টপিকঃ একটি শিক্ষাপ্রতিষ্ঠান, কিছু ছাত্র+বহিরাগত এবং চাদাবাজী
ঘটনা আর কোথাও না। আমাদের ইন্সটিটিউটে(পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউট)। ৭ম পর্বে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয় আমাদের। ট্রেনিং এর পরে কিছু টাকা পাওয়া যায় সরকার থেকে। পরিমাণ ৩০০০/= টাকা। আজ সেই টাকা দেয়া হচ্ছিল কলেজ থেকে। টাকা তোলার পর গেট দিয়ে বের হবার সময় একেকজনকে/৩-৪ জনকে আড়ালে ডেকে নিয়ে কনসার্টের জন্য টাকা চাচ্ছিল এলাকার কিছু ছেলে(যারা বয়সেই অনেকেই আমাদের জুনিয়র)। ১৪ তারিখে নাকি কিসের কনসার্ট হবে কলেজে। কি আর করা দিতে হল অধিকাংশের। চাদার রেট একেক জনের জন্য একেক রকম। অর্থাৎ যার কাছ থেকে ওরা যা পেয়েছে তাই নিয়েছে। তবে জনপ্রতি বোধহয় ২০০ এর বেশী নেয়নি।
কনসার্টের কথা বলে টাকা নিয়েছে ঠিকই তবে কোন ধরণের কনসার্টের খবর স্যার বা অন্য কোন ছাত্রদের কাছে নেই। এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে ওরা কোন দলের ছেলেপিলে। ![]()
ইদানিং পলিটেকনিক সংক্রান্ত খবর বেশ হচ্ছে। দু'এক বছর আগে তো পলিটেকনিক সংক্রান্ত কোন খবরই কাগজে ছাপা হত না। অনেকের ভাল করে ধারণাই নেই পলিটেকনিক বা এর শিক্ষা পদ্ধতি নিয়ে। এমন ঘটনা মাঝে মাঝে ঘটলে পলিটেকনিক নিয়ে মানুষের অজ্ঞতা নিশ্চয়ই আর থাকবে না। 
**লেখাটা ঠিকমত গুছিয়ে লিখতে পারলাম না। ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা রাখি সবাই।
সর্বশেষ সম্পাদনা করেছেন দক্ষিণের-মাহবুব (09-02-2010 16:30)


লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত