pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়। (পাতা ১) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ২ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১১ ]

টপিকঃ pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

কম্পিউটার থেকে কি GPS ওলা মোবাইলের মত কোন সেলফোন নাম্বার সার্চ করে অবস্থান জানা যায়। গুগুলমামারে জিজ্ঞাস করলাম মামায় একখান লিস্ট ধরিয়ে দিলো। সাইটে ঢুকলে বেটারা জাভা স্কীপ দিয়ে আমার সাথে বিটলামী করলো   hairpull hairpull জাভা যে তৈরী করছে ওরে পাইলে রে angry জাউকগা কাজের কথায় আসি।
এইসাইট থেকে http://img163.imageshack.us/img163/7098/chinavasioncvgib071.th.jpg প্রর্দশীত ছবির মত একটা জিনিস পাইলাম। এর নাম GPS Receiver USB Adapter for computers এটা দিয়ে কি আমার কাজ হবে। আশা করি আপনাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা পাবো।

সর্বশেষ সম্পাদনা করেছেন বাতেন (07-02-2010 15:35)

http://ovroniil.files.wordpress.com/2010/01/ubuntu003.png

Re: pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

জানিনা........................

Re: pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

করা যাবে। তবে ঐ চাইনীজ ডিভাইসটি অন্যান্য জনপ্রিয় জিপিএস সিসটেমের সাথে কম্প্যাটিবল কিনা তা যাচাই করতে পারেন। এখন Garmin, Tomtom এবং Magellan সবচাইতে বেশি জনপ্রিয়।

সফটওয়্যার ছাড়াও আপনাকে ম্যাপ কিনতে হতে পারে - গারমিনের ম্যাপ প্রতিবছর পয়সা দিয়ে আপডেট করতে হয় (তবে টরেন্টেও পাওয়া যায়  wink) অবশ্য সিংগাপুর/মালয়শিয়ার ম্যাপ ফ্রী পাওয়া যায় বলে মনে হচ্ছে:
http://www.malsingmaps.com/portal/ (এদের ম্যাপটা মনে হচ্ছে গারমিন ডিভাইসের জন্য)

Re: pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

আমার নোকিয়া ৫২৩০ তে এ-জিপিএস আছে।গুগল ম্যাপস আর নোকিয়া ম্যাপস দিয়ে এ-জিপিএস ব্যবহার করা যায়।কিন্তু আমি যদি পিসি থেকে ব্যবহার করতে চাই করতে পারব?যেমন ধরুন গুগল আর্থ দিয়ে।যদি করা যায় তাহলে কিভাবে?আমি উবুন্টু ব্যবহার করি।গুগল আর্থ ছাড়া উবুন্টুর জন্য আলাদা কি কোন সফটওয়্যার আছে?

আরেকটা প্রশ্ন
এমনি জিপিএস এবং এ-জিপিএস এর মধ্যে পার্থক্যটা কি?

সর্বশেষ সম্পাদনা করেছেন বর্ষণ (07-02-2010 20:08)

Re: pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

Garmin, Tomtom এবং Magellan জিপিএস সিস্টেম থেকে আমাকে সফটওয়ার কিনতে হবে। নাকি ডিভাইস কিনতে হবে।

http://ovroniil.files.wordpress.com/2010/01/ubuntu003.png

Re: pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

না না কিছুই কিনতে হবে না। তবে এই ব্র্যান্ডগুলো জনপ্রিয় বলে এদের ম্যাপট্যাপ সহজে পাওয়া যায়। তবে আপনার চাইনীজ ডিভাইসে ম্যাপ বিল্ট-ইন দেয়া থাকলে সমস্যা নাই।

বর্ষণ লিখেছেন:

আমার নোকিয়া ৫২৩০ তে এ-জিপিএস আছে।গুগল ম্যাপস আর নোকিয়া ম্যাপস দিয়ে এ-জিপিএস ব্যবহার করা যায়।কিন্তু আমি যদি পিসি থেকে ব্যবহার করতে চাই করতে পারব?যেমন ধরুন গুগল আর্থ দিয়ে।যদি করা যায় তাহলে কিভাবে?আমি উবুন্টু ব্যবহার করি।গুগল আর্থ ছাড়া উবুন্টুর জন্য আলাদা কি কোন সফটওয়্যার আছে?

আরেকটা প্রশ্ন
এমনি জিপিএস এবং এ-জিপিএস এর মধ্যে পার্থক্যটা কি?

আমি নোকিয়ার E61i ব্যবহার করতাম। ওটা দিয়ে কানেক্ট করে (ল্যাপটপে) গুগল আর্থে ঢুকলে ঠিকঠাক লোকেশন দেখাতো।

aGPS এবং GPS-এর মধ্যে পার্থক্য এখানে পাবেন:
http://www.wmexperts.com/articles/gps_v … orial.html

aGPS খুবই অপ্টিমাইজড এবং ফাস্ট, কয়েক সেকেন্ডের মধ্যেই লোকেশন বের করে ফেলতে পারে। নেটিভ জিপিএস-এ লক করতে প্রায় মিনিট খানেক সময় লাগে।

তবে সমস্যা (নাকি সুবিধা?) হলো, aGPS-এর জন্য এজ/৩জি মোবাইল নেটওয়ার্ক দরকার হয় - ephemeris (ইহা কি বস্তু আমি নিজেও জানিনা, সম্ভবত: কিছু ম্যাথমেটিকাল ডেটা যা দিয়ে লোকেশন ক্যালকুলেট করতে পারে) ফাস্ট মোবাইল ইন্টারনেট দিয়ে ডাউনলোড করে, তাই এই সিস্টেমের রেসপন্স টাইমও অনেক কম হয়।

পক্ষান্তরে, সাধারণ জিপিএস সরাসরি স্যাটেলাইট থেকে ephemeris ডাউনলোড করে - তাই অনেক সময় লাগে। তবে সুবিধা হলো, দুনিয়ার যেকোনো জায়গায়, এমনকি যেখানে মোবাইল নেটওয়ার্ক নাই, সেইখানেও নেটিভ জিপিএস কাজ করবে। (তবে এটা মনে হয় বিশেষ কোনো চিন্তার ব্যাপার না, যতদূর জানি মোবাইল নেটওয়ার্ক না থাকলে aGPS ডিভাইগুলোও নেটিভ জিপিএস-এ ফলব্যাক করে)

সিংগাপুরের কথা জানিনা, তবে জাপানে থাকতে দেখেছিলাম গাড়িতে ব্যবহৃত জিপিএস ডিভাইসগুলো aGPS ব্যবহার করে। নিজের ভাংগাচোরা গাড়িতেও একটা লাগানোর শখ হয়েছিলো - বহুৎ খুঁজেটুজে শস্তায় একটা সেকেন্ডহ্যান্ড ডিভাইস বের করেও ফেলেছিলাম, কিন্তু যখন দেখলাম প্রতিমাসে কয়েক হাজার ইয়েন ভাড়া দিতে হবে  hairpull  crying

তবে নেটিভ জিপিএস ডিভাইসও পাওয়া যায় - ওগুলোতে একবার ম্যাপ লোড করলেই মনে হয় চলে।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (07-02-2010 22:19)

Re: pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

@invarbrass
ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।

invarbrass লিখেছেন:

তবে এটা মনে হয় বিশেষ কোনো চিন্তার ব্যাপার না, যতদূর জানি মোবাইল নেটওয়ার্ক না থাকলে aGPS ডিভাইগুলোও নেটিভ জিপিএস-এ ফলব্যাক করে

সিম খুলে রেখে দিলে তো কোন সেলুলার নেটওয়ার্ক পাওয়া যাবেনা।তখন নেটিভে যায় কিনা টেস্ট করা যাইতে পারে।এভাবেই কি টেস্ট করে?

নেটিভ জিপিএস ব্যবহার করতে হলে কি আমাকে কোন ধরণের সাবস্ক্রিপশন ব্যবহার করতে হবে?
নাকি ফ্রি ফ্রি ব্যবহার করা যায়?

লোকেশন কত দ্রুত লোড করে সেটার জন্য একবার একটা পরীক্ষা করেছিলাম।প্রথমবার আন্দরকিল্লা থেকে হেটে হেটে চকবাজার পর্যন্ত গিয়েছিলাম(কপাল ভাল অজ্ঞান পার্টি ধরে নাই!!)।এই সময় গুগল ম্যাপস এ ""ইউজ জিপিএস" অন করে দিয়েছিলাম।ইমেজ লোডের জন্য দিয়েছিলাম "ম্যাপ ভিউ" আরেকটা ফোনে স্টপওয়াচ দিয়ে মাপছিলাম ঠিক কত সময় পর আমার ইনিশিয়াল পয়েন্ট লোড হয়।ইনিশিয়াল পয়েন্ট লোড হওয়ার সময় অরবিটাল ডাটাও পালটে যায় সেটা দিয়েই সময় মাপছিলাম।রেজাল্ট ছিল ৪০সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড।
বেশ ভালই মনে হয়?

তবে ঘরের ভিতর এ-জিপিএস এর পারফর্মেন্স খুব খারাপ।কিছু পাওয়া যায় না।৪টা স্যাটেলাইট না পাওয়া পর্যন্ত পজিশন দেখায় না।

Re: pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

অনেক অনেক ধন্যবাদ ব্রাশু ভাই।

http://ovroniil.files.wordpress.com/2010/01/ubuntu003.png

Re: pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

বাতেন ভাই, আপনার চাইনীজ ডিভাইসের সাথে কোনো সফটওয়্যার বা ম্যাপ দেয়া নাই। এবং Garmin সাপোর্ট করে না এটাও লেখা আছে।

তবে সমস্যা নাই - প্রচুর ফ্রী জিপিএস সফটওয়্যার আছে। ম্যাপও পেয়ে যাবেন একটু খোঁজাখুজি করলে।

১০

Re: pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

আবারও আপনকে ধন্যবাদ। ওরা বলছে যে গুগুল আর্থে কাজ করবে কিন্তু আমি যে জিনিসটা চাচ্ছি তা মনে হয় সম্ভব হবে না। আমি চাচ্ছি এই ডিভাইস দিয়ে মোবাইল নাম্বার সার্চ করে মোবাইলের অবস্থান জনতে। দেখি খুজে পাই কি না । না পেলে অন্য কিছু ট্রাই করতে হবে।

http://ovroniil.files.wordpress.com/2010/01/ubuntu003.png

১১

Re: pc দিয়ে কি gps ট্রাকিং করা যায়।

বাতেন লিখেছেন:

আবারও আপনকে ধন্যবাদ। ওরা বলছে যে গুগুল আর্থে কাজ করবে কিন্তু আমি যে জিনিসটা চাচ্ছি তা মনে হয় সম্ভব হবে না। আমি চাচ্ছি এই ডিভাইস দিয়ে মোবাইল নাম্বার সার্চ করে মোবাইলের অবস্থান জনতে। দেখি খুজে পাই কি না । না পেলে অন্য কিছু ট্রাই করতে হবে।

vai amar mone hoi apnar cellphone tracker dorkar.[on mobile]

http://valid.canardpc.com/cache/banner/591233.png
http://www.speedtest.net/result/730848614.png

পোস্টঃ [ ১১ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৩৯২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-05-2009 12:24 লিখেছেন রাহাত
  • উত্তর
  • ২৭২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-06-2009 14:38 লিখেছেন আরিফ হাসান
  • উত্তর সমূহ
  • ২৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-01-2010 04:18 লিখেছেন দত্ত
  • ১০ উত্তর সমূহ
  • ৩১৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-12-2009 23:47 লিখেছেন তিতাস
  • উত্তর সমূহ
  • ৩১৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-02-2010 17:49 লিখেছেন কিংকর্তব্যবিমূঢ়

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: