার ফোল্ডারের টেক্সট কালার।আপনার ছবির সাথে মিলিয়ে পছন্দমত রং আপনি দিতে পারেন।ছবির নামটাও ইচ্ছেমত দিতে পারেন।তবে এক্সটেনশন হতে হবে .jpg।আপনাদের জন্য কিছু রং এর নাম কোডসহ দিলাম।
কালো 000000,সাগর-নীল 000080,ঘন বেগুনী 00008B,কালচে নীল 000099,মধ্যম নীল 0000CD,নীল 0000FF,রয়াল ব্লু 4169E1,মেজেন্ডা FF00FF,বেগুনী EE82EE,আসমানী 87CEEB,হালকা নীল ADD8E6,সিয়ন 00FFFF,মেরুন 800000,বাদামী A52A2A,গাঢ় সবুজ 006600,ঈষৎ গাঢ় সবুজ,008000জলপাই,808000,চকলেট D269IE,লাল FF0000,টমেটো FF6347,ঘন কমলা FF8C00,কমলা FFA500,সোনালী FFD700,সবুজ/লাইম 00FF00,হলুদ FFFF00,খাকী F0E68C,হালকা সবুজ 90EE90,তামা D2B48C,ধুসর 808080,ঘন গোলাপী FF1493,গাঢ় ধুসর A9A9A9,গোলাপী FFC0CB,হালকা ধুসর D3D3D3,আইভরি FFFFF0,ধুম্রশুভ্র F5F5F5,তুষারশুভ্র FFFAFA,সাদা FFFFFF ।
এবার ফাইল দুটোকে আপনার পেনড্রাইভে পেষ্ট করুন।
হিডেনঃ
চারটা ফাইল আপনার পেনড্রাইভে পেষ্ট করার পর ডস প্রম্ট এ যান।লেখুন j: এবং এন্টার চাপুন।এখানে j এর জায়গায় আপনার পেনড্রাইভের ড্রাইভ নেম দিন।কমান্ডটি দেওয়ার ফলে আপনি আপনার পেনড্রাইভে ঢুকলেন।এবার নিম্মের কমান্ডটি লেখে এন্টার চাপুন।
Attrib +s +h *.*
কাজ শেষ।
১ম কাজটা দ্বারা পেনড্রাইভ পিসি দিলে আপনি আপনার পছন্দের আইকনটি ড্রাইভে দেখতে পাবেন।যদি কখনো দেখেন ওই আইকনটা নেই তাহলে নিশ্চত হতে পারেন আপনার পেনড্রাইভে জঙ্গি ঢুকেছে।এতে আপনার তৈরি করা Autorun.inf ফাইলটি এখন আর আপনার নেই।জঙ্গিদের দখলে চলে গেছে।তাই জঙ্গি মুচে ফেলে এটি আবার তৈরি করতে হবে।এভাবে চালিয়ে যান।পেনড্রাইভ ভাইরাস সম্পর্কে জানতে হলে নিম্মের স্বাক্ষরের পেনড্রাইভ ভাইরাস লিংকটি পড়তে পারেন।
২য় কাজটি দ্বারা আপনি আপনার পেনড্রাইভের বেকগ্রাউন্ড হিসেবে ছবিটা দেখতে পাবেন।
৩য় কাজটি দ্বারা আপনার ফাইলগুলো সিস্টেম ফাইলের মত হিডেন হয়ে যাবে।ফলে সাধারণ উপায়ে শো করে ফাইলগুলো আর দেখা যাবেনা।এমনকি অনভিজ্ঞ কেউ ফাইলগুলো দেখবেনা।আর হ্যাঁ কমান্ডটি দেওয়ার আগে আপনার পেনড্রাইভে ঐ চারটা ফাইল ছাড়া অন্য ফাইল রাখবেন না।তাহলে ওগুলোও হিডেন হয়ে যাবে।
ইচ্ছে করলে ডিজাইন করার জন্য হার্ডডিস্কের যে কোন ড্রাইভ বা ফোল্ডারেও ফাইলগুলো পেষ্ট করতে পারেন।এতে আইকন আর বেকগ্রাউন্ডের সুবিধাগুলো পাবেন।
রং এর কোডগুলোর জন্য পলাশ ভাইয়ের কাছে কৃতজ্ঞ।
সর্বশেষ সম্পাদনা করেছেন Kamrul08 (09-02-2010 21:44)


লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

