Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল
আমি একটি মুভি দেখেছিলাম যা ওনার বইয়ের কাহিনীর সাথে মিলে যায়। এই মুহুর্তে নাম মনে পরছে না। আর এই ব্যাপারটা সবাই জানে। বেশ কয়েকবার প্রমাণ সহ আলোচিত হয়েছিল। আমি লিংকগুলি রাখি নাই কারণ আমি ওনার একজন ফ্যান। আমি চাই নাই এই জিনিস রেখে ওনাকে খাটো করতে। কারণ আমি নিজেও কখনো ইংরেজী সায়েন্স ফিকশন পড়ব না, কিন্তু স্যার লিখলেই পড়ব। হয়ত মাতৃভাষার টানে অথবা ইংরেজী ভাল না বোঝার কারণে হয়তবা স্যারকে ভালবাসি বলে।
ভাই এরকম একটা দুটো বই বা ছবির মিল পাইলেও এখানে ভেজাল আছে।ঠিক কোন ছবির সাথে মিল পেয়েছেন বা সেই ছবিটাও অন্য কোন কাহিনি থেকে মেরে দেয়া কিনা বা হয়ত মূল কাহিনিটা মিল আছে ভেতরটা অন্যরকম-এসব জিনিস আপনার জানা আছে কি?সুতরাং আমার নিজের ছবিটা না দেখা পর্যন্ত ভালভাবে মন্তব্য করা যাচ্ছে না। অনেককেই অনেক কথা বলতে শুনেছি,তবে এখন পর্যন্ত ভাল কোন যুক্তি খুজে পেলাম না যেটা প্রমান করে উনি ইংরেজী সায়েন্স ফিকশন অনুবাদ করে ওনার মত করে লিখেন।আর যদিও বা কিছু ফাউল যুক্তি দেখিয়েছে কেউ কেউ যা মানলে বলতে হবে পৃথিবীর প্রায় সব বই-ই অন্য কোন না কোন বই এর নকল 
সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নীল (01-10-2009 01:16)
যে আমারে চিনে না তার কাছে আমি কিছুই না...


। আপ্নারা কি বলেন ? 

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

