অনলাইন ব্যাকআপ (পাতা ১) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৯ ]

টপিকঃ অনলাইন ব্যাকআপ

প্রজন্ম ফোরামসহ আমার বিভিন্ন সাইটের ব্যাকআপগুলো একটি নিরাপদ জায়গায় রাখতে চাই। সম্ভবত এ জন্য অ্যামাজন এস৩ সার্ভিসটি উপযুক্ত। কিন্তু পেপাল দিয়ে পে করা যায় (ক্রেডিট কার্ড ছাড়া) এমন কোন সার্ভিস খুজছি।

কারও জানা থাকলে অনুগ্রহ করে শেয়ার করুন।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: অনলাইন ব্যাকআপ

পয়সা খরচ করার দরকার কি? আমি একটি (বা একাধিক হলে আরো ভালো) কমদামী ভিপিএস (২-৩ ডলার) নিয়ে ওটাকেই ব্যাকআপ সার্ভার হিসাবে ব্যবহার করি - rsync কমান্ডটি খুবই কাজে আসবে।

এছাড়া ডেস্কটপের ক্লাউড ব্যাকাপের জন্য এই সার্ভিসগুলো ব্যবহার করি (আরো ১৫-২০টা সার্ভিস আছে, কিন্তু এই ৩টাই সবচাইতে কাজের):
https://www.sugarsync.com/
http://mozy.com/
https://www.dropbox.com/

এগুলোর বেসিক প্ল্যান ফ্রী - ২ গিগা জায়গা পাওয়া যায় (আমার জন্য যথেষ্ট)। তবে সমস্যা হলো কম্পিউটারের সংখ্যা লিমিটেড - একসাথে ২/৩টার বেশি পিসিতে সিংক্রোনাইজ করা যায় না।

তবে এই সার্ভিসগুলো সরাসরি সার্ভার (কমান্ড লাইন) থেকে চালাতে পারবেন বলে মনে হয় না (কোনো এপিআই জাতীয় কিছু আছে বলে দেখি নাই)। এদের ক্লায়েন্ট সফটওয়্যারগুলো ডেস্কটপের জন্য। ব্যাকআপ ফাইলগুলো ডেস্কটপে একটি নির্দিষ্ট ফোল্ডারে ডাউনলোড করতে হবে প্রতিবার।

এছাড়া আমি জিমেইল-ও ব্যবহার করতাম। পিএইচপি মেইলার দিয়ে ব্যাকাপ ফাইলগুলো জিমেইলে পাঠিয়ে দিতাম (ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন আছে ডেটাবেজ ব্যাকআপের - ওটা দেখতে পারেন)।

আর যদি সার্ভারের জন্য প্রফেশনাল, সিরিয়াস মানের ব্যাকআপ চান তাহলে এ্যামাযন-এর বদলে R1Soft-এর CDP (Continuous Data Protection) ওয়ালা ভিপিএস ভাড়া নেন। ভিপিএসগুলো শস্তায়ই পাওয়া যায় - ৫/৬ ডলার থেকে শুরু হয়। যেকোনো হোস্টিং ফোরামে ব্যাকআপ ভিপিএস/স্টোরেজ ভিপিএস সার্চ করলেই পাবেন। অথবা আপনি নিজেই হোস্টিং সেটাপ করতে পারেন

Re: অনলাইন ব্যাকআপ

শুধু ব্যাকআপ রাখতে চাইলে ড্রপবক্স, উবুন্তু ওয়ান, মোজি ব্যবহারই যথেষ্ট। এগুলো ব্যবহারের প্রধান সুবিধা হচ্ছে, সরাসরি ডেস্কটপের সাথে সিঙ্ক থাকে। আপলোড-ডাউনলোডের ঝামেলা নাই।

Re: অনলাইন ব্যাকআপ

আপনারা যেগুলো বলেছেন সেগুলো সম্ভবত সবই ডেক্সটপের জন্য। মোজি'টা নিশ্চিতভাবেই ডেক্সটপের জন্য। ওটা দেখেছিলাম। কিন্তু আমি তো আমার সাইটের ব্যাকআপ রাখব। যেমন, প্রতিদিন প্রজন্ম ফোরামের ডেটা ব্যাকআপ নেব। আরসিঙ্ক/এসসিপি দিয়ে ডেটা ট্রান্সফার করব।

জিমেইলে রাখাটা কতটা নিরাপদ? মানে টার্মস অব সার্ভিস এর দিক থেকে?

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: অনলাইন ব্যাকআপ

জিমেইলে ফাইল রাখা গুগল-সাপোর্টেড না। তাই সেখানে গুরুত্বপূর্ণ ডাটা রাখা উচিত না। কেননা যেসব থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহার করে জিমেইলে ডাটা রাখা হয়, সেগুলো অহরহ আউটডেট হয়ে যায়। জিমেইল ঘনঘন এপিআই বদলায়।

তবে গুগল ডকসে ফ্রি ডাটা রাখা যাবে। গুগলের নিজস্ব এপিআই আছে এর জন্য। রেডিমেড সফটওয়্যার আছে কিনা জানি না।

Re: অনলাইন ব্যাকআপ

৮জিমেইল মোটামুটি নিরাপদ। ইদানীং অবশ্য বেশ কয়েকবার আউটেজ হয়েছে - তবে এটা খুব বেশি সমস্যা না।

জিমেইলের কোনো এপিআই আছে কিনা জানিনা - সম্ভবত: নেই (যতদূর জানি gmail drive-এর মত সফটওয়্যারগুলোও ব্যাকগ্রাউন্ডে IMAP/ওয়েবমেইল ব্যবহার করে)। আমি এসএমটিপি দিয়ে ইমেইল এ্যাটাচমেন্ট হিসাবে ব্যাকআপগুলো পাঠাতাম।

এ সংক্রান্ত পুরণো একটি থ্রেড: http://forum.projanmo.com/topic10438.html

আর সিকিউরিটির ব্যাপার মূলত: নির্ভর করছে ব্যবহারকারীর উপর - কয়েকমাস আগে টুইটার টীমের গুগল ডক্স এ্যাকাউন্ট হ্যাক করে অনেক ডকুমেন্ট চুরি করেছিলো কেউ একজন। দোষটা গুগলের না, টুইটার টীমের কোনো একজন ইউজারই দায়ী - ঐ ব্যাটা উইক পাসওয়ার্ড দিয়ে রেখেছিলো।

Re: অনলাইন ব্যাকআপ

জিমেইল ব্যবহারে আরও সমস্যা আছে। কারণ ফাইলসাইজ সম্ভবত ২০মেগা সর্বোচ্চ। কিন্তু আমার সাইটের ব্যাকআপ তো এর চেয়েও বড়। এছাড়াও ইনক্রিমেন্টাল ব্যাকআপেরও কোন সুযোগ নেই।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: অনলাইন ব্যাকআপ

জিমেইলের এ্যাটাচমেন্ট সাইজ এখন ২৫ মেগা - কিছুদিন আগেই বাড়িয়েছে।

আপনি ঠিক কি কি জিনিস ব্যাকআপ করতে চান সেটা আগে ভালো করে ডিফাইন করে নিতে হবে।

ইনক্রিমেন্টাল ব্যাকআপ নেয়া হয় মূলত: রিলেটিভলি স্ট্যাটিক (বা infrequently modified) কন্টেন্ট-এর ক্ষেত্রে।

ফোরাম স্ক্রিপ্ট যদি ব্যাকআপ রাখতে চান তবে ইনক্রিমেন্টাল ব্যাকআপ করতে পারেন - তবে এটা যেহেতু খুব রেয়ারলী চেন্জ হবে, পিরিয়ডিকালী ফুল ব্যাকআপও রাখতে পারেন (বিশেষত: স্ক্রিপ্টে কোন অদলবদল করার পর)।

মাইসিক্ল ডেটাবেইজ আপনি ইনক্রিমেন্টাল ব্যাকআপ করতে পারবেন না - ডেটাবেইজ ডাম্পও ইনক্রিমেন্টালী ব্যাকআপ নিতে পারবেন না। অন্তত: প্রজন্মের ক্ষেত্রে এটা অসম্ভব - ফোরামে প্রায় প্রতি মিনিটে একাধিক নতুন পোস্ট যোগ হচ্ছে, পুরণো পোস্ট এডিট করা হচ্ছে - ফুল ব্যাকআপ ছাড়া গতি নাই।

পার্সোনাল ব্লগ টাইপের সাইট যেখানে দিনে (বা সপ্তাহে/মাসে) সামান্য কয়েক বার চেন্জ হয় সে ক্ষেত্রে ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিলে ভালো ফল পাবেন।

আর যদি আপনি পুরো সার্ভারের ফাইলসিস্টেমই ব্যাকআপ করতে চান তারও পদ্ধতি আছে।

Re: অনলাইন ব্যাকআপ

কি বলেন? r1soft.com এর সিডিপি তো ব্লক লেভেলেই ব্যাকআপ রাখতে পারে। সেক্ষেত্রে কি ইনক্রিমেন্টাল এর চেয়েও বেশি কিছু পাচ্ছি না?  আমার ১০-১৫ টি সাইটের জন্য সব মিলিয়ে ২০-৩০ গিগা'র মত ব্যাকআপ দরকার। সেরকম না পেলে একটা ভিপিএসকেই সে কাজে লাগাতে পারি। আমার ব্যাকআপগুলো ডেইলি নিলেই চলবে। কিন্তু সস্তা ভিপিএসগুলো নিয়েও তো ভরসা পাইনা!

আপডেটঃ
আজকে BackWPup নামে একটা দারুণ প্লাগইন পেয়েছি।এটা দিয়ে ইচ্ছেমত ব্যাকআপ প্ল্যান তৈরি করা যাচ্ছে। আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটগুলোর জন্য প্রতিদিন ডেটাবেস ব্যাকআপ (ইমেইল করে দিবে), আর প্রতি সপ্তাহে ফুল সাইট সার্ভারে এফটিপি দিয়ে আপলোড করে দেবে। অনেকগুলো প্ল্যান তৈরি করা যায় বলে বিভিন্ন জায়গায় অটোমেটিক ব্যাকআপ রাখা যাচ্ছে; যাকে বলে সেরকম।  big_smile

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

পোস্টঃ [ ৯ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

জুমলা ব্যাকআপ

লিখেছেন এলিন

  • উত্তর সমূহ
  • ২৩৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-06-2009 00:25 লিখেছেন গৌতম

ব্যাকআপ সফটওয়্যার কোনটা ভাল

লিখেছেন হাঙ্গরিকোডার

  • ১২ উত্তর সমূহ
  • ১৩৭৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-09-2007 23:19 লিখেছেন সামিউল

জিমেইলে ব্যাকআপ রাখুন

লিখেছেন অচেনা_পথিক

  • উত্তর সমূহ
  • ৩৫৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-02-2010 20:54 লিখেছেন mahfuzislam_89

ডেটাবেস ব্যাকআপ সফটওয়্যার চাই

লিখেছেন স্পাইডারম্যান

  • উত্তর সমূহ
  • ৬০৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-07-2008 11:30 লিখেছেন আলমগীর
  • উত্তর সমূহ
  • ৪২১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-06-2009 19:55 লিখেছেন সাদাত হাসান

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: