টপিকঃ চলে এলাম প্রজন্ম ফোরামে
প্রজন্ম ফোরামে ভর্তি হলাম এইমাত্র।
প্রথম দিনে ক্লাসে নিজের পরিচয় দিতে হয়, তাই শুরু করলাম -
(লজ্জা লজ্জা ভাবের ইমো হবে)
আমাকে হয়ত কেউ কেউ চেনেন। "আমাদের প্রযুক্তি" ফোরামে একই নামে (অবশ্য বাংলায়) নিবন্ধিত।
পেশায় ছাত্র, অনার্স প্রথম বর্ষ। পছন্দ করি ঘুমাতে, ঘুরে বেড়াতে,বই পড়তে, ওয়েব ব্রাউজ করতে। সবসময় চেষ্টা করি নতুন কিছু শিখতে। ইদানিং লিনাক্স নিয়ে প্রচুর সময় ব্যয় হচ্ছে।
অঃটঃ ইংরেজি ইউজার নেমটা পছন্দ হচ্ছে না আবার বাংলা ইউজার নেম দিয়ে মোবাইলে লগইন করতে পারিনা
। সবচেয়ে ভাল হত লঞ্চপ্যাড বা ওয়ার্ডপ্রেস-এর মত আলাদা ডিসপ্লে নেম এর ব্যবস্থা থাকলে (পানবিবিতে কি এটা করা যায়
)
সর্বশেষ সম্পাদনা করেছেন kolom kobir (03-02-2010 02:13)




লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

