বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!...... (পাতা ২) - রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

3 পাতা থেকে পাতা 2

পাতা আগের পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ২১ থেকে ৪০ মোট ৪৫ ]

২১

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

masud3011 লিখেছেন:

imran ahmed,
দয়া করে আপনি  দত্ত'দাকে তার বিশ্বাসযোগ্য মিডিয়ার রেফারেন্স দিন না প্লিজ ।

দত্ত লিখেছেন:

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমি বহু খুঁজেও কোনো জায়গায় রেফারেন্স পাইনি যে বলবীর সিং নামক ব্যক্তি বাবরি মসজিদ ভাঙ্গার বিষয়ে জড়িত ছিল। অথবা সাম্প্রতিক কোনো মিডিয়ার খবরেও তার ইসলাম ধর্ম গ্রহণ বা প্রচার সংক্রান্ত অন্য কোনো মিডিয়ার খবর পাইনি (নয়াদিগন্তের ওই লিংকটি বাদে)। আমাকে বিশ্বাসযোগ্য মিডিয়ার রেফারেন্স দিলে খবরটা বিশ্বাস করব।

জি জবাব দিয়েছি। আপনাকে মন্ত্যব্যের জন্য ধন্যবাদ।

টাকা আয়ের বিভিন্ন পন্থা নিয়ে:-
http://incomemoneyinnet.blogspot.com/

২২

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

আমারও এ ব্যাপারে ইন্টারনেটে খোজ করতে ইচ্ছে করল এবং পেলামও একটা সাইট
http://www.monthlycrescent.com/my-journ … makers-ii/

এটা একটা মুসলিম সাইট শুধু এইটা বাদে আর কোথাও দেখি নাই। তার মানে হয় এরা মিথ্যা বলছে অথবা অন্যরা সত্য গোপন করছে। আর সাইটে প্রকাশের পর যেহেতু কোন প্রতিবাদ আসে নাই তার মানে হল এই বক্তব্য সত্য।

এক জীবনই সম্পূর্ন নয়।..

My e-mail address

২৩

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

দত্ত লিখেছেন:

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমি বহু খুঁজেও কোনো জায়গায় রেফারেন্স পাইনি যে বলবীর সিং নামক ব্যক্তি বাবরি মসজিদ ভাঙ্গার বিষয়ে জড়িত ছিল। অথবা সাম্প্রতিক কোনো মিডিয়ার খবরেও তার ইসলাম ধর্ম গ্রহণ বা প্রচার সংক্রান্ত অন্য কোনো মিডিয়ার খবর পাইনি (নয়াদিগন্তের ওই লিংকটি বাদে)। আমাকে বিশ্বাসযোগ্য মিডিয়ার রেফারেন্স দিলে খবরটা বিশ্বাস করব।

আপনার কাছে বিশ্বাসযোগ্য মিডিয়া কোনগুলো? অমুসলিম কোন মিডিয়া এই ঘটনাকে ফলাও করে প্রচার করবে এটা ভাবাটা চরম বোকামি ছাড়া আর কিছু না।
আপনি কোন কোন যায়গায় রেফারেন্স খোঁজ করেছেন বলেন তো আমরাও একটু ধর্মনিরপেক্ষ(!) দেশে শতাব্দীর অন্যতম সাম্প্রদায়িক সন্ত্রাসের ইতিহাস জানি।

২৪

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

শাহরিয়ার লিখেছেন:

আমারও এ ব্যাপারে ইন্টারনেটে খোজ করতে ইচ্ছে করল এবং পেলামও একটা সাইট
http://www.monthlycrescent.com/my-journ … makers-ii/

এটা একটা মুসলিম সাইট শুধু এইটা বাদে আর কোথাও দেখি নাই। তার মানে হয় এরা মিথ্যা বলছে অথবা অন্যরা সত্য গোপন করছে। আর সাইটে প্রকাশের পর যেহেতু কোন প্রতিবাদ আসে নাই তার মানে হল এই বক্তব্য সত্য।

আমি ৪-৫টা সাইটে এই বিষয়টি দেখেছি। আপনি যদি "Balbir Singh converted to Islam" লিখে গুগল করেন তাহলে এরকম কয়েকটি সাইট পাবেন।

আরেকটি কথা, মুসলিম সাইট বাদে অন্য সাইটে এমনকি বিখ্যাত সংবাদ সংস্থাগুলোর নিউজেও এসব পাওয়া যাওয়ার কথা নয়। কারণ, ইসলামের পক্ষে যায় এমন কিছু এরা প্রকাশ করার মত উদারতা কখনো দেখাতে পেরেছে কিনা মনে পড়েনা।

বেশী দুরে যাই কেন, মাইকেল জ্যাকসন যেদিন ইসলাম গ্রহণ করেছে তার ৩-৪ দিনের মধ্যে আমাদের নিজ দেশের সর্বোচ্চ সার্কুলেশনের দাবিদার ও নামী-দামী পত্রিকাগুলোও এটা লিখেছে বলে মনে পড়েনা। সুতরাং অমুসলিম সূত্রগুলো এসব খবর প্রকাশ করবে - এটা ভাবাও দুষ্কর।

@ইমরান, খবরটি ফোরামে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে, কাউকে জোর করে বিশ্বাস করানোর দায় আপনার নয়। আপনি যেই সূত্র উল্লেখ করেছেন সেটিকে অন্তত আমার কাছে অ-বিশ্বাসযোগ্য মনে হয় না। অতএব তথাকথিত বিশ্বাসযোগ্য সূত্রের জন্য আপনাকে পরিশ্রম করে গলদঘর্ম হতে হবে - এর কোন মানে নেই।

আরেকটি কথা, ইসলামের ইতিহাসে এরকম ঘটনা ভুরি ভুরিই আছে। তবে, আমরা যারা নামে মুসলিম, তারা ইসলামকে নিজেদের জীবনে কতটুকু পালন করি, তাও দেখার বিষয়। এরকম উপলব্ধির মাধ্যমে যারা অন্য ধর্ম থেকে ইসলামে আসে তারা আমাদের জন্য সত্যিই দৃষ্টান্তস্বরূপ।

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

২৫

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

জেলাল লিখেছেন:

আমি ৪-৫টা সাইটে এই বিষয়টি দেখেছি। আপনি যদি "Balbir Singh converted to Islam" লিখে গুগল করেন তাহলে এরকম কয়েকটি সাইট পাবেন।

আরেকটি কথা, মুসলিম সাইট বাদে অন্য সাইটে এমনকি বিখ্যাত সংবাদ সংস্থাগুলোর নিউজেও এসব পাওয়া যাওয়ার কথা নয়। কারণ, ইসলামের পক্ষে যায় এমন কিছু এরা প্রকাশ করার মত উদারতা কখনো দেখাতে পেরেছে কিনা মনে পড়েনা।

বেশী দুরে যাই কেন, মাইকেল জ্যাকসন যেদিন ইসলাম গ্রহণ করেছে তার ৩-৪ দিনের মধ্যে আমাদের নিজ দেশের সর্বোচ্চ সার্কুলেশনের দাবিদার ও নামী-দামী পত্রিকাগুলোও এটা লিখেছে বলে মনে পড়েনা। সুতরাং অমুসলিম সূত্রগুলো এসব খবর প্রকাশ করবে - এটা ভাবাও দুষ্কর।

ধন্যবাদ জেলাল ভাই, বিষয়টি আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।

http://glitteredtext.com/final/tinyloader.com12676847567532.gif

http://i.imagehost.org/0784/itechbangla.gif

ইলিয়াস'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

২৬

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

আমার মনে হয় বিশ্বাসযোগ্য তথ্যের জন্য নয়া দিগন্তে খোজ নিয়ে জানা যেতে পারে তারা এই  তথ্য বা লিংক কোথায় পেল বা এর ভিত্তি কি।

২৭

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

@জেলাল + স্পাইডারম্যান ও অন্যান্যরা,
আমাকে ভুল বুঝবেন না। একটা খবর যদি শুধুমাত্র এক প্রকার মিডিয়াতেই প্রচারিত হয়, তাহলে তো সে খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আর তাছাড়া, বাংলাদেশের অন্যান্য কোনো সংবাদপত্রে এ খবর উঠেছে বলে চোখে পড়েনি।

আমাকে বিশ্বাস করানো না করানো সেটা কথা না। কিন্তু গুগলে যদি "Balbir Singh involved in Babri mosque" লিখে সার্চ দেই, তাহলে কিন্তু ওই ব্যক্তির সম্পৃক্ততা সম্পর্কে তেমন তথ্য মেলে না। তাই, সেই বিষয়টি সহকারে বলব, খবরটি ততটা বিশ্বাসযোগ্য নয়। উদাহরণস্বরূপ বলতে পারি, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলিম বলে মিডিয়াতে যেরকম প্রচারিত হয়েছিল, সে বিষয়ে নির্বাচনী প্রচারণার এক সাক্ষাৎকারে তাকে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি কিন্তু সরাসরি বলেন, তিনি ইসলাম ধর্মাবলম্বী নন, তিনি খ্রীষ্টান। তিনি অবশ্য বলেছিলেন, তার বাবা ছিলেন মুসলিম। এ প্রশ্ন যদি বাংলাদেশের কিছু মানুষকে করা হয় যে, ওবামা মুসলিম কিনা। অনেকেই কিন্তু বলবেন, হ্যাঁ। কিন্তু আসল সত্য যখন ব্যক্তি নিজেই প্রকাশ করেছেন সাক্ষাৎকারে, তখন অন্যান্য সকল খবরাদি এ বিষয়ে মিথ্যা ছাড়া আর কি।

এই উদাহরণটি উল্লেখ করবার উদ্দেশ্য হলো, মিডিয়াতে সব যাহা রটে, তাহা সবই যে সত্য তা কিন্তু নয়।

আলোচনা আর বেশী অফটপিকে নিতে চাই না।

২৮

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

@ দত্ত, অফটপিক হলেও আপনাকে স্বাগতম। আমি এই প্রথম প্রজন্ম ফোরামে আপনার কোন পোস্টের রিপ্লাই দিচ্ছি। এটা মিডিয়াতে হঠাৎ রটিত কোন ঘটনা নয়, যা আপনি সাইটগুলোতে যেয়েই বুঝতে পারতেন। আর বাংলাদেশের অন্যান্য কোনো সংবাদপত্রে এ খবর উঠেনি বলেই যে এটা অসত্য  - এটাও যে অযৌক্তিক তা আমার আগের পোস্টটি ভালো করে পড়লেই বুঝতে পারার কথা।

তবে, এই খবর যে সত্য তা আপনাকে বিশ্বাস করতেই হবে এরকম কোন বাধ্যবাধকতা কিন্তু দেয়া হয়নি। আবার এই খবরটি মিথ্যা - এই মর্মে কাউকে বিশ্বাস করানোর বাধ্যবাধকতা দেয়াও ঠিক নয়।

আর কোন মতবাদ বা ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এরকম ঘটনার উপস্থিতি যে খুব দরকার তাও কিন্তু নয়। হতে পারে, এরকম ঘটনা ঘটলে তা হয়তো অন্যকে অনুপ্রাণিত করবে। এই জন্যই ইমরান হয়তো এই টপিকটি পোস্ট করেছিলেন। কিন্তু কোন জীবনব্যবস্থা বা ধর্মের অন্তর্নিহিত মতবাদগুলোই বা বিধানসমূহই ঐ মতবাদ বা ধর্মকে আপহোল্ড করার জন্য যথেষ্ট।

ওবামা মুসলিম নন, তার পূর্বসুরী মুসলিম ছিলেন - এটাই কিন্তু আমরা জানি, আগেও তাই জানতাম।

স্বাধীণতা অর্জণের চাইতে এটি রক্ষা করা অনেক বেশী কঠিন।
আমার বানানো কিছু ব্যাকগ্রাউন্ড এনিমেশন:
http://cgwebsoft.com/widget_animations_zelal.jpg

২৯

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

আলহামদুলিল্লাহ

৩০

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

@জেলাল, আপনার কথার সাথে পুরোপুরি একমত। একজন ব্যক্তিকে বিশ্বাস করাতে পারলেই যে খবরের বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে তা যেমনি নয়, তেমনি কাউকে এই খবরটি মিথ্যা সেটা বিশ্বাস করানোটাও মুখ্য বিষয় নয়। আসলে আপনার নিচের কথাগুলোর সাথেও যথেষ্ট একমত পোষণ করছি।

আর কোন মতবাদ বা ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এরকম ঘটনার উপস্থিতি যে খুব দরকার তাও কিন্তু নয়। হতে পারে, এরকম ঘটনা ঘটলে তা হয়তো অন্যকে অনুপ্রাণিত করবে। এই জন্যই ইমরান হয়তো এই টপিকটি পোস্ট করেছিলেন। কিন্তু কোন জীবনব্যবস্থা বা ধর্মের অন্তর্নিহিত মতবাদগুলোই বা বিধানসমূহই ঐ মতবাদ বা ধর্মকে আপহোল্ড করার জন্য যথেষ্ট।

আর ওবামার বিষয়টার ব্যাপারে আমি কিন্তু বলিনি বাংলাদেশের সবাই মিথ্যা ধারণায় আছে। কিছু মানুষ আছে যাদের এই বিশ্বাস যে, ওবামা একজন মুসলিম ব্যক্তি। আপনার মতো অনেকেই আছেন যারা সত্যটুকু জানেন।

৩১

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

কিছুক্ষণ গুগলিং করে খবরটির সোর্স খুঁজে পেয়েছি মনে হচ্ছে। খবরটি সম্ভবত: এই মালয়শীয়ান আর্টিকল থেকে নেয়া:
ISLAM AGAIN IN AYODYA
এখানে তথাকথিত বলবীর সিং এবং যোগীন্দর পালের বিশাল ইন্টারভিউ আছে।

তবে এটাও আবার ফার্স্ট-হ্যান্ড নিউজ না - এদের ইন্টারভিউটা সোর্সিং করা হয়েছে Shariath Peravai বা মানা'রুল হুদা নামক একটি তামিলনাড়ুর  ইসলামীক মাসিক পত্রিকা থেকে।  মূল খবরটি প্রকাশিত হয়েছিলো গত নভেম্বরে। তবে এই পত্রিকার ব্যাপারে কোনো কিছু পেলাম না।

তবে, মালয়শিয়ান খবর একটু grain of salt সহকারে গ্রহণ করলে ভালো...

৩২

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

invarbrass ভাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে খুঁজে যে তবুও কিছু বের করেছেন।

আর এই বিষয়ে অনেক কথা বলার ছিল। আমার এই ব্লগপোস্টটি পড়ে দেখলে খুশী হব। সাথে যদি আপনাদের প্রতিক্রিয়া জানাতেন, তাহলে অনেক বেশী খুশী হব। এখানে পোস্টটি উল্লেখ করলাম না, কারণ এতে বেশী অফটপিক হয়ে যাবে।

৩৩

আপনার এই আজগুবি চিন্তা যে কাউকে গেলাতে পারবেন না তা নিশ্চয়ই সামু ব্লগে টের পেয়ে গেছেন।

৩৪

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

@স্পাইডারম্যান
আপনার এই আজগুবি চিন্তা যে কাউকে গেলাতে পারবেন না তা নিশ্চয়ই সামু ব্লগে টের পেয়ে গেছেন।

সহমত পোষন করছি ।

http://glitteredtext.com/final/tinyloader.com12676847567532.gif

http://i.imagehost.org/0784/itechbangla.gif

ইলিয়াস'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

৩৫

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

মনিকা লিউনেস্কি ইসলাম গ্রহণ করে নাম নিয়েছে নাকি বিলকিস (Bill Kiss)!!! surprised big_smile অবশ্য খবরের বিশ্বাসযোগ্য কোন সূত্র পাই নাই এখনো  thinking নয়া দিগন্তে চোখ রাখিতে হইবেক।

সর্বশেষ সম্পাদনা করেছেন চন্দ্রবিন্দু (08-01-2010 10:00)

৩৬

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

দত্ত লিখেছেন:

invarbrass ভাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে খুঁজে যে তবুও কিছু বের করেছেন।

আর এই বিষয়ে অনেক কথা বলার ছিল। আমার এই ব্লগপোস্টটি পড়ে দেখলে খুশী হব। সাথে যদি আপনাদের প্রতিক্রিয়া জানাতেন, তাহলে অনেক বেশী খুশী হব। এখানে পোস্টটি উল্লেখ করলাম না, কারণ এতে বেশী অফটপিক হয়ে যাবে।

আমি দু:খিত সময়ের অভাবে লিংক দিতে পারিনি। অবশ্য অন্যরা তো দিয়েছে। তাছাড়া  গুগল সার্চে তো পেয়ে যাওয়ার কথা। যদিও আমার মনে হয় না তা আপনার মনপূত হবে। কেননা আপনি হয়তো অন্য কোনো রেফারেন্স চচ্ছেন। এখেত্রে আমি জেলাল ভাইয়ের কথাকে সমর্থন করছি।

আর আপনার ব্লগপোস্টটি দেখলাম,দেখে আমার মনে হলো যে, আপনি এই লেখাটি চিন্তা ভাবনা না করে অথবা আবেগ তাড়িত হয়ে লিখেছেন।
দু:খিত (মনে কিছু নেবেন না)

টাকা আয়ের বিভিন্ন পন্থা নিয়ে:-
http://incomemoneyinnet.blogspot.com/

৩৭

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

@ শাহরিয়ার ভাই-কে ধন্যবাদ লিংক সরবরাহের জন্য।

@invarbrass ভাই-কেও ধন্যবাদ

@জেলাল ভাই-কে বিশেষ করে ধন্যবাদ তার কষ্টকর পোষ্টগুলোর জন্য।

সর্বশেষ সম্পাদনা করেছেন imran ahmed (08-01-2010 11:32)

টাকা আয়ের বিভিন্ন পন্থা নিয়ে:-
http://incomemoneyinnet.blogspot.com/

৩৮

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

চন্দ্রবিন্দু লিখেছেন:

মনিকা লিউনেস্কি ইসলাম গ্রহণ করে নাম নিয়েছে নাকি বিলকিস (Bill Kiss)!!! surprised big_smile অবশ্য খবরের বিশ্বাসযোগ্য কোন সূত্র পাই নাই এখনো  thinking নয়া দিগন্তে চোখ রাখিতে হইবেক।

আপনি কি বিশেষ কিছু ইংগিত করছেন। খোলাখুলি আলোচনা করলে আমার মনে হয় ভালো হয়। neutral

টাকা আয়ের বিভিন্ন পন্থা নিয়ে:-
http://incomemoneyinnet.blogspot.com/

৩৯

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

ইমরান আহমেদ ভাই,
ব্লগটি লেখার জন্য অশেষ ধন্যবাদ।
সর্বোপরি সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য কামনা করছি.......

http://badge.facebook.com/badge/100000712018020.1034.1188357874.png

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

৪০

Re: বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্ব দানকারীর ইসলাম গ্রহন!......

দত্ত ভাই আমি জানিনা আপনি মুসলিম কিনা যদি হন তাহ্লে ভাল আর যদি না হন তাহ্লে ইসলামের ছায়াতলের আসেন। ইসলাম আপনাকে সুন্দর এক জিবন দিবে।

মনটা আগুনে জলতেছে কি করব

পোস্টঃ [ ২১ থেকে ৪০ মোট ৪৫ ]

পাতা আগের পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১৮ উত্তর সমূহ
  • ২০৫১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-07-2009 05:52 লিখেছেন কাকাতুয়া

সূর্য গ্রহন

লিখেছেন qshohenq

  • ১৭ উত্তর সমূহ
  • ৬৫৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-01-2010 23:17 লিখেছেন তারেক হাসান

নতুন জন্ম গ্রহন করলাম

লিখেছেন ভোরের পাখি

  • ১২ উত্তর সমূহ
  • ৬৪৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-01-2010 11:05 লিখেছেন কিংকর্তব্যবিমূঢ়
  • ১৮ উত্তর সমূহ
  • ১৫৮৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-09-2009 02:08 লিখেছেন অচেনা_পথিক
  • উত্তর সমূহ
  • ২৭৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-11-2007 12:31 লিখেছেন আউল

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: