জিমেইলের এ্যাটাচমেন্ট সাইজ এখন ২৫ মেগা - কিছুদিন আগেই বাড়িয়েছে।
আপনি ঠিক কি কি জিনিস ব্যাকআপ করতে চান সেটা আগে ভালো করে ডিফাইন করে নিতে হবে।
ইনক্রিমেন্টাল ব্যাকআপ নেয়া হয় মূলত: রিলেটিভলি স্ট্যাটিক (বা infrequently modified) কন্টেন্ট-এর ক্ষেত্রে।
ফোরাম স্ক্রিপ্ট যদি ব্যাকআপ রাখতে চান তবে ইনক্রিমেন্টাল ব্যাকআপ করতে পারেন - তবে এটা যেহেতু খুব রেয়ারলী চেন্জ হবে, পিরিয়ডিকালী ফুল ব্যাকআপও রাখতে পারেন (বিশেষত: স্ক্রিপ্টে কোন অদলবদল করার পর)।
মাইসিক্ল ডেটাবেইজ আপনি ইনক্রিমেন্টাল ব্যাকআপ করতে পারবেন না - ডেটাবেইজ ডাম্পও ইনক্রিমেন্টালী ব্যাকআপ নিতে পারবেন না। অন্তত: প্রজন্মের ক্ষেত্রে এটা অসম্ভব - ফোরামে প্রায় প্রতি মিনিটে একাধিক নতুন পোস্ট যোগ হচ্ছে, পুরণো পোস্ট এডিট করা হচ্ছে - ফুল ব্যাকআপ ছাড়া গতি নাই।
পার্সোনাল ব্লগ টাইপের সাইট যেখানে দিনে (বা সপ্তাহে/মাসে) সামান্য কয়েক বার চেন্জ হয় সে ক্ষেত্রে ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিলে ভালো ফল পাবেন।
আর যদি আপনি পুরো সার্ভারের ফাইলসিস্টেমই ব্যাকআপ করতে চান তারও পদ্ধতি আছে।