@সামি ভাই,
নিকন নিলে ডি৯০ আপ মডেল নেন। অন্যথায় ক্যানন ভালো হবে। কারণ, নিকনের নীচের মডেলগুলায় বডিতে ফোকাস মটর নেই। তাই যে লেন্সে ফোকাস মটর আছে সে লেন্সে অটো ফোকাস কাজ করবে, সব লেন্স কাজ করবেনা। তেমনই ঐ ফোকাস ওয়ালা লেন্সের দামও তেমন। আর ক্যাননে যেকোন ইএফ ল্যান্স কাজ করে।
আমারও পছন্দ ছিলো নিকন ডি৫০০০। নেটে এর দাম ইওএস ৫০০ডি থেকেও দাম কম আর বাংলাদেশে প্রায় ১২০০০টাকা বেশি। শুধু তাইনা, এইতো কয়েকদিন আগে ডি৫০০০ নাড়াচড়া করলাম। ৫০০ডি থেকে এডভান্স মনেই হয়নি। পিকচার কোয়ালিটি একই(৫০০ডি কিছুটা হলেও বেটার মনে হলো।) কিন্তু আমি এডেশনাল তিন মেগাপিক্সেল পাচ্ছি, মাইন্ডব্লোয়িং আইএসও পারফরর্মেন্স!! ডি৫০০০ কাছেও যেথে পারবেনা। দুটো ক্যামেরায় আইএসও ৩২০০ দিয়ে ট্রাইপডে ছবি তোলে দেখলাম। নিকন ডি৫০০০ এ প্রচুর নয়েজ আসে। সেই তুলনায় আমার ৫০০ডি স্মুথ পিকচার দেয়, সর্বচ্চ আইএসও 12800(ভেরী গুড আইএসও পারফর্মেন্স)। নিকনের প্রায় দামি ক্যামেরাগুলোয়(ডি ৯০ তেও) রো(RAW) কনভার্টার ১২বিটের(১৪বিটের ক্যামেরা আছে, দামও বেশি) কিন্তু ৫০০ডি তে ১৪বিট!!(ক্যাননের প্রায় সব ক্যামেরাতেই ১৪ বিট প্রসেসর)।, লাইভ ভিউ মোডে যেকোন জায়গায় AF পয়েন্ট সেট করার সুযোগ কিন্তু নিকনেরটায় এগারো পয়েন্ট থেকে যেকোন একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। ভিডিও এর কথা বলে তো আর লাভ নেই!!! ৫০০ডি পুরাই ১০৮০পি এইচডি ভিডিও রেকর্ড করতে পারে,
৭২০পি ৩০ফ্রেমে
করতে পারে আর ডি৫০০০ সর্বচ্চ ৭২০পি ২৪ফ্রেম!
, ডি৫০০০ এর মনিটর ছিলো ২৩০কে আর ৫০০ডি এর ৯২০কে!! অবশ্যই ৫০০ডি ভালো ছবি দেখাতে পারে(নিকনের ডি৯০ এর পেছনের সব মডেলগুলোতে ২৩০কে ডিসপ্লে
)।, ছোট ও ওজনে হাল্কা মাত্র ৪৮০গ্রাম আর ডি৫০০০ ৬২০গ্রাম(বডি)।
D5000 এ দুটো জিনিষ ভালো লাগলো ১১ফোকাস পয়েন্ট(৫০০ডিতে ৯ পয়েন্ট), আর SRS বলে একটা ফিচার আছে(সিন রিকগনাইস করতে পারে এমন কিছু)।
নেটে ফটোগ্রাফি ব্লগে দেখি আজকাল বেশিরভাগ প্রফেশনাল ফটোগ্রাফাররা দেখি ক্যানন ক্যামেরা ব্যবহার করেন।
আপনার বাজেটে ডি৩০০০, ডি৬০, EOS 450D পেতে পারেন। 